All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Refused Land Office ৳30.0K

খারিজ

বিষয়: আমার ক্রয়কৃত জমি অন্যের নামে খারিজ করে দেওয়া এবং সংশোধনের জন্য টাকা দাবি করার বিষয়ে অভিযোগ আমি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের একজন জমির মালিক। আমি পূর্বের মালিকের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেছি এবং জমিটির আর.এস. খারিজসহ যাবতীয় খরচ বহন করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আমার জমি খারিজ করার বিষয়টি সম্পূর্ণভাবে জানতেন। কিন্তু পরবর্তীতে আমার জমির বিষয়ে আমাকে না জানিয়ে একই জমি অন্য ব্যক্তির নামে খারিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে বলি, “আপনারা তো আমার জমি খারিজ করে দিয়েছেন এবং আমি আপনাদের কাছ থেকেই জমিটি ক্রয় করেছি। জমির আর.এস. খারিজের খরচও আমি দিয়েছি। তাহলে সবকিছু জানা থাকা সত্ত্বেও আবার অন্যের নামে খারিজ করে দিলেন কেন?” এর উত্তরে আমাকে বলা হয়

নরসিংদী, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি

আমার সাড়ে চার শতাংশ জমি নামজারি করতে চাইলে তিনি বলে ৫০ হাজার টাকা দিতে হবে নচেৎ নামজারি সম্ভব নয়। পরে বাধ্য হয়ে ৪০ হাজার টাকায় করাতে রাজি হই। যেখানে সরকারি মাত্র ১১৫০ টাকা।

কাটাবন ভূমি অফিস, ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳3.0K

নামজারী আবেদন ফাইল জমা দিতে

আমি আমার ক্রয় কৃত জমির নামজারী আবেদন অনলাইন সহ যাবতীয় কাগজ কমপ্লিট করার পড় নায়েব এর রিপোর্ট এর জন্য ফাইল জমা দেয় ফাইল টা চেক করে উনি শুধু এপ্রোভ করবেন তার জন্য উনার সহকারী ৩০০০টাকা নাস্তা খরচ চাই

আইচগাতি ইউনিয়ন ভুমি অফিস, Khulna 25 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳20.0K

ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন

ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন লাগে মামলার শুনানি তে তারা বলছে দেরী হবে সময় লাগবে আজ নাই কাল সার্ভেয়ার থাকে না ঘুষ নেওয়ার জন্য দেরী করে সাথে সাথে ঘুষ না দিলে কাজ ভূল করানো হয়রানি করার রেকর্ড ও আছে

গাজীপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳3.0K

না।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ । আড়াইহাজার থানা নামজারী ভূমি অফিসে গিয়েছিলাম। আমার ৬ শতাংশের একটি ছোট কৃষি জমির নামজারী করাতে। গিয়ে দেখি তারা সিরিয়ালে সবার থেকে ৩০০০ টাকা করে ঘুষ নিচ্ছে নামজারী করাতে অন্যথায় নামজারী হয় না। স্যার আবার ঘুষও নেয় আবার দেরি করেও আসে। স্যারের জন্য ১ ঘন্টা বসে ছিলাম।

আড়াইহাজার থানা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳200

সি এস খতিয়ান

অনলাইনে সিএস খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করি,তারা আমাকে ডাকযোগে পৌঁছানোর কথা।পরে আমি সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হই।কয়েকবার তারিখ দেয়।পরে নির্দ্দিষ্ট তারিখে যখন আনতে যাই।২০০ টাকা নেয় আমার কাছ থেকে।

চাঁদপুর, Chattogram 25 August 2026 2 views
0 Comments
Refused Land Office ৳15.0K

ময়মনসিংহ ভাবখালী ভূমি অফিসের ঘুষ লেনদেন।

ভাবখালী ভূমি অফিস যেন ঘুষের প্রধান প্রাণ কেন্দ্র এখানে ঘুষ ছাড়া কোন খারিজ বা নামজারী সই হয় না। এই অফিস টিতে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়। আর এই অফিসের মত দালাল আর অন্য কোন ভূমি অফিসে নেই,, নায়েবে দালাল দিয়ে ঘুষের লেনদেন করে। আমার বাবা একটি জমির খারিজ করাতে গেছিলো, বাবার কাছে ১৫ হাজার টাকা চাইছে। সব কিছুর দূর্নীতি দূর হয় কিন্তুু এই ভূমি অফিসের দূর্নীতি বন্ধ হয় না

Mymensingh, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

খতিয়ান

আমার একটা মামলা রায় হয়েছে, কুমিল্লা চান্দিনা এসিস্ট্যান্ট অফিসের মধ্যে আছে, কিন্তু ঘুষ ছাড়া কাজ করবে না।2025সালের অফিসের মধ্যে গেলে ফাইল খুজে পায়না। মামলা নাম্বার 1999/16

কুমিল্লা চান্দিনা, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳12.5K

জমির নাম জারি করা

জমির নামজারী করার জন্য আমি নিজে ২ বার আবেদন করি ইউনিয়ন ভূমি অফিসে।সেখান থেকে বিভিন্ন অজুহাত দিয়ে ক্যাচ খারিচ করে দেয়।তারপর এক দালালের সাথে কথা হলো সে বললো কাজটি করে দিবে।সে কাজটি করে দিয়ে বার হাজার ৫০০ টাকা নেই। সে বলে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব এবং চৌগাছা উপজেলার এসিল্যান্ডকে টাকা দিয়ে কাজটি করে নিয়েছি।

