সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

১৫০ জারির রিপোর্ট

আমি উপজেলা ভূমি অফিসে আমার জমি সংক্রান্ত সমস্যার জন্য ১৫০ করি। উপজেলা ভূমি অফিস থেকে সেটা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠায়। কিন্তু ভূমি অফিসের নায়েব সেটা বিবাদী কে নোটিশ এবং রিপোর্ট প্রদানের জন্য প্রথমে ২৫০০ টাকা দাবি করে। সেটা আমরা পরিশোধ করি। কিন্তু দুই মাস পরে এসে আবারো ২০০০ টাকা দাবি করে। বর্তমানে সে অবস্থাতে আছে।

সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH85RS95
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

mutation

থানা ভূমি অফিসে নামজারীর জন্য যাওয়া হয় ওখানে কানুনগো ফাইল রেখে চলে যেতে বলে এর পর ৩ দিন অতিবাহিত হলে খারিজ করে দেয় তারপর আবার এ সি ল্যান্ড অফিসে যোগাযোগ করে প্রক্রিয়া করতে ৫০০০০ টাকা ঘুষ দাবি করা হয় , উল্লেখ থাকে যে, এই জমিতেই আমাদের জন্ম কিন্তু সেই জমি ই তাদের মতে আমরা এই জমির মালিক না। পরে টাকা দিলে কাজ করে দিবে বলে দাবি করা হয় কিন্তু টাকা ও দেয়া হয় নাই আর আমার কাজ ও হয় না।

Narayanganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK53CU8U
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ইউনিয়ন ভূমি অফিস

জমি রেজিস্ট্রী করার জন্য, জমির খাজনা এবং খারিজ বাবদ ২০হাজার টাকা অতিরিক্ত নিছিলো৷

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ5G82ZX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খতিয়ানের নাম সংশোধন প্রক্রিয়া

আমার বাবার নামের প্রথম শব্দ আসে নি। 'সৈয়দ' এই তিনটি বাক্য সংশোধন করার জন্য, আমি এসি ল্যান্ড, ভূমি অফিস, সহ সব জায়গায় যোগাযোগ করি। তারা কাজটি করে দিবে, তবে বিনিময়ে তাদের কে ৩০,০০০৳ দিতে হবে, বলে দাবি করে। আমি কাজটি করাই নি।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYQB86TM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নোয়াখালী পৌরসভার পৌর ভূমি অফিসে নামজারি করার জন্য গিয়েছিলাম সেখানে একাধিক কর্মী আমার থেকে টাকা দাবি করে এবং আমি নিজের চোখে দেখেছি একজন বৃদ্ধ লোকের থেকে ১০,০০০ টাকা নিয়েছেন নামজারি করার জন্য। এভাবে নিরিহ মানুষদের থেকে প্রচুর টাকা রীতিমতো হাতিয়ে নিচ্ছে!!!

নোয়াখালী পৌরসভা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTEHSZ9E
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নামজারি খতিয়ান করার জন্য আবেদন করেছিলাম অফিসের প্রতিনিধি আমার থেকে ১০,০০০ টাকা দাবি করে। তা ছাড়া আমি নিজে দেখেছি একজন বৃদ্ধ লোকের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে যেখানে সরকারি ফি ১১৭০ টাকা।

নোয়াখালী পৌরসভা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9QHVFF
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.১৫ লাখ

ভূমি অফিস

জায়গার নামজারির জন্য গিয়েছিলাম অল্প একটু সমস্যার জন্য শতক প্রতি আমার কাছে চাওয়া হয়েছে 5000 হাজার, জায়গার পরিমান ছিলো ৮৩ শতক। হিসেব করলে ৪ লক্ষ ১৫ হাজার টাকা। অল্প একটু সমস্যার কারনে এই অবস্তা।

শ্রীমঙ্গল, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYHNJXDT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০০ লাখ

রাজউক প্ল্যান এপ্রুভাল প্রকৃয়া

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ( রাজউক) এ আপনি যদি প্ল্যান পাশের আবেদন করেন তাহলে বিনা ঘুষে আপনি কাজ বের করে নিয়ে আসতে পারবেন না। চলুন দেখে নেই, কি কি উপায়ে তারা টাকা নেয় এবং তাদের রেট কি? ১। এম আই এস- ৪০,০০০/- ২। সংরক্ষন-২০,০০০/- ৩। ছাড়পত্র - ৩০-৪০,০০০/- ৪। অনলাইন ছাড়পত্র- ৪০,০০০/- ৫। ফাইনাল প্ল্যান এপ্রুভাল- ৪/৫,০০,০০০/- জমির ট্রান্সফার-৫০,০০০-৫,০০,০০০/- সেল পারমিশন - ৬০,০০০/- থেকে ৩,০০,০০০/- ফাইলে মামলা থাকলে রেট হাই এই ঘুষ নেয় কে? এমন কিছু লোক আছে যারা স্থায়ী চাকরি করে না রাজউকে, বিভিন্ন সহকারী, হিসাব সহকারি, ডিলিংস অফিসার, কানুনগো, ইন্সপেক্টর, সহ ইন্সপেক্টর, সহকারী অথরাইজড অফিসার, অথরাইজড অফিসার। এছাড়াও নিচের বিভিন্ন সহকারী দিয়ে টাকা খায়, ডিরেক্টর, মেম্বার। আমার কাছে এমন অনেক এভিডেন্স আছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKM4ZGWA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

