সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

সব খাতে

আমি আমার বিভিন্ন কাজের জন্য গিয়েছি। সেইখানে দেখলাম টাকা ছাড়া কিছু হয় না। সবার টেবিল পাস করতে সবাইকে ৩০০০/৫০০০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে পাইল পড়ে থাকে হাত ও দেয়না এই হলো অবস্থা।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

ই-নামজারি

অনলাইনে নামজারি আবেদন করার পর বিভিন্ন অযুহাতে প্রতিবেদন দিয়ে দেয়।তারপর যোগাযোগ করলে খরচাপাতি বাবদ টাকা দাবি করে।

গোহালাকান্দা অফিস,শ্যামগঞ্জ,পূর্বধলা,নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮৩.০ হাজার

জমীর খাজনা

৮৩ শতক জমী।বছর কয়েক আগে জমীটা হিন্দুদের থেকে কেনা, খাজনা দিতে গেলাম। কিন্তু লাগবে ৮৩হাজার টাকা সাথে আরো ১০ হাজার।রিজন হলো★ হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার ★লেখা আছে খতিয়ানের উপর।আপাতত সার্ভিস নিতে আমি ইচ্ছুক নই।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

মিউটেশন

সেবাটি ছিল মিউটেশন সংক্রান্ত আমাকে সে অনেক হয়রানি করে সে আমাকে ঘুরায় কাজ করে দিচ্ছে না টাকা দাবি করছে

কুমিল্লা জেলা মেঘনা থানা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি বা মিউটেশন

নামজরি আবেদন করলে এই টাকা দিয়েই আপনাকে সেটা নিস্পত্তি করতে হবে। আপনি যেই ভাবেই চেষ্টা করেন না কেনো, আপনাকে শেষ পর্যন্ত বাধ্য করবে। এবং এটাই সিস্টেম।

ফরিদপুর পৌর ভুমি অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নামজারি করানোর ছিলো,বলে কি করে দিবানি কিন্তু দেয় না,পরে এক দালাল বলে ১৫০০০ টাকা দেন করে দেবেনে

মোল্লাহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ক্রয়কৃত জমির নামজারী ও খতিয়ান- তৈরি

প্রত্যেক নামজারী ও খতিয়ান তৈরির সংক্রান্ত আবেদন প্রসেস করার জন্য বাড়তি টাকা প্রদান করতে হয়, যা জমির পরিমান, অবস্থান ও মূল্য অনুসারে 10,000/- থেকে 50,000/- টাকা পর্যন্ত হয়ে থাকে। টাকা প্রদান না করলে নানা ধরণের সমস্যা দেখিয়ে ফাইল বন্ধ করে রাখে বা দীর্ঘ দিন ভোগান্তিতে ফেলে। অনেক সময় খতিয়ান নম্বর ও জমির অন্যান্য তথ্য গরমিল করে কাগজ তৈরি করে দেয়, যা নিয়ে গ্রাহক পুনরায় ভোগান্তিতে পরে এবং তা সংশোধনের জন্য গেলে পুনরায় ঘুষ দিতে হয়। এভাবেই চলে দফায় দফায় ঘুষ প্রদানের ফাঁদ।

ভূমি অফিস, পটুয়াখালী সদর , পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

উপজেলা ভুমি অফিসে নামজারি করতে গেলে সব কাগজপত্র ঠিক থাকার পরও অফিস খরচ হিসেবে ৬০০০/- দাবী করে। তখন নামজারি ফি ১১৭০/- ফি এর কথা বললে বলে সেটা তো সরকারি খরচ আমদের অফিস খরচ না দিলে নামজারি হবে না। এসি ল্যান্ড জেনেও না বোঝার ভান করে থাকেন আর তিনি খুবই বদমেজাজি। সেবা গ্রহীতাদের সাথে দূর্ব্যবহার করা তার নিত্যনৈমত্তিক কাজ। সে এসকল দূর্নীতি অফিস স্টাফদের দিয়ে করান বলে মনে হয়েছে।

পিরোজপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০৫ লাখ

প্রক্রিয়া

আমার এক জায়গার দলিল নিয়ে সমস্যা হচ্ছে আমার দলিল ঠিক আছে কিন্তু জমি পেতে হলে টাকা দিতে হবে বড় জজ ছোট জজকে দিতে হবে এখনো জমি বুঝিয়ে দিচ্ছে না নিয়ে কোন

