All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳30.0K

Financial Audit reporting

Took place in NHA financial audit office. Asked us to bring picture from Land Acquisition office, although it was his written instructed job from his higher ups to check the records. Initially, we paid him 15k, but he still didn't do the job. After paying the rest 15k, he gave the report as he should have. He asked the money through his peon, and money was given to his peon, as his room had surveillance camera.

Dhaka, Dhaka 28 August 2026 2 views DKWLY8LH
0 Comments
Paid Land Office ৳2.0K

Registry

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ভূমি অফিসে (এসি ল্যান্ড অফিস) নামজারির মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত কাগজপত্র ও রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যাই। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) / ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলে পরের দিন ফাইলটি সম্পন্ন করে দেওয়ার অনুরোধ জানাই। তিনি সরাসরি সরকারি প্রক্রিয়ায় না গিয়ে অফিসের পিয়নের মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেন। পরবর্তীতে উক্ত পিয়ন কাজটির জন্য ২০০০ টাকা অনানুষ্ঠানিক ফি (ঘুষ) হিসেবে দাবি করে। প্রয়োজনীয় কাগজপত্রের জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনানুষ্ঠানিক উক্ত ২০০০ টাকা পরিশোধ করতে হয়।

Kachua, Chattogram 28 August 2026 2 views CTQ4274K
0 Comments
Paid Land Office ৳20.0K

ভূমি উন্নয়ন কর

অজ্ঞতাবশতঃ আমার জমির খাজনা কোনদিনই দেয়া হয়নি। বিশেষ প্রয়োজনে খাজনা দিতে গেলে নায়েব বলে লক্ষ টাকা লাগবে। পরিশেষে বাইশ হাজার টাকা প্রদান করে রফা করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নায়েব আমাকে 5131 টাকার দাখিলা প্রদান করে। অর্থাৎ নায়েব আমাকে ভয় দেখিয়ে ১৬৮৬৯ টাকা ঘুষ আদায় করে নিলো।

চৌগাছা, Khulna 28 August 2026 3 views KHHD27PX
0 Comments
Refused Land Office ৳100.0K

Khajna

Ami lokkipasha bhumi office a jai amr ma er akta 250 decimal dhaner jomi asey tar khaj ditey, 2003 shaler roshid o chilo amr shatey, kintu bhumi officer ama k boley purono roshid deya hobey na, okhaney kun dagey koto taka katsey aishob lekha nai, tai uni akat calulation korey boley apnakey 50 years khanja ditey hobey prothom theke, total ashbey 3,00,000 taka, apni 1,00,000 taka bkash a pay korey khajna deban ar 1,00,000 taka office k deben Audit koroch boley, baki 1,00,000 maf. Oder office shokari 2 jon e gushkhur. Office a sir na thakley ora o same kotha boley. Kintu ashol khajna chilo matro 18,000 taka.

Subidbazar, Sylhet 28 August 2026 3 views SYEA5NGQ
0 Comments
Paid Land Office ৳200.0K

নামজারি

নামজারি করার জন্য আবেদন করা হয় কিন্তু তারা বিভিন্নরকম সমস্যা কথা তুলে ধরে জটিলতা দেখায় এবং নামজারি করতে পারবো না জানায়, তার কিছু দিন পর অন্য একজনের সাথে কথা বলে ২০০০০০ টাকার বিনিময়ে নামজারি করে দেয়।

নারায়ণগঞ্জ, Dhaka 28 August 2026 3 views DKN6FNA9
0 Comments
Paid Land Office ৳375.0K

নামজারি করা

একটি জমির অবমুক্তির আদালত এবং জেলা প্রশাসকের আদেশ থাকা সত্ত্বেও নামজারির প্রাথমিক খসড়া প্রস্তাব না পাঠিয়ে আবেদন বাতিল করে দেয় ইউনিয়ন ভুমি অফিসের কর্তা। তারপর অনেক অনুনয় বিনয় করেও কাজ হয়নি। তারপর তৃতীয় পক্ষের মাধ্যমে তিন লক্ষ টাকার বিনিময়ে মহামান্য প্রাথমিক খসড়া প্রস্তাব প্রেরণ করেন। এরপরের ধাপে পচাত্তর হাজার টাকা দিয়ে নামজারি করাতে পেরেছি। সর্বমোট তিন লক্ষ পচাত্তর হাজার টাকা লেগেছে।

উপজেলা, Dhaka 28 August 2026 3 views DKY2WR75
0 Comments
Paid Land Office ৳25.0K

Namjari

জমি নামজারির জন্য ১১৭০ টাকার না নিয়ে ২৫ হাজার টাকা দাবি করে । অনলাইনে আবেদন করার পর দুইবার রিফিউজ করে যাতে আমার ১১৭০ টাকা করে দুইবার বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে 25 হাজার টাকা দেয়ার পরে জমির নামজারি করে দেয়া হয়।

Dhaka, Dhaka 28 August 2026 3 views DK5DZEJV
0 Comments
Paid Land Office ৳12.0K

নামজারী

প্রথমে নামজারী করার জন্য ভূমি অফিসে কি কি কাগজ প্রয়োজন সেগুলো জোগাড় করেছি এবং পরবর্তীতে এপ্লাই করে ভূমি অফিস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি , এরপর ফাইল দুই তিনটা টেবিল চেঞ্জ হয়ে যখন অন্য টেবিলে যায় তখন ওই অফিসের বড় অফিসার আমাকে বিভিন্নভাবে কাগজপত্রের সমস্যা আছে বলে নামজারী বাতিল করে দেয় এরপর যেকোনো একটি মাধ্যমের মাধ্যমে আমি জানতে পারি যে সরকারি নির্ধারিত যে ফি আছে সেটা ব্যতীত আরো বেশি টাকা জমা দিলে আমার নামজারি সম্পন্ন হবে এবং সরকারি নিয়মে দুইবার এপ্লাই করেছিলাম কিন্তু তা রিজেক্ট করে দেয় এরপরে যখন আমি তাদের বেশি টাকা দেই তখন পর্যায়ক্রমে আমার নামজারি সম্পন্ন হয়।