অনলাইনের আবেদন বাতিল করে দেয়। ভুমি সেবা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে বলে। ভুমি সেবা সহায়তা কেন্দ্রে গেলে ১০০০০ হাজার টাকা চায়।

শেরপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYB8HHVG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

খতিয়ান অনলাইনে হালনাগাদ করন

মামলার নথি খুজতে ৫,০০০/- টাকা, ডিসি অফিসে পোস্টিং দিতে ২০,০০০/- নাজির আদেশ লিখতে ১০,০০০/-

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQDGAZM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খতিয়ান চেক

ভূমি অফিসে কি ভাবে খতিয়ান দেখতে হয় তা জানা নাই বা কোন পদ্ধতি নাই জানা।তাই তথ্য জানার জন্য যে দেখিয়েছে তা কে।৫০০ টাকা দিতে হয়েছিল। মুল কারন হলো আমরা জানি না খতিয়ানে কতটুকু জমি আছে তা জানার কি পদ্ধতি । কি ভাবে আবেদন করতে হয়।সিস্টেম কি তা আমরা জানি না।এটা ভূমি অফিসের লোক।প্রচার করবে না।অন্য কাউকে প্রচার বা জানাতে হবে

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVMARW8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারীর আবেদন।

বাবার ওয়ারিশ আমরা দুই ভাই দুই ভাই দুটি নাম চারি আবেদন করি। প্রতি আবেদন প্রতি ছয় হাজার টাকা করে ঘুষ দাবি করে ভূমি অফিসের এক কর্মকর্তা। আবেদনগুলো সম্পূর্ণ করার পর আমরা যখন ডিসিআর কাগজ হাতে পাই তখন দেখি যে দুইজনেরই খতিয়ান নাম্বার এক। এর সমাধানের জন্য তারা আবার মিসকেদের আবেদন করতে বলে এবং সেই অনুযায়ী মিসকিনের আবেদন করতে গিয়ে আরও পাঁচ হাজার টাকা ঘুষ চায়। এবং আমি সেই পাঁচ হাজার টাকা পরিশোধ করেছি পরবর্তীতে আরো কোন টাকা দাবি করবে কিনা তা এখনও বলতে পারতেছি না।

চিরিরবন্দর ,দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN3B75RF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

মিউটেশন

তিনবার ঘুষ দি নাই তৃতীয়বার ক্যানসেল করেছেন তারপর বাধ্য হয়ে টাকা দিয়েছি তারপর মিউটেশন করে দিয়েছে

সাক্সরি বাজার ভূমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH7ASTYN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.৬ হাজার

বন্টননামা খারিজ

দুটি মৌজার জমি বন্টননামা খারিজের জন্য ১২,০০০/- চেয়েছে। উপায় না পেয়ে ১১,৬০০/- টাকা দিয়ে কাজটি করতে বাধ্য হয়েছি। না হলে বছরের পর বছর ঘুরতে হবে, কাজ হবে না। অথচ আমি নিজেও একটি সরকারী অফিসের ৩য় শ্রেনীর কর্মচারী। আমরা তো আর প্রতিদিন যেতে পারব না।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYX7BRKV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি বাতিল

সব কিছু ঠিক থাকার পরেও। আমার মায়ের নাম বাদ দিয়ে করা নামজারি বাতিল করছে না এসিল্যান্ট। ৫০০০ টাকা চেয়েছেন।

ফফরিদগঞ্জ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTASRZFX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

ই-মিউটেশন / নামজারি

খুলনা সদর ভুমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজই হয়না আর যদি আপনার নথিতে সামান্য সমস্যা থাকে তাহলে তো ঘুষ ছাড়া আপনার ফাইল আটকে থাকবে দিনের পর দিন,আমার একটা জমির মালিকানা পরিবর্তন বা ই-নামজারি বা বিআরএস খতিয়ান ভুক্ত করাতে, অনেক দিন দৌড়ানোর পরেও আবেদনটি নামঞ্জুর করে দেয় দায়িত্বরত নায়েব ও এসি ল্যান্ড পরে উক্ত নায়েবের সাথে ভুমি অফিসের বাইরে মিটিং করে ৭০,০০০ টাকা চুক্তি হয় এবং তা পরিশোধ করার পরবর্তী ১ সপ্তাহে কাজটি হয়ে যায়!

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHGLMVBB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খতিয়ান ভেঙ্গে ওয়ারিসদের নামে রেকর্ড করার জন্য

মূল মালিকের মৃত্যুর পরবর্তী তার ওয়ারীসদের নামে জমি বন্টন রেকর্ড করার জন্য গেলে সকল কাগজ পত্র দেয়ার পর ২ মাস ঘুরানোর পরে বলে ২০০০০ টাকা দিলে স্যারে ঠিক করে দিবে

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমূলা ভূমি অফিসে, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRTXRJ7U
মন্তব্য