All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Paid Land Office ৳20.0K

নামজারি

আমাকে বলা হয়েছে, আপনি নিজে নিজে এসব কাজ করতে গেলে আপনাকে পাঁচ থেকে ছয় বার ঢাকায় আসতে হবে। যেহেতু আমি ঢাকার বাইরে থাকি এবং বারবার ঢাকায় এসে আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার তাই একবারে বিশ হাজার টাকা দিলে আমার নামজারি কমপ্লিট করে আমাকে পাঠায় দিবে। আমি আমার সঙ্গে থাকা পেপারগুলো উনাকে দেখানোর পরেও উনি আরো অনেকগুলো পেপার সাইজ যেগুলোর নামজারির সঙ্গে সম্পৃক্ত না। শেষ পর্যন্ত আমি টাকা দিয়ে কন্টাক করি।

ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

মিউটেশন এবং খাজনা

মিউটেশন এবং খাজনা করার জন্য ১০ হাজারের নিচে করে দেয় না, যদিও রিসিটে লেখা থাকে মিউটেশন ১১০০ এবং খাজনা ১২২ টাকা, না দিলে করে দিবে না, সরাসরি হুমকি, প্রয়োজন আমার তাই দিতে বাধ্য

এনায়েতপুর ভুমি অফিস, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳4.5K

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য,

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য, ৪৫০০ টাকা চেয়েছে, বললাম সাথে অমুকে নিয়ে আসব সে বলে অমুকে আনতে হবে কেন কাউকে নিয়ে আসবেন না। একা আসবেন।

ময়মনসিংহ হালুয়াঘাট রেজিস্ট্রেরি অফিস, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳50.5K

ভূমি অফিস সহকারী ফারুকের ঘূষ বানিজ্য।

পৈত্রিক সম্পত্তি নাম খারিজ করতে অনলাইনে কাজটি করার জন্য অফিস সহকারী ফারুক প্রতারনা ও বিবিধ কুটকৌশলে সরকার নির্ধারিত ফি ১১৭০/-টাকার স্থলে মোট তিন কিস্তিতে (১৫০০০+২০০০০+৭০০০) সর্বমোট ৪২,০০০/-টাকা নগদ টাকা গ্ৰহন করেন। এছাড়াও উপজেলা ভূমি অফিসের কানুনগো ও অফিস খরচ বাবদ আরো ৮৫০০/- টাকা ঘুষ নেন।

চট্টগ্রাম (অন্যান্য), Chattogram 25 August 2026 1 views
0 Comments প্রমাণ আছে
Paid Land Office ৳15.0K

নামের করনিক ভুল সংশোধনের জন্য

টাকা ছাড়া কোনো কাজ করে না। নামের করনিক ভুল সং শোধনের জন্য আমার কাছ থেকে ১৫০০০ টাকা নিছে,শরিয়তপুর জেলা,ভেদরগঞ্জ থানা, ভুমি অফিসের সহকারী অফিসার —।

শরিয়তপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

সেবা টির নাম ,জমি নামজারি করা। ২২ শতাংশ জমি নাম জারি করতে আমার কাছে খরচ চাইছে বিশ হাজার টাকা। অথচ সরকারি খরচ ১১৭০ টাকা আমি সেটা প্রত্যাখান করে চলে আসছি। আমি কোন ঘুষ দিয়ে জমি নামজারি করাবো না আমি চাচ্ছি সরকার নির্ধারিত ১১৭০ টাকা দিয়ে নামজারি করতে।

সনমান্দি ইউনিয়ন, ওলিপুরা ভূমি অফিস। সোনারগাঁও , নারায়ণগঞ্, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳35.0K

নামজারি আবেদন এর জন্য দুর্নীতির শিকার

ইউনিয়ন ভুমি অফিস এর নায়েব, কালিবাড়ি, রেলিগেট, দৌলতপুর, খুলনা, এই কালিবাড়ি ইউনিয়ন ভুমি অফিসের নায়েব আমার জমি সরজমিনে যায় দেখতে, বিষয়টি ছিলো জমির নামজারি এর জন্য, নায়েব যখন কাগজ পত্র সব মিলিয়ে দেখে সবই ঠিকাছে তখন বলেন যে এই প্রতিবেদন এর জন্য ৩৫০০০ হাজার টাকা লাগবে, নইলে প্রতিবেদন এ তিনি নেগেটিভ লিখবেন, অনেক কাকুতি মিনতি করে তাকে ১০০০০ হাজার টাকা দিয়ে কাজ টা করিয়ে নেই

খুলনা, Khulna 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

জমির নামজারি

আমি একটা নামজারি আবেদন করিয়াছি কানুনগো সারবেয়ার এবং এসিল্যান্ডের সহকারী মিলে ৭০০০ টাকা চেয়ে নেয় এবং আমার নামজারিটা করে দেয় নাই ভান্ডারিয়া উপজেলার ভুমি অফিস ঘুস ছাড়া কাজ করে না

ভান্ডারিয়া উপজেলা ভুমি অফিস, Barishal 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳12.0K

নামজারি

সব কাগজপত্র ঠিক থাকার পরও নামজারির কাজটি দীর্ঘদিন সফটওয়্যারের পেন্ডিং রাখে । পরবর্তীতে ঘুষের অর্থ পরিশোদের পর কাজটি করে দেয় এবং আর কোন অতিরিক্ত ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হয়নি ।

দিনাজপুর, Rangpur 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳90.0K

ঘুষ

আমার নানি নামে এক হানি জমি ছিল,, নানি ওয়ারিশ হচ্ছে এক ছেলে দুই মেয়ে, এক ছেলে হচ্ছে আমার মামা, মামা পুরাই এক খানি জমিন তার নামে বি এস জরিপ করে ফেলেছিল, ওয়ারিশ সূত্রে আমার মামাতো ভাইয়েরা তাদের নামে জায়গাটা আবার জরিপ করে ফেলেছে, আমি সেই জরিপ কেটে আমার মায়ের অংশটুকু আনার জন্য আমাকে ৯০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল, আমার মায়ের ৫ ঘন্টা জমির দাম ছিল তিন লাখ টাকা,আর আমাকে ঘুষ দিতে হয়েছিল ৯০ হাজার টাকা, আর আমার সময় ব্যয় হয়েছিল চার বছর, চার বছর আমি ৫০ বার উপরে ভূমি অফিসে যেতে হয়েছিল, তার মাঝেও ভুমি অফিসের ভিতরে কতজনকে ৫০০ টাকা ১০০০ টাকা কত বার যে দিয়েছি তা আমার হিসাব নাই ? আমার মায়ের পাঁচগান্ডা জায়গার মূল্য ছিল তিন লক্ষ টাকা

হাটহাজারী ভূমি অফিস, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি

নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্ভুক্ত তিলনা ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ঘুষখোর এর নাম হলো —। আমার কিছু জমি নামজারি করার বিনিময়ে আমার থেকে ১০ হাজার টাকা নেয়। প্রথমের দিকে আমি টাকা না দেয়ার কারণে আমার আবেদন বিলম্ব করে, পরে টাকা দেয়া মাত্রই তা কমপ্লিট হয়।

তিলনা ইউনিয়ন, সাপাহার, নওগাঁ, Rajshahi 25 August 2026 1 views
0 Comments