সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

BDS জরিপ

বি ডি এস জরিপ গোপালগঞ্জ ঘোষের চর এলাকায় এসে জরিপ কর্মকর্তারা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দাবি করছে। টাকা ছাড়া তারা কোনো কাজ করে দিচ্ছে না। এছাড়া এলাকার ভূমিদস্যু দের থেকে টাকা খেয়ে তারা একজনে জমি অন্যের নামি রেকর্ড এ তুলে দিচ্ছে। তারা যে নকশা প্রস্তুত করেছে সেখানেও এস এ / আর এস এসব পর্যালোচনা না করে তাদের ইচ্ছা মত ভূমিদস্যু দের সহায়তায় নকশা প্রস্তুত করছে।

গোপালগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6T8H7W
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভূমির মালিকানা যাচাই

জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যুরা আমাদের জমি জোরপূর্বক ধখল নেয়ার পায়তারা করছে এবং ভূমি অফিসে ভিত্তিহীন ভাটোয়ারির মামলা দেয় । ভূমি অফীসের সার্ভেয়র উভয় পক্ষের উপস্থিতিতে জমি পরিদর্শন করে । অতঃপর তার সাথে অফিসে যোগাযোগ করতে গেলে সে ক্যালকুলেটরে ১০০০০০ সংখ্যা চেপে আমার ভাইকে বলে লাগবে । এখানে উল্লেখ যে, আমাদের জমির সকল কাগজপত্র আমাদের অনুকূলে, খাজনা হালনাগাদ পরিশোধিত । কিন্তু আমার ভাই উক্ত পরিমান টাকা ঘুষ দেয় নাই বলে মামলার রিপোর্টে উল্লেখ করে যে, উক্ত জমির ধখলদার হচ্ছে তারা (ভূমি দস্যুরা) ।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKB84UZA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

খারিজ

আমি ভুমি অফিসের নায়েবের খাস লোককে ইতিমধ্যে ১০০০ টাকা পরিশোধ করেছি, জামালপুর এসিল্যান্ড অফিসে হাজিরার দিন ওখানের এক দালালকে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। আমি নিরুপায়, কারণ এর আগে আরও একবার অনলাইন আবেদন করেছিলাম, সম্পূর্ণ নির্ভুল কাগজপত্র জমা দেওয়ার পরেও আবেদন নামান্জুর করে দিয়েছিল, পরে জেনেছি আবেদন করার পরই নায়েবের সাথে দেখে করে চা-নাস্তার জন্য কিছু বকশিস দিতে হয়। এখন এসএমএস অপেক্ষায় আছি।

নান্দিনা, জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYB5UK4L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

দলিল খারিজ

আমি অনলাইনে দেখেছি ১১৭০ টাকা। কিন্তু ওরা দাবি করে ৫০০০ টাকার। দিলে কাজ হবে না দিলে হবেনা। আমি এটা পরিশোধ করার পর খরচ বিষয়ে অবগত হই। এখনো এই প্রক্রিয়া চলমান তাই অভিযোগ করলাম। পান্ডুল ইউনিয়ন ভূমি অফিস।

পান্ডুল, উলিপুর, কুড়িগ্রাম, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSD8S6U
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমি খারিজ

জমি রেজিঃ করার পর, ভুমি অফিস থেকে খারিজ করার জন্য ৬০০০ টাকা চেয়েছে। প্রতাখান করে দেওয়া হলে আমার কাজ না মঞ্জুর করে দেই। এখন ৬০০০ টাকা দিয়ে খারিজ মঞ্জুর করতে পারছি

জামালপুর সদর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYDSVZC4
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৭.৫০ লাখ

জমির খারিজ

কোম্পানির নামে জমি কিনছি ( খুব ছোট এগ্রো) করছি, এস মুলে খারিজ করছি। এখন বিস বের হয়েছে। আবার খারিজ করতে হবে। ব্যাংকের লোন আছে, ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে খারিজ না দিলে? সোনার বাংলা সোনার সন্তান জন্ম দিয়েছেন এই জন্য দারে দায়ে ঘুরছি আজকে ১৮ মাস যাবত। সরকার টাকা পাবেন খাজনা দিলে কিন্তু খারিজ না হলে খাজনা দেয়া সম্ভব না। সরকারের টাকা দরকার ঐ অফিসের লোকদের দরকার ঘুস, এবং এর জন্য সচিবালায় দায়ি । ওদের নিয়মের জন্য আজকে কম্পানি গুলো মরে যাচ্ছে।

মধুপুর , টাঙ্গাইল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYCLB8K5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭৫.০ হাজার

খতিয়ান ও জমি জরিপ

নতুন জরিপ সিস্টেম করা হচ্ছে ভূমি অফিসে, সেখানে সব কাগজপত্র ঠিক দেওয়ার পর বললো কোন সমস্যা নেই সব কাগজপত্র পেয়েছে। এরপর একটা পৃষ্ঠার জরিপের কাজের জন্য ১,৬৫,০০০ টাকা দাবি করা হয়। আমারা বলছি এত পরিমাণ টাকা নেয় জমিটা বাবা আমি ছোট ছিলাম তখন কিনা । তারপর কয়েকদিন ঘোরাফেরার করে ৭৫,০০০ টাকা দিয়ে কাগজ আনা হয়, বললো এখন না নিলে পরে এর থেকে বেশী টাকা দিতে হবে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVN4BYX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

Mutation (Naam Jaree) after Mother's death

Being only heirs of mother's property, our mutation file application was cancelled three times. I am former civil servant. None could ask for bribe directly. AC Land hardly looked at me, hardly heard me. Every time, after 2/3 days, came to know that file was cancelled. We hired a local lawyer who said the case can be finalised at Tk. 8000 (10 years back). Money was given to the lawyer. Not only that, I had to talk to one of my high up connections, who talked to the DC. After a lot of exercise, our file was cleared. Kanon Go basically managed that office. Do I need to believe that AC Land did not know anything? For my own saftey, I did not mention the district.

