সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৫০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি ও খাজনা প্রদান

ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর — আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে।ঘুষ না দিলে খাজনা গ্রহন বা নামজারি কোন কাজই করে না।খাজনা অনুমোদন করেতে গেলে ও নামজারির প্রতিবেদন দিতে গেলে গ্রাহক কে নথি আনার কথা বলে ঘুষ দাবি করে। বালিয়া ভূমি অফিস এর নায়েব এবং কম্পিউটার অপারেটর — দুই জনই দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা।টাকা ছাড়া তারা কোনো কাজ করে না, নামজারি করতে গেলে অথবা খাজনা দিতে গেলে বিপুল অংকের টাকা দাবি করে।টাকার বিনিময়ে অনেক জমি ভুয়া কাগজ পত্রের মাধ্যমে অন্যের নামে নামজারি করে দেয়। অফিস এর সিসিটিভি তে তাদের কর্মকান্ড এবং তাদের সম্পদের হিসাব, এবং পাসপোর্টে বিদেশের ভিসা দেখলেই আপনি বুঝতে পারবেন। সে সরকারি কর্মী না হওয়া সত্যেও দীর্ঘদিন এখানে কর্মরত আছেদ

ধামরাই, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKLQQR74
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

মিউটিশন

মিউটিশনের জন্য অফিসের মিনিমাম রেট 7000 এর কম দিলে হবে না। আমার জমি বিক্রি করা দরকার তাই দিয়ে দ্রুত করতে দিয়েছি।

বামনা উপজেলা, বরগুনা জেলা, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে BRS4U23G
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

দুই বছর আগে টাকা দিয়ে মিস কেইচ করেছি আজ পর্যন্ত কোনো খবর নাই। সাওয়ার দেশ

দুই বছর আগে টাকা দিয়ে মিস কেইচ করেছি আজ পর্যন্ত কোনো খবর নাই। সাওয়ার দেশ

বড়লেখা, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে SYXF8GZ2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

জমির খাজনা দেওয়া

জমি মিউটেশন করার পর ভুমি অফিসে গিয়েছিলাম খাজনা দেওয়ার জন্য। তখন অফিস সহকারী যে ছিলো সে বলেছিলো যে, আপনার জমি মিউটেশন করার পর আমাদের ফাইলে উঠানো হয় নাই, এজন্য একটা খরচ দিতে হবে। বলছিলো ৫০০ টাকা দেয়ার জন্য, সর্বশেষ ২০০ টাকা দিতে হইছিলো।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKYWUYEG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি করার জন্যে কয়েকদিন ঘুরিয়ে তারপরে বলে যা খুশি দেন। পরে ১০০০ টাকা চাইলো। দিলেই খুব খুশি।

সরকার অনেক সেবা অনলাইন করে দিলেও অফিসে গিয়ে টাকা না দিলে এরা ফাইল নিয়ে কাজ করে না। নামজারি করার জন্যে কয়েকদিন ঘুরিয়ে তারপরে বলে যা খুশি দেন। পরে ১০০০ টাকা চাইলো। দিলেই খুব খুশি।

পাবনা, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RJRY5XLB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

করার জন্য

খারিজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, ভূমি অফিসের লোক বলছে যে এসি ল্যান্ডে টাকা দিতে হবে তা না দিলে খারিদের সাক্ষাত দেবে না, যা কম্পিউটার দোকানদারের মাধ্যমে২০০০০ টাকা দেই আমি

জামালপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে MYN28NPP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

ক্রয়কৃত জমি খারিজ করার সময় দাবি করা হয়

আমার কেনা ৪ শতাংশ জমি মিউটেশন করার সময় ১৫০০০ টাকা দাবি করে। জমির কাগজে কোনো সমস্যা নাই। কিন্তু, অনলাইনে আবেদন পড়ে থাকে। অত:পর ১৫০০০ টাকা দিয়ে মিউটেশন ও ডিসিআর অনলাইনে এভেইলেবল হয়।

চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RNWYK5PQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.২ হাজার

দলিল উত্তোলন

আমি এবং আমার বড়াব্বা সে খানে গিয়ে জমির দলিল উত্তোলনের জন্য যায়, আমাদের কাছে রশিদ ছিলো সব ছিলো শুধু জিনি জমি বিক্রি করেছেন তিনি ছিলো না একারণে উনি আমাদের বল্লেন যে আমাদের জমির আগের মালিক কে নিয়ে আসা লাগবে, তারপর আমরা দলিল তুলতে পারব আরো অনেক কিছু। তবে আমার রাগ হইলো যে আমাদের জমি , এখন দলিল তুলতে আবার আগের মালিক কে কেন লাগবে, তখন আমি রাগ করে বের হয়ে গেলাম, পরে ভুমি রেজিস্টার অফিসের নিচে আমাদের একজন পরিচিত লোক ছিলো, উনার মাধ্যমে কথা বলাইলাম দেখি ২২০০ টাকা চাচ্ছে, আর তাড়াতাড়ি তুলে দিবে সেই প্রতিশ্রুতি ও দিয়েছে।

