All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Only demanded Land Office ৳200.0K

খতিয়ানে জমির পরিমাণ বা করণিক ভুল সংশোধন

সার্ভেয়ার সাহেব -এর কাছে কাছে প্রথমে কাগজ দেখালাম। তিনি বললেন দরখাস্ত করুন। আমি দরখাস্ত করলাম এবং তাকে দেখালাম। তিনি ধমকে সুরে বলেন, আমি কি আপনাকে অনলাইনে দরখাস্ত করতে বলেছি? বিস্তারিত হাতে লিখে দরখাস্ত করুন বা কম্পোজ করে নিয়ে আসুন। তার কাছে আবার গেলাম এবং এনি তিনি কাগজগুলো আবার সব দেখলেন এবং বললেন 2 লক্ষ টাকা লাগবে নয়তো কোর্ট থেকে কারেকশন করাইয়া নিয়ে আসতে পারেন। আমাদের সাথে চুক্তি করা ছাড়া এ কাজগুলো আপনি করাতে পারবেন না এগুলো হয় না পড়ে থাকে। এখনও এটা করানো হয় নাই। কারণ এটা আমার সামর্থের বাইরে। তাই ভাবছি কি করা যায়? কত টাকায় আমার চুক্তি করা উচিত?

এসি ল্যান্ড অফিস, ডেমরা সার্কেল, ঢাকা।, Dhaka 30 August 2026 3 views DKU75SBR
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি

মিরপুর হাউজিং অফিসে নামজারির জন্য প্রশাসনিক কর্মকর্তা দীর্ঘদিন ফাইল আটকে রাখেন এবং বিভিন্ন কারণ দেখান। একটা পর্যায়ে সরাসরি জিজ্ঞেস করলে 50000 টাকা দাবি করেন। ঘুষ দেওয়ার দিন তিনি আমার সামনেই অফিসে এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ডেকে যার যার ভাগ বুঝিয়ে দেন। এর কিছু দিন পরই আমার কাজ হয়ে যায়। ঘটনাটি আরও 11 বছর আগের।

ঢাকা, Dhaka 30 August 2026 3 views DKH5Z2UA
0 Comments
Paid Land Office ৳200.0K

জমি খারিজ ও মিসকেস আবেদন

জমি জমা খারিজ করার জন্য প্রতি খরিজ প্রতি ৬০০০- ৫০০০০, খারিজ সংশোধনের জন্য 10000- 200000 পর্যন্ত নেয়। মহাদেবপুর উপজেলা ভূমি অফিসে প্রতিদিন 150+ খারিজ পাশ হয়। 150*2500= 375000 ও অণ্যান্য বিয়য় সহ 50 লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়। ইউনিয়ন ভূমি অফিসে ও লাগামহীন ঘুষ লেনদেন হচেছ, ঘুষ ছাড়া কোন কাজ সম্পন্ন কার মানে বিশ্ব জয় কারার সমান।

মহাদেবপুর,নওগাঁ, Rajshahi 30 August 2026 3 views RJC9885T
0 Comments
Refused Land Office ৳9.0K

নামজারি বিষয়ে

ইউনিয়ন ভুমি অফিসে দিনে ১ টার বেশী দলিল চেক দিয়ে খতিয়ান দিতে চায়না,খতিয়ান নিতেও টাকা নেয় বাড়তি। আমার নামজারি করতে ৯০০০ টাকা চাওয়া হয়। দিতে অসীকৃতি জানালে আর দলিলের কোনো কাগজ চেক দিতেও রাজিনা।তারা কোনো প্রশ্নের উত্তর দিতেও রাজিনা।

নোয়াখালী, Chattogram 30 August 2026 3 views CTN85L4Y
0 Comments
Paid Land Office ৳30.0K

জমি খারিজ

সাড়ে ৮ শতক জায়গা খারিজ করার জন্য ছয় মাস ঘোরাঘুরির পর ত্রিশ হাজার টাকা চেয়ে বসে । যেহেতু আমি জমিটি বিক্রি করেছি তাই বাধ্য হয়ে ৩০০০০ টাকার বিনিময়ে খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসার কে পরিশোধ করতে বাধ্য হই। খারে ছাড়া আমি জমির ক্রেতাকে রেজিস্ট্রি করে দিতে পারছিলাম না।

মানিকগঞ্জ, Dhaka 29 August 2026 2 views DKVUBJP4
0 Comments
Refused Land Office ৳5.0K

