সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪৫০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

নামজারী

নামজারী। গুলশান। একাধিক সোর্সে কথা বলেছি ১২০০০০-১৫০০০০ টাকা দাবী। প্রতিটি পর্যায়ে তাদের রেট করা। টাকা না হলে গণপূর্ত মন্ত্রণালয়ের এনওসি আনতে হবে অথচ রাজউকের প্লট। সব আপডেট কাগজ আছে। কিন্তু সিটি ৯নং খতিয়ান যেখানে গণপূর্ত মন্ত্রণালয় অধীন নগর উন্নয়ন বিভাগ নামে সিটি রেকর্ড।

মহানগর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKNVY3VE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ

কাগজ পত্র সব ঠিক থাকার পড়েও আমার আবেদন বার বার বাতিল করে তারপর পিয়ন কে দিয়ে ১০ হাজার দেয়ার পর জমি খাজির হয়

দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKSZETDS
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ কোটি

নামজারি

এটি একটি সামষ্টিক অভিযোগ। সীতাকুন্ডের এসি ল্যন্ড —ের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে বিভিন্ন দলিল নামজারি করার অভিযোগ উঠেছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTA7TLJY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৮ হাজার

দলিল এর নকল উঠানো

একটি দলিল চেক করার জন্য সেটার নকল উঠানোর প্রয়োজন পরে। তখন 1800 টাকা দাবি করে।

তেজগাঁও, ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKA5CSRN
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিসকেস সমাধানে ঘুষ চাওয়া

মালিক এর মৃত্যুর পর তার ভাই জালিয়াতি করে আমদের জমি (মঝিনা গ্রাম) বিক্রি করে ফেলায় গত দেড় বছর আগে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে মিসকেস করা হয় তখন সেখানের দায়িত্বরত কর্মচারীরা জানাই 20000 টাকা দিলে তারা আমদের কেস দ্রুত সমাধান করে দিবে কিন্তু ঘুষ না দেয়ায় তারা কোনো সমাধানে যায় নি এখন ও তারা সেই টাকা দাবি করে এবং শুনানির তারিখ পিছিয়ে দেয় ।

নারায়ণগঞ্জ - রুপগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKPNR9SY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমির হোল্ডিং নাম্বার অ্যাপ্রুভ করা

আমার জমির খাজনা দিতে হবে কিন্তু হোল্ডিং নাম্বার স্থগিত করে রেখেছে সেটা ঠিক করার জন্য 5000 টাকা দাবি করে পরে আমি 2000 টাকা দেই

পাংশা, রাজবাড়ী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKMVG576
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

ওয়ার্কিং খতিয়ান সংগ্রহ

আমার জমির ওয়ার্কিং খতিয়ান দরকার পরে উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে তারা বলে এটা সরকারিভাবে দেওয়া যাবে না। কিন্তু অন্যভাবে দেওয়া যাবে এটার জন্য 6000 টাকা দাবি করে, আমি পরে সেটা প্রত্যাখান করেছি।

রাজবাড়ী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK7SFF3U
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নাম জারি বা খতিয়ান

আমি সম্প্রতি নোয়াখালীর দুটি ভূমি অফিসে গিয়েছিলাম—একটি সংশ্লিষ্ট ভূমি অফিস এবং একটি ইউনিয়ন ভূমি অফিস। জমি-সংক্রান্ত বিভিন্ন কাজ ও খতিয়ান/নামজারি সংক্রান্ত সেবা নিতে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় নির্ধারিত সরকারি ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ চাওয়ার পরিস্থিতির মুখোমুখি হয়েছি। একটি খতিয়ানের জন্য প্রায় ১০,০০০ টাকা, অন্য একটি খতিয়ানের জন্য প্রথমে কাজ হবে না বলা হলেও পরে অন্য একজনের মাধ্যমে ২০,০০০ টাকা লাগবে বলে জানানো হয়। আরেকটি কাজের জন্য ২৫,০০০ টাকা দাবি করা হলেও শেষ পর্যন্ত ২০,০০০ টাকা দিয়ে কাজ করাতে হয়েছে। এসব অর্থের মধ্যে কোনটি সরকারি ফি এবং কোনটি অতিরিক্ত অর্থ—তা একজন সাধারণ নাগরিক হিসেবে পরিষ্কারভাবে বোঝার সুযোগ ছিল না। আমার কাছে একটি অডিও রেকর্ডিংও রয়েছে, যেখানে ১০,০০০ টাকা চ

নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTVRCHF9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভূমি অফিসের নিজস্ব দালাল ছাড়া খারিজ হয় না।

ভুমি অফিসের নিজস্ব দালাল আছে, তাদের ছাড়া খারিজ হয় না বিভিন্ন বাহানা দিয়ে কাগজ আটকে রাখে, দালাল দিয়ে করলে টাকা এক লক্ষ্য, পঞ্চাশ হাজারের নিচে কোনো কাজ হয় না। সাধারণ মানুষ ভোগান্তিতে আছে নায়েবের ঘুষ দুর্নীতির কারণে। অফিসে গেলে মনে হবে তারা সবাই মসজিদের ইমাম সাহেব ঘুষ দুর্নীতি কিছুই করে না।

নরসিংদী, রায়পুরা, হাসনাবাদ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে DKJB5HY3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

মিউটেশন

আমি মিউটেশনের জন্য আবেদন করি। আবেদন এরপর উপজেলা ভূমি অফিস হতে ইউনিয়ন ভূমি অফিসে আসে, তদন্তের জন্য। আমি সেখানে ফাইল জমা দিলে তারা তদন্তের জন্য আসে। তদন্ত করে যাওয়ার সময় গাড়ি ভাড়া দাবি করছে, আমি কতদিবো জানতে চাইলে হাতের ইশারায় ৫দেখায়। আমি ৫শ না ৫হাজার বুঝিনি। তখন হাতের ইশারা দেখে আমি বলছি, আমার অতো টাকা নেই, তখন সে বলছে এখানে গাড়ি ভাড়াও তো ৫০০টাকা লাগে। তখন আমি বলছি, এখানে আমরা রিজার্ভ আসি ১৫০টাকায়, আপনি ২০০নেন। কিন্তু ওরা ৩০০টাকা নিয়ে গেছে।

চকরিয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CT8CGVHW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

বগুড়া শহরের ফাঁপোড় ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিজের বাবার সম্পত্তি খারিজ করবার জন্য দীর্ঘদিন ধরে ঘুরতে ঘুরতে ২ জোড়া স্যান্ডেল ক্ষয় করে পরবর্তীতে একজন সহকারী সাইডে ডেকে নিয়ে বললেন, এতো ঘুরতে হবে কেন, মিষ্টি খাওয়ার টাকা দিলে দ্রুতই আপনার কাজ হয়ে যাবে। কোন উপায় না পেয়ে টাকা দিবার সিদ্ধান্ত নিই। বেচারা সহকারী অজু করে এসে বলে,তারাতারি খরচা টা দেন নামাজের সময় পার হয়ে যাচ্ছে। আর আমরা ধার্মিক সহকারী কে ৫.৬৬ শতক জমির খারিজের জন্য ১০০০০(দেশ হাজার টাকা) বুঝিয়া দিয়া রাগে লজ্জায় মাথা নতুন হইয়া চলিয়া আসি।কারণে আমি অন্যায়ের কাছে কখনও মাথা নতুন করি না। বছরটি ছিলো ২০১৮ সাল।

বগুড়া ফাঁপড় ইউনিয়ন, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে RJL8AHXM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নামজারি, একবার অন্য একজন দিয়ে করে ৫০ হাজারের মত দিয়েছি। পরে নিজে করতে গিয়ে ৮০০০ টাকা দিয়েছি

বরকইট, চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CTNC7UHE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য আবেদন করলে অনেক ভুল আছে বলে আবেদন গ্রহণ করা হয়নি, কিন্তু কি ভুল আছে তা উল্লেখ করেনি

চাদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CT8DTUB7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নাম জারি

আমার বাবা মারা যায় ২০২০ সালে, এবং তার উত্তরোধীকার হিসেবে আমি তার একটা যায়গার মালিক হই, এবং অই যায়গা যখন আমাদের নামে নাম জারি করতে যাই তখন গুলশান ১০ এর ভুমি অফিস আমাদের থেকে ৭০ হাজার টাকা ঘুষ নেন, আমরা ৯ মাস চেষ্টা করেছি আমাদের সব পেপারস ঠিক ছিলো, কিন্তু তারা টাকার জন্য সব হোল্ড করে রেখেছিলেন

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKWL576T
০ মন্তব্য