নওগাঁ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১৯ বার দেখা হয়েছে RJHLP6VQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিজ করার জন্য

১৩শতাংশ জমি খারিজ করতে প্রথমে আবেদন করি সব ঠিক থাকা সত্যেও আবেদন না মুঞ্জুর করে দেয় যোগাযোগ করা হলে বলে এটা কি এভাবে হয়, পরে ১৫০০০ (১৫ হাজার টাকা দাবি করে তাও বলতেছে কমই চাইছি খরচ আরো বেশি,, যেখানে আমার মাসিক বেতন ১০ হাজার) পরে ১০ হাজারে করতে হইছে, কাগজপত্র সব আগের গুলোই হয়েও গেছে ২০ দিনের ভেতরে) ঘুষ খায় অফিসের কর্মকর্তা , তার দালাল সহযোগীর মাধ্যমে ,

গ্রাম, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে MYKQZC69
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

খারিজের জন্য

ময়মনসিংহের ভালুকা উপজেলায়, ভালুকা ইউনিয়ন ভুমি অফিরসের অধীনে, ৪ শতাংশ জমির খারিজ করতে গেলে সব কাগজপত্র ঠিক থাকা সত্যেও আবেদন নামুঞ্জুর করে দেয়, ৩ বার ৪ বারের সময় না পেরে ১২০০০ (১২ হাজার টাকা) টাকা দিলে ১৪ দিনে সব করে দেয়, এবং বর্তমানে খাজনা দিতে গেলে অতিরিক্ত বেশি টাকা নেয় এটা নাকি ওয়েবসাইট চার্জ

পৌরসভা, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে MYGEN9QU
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

জমির নামজারি

যশোর ভুমি অফিসে ঘুষ না দিলে তারা জমির নামজারি করে দেয়না। আমার (...)জন সামান্য ৪শতক জমির নামজারি করতে গেলে, তারা প্রথমে ১৬হাজার টাকা দাবি করে। টাকা না দিলে কখনোই এ কাজ সম্পূর্ণ করতে দিবেনা বলেও ভয়ভীতি প্রদর্শন করে। পরে সেটা ১৩০০০৳ দিয়ে করানো হয়।

উপশহর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে KHD546Q5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেশন

মিউটেশন এর জন্য সকল কাগজপত্র সঠিকভাবে দেওয়ার পর অফিসারের দালাল মাধ্যমে হিসেবে টাকা দাবি করে।

ইউনিয়ন পরিষদ সদর, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RJ4U2HR7
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

দলিলের নকল তোলা

আমি গত তিন বছর আগে একটি জমি রেজিষ্ট্রি করি। সেই জমির নাম খারিজ করার জন্য দলিলের সার্টিফাইট কপি দরকার হয়। সেই কপি তুলতে গেলে 2000 টাকা দাবি করে।

কুমারখালী, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KHVCUFEL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নামজারি খতিয়ান আবেদন

ঢাকা উত্তরখানের কাঁচকুড়া ভূমি অফিসে যাই জমির নামজারি খতিয়ানের জন্য আবেদন করতে। এটার জন্য ১৩০০০ টাকার ঘুষ দাবি করা হয়। এবং একাধিক জনের মধ্যে এ টাকা বন্টিত হয়। বাধ্য হয়ে পরিশোধ করতে হয়, তা না হলে তারা নামজারি করবে না। যদিও ডিজিটাল ভূমি সেবার নামে সিস্টেম করা হয়েছে অনলাইনে আবেদন করে আবেদনের প্রিন্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে যেতে হয়। এরপরই চাওয়া হয় ঘুষ। আদৌ কি এটা ডিজিটাল সেবা !!?

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DK54Q3JM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমি নামাজারি

জমি নামাজারির সময় উনার পিওনের সাথে লেনদেন হয়েছে। মোট বিশ হাজার দাবি করা হয়েছিল। পরে ১৫০০০ হাজারে রফা হয়।

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে DKUULPBB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৫.০ হাজার

নামজারি

দলিলে নামের বানান ভুল ছিলো, অই দলিল হয়েছিলো ১৯৭৩ সালে তারা কেউ বেচে নেই। বলে আবার রেজিস্টি করে আনেন মৃত ব্যক্তির থেকে। ধাপে ধাপে সকল টেবিল ফাদে ফেলে দালালের মাধ্যমে টাকা নিয়েছে। যেহেতু জমিটি করতেই হতো উপায় না পেয়ে টাকা দিছি। ফাইনালি কাজ করে দিছেন তারা সবার ভাগ পুরন করে

উপজেলা, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে RJDUUDMB
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি সরকারি নির্ধারিত ফি ১১৫০ টাকা কিন্তু ভূমি অফিস ১৫০০০ টাকার নিচে নামজারি জমা গ্রহণ করে না। অনলাইনে আবেদন করলে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি না মঞ্জুর করে দেন।

রায়পুরা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKCD5EZ2
০ মন্তব্য