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

সম্প‌ত্তির মিউ‌টেশন

‌সেবা‌টি ছিল নি‌জের, পৈ‌ত্রিক এবং মৃত ভাই‌য়ের শোক ভা‌গের সম্প‌ত্তি মিউ‌টেশন করা । ঘটনা‌টি ঘ‌টে‌ছে পাথরঘাটা উপ‌জেলার পাথরঘাটা সদর ইউ‌নিয়ন ভু‌মি অ‌ফিস এবং পাথরঘাটা Acland অ‌ফি‌সের কর্মকর্তা/কর্মচারী‌দের দ্বারা , সময়কাল ২০২৪-২০২৫ অর্থ বছর । আমার ১৩‌টি মিউ‌টেশন কেস বাবদ উনারা উ‌ল্লে‌খিত প‌রিমান টাকা আমার নিকট হ‌তে নি‌য়ে‌ছেন ।

পাথরঘাটা উপ‌জেলার , পাথরঘাটা সদর ইউ‌নিয়ন ভু‌মি অ‌ফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী আবেদন রিপোর্ট প্রদান প্রসঙ্গে

আমার নিজের একটা নামজারী আবেদন নিয়ে ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রথমে ১,০০০/- টাকা দাবী করেন সেটা পরিশোধ করলে খড়সা খতিয়ান করে সার্ভেয়ার সাহেবের নিকট প্রেরণ করেন, পরবর্তীতে মুলাদী ভূমি অফিসের সার্ভেয়ার সাহেব দাবী করেন উক্ত নামজারী আবেদন মঞ্জুর করতে তাকে আরও অতিরিক্ত ৫,০০০/- টাকা প্রদান করিতে হইবে। পরবর্তীতে আমি প্রত্যাখ্যান করে চলে, তাহার পরে তিনি আমাকে অনুপস্থিত দেখিয়া আমার নামজারী আবেদন না মঞ্জুর করে দেন।

মুলাদী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

জমির নামজারি

১৭৬ শতাংশ বাবার দেওয়া জমি আমাদের ২ ভাই এর নামে নামজারি করতে ২২০০০ টাকা লাগে।

ইউনিয়ন, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

আমি অনলাইনে নামজারির আবেদন করি, যখন উপজেলা ভূমি অফিসে যাই সার্ভেয়ার সাহেবকে দলিল দেখাতে, তখন তিনি তার সহকারীর সাথে কথা বলতে বলেন, তার সহকারি আমার কাছে ৩০০০ টাকা চায় । আমি দিতে অ স্বীকৃতি জানালে বলেন আমার আবেদনটি প্রত্যাখ্যাত হবে । তারপর আমি টাকা দিতে বাধ্য হই ।

ফুলপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

জমা খারিজ - খতিয়ান সংশোধন

১৯৯০ এর ভূমি জরিপের সময় আমাদের কিছু ভূমি ১২ শতক অন্য জনের নামে রেকর্ড হয়। আমাদের বাবা মৃত- আর তখন আমরাও ছোট ছিলাম। তাই রেকর্ড -জাযগা জমির বিষ আমরা তেমন কিছুই বুঝতাম না। কিন্তু পরবর্তী তে চলতি বছর মার্চ-২০২৬ ইউ ভূমি অফিসে গিয়ে বিস্তারিত বিবরনের পর- ইউনিয়ন ভূমি কর্মকর্তা জখন জানতে পারেন আমি একজন প্রবাসী,,তখন উনি বিষয়টা সমাধান করে দিবেন কোন রকমের মামলা ব্যাতিত, সেই মর্মে আমার নিকট ৭০০০০ টাকা দাবি করেন। আমার যেহেতু ছুটি ১ মাস,,দীর্ঘ সময় দিতে পারবো না, তাই ৫০০০০ টাকায় বিষয়টা সমাধান করে দিবেন বলে রাজি হন। পরবর্তী তে ৫০০০০ টাকার বিনিময়ে আমাদের খতিয়ান সংশোধন করা হয়।

১১ নং নেয়াজপুর ইউনিয়ন,দেবীপুর- নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

খাস জমির ফিরে পাওয়ার আবেদন

নিজের খাজনা আদায় রশিদ থাকা সত্ত্বেও খাস হয়েছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে ফরোয়ার্ডিং আনতে টাকা লাগে।

ফরিদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য