সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

khajna

আমার জমির খাজনার রশিদ আগের অর্থাৎ শুরু থেকে যখন খাজনা পরিশোধ করেছিলেন আমার বাবা চাচা কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ ঐ রশিদ গুলা হারিয়ে ফেলেছি । এখন আমি যখন আমার নতুন করে জমির খাজনা দিতে চাই তখন আমাকে বলা হয়েছে শুরু থেকে খাজনা দিতে যেহেতু আগের ডকুমেন্টস হারিয়ে ফেলেছি। তখন উনি ক্যালকুলেট করে বললেন আমার সর্বমোট টাকা ১,০০,০০/- (এক লক্ষ টাকা) পরিশোধ করতে হবে। আমি উনার কথামতো পরিশোধ করি। কিন্তু যখন আমি খাজনার রশিদ হাতে পাই তখন দেখি ১০ খতিয়ানে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা ) জমা দেয়া হয়েছে এবং বাকি টাকা জিজ্ঞেস করলে উনি সদোত্তর দিতে পারেন নাই। যেহেতু ২০২৩ সালের ঘটনা তাই টাকার পরিমাণ সামান্য এদিক সেদিক হতে পারে ।

Lalabazar, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYGM625N
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভূমি ও ফ্ল্যাট খারিজ

আমি মতলব পৌর এলাকায় একটি ফ্ল্যাট ২০২৩ সালে ক্রয় করেছি (সাফকাবলা)।এই পর্যন্ত তিন বার খারিজ আবেদন করেছিলাম বাতিল করে দিয়েছে। দাবিকৃত ৪০০০০ হাজার টাকার মধ্যে ১৫০০০ অগ্রীম দিয়েছি , এখন আমাকে বললো আপনার কাজ হবে না।আমি এখন কোথায় কি করবো বুঝতে পারছি না।

মতলব, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNXBAKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি ও খাজনা প্রদান

নামজারির জন্য প্রদানকৃত কাজ আটকে ছিলো, পরে ঘুষের মাধ্যমে কাজটি সম্পন্ন করে

মিঠাপুকুর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNR9M7V5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.৪ হাজার

জন্ম নিবন্ধন আবেদন প্রক্রি য়া

আমি জন্ম নিবন্ধন এর একটি নাম সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তো সেখান থেকে আমার কাছ থেকে ৩৫০০ টাকা চেয়েছিল। পরে অন্য একজন ১০০ টাকা কম দিয়ে করার জন্য বলেছিল। পরে আমি এখান থেকে চলে এসেছি এখন আমার জন্ম নিবন্ধনটা হয়নি সংশোধন হয়নি

কিশোরগঞ্জ সদর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTW6J9Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামসূচির সংশোধন

পৈত্রিক ভূমির ৩০ বছর আগের সরকারীভাবে প্রস্তুতকৃত নামসূচিতে দাগ নাম্বারে ভুল লিখিত ছিল। নামজারীর আবেদনে এই সমস্যার সম্মুখীন হলে দীর্ঘদিন এখানে সেখানে হ্যানস্থা হয়ে এক ব্যক্তির মাধ্যমে ১৫০০০ টাকায় সংশোধনের চুক্তি করতে বাধ্য হই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY5A2BFM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

আব্বা মারা যাওয়ার পর আমাদের একটা জায়গায় ফ্লাট হয়েছিলো সেটির নামজারি করার জন্য আমাকে ৪মাস টেবিলে টেবিলে ঘুরা লাগে এবং ৫০০০০টাকা ঘুষ বিনিময় হয় । নিচের থেকে একদম উপরে বসা বিসিএস ক্যাডারও ঘুস খান ।কি করবো নিরুপায় ছোট বোনের বিয়ের জন্য এইটাকা পরিশোধ করে আমার নামজারি করতে হয়

যাত্রাবাড়ি মাতুয়াইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2ZEU59
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নামজারি করণ

নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিস এর প্রধান এ অর্থ দাবি করেন। অর্থ না দিলে আবেদন বাতিল হয়ে যায়।

সুন্দরগঞ্জ উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNVAFDKF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিসকেইস এর রায় লিখে দিবে।

মিস কেইস মামলার রায় হয়েছে সেই রায় লিখে দিবে তার জন্য দিতে হবে ৫০০০০ টাকা ৩০০০০ টাকা দিয়েছি তার পরেও কাজ শেষ করে দেয় নাই।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY63LNE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

এখনো কিছু করা হয় নাই

আমাদের এলাকার একজন লোক ভুমি অফিসে দালালি করে।উনি আমার একটা কাজ করতে গিয়ে ১৮০০০ টাকা নেয়।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9WEYAB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

