সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৫০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৫.০ হাজার

নামজারি

দলিলে নামের বানান ভুল ছিলো, অই দলিল হয়েছিলো ১৯৭৩ সালে তারা কেউ বেচে নেই। বলে আবার রেজিস্টি করে আনেন মৃত ব্যক্তির থেকে। ধাপে ধাপে সকল টেবিল ফাদে ফেলে দালালের মাধ্যমে টাকা নিয়েছে। যেহেতু জমিটি করতেই হতো উপায় না পেয়ে টাকা দিছি। ফাইনালি কাজ করে দিছেন তারা সবার ভাগ পুরন করে

উপজেলা, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে RJDUUDMB
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি সরকারি নির্ধারিত ফি ১১৫০ টাকা কিন্তু ভূমি অফিস ১৫০০০ টাকার নিচে নামজারি জমা গ্রহণ করে না। অনলাইনে আবেদন করলে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি না মঞ্জুর করে দেন।

রায়পুরা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKCD5EZ2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমা-খারিজ

জমি বিক্রি করার জন্য খারিজ করতে গেছিলাম বললো নিজে নিজে করলে ২-৩ মাস সময় লাগবে আমাদের মাধ্যমে করলে ১৫ দিনের ভিতর খতিয়ান চলে আসবে।

সোনাগাজী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTL3DF7J
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি নামজারি করা

আমার দাদার নামে তিনটা আলাদা আলাদা মৌজায় খতিয়ান ছিল সেই খতিয়ান গুলো আমাদের নিজেদের নামে করার জন্য নামজারি করার দরকার ছিল যেহেতু আমরা এই জমিগুলো ওয়ারিশ সূত্রে পেয়েছি সেই ক্ষেত্রে প্রতিটি আলাদা মজার খতিয়ানের জন্য ১৫ হাজার টাকা করে প্রায় ৫০ হাজার টাকা দিতে হয়েছে শুধু নামজারি করার জন্য যেখানে সরকারিভাবে নির্দেশনা দেয়া রয়েছে নামজারি ফি শুধুমাত্র ১১০০ সামথিং টাকা টাকা না দিতে চাইলে ওখানকার কর্মচারী কর্মকর্তারা বলে তাহলে সরকারি নিয়ম যদি আপনারা মানতে চান তাহলে সরকারি ভাবেই আপনার কাজ সম্পন্ন হবে তিন থেকে চার মাস লাগতে পারে কতদিন লাগবে বা কবে আসবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না আর ঘুষের টাকার কথা বলে এটা আমরা ঘুষ নিচ্ছি না দরকারি খরচ নিচ্ছি যেখানে যা লাগবে তাই দিতে হবে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে CTFSPXUP
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

রেকর্ড হালকরণ

পারিবারিক সূত্রে পাওয়া কয়েক বিঘা জমির খতিয়ান সংশোধন প্রয়োজন পরে। ভূমি অফিস থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়

ঠাকুরগাঁও, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RNST8FPN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নামজারি খতিয়ান আবেদন

ঢাকা উত্তরখানের কাঁচকুড়া ভূমি অফিসে যাই জমির নামজারি খতিয়ানের জন্য আবেদন করতে। এটার জন্য ১৩০০০ টাকার ঘুষ দাবি করা হয়। এবং একাধিক জনের মধ্যে এ টাকা বন্টিত হয়। বাধ্য হয়ে পরিশোধ করতে হয়, তা না হলে তারা নামজারি করবে না। যদিও ডিজিটাল ভূমি সেবার নামে সিস্টেম করা হয়েছে অনলাইনে আবেদন করে আবেদনের প্রিন্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে যেতে হয়। এরপরই চাওয়া হয় ঘুষ। আদৌ কি এটা ডিজিটাল সেবা !!?

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DK54Q3JM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারী করা

আমি নামজারী করতে গিয়েছিলাম। বিভিন্ন কারন দেখিয়ে আমার কাজ থেকে ‍উল্লেখিত অর্থ নেওয়া হয়েছে।

নারায়নগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKLCAFY7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

আমি খারিছ করতে গিয়েছিলাম আমার কাছ থেকে ২৫০০০ টাকা চাওয়া হয়েসে

খারিজ করতে গিয়ে সংসিষ্ট নায়েব অফিসে হয়রানির সিকার আমার কাছ থেকে একটা খারিজ করতে তার অফিসের জারুদার মহিলা ২৫০০০ টাকা চেয়েছে আর সময় চেয়েছে ৩ মাস এর জবাব চাই আমি নাবিন ০১৯০৪০০২০৭৭,

