খাজনা
খাজনা পরিশোধের জন্য বাড়তি চেয়েছিল।
18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
খাজনা পরিশোধের জন্য বাড়তি চেয়েছিল।
জমির খতিয়ান কপি বের করা ও নকল বের করার জন্য টাকা দাবি করেছে।
ফাইলে অবান্তর সমস্যা দেখিয়ে আর দাবি করেন
নামনারি করতে সরকারি ফি: ১১৭০ টাকা। এলাকার তহসিলদার এর মাধ্যমে করিয়েছি। ৫০০০ এর নিচে রাজি হয়নি।
আমার পিতা কর্তৃক আমাদের সব বোনদের নামে জমি হেবা দলিল করে দেওয়া হয়।সেটা নামজারি করার জন্য গেলে সরকারি নামজারি ফি ১০৭০/- হওয়া সত্ত্বেও চট্টগ্রামে সরকারহাট ভূমি অফিসে ১৫০০০০/- নেওয়া হয়।
বাবা মারা যাওয়ার পরে বাবার নামের জমি আমার নামে নামজারি করার সময় আমাকে অনেক দিন ঘুরায় আর আমার নামজারি করতেই হবে তাই ৪০০০০ টাকা দিয়ে নামজারি করতে হয়
আমি জমি নামজারি করার জন্য অনলাইন সকল কার্যক্রম সম্পন্ন করে ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে গিয়েছিলাম তখন কাগজপত্র দেখে বললো সার্ভিস সার্জ দিন আমি দেখলাম টাকা না দিলে আমার কাজটা করতে চাইবে না বা আমাকে ঘুরাবে তাই দিয়ে দিলাম ১০০০ দিয়েছি আরো দাবি ছিল বাকিটা দেইনি
টাকা পরিষদ না করলে নাম জারি ফাইলে সই করে নাশেব আরো কিছু কর্মকর্তা আছে যারা ফাইল তাদের কাছে আটকে রাখ এক্সিলেন্ট এর কাছে দিয়ে সই করায় না যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা হাতে না পাই
jomi kharech korte gesilam onk din ghuraise,,,,,,,,,,pore onk kotha totha bolar por ghusher ingit dei 39000 tk cai oi mot 40 e pore gese ...........
আমি একটা জমি ক্রয় করেছিলাম ২০০৪ সালে, কিন্তু অসাবধানতার জন্য জমিটি তখন খারিজ করানো হয়েছিল না । দলিল টা অনেক আগের হওয়ায়, এখন জমি খারিজ করে দিতে চাচ্ছিল না সহকারী কমিশনার (ভূমি), ঝালকাঠি সদর, ঝালকাঠি । পরে আমি এক দালালের মাধ্যমে সেই আবেদন সহ 3 হাজার টাকা দিয়ে পাঠালে, সে তাৎক্ষণিক আবেদন আপ্রুভ করে দেয় ।
In shot : property been listed as enemy property by mistake/ intentionally since the 1970s by government officials. Release in 1974 by Court. Then released in 1999. Then it was leased to a third party knowingly for a hefty bribe by local authorities in 2006. Than it was released by High Court 2012. Then few lower authorities. Since 2015 it’s been in the hands of deputy commissioners ( DC Sylhet) hands. As usual No sign of any activity to remove from the vasted property list. Very many times we tried to get this moving, Of course not without a bribes as absolutely nothing moves unless you pay which is pretty much normal in entire Bangladesh. In totality cost out weighs the benefit.