যশোর,চৌগাছা, Khulna 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳8.0K

জমি নাম জারি

আমি আমার নিকটস্থ রামপুর বাজার ভুমি অফিসে আমার নিজের একটি জমি নাম জারি করার জন্য সেখানে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি, উনারা আমার কাছে ৭০০০(সাত হাজার) টাকা দাবি করেন, দাবি পুরন করা ছাড়া তারা কোনো ভাবেই তা করবেন না, অতঃপর আমি বাদ্য হয়ে অর্থ দিতে রাজি হই উনারা ১ মাসের সময় নিয়ে ৩ মাস ১০ দিন পরে কাজটা করেন তারপরে আমাকে পেপার দেওয়ার সময় আরো ১০০০(এক হাজার) টাকা দাবি করেন এবং এক প্রকার জোর করে এই টাকা আদায় করেন,,,,

রামপুর বাজার ভুমি অফিস / থানা ফরিদগঞ্জ /জেলা চাঁদপুর, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳24.0K

নামজারি

৩টা নাম জারি করতে গেছিলাম — নামে এক অফিসারের কাছে। সরকার নির্ধারিত মুল্য ১১০০x৩=৩৩০০ কিন্তু আমার কাছ থেকে নিছে ২৪ হাজার টাকা। আমি নিজে করেছিলাম কিন্তু OTP তার কাছে যায় এবং সে approve করে না। যখন টাকা দিলাম তখন কাজ করে দিছে।

বরিশাল সাহেবেরহাট, Barishal 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳500

ভুমি উন্নয়ন কর প্রদান

ভুমি অফিসে কর প্রদান করতে গেলে অফিসার আমাকে একটি দোকান দেখিয়ে সেখান থেকে আবেদন করতে বলে।সেখান থেকে ২ বার আবেদন করার পর বলে এভাবে হবে না, ততক্ষনে দোকান দার চলে গেছে। পরে অন্য একটি দোকান খুজে সেখান থেকে আবেদন করে। এই দোকানদার ভুমি অফিসের সহকারী কে কল দেয়। কথা শেষে আমাকে ডেকে নিয়ে বলে ও-ই অফিসারের সহকারী নাকি টাকা চেয়েছে ৫০০ না হলে হবে না। আমার করের রশিদে ৭১৪ টাকা আসছে, আমি দোকানদারের মজুরি সহ ১৫০০ টাকা প্রদান করেছি।

রুপবাবুর হাট, জাজিরা, শরিয়তপুর।, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

মিউটেশন

আমার জমির দলিল রেজিস্ট্রেশন করার পরে যখন মিউটেশনের আবেদন করি তখন এই টাকা চাওয়া হয়। প্রথমে পরিশোধ না করায় মিউটেশন আবেদন বাতিল করা হয়। পরে টাকা পরিশোধের পরে সেটা করে দেয়া হয়।

বালার বাজার, ভেদরগঞ্জ, শরিয়তপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳35.0K

Mutation

আমাদের স্বামী স্ত্রীর নামের সম্পত্তি, স্বামীর অংশ স্ত্রী কে হেবার মাধ্যমে দলিল সম্পাদন করে অনলাইনে আবেদন করে জমা দিয়ে অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। দিতে গিয়ে হয়রানি ও ভোগান্তির সম্মুখীন হতে হয়, ৩৫ হাজার টাকা দিতে হবে না হয় সময়মতো আসা যাওয়া করতে হবে। চলে এলান। দেখি কি হয়।

Chattagram, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳5.5K

নামজারি খতিয়ান তৈরি

আমি নামজারি খতিয়ান তৈরির জন্য আবেদন করি‌। সেখানে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস থেকে ফোন করে টাকা চাই। পরিশোধ করি(৩০০০)।তারপর বলে উপজেলা ভূমি অফিসে গিয়ে এসি ল্যান্ড স্যারের সাথে দেখা করতে।সেখানেও টাকা চাই(৫০০০)। আমি প্রত্যাখ্যান করি।আমার মতো আরো ভুক্তভোগী আছে।

খেলনা,ধামইরহাট, নওগাঁ, Rajshahi 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳600

জমির পর্চা উত্তলোন

আমি এবং আমার নানা যাই একটা পর্চা আনতে প্রথমে দিতে চায় না বলে নাই পরে বলে ৮০০ টাকা দেন ব্যবস্থা করছি পরে বললাম এতো টাকা তো হ‌ওয়ার কথা না ১০০ টাকা একটা পর্চা এতো টাকা কেনো নিবেন। পরে বলে এক‌দাম ৬০০ নিলে নিতে পারেন না নিলে নাই । অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর টাকা নেয় এটা গত বছরের ঘটনা।

আমতলী ইউনিয়ন ভূমি অফিস, কোটালীপাড়া গোপালগঞ্জ, Dhaka 25 August 2026 1 views
0 Comments