আমার একটি নামজারির আবেদনের ইউনিয়ন ভুমি অফিসার রিপোর্ট দিবেন।তার বিনিময়ে ২০০০ টাকা চেয়েছে। অনেক অনুরোধের পর ১৫০০ টাকা পরিশোধ করেছি।পাশাপাশি সরজমিনে তদন্তের জন্য ৫০০ টাকা দাবি করেছে তাও পরিশোধ করেছি।

কচুয়া চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDF7EV6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি খতিয়ান।

হালিশহর রোড, নয়া-বাজার মোড়ে অবস্থিত ভূমি অফিসে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিজেদের নামে নামজারি খতিয়ান করার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে কর্মরত একজন কর্মচারী নামজারি কার্যক্রম সম্পন্ন করার জন্য আমার নিকট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা দাবি করেন। উক্ত অর্থ প্রদান না করায় এখনো পর্যন্ত নামজারি খতিয়ান সম্পন্ন করতে পারিনি।

উত্তর হালিশহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXLGSCB
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০ হাজার

নামজা‌রি প্রস্তাব প্রেরণ

সহকারী ভু‌মি কর্মকর্তা‌ কর্তৃক নামজা‌রি আবেদন এর প্রস্তাব প্রেরণ করার জন‌্য রংপুর মে‌্েট্রাপ‌লিটন সা‌র্কেল এর উত্তম ভূ‌মি অ‌ফি‌সের সহকারী ভু‌মি কর্মকর্তা‌ ১০০০ বা ৫০০ টাকা না দি‌লে প্রস্তাব প্রেরণ ক‌রেন না। ফ‌লে নামজা‌রি শুনানীর তা‌রিখ দেয়া হয় না। সরকা‌রি নিয়মানুায়ী তিনগুন বে‌শি সময় ধ‌রে উক্ত উত্তম ভূ‌মি অ‌ফি‌সে আবেদন প‌রে আছে।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHZKVYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

মিউটেশন

সরকারি সকল নিয়ম মেনে আমার আইডি থেকে ক্রয়কৃত জমির মিউটেশনের আবেদন করি। কিন্তু এসিল্যান্ড তা প্রত্যাখ্যান করে মিউটশন না মঞ্জুর করে দেয়। ঐ একই জমি দালালের মাধ্যমে ১২০০০ টাকার বিনিময়ে আবেদন করতে হয়। এবং ৫ দিনের মধ্যেই এসিল্যান্ড তা মঞ্জুর করে দেন। কি এক ম্যাজিক!!! যেখানে লাগার কথা ১১৭০ টাক সেখানে লাগে ১২ হাজার টাকা প্রায় ১১ হাজার টাকা ঘুষ দিতে হয় আমার। মিউটেশনর এই প্রমান আমার কাছে আছে

ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY8LM564
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি

টাংগাইলের বাসাইলে ভূমি অফিসে ২৫০০ টাকার কমে তারা নামজারি হয় না৷ এই টাকা থেকে জেলা অফিসেও টাকা যায়। আর এখানের যারা পদক্রম অনুযায়ী জনপতি ভাগ করে নেয় নায়েব থেকে অফিসের যত লোক আছে। শুধু তাই না সাংবাদিক বিল ও আছে৷ এখানের একটা অংশ স্থানীয় সাংবাদিকরা পায়। এই শর্তে যে তাহলে বাসাইলের কোন অফিস নিয়ে সাংবাদিক রা কোন দুর্নীতির সংবাদ পরিবেশন করবে না।

বাসাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9JAVBF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

মিস কেস- তদন্ত।

একজন সার্ভেয়ার তার সহকারী ও ড্রাইভার নিয়ে মিস কেস এর বাদী ও বিবাদীর বাসায় যান। সরেজমিনে ভূমির পরিমান ও দখল দেখতে। তিনি দেখলেন। বাদী ও বিবাদী আপোষ মিমাংসা করে দখল ঠিক রেখেছেন। দুই পক্ষের সই গ্রহন করে চলে আসলেন। গাড়ী ভাড়া ২,০০০/ টাকা পরিশোধ করা হলো। অফিসে আসলে বিভিন্ন কথা বলে টাইম পাশ করে। শেষে বলেন উকিলের মাধ্যেমে সমাধান করতে হবে। উকিল সাহেব আসলে ১০,০০০/- টাকার কমে রিপোরট দিতে পারবেন না জানিয়ে দিলেন। অতবএব ১০,০০০/- পরিশোধ করতে হবে। অনুরোধ করেছিলাম। গরীব পরিবার, ছেলেটির বাবা নাই। দেখেন ৫ হাজার টাকায় রিপোর্ট টা করে দেয়া যায় কিনা? না হবে না। এভাবেই ঘুষ দিতে হলো।

সাভার, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKMQV64
মন্তব্য