ধুরং ভুমি অফিসে নামজারি ও খাজনা টাকা দ্বিগুন গুনতে হয়, এবং তহসিলদার গুনে গুনে টাকা নেয়।
নামজারি নিবন্ধন ১২০০০ টাকার নিচে হলে প্রত্যাখ্যান করে দেয় অভ্যন্তরীণ কর্মকর্তারা পরিচিত হলেও কমপক্ষে ৮ হাজার টাকা অভ্যন্তরীণ কর্মকর্তারা পরিচিত হলেও কমপক্ষে আট হাজার টাকা
বিঙ জেলা নিবাহী মেজিস্টেট কতৃক ভোগ দখল রিপোর্ট সঠিক আছে তাই সঠিক টা দিতে বলার কারনে ২০,০০০/- টাকা দাবি করে
প্রত্যেক ক্রয় বিক্রয় এর জন্য ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সহ অই অফিসের প্রত্যেক শ্রেণির কর্মকর্তা কর্মচারি জমির দামের উপর শতকরা হারে ঘুষ নিয়ে থাকেন। এই টাকা না দিলে তারা দলিলে সই করবেন না। সুতরাং, দলিল লেখকের মাধ্যমে তারা এই ঘুষ দলিল লিখনি ফি এর মাধ্যমে আদায় করে থাকেন।
জমি খারিজ এর জন্য আবেদর করার পরে যখন শুনানি হয় সব কিছু ঠিক থাকার পরে ৪৫০০০ টাকা চাওয়া হয়। নাইতো খারিজ পার করে দেওয়া হবে না এখন আমার করনিও কি?
নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিস এ জমি খারিজ করতে গিয়ে ১৮০০০ টাকা দিয়েছি।
আমার আম্মুর নামে জমি যা খারিজ করা হয়নি, কাগজ প্রত্র সবিই ঠিক ছিলো, জমা খারিজ বা নাম জারী করতে গেছিলাম, বলে কি কি কাগজ পত্র যেন লাগবে, এগুলো না নিলে হবে না, তো আমি সেই যায়গা সম্পর্কিত যত কাগজ পত্র ছিলো সবিই নিয়ে গেছি, কিন্তু তারা সেসব দেখে বললেন, এগুলো গুছিয়ে নিয়ে আসতে, এগুলোতে অনেক ভুল আছে, এভাবে দিলে উল্টো আমার নামে মামলা হবে, ভালো হয় তাদের অফিস থেকে একজনের সাথে কন্টাক্ট করে কাজ করিয়ে নেই, তো আমি ওদের কথা মতো একজনের সাথে কন্টাক্ট করি, সে বলে আমি কাগজ পত্র যা যা দিছি তাতেই হবে, আর বাড়তি কিছুই লাগবে না, তবে ১০,০০০ টাকা দিতে হবে, তাহলেই সে কাজ করে দিবে, অন্যথায় বছর শেষ হয়ে গেলেও নাকি কেউ আমার এ কাজ করে দিতে পারবে না, অথচ সরকারি কাগজে লিখা আছে ১১০০ শত টাকা সামথিং, পরে বাধ্য হয়ে তাকে দিয়ে করাই।
আমার গ্রামের জমিতে খাজনা দেওয়ার জন্য ভোটার অফিসে অনলাইনে সংরক্ষণ করতে গেলে বলে আমার নামে ভুল আছে যেটা তাদের কাছ থেকে কয়েকমাস আগে আমার নতুনটা নেওয়া। পরে তা ঠিক করে দিতে বললে বলে সময় নাই, এখন না এসব বলে ৩০০০ টাকা চায়, দিতে বাধ্য হই কারণ ১ মাস এর মত বসাই রাখছে সার্ভে করবে বলে। পরে সংশধোনের কাগজ ভূমি অফিস থেকে আনতে গেলে হেড এর সিগনাচার এবং অনলাইনে তারা কাগজ পূরণ করছে তার জন্য (১০০০০ + ২০০০ টাকা) চায়। কিন্তু সময় যাচ্ছে আর পরে আছে দেখে পরে দিয়ে দি। যার আসল সরকারি খরচ হলো ( ২০০ - ১০০০ + যাওয়া আসা এই + ভোটার অফিস এ যাওয়া আসা)
Ac land head took 25 lacs to provide sell permission of a hashishahar plot.