All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Paid Land Office ৳100.0K

নামজারি

পৈতৃক সম্পত্তির নামজারি করতে এখন পর্যন্ত ১ লাখ টাকার বেশি ঘুষ নিয়েছেন আমার আব্বা থেকে,কিন্তু এখন পর্যন্ত কোনো নামজারি করেনি,আমার বাবার আগেই নামজারি করা হয়েছিল কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে নিজের নামে আলাদা নামজারি করার জন্য আবেদন করেছিলেন,একেকবার একেক কারণে নামজারি করেনি,আমার চাচা ফুফু সবাই আলাদা নামজারি আছে শুধু আমার বাবার নামে আলাদা করতে গরিমসী করতেছে,,সার্ভেয়ার রিপোর্ট,তওসিলদার সবাই সঠিক রিপোর্ট দিয়েছে তাও আরো বেশি টাকার জন্য আটকে রেখেছে

কক্সবাজার, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳200.0K

Dolil

জমি রেজিস্ট্রেশন করার পরে নামজারী করতে ভূমি অফিস এ গিয়েছিলাম, সরকারি ফ্র্রি ১১০০ টাকা করে, সারাদিন ইউটিউব এ সচিব এর ভিডিয়ো দেখি কয় ১১০০ টাকা, কিন্তু আসলে ২ লাখ তাকার নিচে নাই। সব সালা বাটপার।

Dhaka, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳3.5K

জমির নামজারি

আমার মা গিয়েছিল নামজারির কাগজ সই করাতে সেখানে থাকা আয়া মে— নামক এক মহিলা মাকে ভুল ভাল বুঝিয়ে বলে দিছে কাগজে অনেক ঝামেলা আছে ঠিক করলে জমি আপনার নামে হবে না হলে নাই, আর ঠিক করতে হইলে ৪০০০টাকা দিতে হবে পরে মা কোন ঝামেলায় জড়াতে চাইনি বলে ৩৫০০ টাকা দিছে পরে তারা কাগজ সই করে দিছে অথচ পরে আমি দেখলাম মাকে যা বুঝিয়েছে পুরাটাই মিথ্যা শুধু শুধু টাকা টা নিয়েছে অই — নামে ইউনিয়ন ভুমি অফিস এর আয়া কাম এসিস্ট্যান্ট

কাশিপুর ভুমি অফিস,লোহাগড়া, নড়াইল,খুলনা, Khulna 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳12.7K

নতুন জমির নামজারি

আমার চার শতাংশ জমির নামজারি বাবদ=১১৫০০ টাকা এবং ডিসিআর বাবদ=১২০০ টাকা। সর্বমোট নিয়েছে ১২৭০০ টাকা। বিঃদ্রঃ ২০১৭ সালে বাদল নায়েব, পাইকারচর ইউনিয়ন ভূমি অফিস, নরসিংদী সদর, নরসিংদী।

পাইকার ইউনিয়ন ভূমি অফিস, নরসিংদী সদর, নরসিংদী, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10

জমি রেজিস্ট্রি করুন

সরকারি হিসাব অনুযায়ী সম্পূর্ণ টাকা এলাকার দাম অনুযায়ী জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পরেও দশ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল ২ লাখ টাকা দিয়ে এইচটি করতে হয়েছে

Dhaka, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳15.0K

নামজারি করতে গিয়ে

সম্প্রতি আমি আমার জমির নামজারি করতে গিয়ে ভূমি অফিসে, অনেক সময় বসে থেকে এবং আমার থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র দলিল, নকল, আইডি ইত্যাদি সব নিয়ে শেষ বলে কাজ হবে তবে ১৫০০০/- ২০০০০/- হাজার টাকা দিতে হবে। পরে আমি কোনো রিপ্লাই না করে কাগজপত্র সব রেখে চলে আসি। আমার সামনে আরো কয়েকজনের কাছ থেকেও ঘুষ দাবি করে। আমার কাজটি এখনো হয়নি। অথচ নামজারি করতে সরকারি হিসেবে ১২০০/-শত টাকা পর্যন্ত খরচ হ‌ওয়ার কথা। যদি দুই হাজার বা তিন হাজার চাইতো তাহলে একটা লিমিট ছিলো।

আমিশাপাড়া, সোনাইমুড়ী নোয়াখালী, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳400

জমির মাঠপর্চা উত্তোলন

একটা মাঠপর্চা তোলার জন্য ডিমলা উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে অফিসার আমাকে বলেন " একটা খতিয়ান তুললে তো ৭০৯/৮০০ টাকা লাগে। উত্তরে কইলাম ডিসি অফিস থেকে ১৫০ টাকায় তুলে আনছি। তখন তিনি বললেন আপনার মাঠপর্চা নিতে হলে সবমিলিয়ে ৩০০ টাকা দিতে হবে। নির্ধারিত তারিখে যাওয়ার পর তিনি বললেন আপনার মাঠপর্চা ২ পেজে আসছে তাই আরও ৩০০ টাকা দিতে হবে না হলে আমার লজ হবে। পরবর্তীতে ওনার হাতের লেখা দেখে কইলাম লেখা একটু ছোট করলে ১ পেজেই হয়ে যাইতো। যাইহোক শেষপর্যন্ত আরও ১০০ টাকা সহ ৪০০ দিয়ে চলে এসেছি।

ডিমলা, Rangpur 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳8.0K

নকল দলিল উত্তোলন

আমার বাবার জমির দলিল টির নকল দলিল উত্তোলন করা প্রয়োজন। তাই সংলগ্ন ভূমি অফিসে গিয়ে উত্তোলন করতে চাওয়ায় তারা 10000 টাকা চায়। দর কোষাকষি করে এক পর্যায়ে তারা 8000 এ দিতে উপুনিত হয়। আমার অতি প্রয়োজনীয় তাই পরিশোধ করে দলিল টি সংগ্রহ করি।

পঞ্চগড়, Rangpur 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳1.1K

খাজনা

পার্ট টাইম একজন অফিসে জব করে , তাকে খুশি করার জন্য এবং নায়ককে খুশি করার জন্য এগারোশো টাকা নিয়েছিল, তা না হলে খাজনা দেবে না.