Abroad, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTKPR8X
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি করার জন্য হাজার টাকা চাওয়া

লক্ষ্মীপুর সদরে জোকসিন ভূমি অফিস এই টাকা দাবি করা হয় অথচ সরকারি নোটিশ অনুযায়ী ১১৬০ টাকা লাগে নাম জারি করতে ওই জায়গায় তারা এক দাম ৮ হাজার টাকার নিচে করবেন না বলে জানিয়েছে । এবং কি ভূমি অফিসে যেকোনো কিছু বিনিময়ে টাকা ছাড়া কোন কিছুই হয় না । তারা এমনভাবে টাকা চায় মন হয় এটাই আইন এটাই তাদের রুলস ।

লক্ষীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTGZESN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারী

আমার নানা মারা গেছে। তাই আমার মা খালা আর মামাদের নামে তাদের পৈত্রিক সম্পত্তি নামজারী করার জন্য গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আওতাধীন ভূমি অফিসে এই টাকা দিতে হয়েছে। বাড়ির ছেলে মানুষ প্রবাসে থাকে তাই দেশে কোনো ঝামেলায় যায় নাই। টাকা দিয়ে নামজারী করা হয়েছে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMMWVCA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

কয়েককবার আবেদন করলে তা রিজেক্ট করে দে। পরে টাকা প্রদান করার ভুমি অফিসার নামজারি করে দেন।

গ্রাম, জকিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYHUVE3D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.২ হাজার

মিস কেস

আমি প্রথমে ১০০০ ও ২০০ টাকা এবং পরে আরও ১০০০ টাকা তিন জঙ্কে দেই। কিন্ত এখনও কুনু কাজএর আগ্রগতি নাই।

টঙ্গিবারি, মুনসিগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKRBUV5C
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ

আমাদের জমির খারিজ অন্য জনের নামে ছিল।এইটা কেটে আনতে মিস কেইস করি।রেকর্ড টা আমাদের নামে আনতে সেখানেই আমাকে ৭ হাজার টাকা দিতে হইছে। এর পর খাজনা দিতে গিয়ে আরো ৩ হাজার টাকা দিতে হইছে

দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNN52N9V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব থেকে শুরু করে প্রত্যাকটা লোক দূর্নীতিবাজ । ঠিকমত কাজ করেনা, যে কাজের জন্য কোন টাকা লাগেনা সে কাজের জন্য সর্বনিম্ন ১০০০ টাকা দাবি করে, নয়তো ওই কাজ ই করে না । প্রতিটি নামজারি ফাইলের জন্য সর্বনিম্ন ৫০০০ টাকা নেয়, আমি ও দিয়েছি বাধ্য হয়ে ।

আড়াইহাজার, নারায়নগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHFP2VC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির নামজারি & খাজনা

তফশিল অফিসের অফিস সহকারী & পিয়ন মিলে সিন্ডিকেট করে। নায়েব অনেকটাই নিরুপায়। কোনো নামজারি & খাজনা দিতে গেলে ওদের মাধ্যমে দিতে হয়। তা না হলে এই ভুল সেই ভুল বলে বাতিল করে দিবে। কিন্তু যদি বলা হয় যে আমার ডকুমেন্টস এ কি কোনো প্রব্লেম আছে তখন সেটা দেখবে না। কিছু বলবেও না। আর অফিস সহকারী তো বলেই বসলো যে এসিল্যাড টাকা ছাড়া কাজ করে না। তবে তোমাদের (পাব্লিকের) কাছে থেকে নিবে না। আমদের (অফিস সহকারী / পিয়ন) মাধ্যমে গেলে নিবে। কি আর করা। অফিস সহকারী আর পিয়ন যে কত টাকার মালিক হয়েছে দুদুক ওদের ইনকাম সোর্স চেকিং করলেই বের হবে। আমি মনে করি সারা দেশের মানুষ ওদের এই জালায় আছে। আর অফিস এর কথা কি বলবো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা ওরা জাতে খেতে পারে তেমন ফাক ফোকর রেখে দিয়েছে। আংশিক খাজনা নিবে না। কিন্তু ওরা পারে

ধোপাদহ, সাথিয়া, পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ36XE4R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারি

প্রথমে লিগ্যালভাবে নামজারি করার জন্য আবেদন করি এবং শুনানিতে উপস্থিত থাকি কিন্তু কোনো কারন ছাড়াই আবেদন নামঞ্জুর করা হয়। পরবর্তীতে দালাল কে ১০০০০ টাকা দিয়ে নামজারি করা হয়।

বটিয়াঘাটা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHZ7N2F2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি,মিস কেইস,

আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।

নূরপুর ও বুধন্তি ভুমি অফিস, বিজয়নগর ,ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNHFT8Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খারিজ করার জন্য ও দাখিলা প্রদান করার জন্য

ফাইল 2 বার বাতিল করে দেওয়া হয়েছে। 20 হাজার টাকা দিলে কাজ হবে। তখন 20 হাজার টাকা দিয়ে কাজ করি

গোয়াতলা ভূমি অফিস, ধোবাউড়া, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYMRSM3M
মন্তব্য