All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Only demanded Land Office ৳70.0K

প্রায় ৪৫ বছর আগে জমি কেনা হয়েছে,, ভোলা সদর রাজাপুর এ,, আশে পাসে কারো জমির দলিল নেই,,, সবাই কিনে,,,,

প্রায় ৪৫ বছর আগে জমি কেনা হয়েছে,, ভোলা সদর রাজাপুর এ,, আশে পাসে কারো জমির দলিল নেই,,, সবাই কিনে,,,, বসতি করে,,,, প্রতি বছর একদল চাদা৷,, নিতো বলতো মামলা চালাচ্ছে,,,, এখন বিএনপি,,,, এসে কিছু,,,, আমাদের ৭ করা জমির জন্য চাদা চায়,, ৭০ হাজার,,, বাপ চাচাদের মিলে,,, ২০ করা জমি আছে,,,, চায় ২ লক্ষ,,

ভোলা, Barishal 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারী খরচ অনেক বেশি নেয়

নতুন নামজারি জন্য ভূমি অফিসে যাই তারা ১১৭০ টাকার বিপরীতে ২০ হাজার টাকা দাবি করে, পরে ১৬০০০ টাকায় রাজি হয়, পরে আরেকবার ১৪০০০ টাকা দিয়ে করতে হয়েছে

কবিরহাট,নোয়াখালী, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳500

অতিরিক্ত টাকা আদায়ে শাস্তি দাবি করছি

ভুমি রেজিস্ট্রেশন করার পর প্রতি দলিলে টিপসই দিতে অতিরিক্ত ৫০০ টাকা দিতে। আমি প্রতিবাদ করলে টাকা টিপস ই দানে সাহায্য কারি আমাকে বলেন সবাই ৫০০ টাকা দেয় আপনি দিবেন না কেন। আপনাকে কেন টাকা দিতে হবে। আপনি সরকারি চাকরি করেন।না পোষালে দরখাস্ত দিয়ে চলে যান।আরেক জন কে চাকুরীর সুযোগ করে দিন। তখন বলে টাকা দেয়া লাগবে না। আমি তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করছি। প্রতিটি ভুমি অফিসে নকল তুলতে ১০০ টাকা নেন এটা কি সরকারি চার্জ কিনা। যদি চার্জ না হয় এর বিচার দাবি করছি।

শরীয়তপুর নড়িয়া ভুমি রেজিস্ট্রেশন অফিস।, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

মিউটিশন

একটা মিউটেশন করতে দিয়েছিলাম ৫ হাজার টাকা চুক্তিতে পরে সেটি এসিল্যান্ড প্রত্যাখ্যান করে দেয় পরবত্যিতে ১০ হাজার চুক্তি করেলে কাজ তা করে dey

ঢাকা ফরিদপুর রূপপাত, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳50.0K

খাজনা প্রদান

আমার একটি জায়গার খাজনা দিতে গেলে ৫০ হাজার টাকা দাবি করে। অথচ খাজনার পরিমান হল ১৮০০ বা ১৯০০ টাকা হিবে। পরে আমি তহসিলদার এর সাথে রাগ করে চলে আসছি। এখানে একটা ঝাড়ুদার আছে। সে টাকা ছাড়া চলে না। সে সবচেয়ে বড় দুরনিতিবাজ৷

Habiganj, Sylhet 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

আগস্ট ২০২৬ তারিখ । ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার কাছে নামজারির জন্য ৭ হাজার টাকা দাবি করে । টাকা না দিলে নামজারি বাতিল হয়ে যাবে বলে । এজন্য নিরুপায় হয়ে তাদের টাকা দিতে বাধ্য হই ।

বেতিলা, মানিকগঞ্জ সদর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳100.0K

মিস মামলা

পরবর্তীতে প্রতিপক্ষ সেই পরিমান কিংবা তার চেয়ে ও বেশি টাকা দিয়ে কাজ করে নিয়েছিল,এসি ল্যান্ড ছিলেন,—,মিডিয়া ছিলেন সংশ্লিষ্ট অফিসের ঝাড়ুদার —,সংশ্লিষ্ট এসিল্যান্ডের বিরুদ্ধে ভুমি সেবা অভিযোগে প্রতিকার চাইলে একপর্যায়ে আমাকে সংশ্লিষ্ট সাইটে ব্ল্যাক লিস্টেট করা হয়,পরে আমি ও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠালেও আজ পর্যন্ত কোন প্রতিষ্ঠান থেকে আমাকে ডাকেনি বিষয়টার সত্যতা যাচাইয়ের জন্য,রেজিস্টার্ড এডিযোগে চিঠি পাঠিয়েছিলাম,চিঠিগুলো বিলির কোন প্রমাণ আমাকে দেয়নি, পরে অবশ্যই অনেক কাহিনী করে জিপিও থেকে আমি সেসব প্রমাণ সংগ্রহ করে রেখেছিলাম ভবিষ্যৎ উদৃতির আশায়!

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳35.0K

নামজারি আবেদন এর জন্য দুর্নীতির শিকার

ইউনিয়ন ভুমি অফিস এর নায়েব, কালিবাড়ি, রেলিগেট, দৌলতপুর, খুলনা, এই কালিবাড়ি ইউনিয়ন ভুমি অফিসের নায়েব আমার জমি সরজমিনে যায় দেখতে, বিষয়টি ছিলো জমির নামজারি এর জন্য, নায়েব যখন কাগজ পত্র সব মিলিয়ে দেখে সবই ঠিকাছে তখন বলেন যে এই প্রতিবেদন এর জন্য ৩৫০০০ হাজার টাকা লাগবে, নইলে প্রতিবেদন এ তিনি নেগেটিভ লিখবেন, অনেক কাকুতি মিনতি করে তাকে ১০০০০ হাজার টাকা দিয়ে কাজ টা করিয়ে নেই

খুলনা, Khulna 25 August 2026 0 views
0 Comments
Paid Land Office ৳8.0K

খারিজ

এই অফিসে যেকোনো ধরনের সেবার জন্যে কাজ ভেদে ঘুষ দিতে হয়।প্রথমে সাভাবিক নিয়মে কাজ করার চেষ্টা করলে তারাই বলে এভাবে কাজ হবে না। X দোকানে গিয়ে আবেদন করুন ।সেখানে তাদের কিছু লোকের সাথে টাকা ধরিয়ে দিলেই কাজ হয় নয়তো না।

মধুপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments