সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১০ লাখ

মাঠ পর্চা সংশোধনের জন্য ঘুরাতে থাকে, বিভিন্ন সময়ে টাকা নেয় হবে বলে এ

এরপর বলে ১ লাখ হলে সাথে সাথে সংশোধন হয়ে যাবে পরে ৭০ হাজার ঠিক করা হয়, এরপর বলে বড় স্যারকে না দিলে হবে না পরে আরও ১০ হাজার দেয়া হয়, হয়রানি আর হয় রানি

রংপুর (অন্যান্য), রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি/মিউটিশন (খাজনা) চেক কাটার জন্য

আমার পিতা মাতা মারা যাওয়ার পর মায়ের সম্পত্তি আমরা ভাই বোন মিলে মিউটেশন করার জন্য আবেদন করি। সেখানে তারা আমার কাছে 10000 টাকা দাবী করে মিউটিশন, খাজনা/চেক কেটে দিবে। আমি প্রথমে 1000 টাকা এবং পরবর্ত ীতে 2000 টাকা দিয়েছি। কেননা সেখানে নাকি টাকা ছাড়া কোন কাজ হয় না। তাই বাধ্য হয়ে টাকাটা দিয়েছি। কিন্তু এখনও কাজ হয়নি। বলছে এই খতিয়ানে একটু সমস্যা আছে, এক্ষনি করা যাবে না একটু সময় লাগবে। আর জরুরী করতে হলে আরো 10,000 টাকা (অতিরিক্ত) দিতে হবে। তাহলে আমার মিউটিশন করে দিবে। তা না হলে হবে না। এখন জমির দলিল ঠিক আছে। মায়ের ওয়ারেশ কায়েম সার্টিফিকেট আছে। মায়ের নামে মিউটিশন করা আছে। তারপরও আমাদের ভাই-বোনদের নামে মিউটিশন করতে টাকা লাগবে। (তাও এত পরিমাণ) যা সরকারি কোন খরচের মধ্যে পড়ে না।

Shyamnagar, Khulna, Bangladesh, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

কক্সবাজারের আওতাধীন ঝিলংঝা মৌজার দিয়ারা স্যাটেলমেন্ট এর বিডিএস জরিপ

আমি যখন বিডিএস জরিপ এর মাধ্যমে সমাধান করতে গেছিলাম তখন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলরা আমার সবকিছু ঠিক থাকার পরেও আমার ওই নির্দিষ্ট জায়গায় যেতেও অস্বীকৃতি জানান এবং আমার থেকে এই ঘুষ দাবী করেন। এরপরেও আমি তাদের সবকিছু দেখানোর পরে আমার নিজ খরচে তাদের ঐ জায়গায় নিয়ে গেলেও ডকুমেন্টে সমস্যা আছে এবং জায়গায় সমস্যা আছে বলে আমার এই সমস্যা সমাধানে অনীহা প্রকাশ করেন। আমি তাও ৩০,০০০ টাকার অফার করেছিলাম। কিন্তু তাতেও রাজি করানো যায়নি।

Cox's Bazar, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

Land Tax Payment

Vumir khajnar server bondho thakay ami aftabnagar vumi office e giye amar vumir 76 tk khajna dite chaile okhane thaka ek official lul service charge babod 3000 tk dabi kore. Jekhane computer dukane 100 tk service charge, tarpor ami taka na diye chole ashi.

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

আমি আমার বাবার ক্রয়কৃত ১০০ শতাংশ জমি নামজারি করতে যাই ইউনিয়ন ভূমি অফিসে। আমি প্রথমে নিজে নিজে অনলাইনে আবেদন করি। কিন্তু আমার আবেদন না মন্জুর হতে থাকে। একাধিকবার আবেদন করে ব্যর্থ হয়ে ভূমি অফিসে ৫০০০০ টাকা চুক্তি করে আবার আবেদন করলে নামজারিটি সম্পন্ন হয়।

গ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জামি নাবায়ন

আমার বাবা ভূমি অফিস অফিসের কাগজ সমাধান করতে গেছিলো এবং তারা জমির সঠিক কাগজপত্র দাবি করে এক সপ্তাহ পর আমরা তাকে কাগজপত্র দেখাতে সক্ষম হয় তারপর ভূমি অফিসার আট হাজার টাকা চায় খরচের সাথে কিন্তু সরকারি কোন খরচ নেই ওই কাজের জন্য তিনারা বলে এই জমির কাগজ ডিস্ট্রিকে পাঠানোর কিছু টাকা দিতে হবে আমরা তাদের কথা মত টাকা দেয়ই

বীরগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ

আমার সহকর্মী জমি খারিজ করতে চান্দিনা ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিল, সেখানে জমি খারিজের জন্য ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল হিন্দু একজন মহিলা অফিস সহকারীকে!! আনুমানিক ৭ মাস আগে। ঘুষ সাইটে ব্যাপারটা শেয়ার করতে পেরে ওনার অনেক ভালো লাগছে, আধুনিক যুগ, সবকিছু বদলাচ্ছে, কিন্তু ঘুষের কোনো পরিবর্তন হচ্ছে না!! ওনার একান্ত অনুরোধ যেনো একটি ঘুষ প্রতিরোধ কঠোর পদক্ষেপের জন্য দুদকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়।

চান্দিনা ভুমি ইউনিয়ন অফিস,কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খতিয়ান সংশোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর এসিল্যান্ড অফিসের অফিস সহকারি উনি টাকা ছাড়া মানুষকে প্রচন্ড রকমের ভোগান্তিতে ফেলেন এবং ঘুরাতে থাকেন। উনি আমার কাছে ১০০০০ টাকা চেয়েছিলেন কিন্তুু এসিল্যান্ড স্যার আমার জানামতে ভালো মানুষ যখন আমি উনাকে স্যারের ভয় দেখালাম যে স্যারের সাথে এ ব্যাপারে কথা বলব, তখন অফিস সহকারী আমাকে সংশোধিত খতিয়ানের কপিটা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

ক খতিয়ান ঠিক হবে বলে টাকা নেয়

৮০০০ টাকা চেয়েছে আমার বাবার কাছে যে ক ভুক্ত খতিয়ান ঠিক করে দিবে ৫০০০ টাকা নিয়েছে

মুরাদনগর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি করা

পৌরসভার ভিতর ২ একর জমি নামজারি করতে গেলে, নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ৭০ হাজার টাকা দাবি করে, বিভিন্ন অজুহাতের মাধ্যমে। তা না, হলে হবে না।

পাথরঘাটা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

land tax pay and mutions

jara taka chaicilo dokan a taray dekhi bhumi office kaj kore. office a gele tara amader dekhe obak hoye jai amra online apply korce. land officer bole amra acland er kace gece but amra jai nai then 15 din a eta ses hoi. jedin amader sunani cilo sedin acland office sign korer jnno 200 ghus dite hoice, terpor kisudin por jokon khaj na dite gece tokon 400 taka asce 1000 taka diyece baki ta return dei nai. sobceye obak kora jinish deklam bikal bela office er onno staff ra bhumi officer k bole ajk ja income hoice seta den divide kore amader samne. amr bndu police er lok cilo terpor o kisu hoi nai

subarnachar, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.২০ লাখ

namjary, 1/1 khotiyan hote

১/১ খতিয়ান হতে নামজারি করতে আমার কাছ থেকে ১২০০০০ এক লক্ষ টাকা চেয়েছিল । পরে আবেদনটি নামঞ্জুর করে।

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

নামজারি করার জন্য। টাকা চেয়েছে ভূমি উন্নয়ন কর্মকর্তা আমি পরিশোধ করেছি। এবং আমার নামজারি হয়েছে।

রাংগাবালি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

Namzari korar jonno

Ami dui bar online a namzari abedon kori dui bar e reject kora hoise, karon hisabe dekhaise documents thik nai. Last a ami jokhn same bhabe online a apply kore bhumi office er Nayeb k bollam amar kaj ta kore den, uni bollo khoroch lagebe. taka delam 7 diner modhe kaj hoya gelo.

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি আবেদন

বগুড়া সদর, নিশিন্দাড়া ভূমি অফিস, নামজারি খারিজের জন্য গিয়েছিলাম। আমার কাছ থেকে ১০০০০ টাকা দাবি করেন বিভিন্ন সমস্যা দেখিয়ে কিন্তু আমি সমস্ত কাগজপত্র দেওয়ার পরও তারা টাকা দাবি করছেন নিরুপায় হয়ে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে নাম জানি খারিজ এর জন্য আবেদন করেছি।

বগুড়া সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

নামজারী করার জন্য আবেদন করি এসিল্যান্ড অফিস অনেক দিন ঘুরিয়ে ২০০০০ টাকার বিনিময়ে পাস করেন।

পত্নীতলা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য