পটুয়াখালী, Barishal 28 August 2026 2 views BRD7GPG3
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি

১ শতক জায়গার নামজারি আবেদন। সরকারি রেইটন ১১৭০ টাকা হলেও ১৫০০০/- টাকার নিচে করবে না। যেহেতু ব্যাংক বিনিয়োগের বিষয়, আমার বসে ৎাকার সুযোগ নেই। টাকা দিয়ে নামজারি করতে বাধ্য।

শহর, Chattogram 28 August 2026 3 views CT5AX9BQ
0 Comments
Paid Land Office ৳8.0K

নামজারি

নামজারি করার জন্য মোট ৪ বার আবেদন করা হয়েছিলো।রংপুর মহানগর ভুমি সার্কেল একেক বার একেক কারন দেখিয়ে ক্যান্সেল করিয়ে দেয়। কাগজ পাতি সব ওকে ছিলো। আবেদন ক্যান্সেল করার পর গেলে বলে ভুলে হয়ে গেছে আবার আবেদন করেন। এবারে ৩বার জাবার পর ৪ নাম্বার এর সময় বলছে ৮০০০ টাকা দিলে ক্লিয়ার হবে। পরে ৮ হাজার টাকা দিয়ে করে নিছি

রংপুর সদর, Rangpur 28 August 2026 2 views RN3KMBLS
0 Comments
Paid Land Office ৳300

ভূমি উন্নয়ন কর প্রদান

আমার ভূমি উন্নয়ন কর এক বছরের ৪০ টাকা তারা নিয়েছে ৩০০ টাকা। অর্থাৎ ২৪০ টাকা বেশি। এই বাড়তি টাকা দিয়ে আমি ৬ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারতাম।

শ্রীনগর, মুন্সীগঞ্জ।, Dhaka 28 August 2026 2 views DKWWVU7C
0 Comments
Only demanded Land Office ৳5.0K

নামজারি আবেদন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচপুর রাজস্ব অঞ্চলের কানুনগো ঘুষের টাকা না পাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে গত ১৭/০৮/২৬ তারিখ থেকে নামজারি আবেদন নং-— এর প্রতিবেদন দিচ্ছেনা, অনলাইনে নামজারি আবেদনের সময় মালিকানার সকল কাগজপত্র স্ক্যানিং করে জমা দিয়েই আবেদন করতে হয়, তার পর শোনানীর নামে চলে ঘুষের রমরমা ব্যবসা, আমি কানুনগোর সাথে যোগাযোগ করিনি বিধায় কানুনগোর আইডি থেকে আবেদনটি অন্য অফিসারের আইডিতে পাঠানো হচ্ছেনা, বিষয়টি সোনারগাঁও উপজেলা নির্বাচনী অফিসারের হোয়াটস অ্যাপে লিখিত ভাবে জানানো হলেও কোনো প্রতিকার নেই।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, কাচপুর রাজস্ব অঞ্চল, Dhaka 28 August 2026 3 views DKXCKMNX
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি

নামজারি বা খারিজের জন্য সরকারি নিধারিত ফি মোট ১১৭০ টাকা কিন্তু ভূমি অফিস থেকে ১৫০০০ বা ২০,০০০ টাকা পর্যন্ত দিতে হয়। অনলাইনে নিজে নিজে আবেদন করলে শেষ পর্যন্ত নামজারি হয় না, অনেক সময় ঝুলে থাকে বা বিভিন্ন কারন দেখিয়ে না মন্জুর করা হয়। কিন্তু টাকা দিলে হয়ে যায়।

আয়ূবপুর ইউনিয়ন ভূমি অফিস, শিবপুর, নরসিংদী, Dhaka 28 August 2026 3 views DK39L8DM
0 Comments
Refused Land Office ৳16.0K

নামজারি বা অনলাইন মিউটেশন

তারা প্রত্যেকটি জমি মিউটেশন করার জন্য 8 থেকে 10 হাজার টাকা করে সকলের কাজ থেকে ঘুষ দাবি করে থাকে। ঘুষ ছাড়া কোন রকম নাম জারি করা যায় না। একজন ভূমি কর্মকর্তা থেকে শুরু করে এক্সিলেন্ট পর্যন্ত প্রত্যেকেই এই ঘুষের অংশ পেয়ে থাকে। কোন নাম জয়ী করার জন্য যদি ঘুষের অর্থ প্রদান না করে তাহলে ভূমি অফিসার সেই নামজারিটি খারিজ করে দেন।

বামনা, Barishal 28 August 2026 2 views BR4Q7LRR
0 Comments
Paid Land Office ৳9.0K

নামজারি

নামজারির জন্য সরকারি রেইট ২৭০০ টাকা হলেও , রামগতির চর রমিজ ইউনিয়ন পরিশোদে কর্মরত ভূমি অফিস সহকারী , আমার কাছ থেকে বাধ্যতামূলক ভাবে ৯০০০ টাকা নিয়েছে ।।।

রামগতি, লক্ষ্মীপুর, Chattogram 28 August 2026 2 views CTRTXUPF
0 Comments