All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Refused Land Office ৳6.0K

নামজারি

নিজে নিজে নামজারি করতে গেলে নানা ধরনের সমস্যা দেখায়,আর ঘুষ দিয়ে করলে কোনো সমস্যা নেই,তাই বাধ্য হয়ে ৬০০০ টাকা দিয়ে নামজারি করতে দিয়েছি।

ময়মনসিংহ ,মুক্তাগাছা,খেরুয়াজানি ভুমি অফিস, Mymensingh 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.5K

জমি কাগজ পত্র অনলাইন হবে সেখানে নামের ভুল। ছিলো। মানে টাইপিং মিসটেক।

আমি টাকা দিয়েছি, পরে সংশোধন হয়েছে কি না জানি না। আমি ওই রেজুলেশন বই এর ছবি তুলতে চাইছিলাম আমাকে দেয় নাই। আবাট টাকা গ্রহণের রশিদ ও দেয় না-ই। বললাম এটা তো টাইপিং মিসটেক আপনারাই ঠিক করে দিন। আমার তো যাবতীয় কাগজপত্র ঠিক আছে। তাহলে টাকা দিবো কেন তারা বলে যে এটা এভাবেই পাঠাবো তাহলে। তাহলে আর বড় ভুল হবে, তখন মামলা মোকদ্দমা করে জমির কাগজপত্র ঠিক করতে হবে। তাই আর কিছু না বলে ২৫০০ টাকা দিয়েছিলাম।

বগুড়া জেলা, ধুনট।, Rajshahi 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳590.0K

নামজারী

আমাদের বংশীনগর মৌজা, পাথরঘাটা ভূমি অফিসে ৫টি,নামজারী করার জন্য আমার চাচার কাছ থেকে, ঘুষ নিয়েছে। দ্রষ্টব্যঃ আমি নিজে কয়েক বার অনলাইনে আবেদন করেছি কিন্তু ঘুষ দেইনি বলে নামজারী হয়নি...

মির্জাপুর, Dhaka 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳13.0K

ভূমি উন্নয়ন কর

জমির ট্যাক্স ছিলো ৩১০০০ টাকা, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আমার থেকে ২০০০০ টাকা নিয়ে ট্যাক্স দিয়েছে ৭০০০ টাকা। বাকী টাকা সে পকেটে ঢুকাই ফেলছে। কিন্তু আমার কথা হলো সে কিভাবে ৩১০০০ টাকার ট্যাক্স ৭০০০ টাকায় করে ফেললো? ট্যাক্স রশিদে বর্তমান অর্থবছর পর্যন্ত ই পরিশোধিত হয়েছে। আমি ৩১০০০ টাকা ই দিতাম, উনি বললো আমাকে ২০০০০ টাকা দেন, করে দিচ্ছি। ব্যাপারটা ধোঁয়াশে।

খলিফারহাট, সদর, নোয়াখালী, Chattogram 3 September 2026 0 views
0 Comments
Paid Land Office ৳4.6K

নাম জারি

আমি জামালপুর শহরে এক খন্ড জমি কিনি। পরবর্তীতে নাম জারি করতে গেলে আমার নিকট ৫৮০০ টাকা দাবি করা হয়।যেখানে সরকারি ফি ১১৭০ টাকা এবং আমি সেটা পরিশোধ করি

জামালপুর, Mymensingh 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳4.0K

নামজাৱী

আমি ভূমি অফিসে যাই নামজাৱী কৱতে এৱ পৱ যেয়ে আবেদন ফি 500 টাকা প্ৰতিবেদন ফি 500টাকা তাৱ পৱ সব কাজ অফিসাৱ কৱে দিবে 3000 টাকা দিতে হবে তা না হলে আমি নিজে কৱতে গেলে নানান সমস্যা দেখাচ্ছে অফিসাৱ

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আলমডাঙ্গা থানা জেহালা চুয়াডাঙ্গ, Khulna 3 September 2026 0 views
0 Comments
Only demanded Land Office ৳100.0K

নামজারি

নামজারি করতে গেছি নাম অস্পষ্ট তাই ১০০০০০ টাকা চাইছে বলছে নতুন দলিল করতে ২০০০০০লাগবে আমারে এই টাকা দেন আমি দুই দিনে করে দিব আমি প্রত্যয়ন, বা অন্য প্রমান দিতে চাইলে কোন কিছু দিয়ে হবে না, হয় টাকা নয় দলিল করেন

কুমিল্লা, Chattogram 3 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳500

দাখিলা

জমির দাখিলা কাটার জন্য গিয়েছিলাম।সেখানের কর্মচারি কিছু টাকা দিতে বলছিল স্যারের কথা বলে।মানে নায়েবের কথা বলছিল।যদিও মনে হয়নি নায়েব এমনটা করছে।মুলত অফিস সহায়কই এমন কাজ করে থাকে যানতে পারছি।

ফুলবাড়িয়া, Mymensingh 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳14.0K

ভূমি সীতাকুণ্ড ভূমি অফিস।

আমি জমি নাম জারি করতে গিয়ে ১১৭০ টাকা খরচের পরিবর্তে আমাকে ১৪০০০ হাজার টাকা দিতে হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। সরকার যতই ১১৭০ টাকা বলুক ভূমি অফিসে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে ঠিকই আমার কাছ থেকে ১৪০০০ টাকা নিয়েছে এই হচ্ছে বাস্তবতা।

মোঃসাইফুদ্দিন, Chattogram 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি

মোট পাঁচটি নামজারি ছিলো। টাকা না দিলে নামজরির ফাইল পেন্ডিং হয়ে থাকতো। সার্ভেয়ার রিপোর্ট দিতো না। পরে, যোগাযোগ করলে আলাদা স্থানে দেখা করতে বলে এবং টাকা দাবী করে।

রংপুর, Rangpur 3 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি

মা ও বোনের নিকট থেকে ০.৫৬ শতাংশ পরিমাণ জায়গা হেবাসূত্রে পেয়ে অনলাইনে নামজারি আবেদন করেছিলাম। আর, এস পর্চায় সমস্যা আছে বলে নামজারি থেকেও নামজারি দিলো না, ওদের দালাল দিয়ে টাকা নিয়ে ঠিকই করে দিয়েছে।

নারায়ণগঞ্জ, Dhaka 3 September 2026 1 views
0 Comments