ভূমি জরিপের কাজ — খতিয়ান বা পরচা বাবদ ঘুষ আদায়ের চেষ্টা

সখিপুর উপজেলায় বর্তমানে ভূমি জরিপের কাজ চলমান আছে। জরিপের কাজে নিয়োজিত কর্মকর্তারা জমি প্রতি ৫০০০৳ ঘুষ দাবি করছে। অনেকেই ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে হলেও কাজ করিয়ে নিচ্ছেন। আর যারা ঘুষ দিতে অস্বীকার করছে, তাদেরকে বারবার ফেরত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে — আজ হবেনা, আগামী সপ্তাহে আসুন, পরের সপ্তাহে গেলে বলছে অমুক সমস্যা এজন্য হচ্ছে না। অথচ পাশের জমির মালিক কাগজ পেলেও ঘুষ দিতে অস্বীকারকারী ব্যক্তি তাঁর কাগজ পাচ্ছেন না। কাগজ চাইলে বলছে — আমাদের সাথে ডিলে আসুন, নচেৎ কাগজ পাবেন না। পরবর্তীতে সমস্যা হবে।

সখিপুর উপজেলা, টাঙ্গাইল, Dhaka 29 August 2026 3 views DKURGS9L
0 Comments
Refused Land Office ৳40.0K

ভূমির নামজারি

জমির সরকারি নামজারি খরচ হচ্ছে ১১৭০ টাকা তারা দাবি করছে ৪০ হাজার টাকা। নারায়ণগঞ্জ সদরের ভূমি অফিসে ( খান পুর ) টাকা ছাড়া কোন কাজই হয় না।

নারায়ণগঞ্জ, Dhaka 29 August 2026 2 views DKEPKBM9
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি

আমার একটি নামজারির জন্য নালিতাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এ ৭ দিন ঘুরানোর পরে ২০ হাজার টাকা নিয়েছে। ১০ সেপ্টেম্বর এর মাঝেই হয়ে যাবে বলেছে।টাকা না দিলে যার কাছেই যাই কাজ হবে না বলে জানিয়েছে। তাই বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হয়েছি।

নালিতাবাড়ী, শেরপুর, Mymensingh 29 August 2026 3 views MYT4K7PY
0 Comments
Refused Land Office ৳50.00M

land registration

I am writing to formally report a serious demand for a bribe in connection with the registration of land in Dhaka. I was asked to pay ৳50 crore (50 koti taka) in order to proceed with/complete the land registration process. This demand is entirely unofficial and has caused significant concern. I wish to report this matter and request that it be properly investigated, including identifying the individuals involved and taking appropriate action in accordance with the law.

dhaka, Dhaka 29 August 2026 3 views DKGPDBK2
0 Comments
Paid Land Office ৳70

খাজনা খারিজ ও নাম জারি

আমি খাজনা খারিজ ও নাম জারির জন্য ধামরাই ভূমি অফিসএ গিয়েছিলাম সেখানে একজন মহিলা ৭০ হাজার টাকার বিনিময়ে আমার কাজ করে দিবেন বলে জানান। আমি অস্বীকৃতি জানানোর পর আমার বিভিন্ন কাজে সাইন পেতে ও ফাইল দীর্ঘদিন পড়ে থাকে। পরে ৭০ হাযার টাকার বিনিময়ে কাজটা করাতে হয়।

ঢাকা, Dhaka 29 August 2026 3 views DK5ZA3XA
0 Comments
Paid Land Office ৳7.5K

জমির দলিল নবায়ন এবং বিক্রি সংক্রান্ত

আমাকে দান করেছে এমন জমির দলিল ঠিক করা এবং অন্যত্র বিক্রি করা সংক্রান্ত। ডাইরেক্ট চেয়ে(আরো বেশি চেয়েছিল) বসে ছিল যে, এটা দিতে হবে নয়তো কাজ হবে না!

উপজেলা সদর, Rajshahi 29 August 2026 3 views RJ3QJ35D
0 Comments
Paid Land Office ৳30.0K

mutation and name correction

I work and live in Saudi Arabia. my mother gifted a land to me and my sister. at the time application for mutation we found a document needs a correction in the name of my grandmother; and also need to correct the relation between grandmother and grandfather. for this purpose I had gone to probashi desk at Vedorgonj upozila land office and I met there the responsible staff — who checks papers and receives applications. at the time of submitting my application he told me that my file will not move without bribe and he demanded 30000 Taka from me. since I am a foreign expatriate and don't have enough time to run behind this, I gave him 6000 Taka as advance on 2 March 2026, but

Vedorgonj, Dhaka 29 August 2026 3 views DKS9A83F
0 Comments
Refused Land Office ৳30.0K

মিস কেস রায়

উপজেলা ভূমি অফিস সোনারগাঁ প্রধান সহকারী — একজন খুবই দুর্নীতিবাজ , তিনি আমার থেকে মিস কেস রায় জন্য ৩০০০০ হাজার টাকা চেয়েছেন এবং আমাকে কু প্রস্তাব দিয়েছেন

সোনারগাঁ, Dhaka 29 August 2026 2 views DKHPV3ZD
0 Comments