বী বাড়িয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTVNRKV3
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

বিডিএস ভূমি জরিপ

প্রতি শতাংশ জমির বিডিএস জরিপ সাক্ষর করার জন্য 2000 টাকা করে নিচ্ছে, উপজেলা সেটেলমেন্ট অফিসার রা।

নতুনবাজার, কোনাবাড়ী, গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKNF5VKH
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির খাজনা পরিশোধ

বাগেরহাট জেলার একটি ভূমি অফিসে আমার কাছ থেকে ২,০০০ টাকার খাজনা পরিশোধের জন্য ১০,০০০ টাকা দাবি করেন একজন তহশিলদার। আমি রশিদ চাইলে সে দিতে ব্য্র্থ হয় বিধায় আমি টাকা পরিশোধ করিনি। যে টাকার রশিদ দিয়েছি সেই টাকাটাই পরিশোধ করেছি।

বাগেরহাট, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে KHJEAL3V
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নাম জারি

নামজারি করতে দিয়েছি, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে আবেদন প্রত্যাখ্যাত হয়, কিন্তু তাদের সিস্টেমের 'লাইন'এ গেলে আর টাকা দিলেই কাজ হয়

ডেমরা এসি ল্যান্ড অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKPJEN4H
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.০ হাজার

ভিপি জমির ডিসিআর নবায়ন

আমার ৪ একর জমির ২ বছরের জন্য ডিসিআর নবায়ন করার জন্য যাই গত মাসে এসি ল্যান্ড অফিসে। সেখানে অফিসে কর্মরত কর্মচারী জানান মোট ২২০০০ টাকা খরচ হবে। অথচ সরকারী হিসাবে ৪ একর জমির ২ বছরের ফি আসে ১৬০০০ টাকা। বাকি টাকাটা তাদের নিজেদের পেকেটে যাবে। আমি সেটা গ্রহন করিনি।

সাতক্ষীরা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে KHKV6HFQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

আদালত কতৃক রায়ের কপি তোলা

রায়ের ডকুমেন্ট তোলা। আদালতের পেস্কার( যে লেখা লেখি করে) সরাসরি টাকা দাবি করে।টাকা হইলে রায়ের কপি পাবেন না হইলে ৫ বছর পর। কোন উপায় না পেয়ে ৭০০০ টাকা দিতে বাধ্য হই।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RJQ8C9ZE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

হাইওয়ে রাস্তার জন্য সরকার কর্তৃক অধিগ্রহণ কৃত জমির টাকা আদায়

আশুগঞ্জ থেকে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত চারলেন হাইওয়ে রাস্তায় মালিকানাধীন কৃষি জমি রাস্তার ম্যাপের মধ্যে পড়ায় সরকার কর্তৃক অধিগ্রহণ করা সেই জমির মোয়াবজা অথবা ভর্তুকি আদায় করতে গেলে জেলা ভূমি অফিসের কর্তব্যরত সরকারি চাকরিজীবীরা ঘোষ ছাড়া অর্থ ছাড়ের অনুমতি দেয় নি। পরে বাধ্য হয়ে তাঁদের চাওয়া পূর্ণ করতে হয়েছে এবং ২০০০০০ টাকা ক্যাশ ভূমি অফিসের খাওয়ার রুমে তাদের দিতে হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTEJHHFT
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০০ লাখ

নুতন ভূমি জরিপ

মানিকগঞ্জ সদরে বর্তমানে ডিজিটাল/GIS ভূমি জরিপ চলছে। অভিযোগ রয়েছে, কিছু জরিপ কর্মকর্তা সাধারণ জমির মালিকদের কাছে ১–৫ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে RS খতিয়ান থাকা সত্ত্বেও ২–৬ শতাংশ পর্যন্ত জমি কম দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মানিকগঞ্জ সদর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKCGC43C
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

খাজনা দিতে গিয়ে ছিলাম

আমি ভুমি খাজনা দিতে গিয়েছি ৪২ শতক যায়গা।কর্তৃপক্ষ বলেছে ২৬ হাজার আসে ৪০% ডিসকাউন্ট দিতে পারবে পড়ে রিকুয়েস্ট করে ৫০% ডিসকাউন্ট ১৩হাজার দিয়েছি আমাকে রিসিভ মানি দিয়েছে ৫২০০ টাকা। অল্প যায়গা রেষ্টারি ছিল তাই বন্দি ছিলাম

সুনামগঞ্জ দোয়ারা উপজেলা। বিভাগ সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে SYMCPP7F
০ মন্তব্য