আমিনপুর থানা জেলা পাবনা উপজেলা বেড়া গ্রাম আমিনপুর, Rajshahi 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳15.0K

ভূমি নামজারি

আড়াই হাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন এর ভূমি অফিসে নামজারির জন্য গিয়েছিলাম। কাগজপত্র এটা সেটা সমস্যা আসছে বলে আমার নিকট ১৫ হাজার টাকা দাবি করে। আমি বলেছি আমি গরিব মানুষ দিতে পারব না। বলছে না দিতে পারলে উপজেলা অফিসে ফাইল আটকে যাবে। আমি বলেছি আটকে গেলে আটকে যাবে আমার ফাইলটা ছেড়ে দেন। তারপর ওনারা ফাইলটা এক সপ্তাহ পর ছেড়ে দেয়। তারপর সঠিক নিয়মই আমার নাম জারি টা হয়ে যায়। তারপর ইউনিয়ন অফিসে হোল্ডিং খোলার জন্য আমার নিকট থেকে পাঁচশত টাকা নেয়। আর উপজেলা ভূমি অফিসে মূল খতিয়ান থেকে আমার নামজারীর অংশ মাইনাস করার জন্য ২০০ টাকা নেয়।এই নামজারিটি করার জন্য আমাকে ইউনিয়ন ভূমি অফিসের তিনবার এবং উপজেলা অফিসে দুইবার আসতে হয়। তারপর আমার নামজারি সম্পন্ন হয়।

আড়াইহাজার উপজেলা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳12.7K

ভূমি অফিসে নামজারি

২০১৭ সালে বাদল নায়েব আমার কাছ থেকে নামজারি বাবদ ১১৫০০ এবং ডিসিআ ফি বাবদ ১২০০ সর্বমোট ১২৭০০ নেয়।

পাইকারচর ইউনিয়ন ভূমি অফিস, নরসিংদী সদর, নরসিংদী, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳15.0K

মিউটেশন

মিউটেশন করতে খরচ হয় ১১৭০ টাকা। আমি আবেদন করে গেলে তফসিলদার মহিলা বলেন এটা ইউনিয়ন এ অনলাইন এ নাই।যক্কত করতে হবে। এটা যুক্ত করতে অনেক বড় প্রক্রিয়া। তবে আমি কাউকে দিয়ে করাই দিতে পারি এতে হালকা খরচ বেশি। আমি বললাম কত? মহিলা তফসিলদার তার সামনে রাখা ক্যালকুলেটর চেপে ১৫০০০ চেপে দেখিয়ে বললেন এতো লাগবে। তারপর আমি বললাম এ তো অনেক বেশি। তারপর এসি ল্যান্ড এর কাছে যাওয়ার পর বললাম যে আমার খতিয়ান টি অনলাইন এ নাই।এখন কি করবো? তিনি বললেন এটা একটা প্রজেক্ট। কয়েক মাস পর হতে পারে। আমি বললাম এখন কি যুক্ত করা যায়? তিনি বললেন আপনার তফসিলদার চাইলে পারবে।কথা বলে দেখেন। সামান্য দাগ নম্বর তুলা প্রতি দাগ নম্বর ২০০ টাকা।

৬ং বাসন্ডা ইউনিয়ন পরিষদ, ঝালকাঠি, Barishal 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳1.0K

জমির নামপত্তন ও হোল্ডিং সমস্যা

ঝিকরগাছা পৌর ভূমি অফিস এ, খাজনা এর হোল্ডিং এ, খাজনা দিয়ে হাল সনের নামজারি করলেও ৫০-৫১ বছরের খাজনা বাকি দেখাচ্ছে অনলাইনে পরে নয়েব স্যার কে ৫০০/১০০০ দিলে ঠিক করে দেয়। ইচ্ছে কৃত ভাবে এগুলো করা হচ্ছে অন্য জাগায় এমন করা হচ্ছে নাহ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এগুলো করেন যেন তার কাছে যাওয়া লাগে,

ঝিকরগাছা, Khulna 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳45.0K

সরকারি খাশ জমির জন্য ঘুষ আদায়

ঝিকরগাছা ভূমি অফিস এর সার্ভেয়ার —, আমার থেকে ৪ শতাংশ জমির সরকারি খাজনা থেকে প্রায়, ৩৫-৩০ হাজার টাকা বেশি ঘুষ আদায় করেছে, তার নামে যুগান্তর এ নিঊজ হয়েছে তার বদলি এর ২ মাস এর মাথায় আবার ফিরে আসেছেন তদবির করে ঝিকরগাছা তে, ঘুষ বানিজ্য তার হাতেই চলে ভুমি অফিস এ।

ঝিকরগাছা, Khulna 25 August 2026 1 views
0 Comments