All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Refused Land Office ৳5.0K

মিউটেশন

আমরা সবাই জানি নামজারি করতে ১১৭০ টাকা লাগে কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার একটা নামজারি করতে গিয়ে দেখি তারা ৫০০০ টাকা দাবি করে। এখানে অবাক করার বিষয় হলো অফিসাররা আপনার কাছে কোন টাকা চাইবে না, তারা কম্পিউটার অপারেটর দিয়ে বলবে। সরকারি বিভিন্ন দপ্তরের ঘুষ নেওয়ার এই বিভিন্ন কৌশল আমাকে বরাবরই মুগ্ধ করে চলেছে

মোল্লাহাট, Khulna 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.2K

নামজারি

উত্তর কাউন্দিয়া মৌজার আমার কেনা জমির নামজারি করতে ইউনিয়ন ভূমি আফিসে মিস্টির টাকা হিসেবে নিয়েছে, যদিও এসি ল্যান্ডের অফিসে আর এক্সটা টাকা দিতে হয়নি। কিন্তু ঐ ভূমি আফিসে ২২০০ টাকা দিতে হয়েছে।

আমিন বাজার ইউনিয়ন ভূমি আফিস, সাভার, ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳3.0K

বিডিএস জরিপ

ভুমি জরিপের পেপারস দেওয়ার সময় ভূমি কর্মকর্তা কোনভাবেই টাকা ছাড়া পেপারস দেয়নি।উনি বলতেছিলেন,আগে টাকা, পরে পেপার। জালকুড়ি, নারায়ণগঞ্জ।

জালকুড়ি, নারায়ণগঞ্জ, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳60.0K

নামজারি

আমাদের জমি ভুল দাগে খারিজ হয়েছিল। আমরা সেই খারিজ বাতিল করে সঠিক দাগে খারিজ করি। এবং যারা উত্তরাধিকার সূত্রে জমি প্রাপ্য হবেন তাদের নামে খারিজ করি। এরজন্য সবমিলিয়ে প্রায় ৬০০০০-৭০০০০ টাকা আমাদের ভুমি অফিসে খরচ হয়েছে। ভুমি অফিস দুর্নীতির আখড়া। একজন এসি ল্যান্ড বছরে ১-২ কোটি টাকা কামাই করে এই ভুমি অফিস থেকে।

কালিয়াকৈর, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳60.0K

জমি খারিজ

নামজারি আবেদন করার পরে বল্ল আপনার খতিয়ান অবসিষ্ট জমি নেই, তার পর অনেক ঘুরাঘুরি পরে ৬০০০০ হাজার অফার করে, আমি রাজি হয়নি, কিছুদিন পর তহশিলদার ৩০০০০ হাজারে করে দিবে বলে তাও দেয়নি টাকাও রিটার্ন না করে ৬ মাস পরে মারা গেছে, তবে কোন জমি ৮০০০ হাজার টাকা কমে খারিজ করা সম্ভব হয়নি

চাঁদপুর, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳100.0K

বিডিএস জরিপ কর্মকর্তা

আমাদের এলাকা নারায়নগঞ্জ এর জালকুড়িতে।বর্তমানে আমাদের এখানে ভুমি জরিপ বিডিএস চলছে।সাধারন মানুষদের কে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তারা ঘুষ চাচ্ছে।টাকা না দিলে সাধারন মানুষের কাগজ দিচ্ছে না বা অনেক দিন ঘুরিয়ে দিচ্ছে।আমাকে ও কাগজ দিচ্ছে না যদি কাগজের কথা বলি তাহলে তারা বন্ধের দিন তাদের অফিসে গিয়ে কথা বলতে বলছে।তারা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার কাগজ ঠিক নাই হেনতেন। জরিপ কর্মকর্তা আছে আর উনার ৪- ৫ জন সহযোগী আছে।এরা সবাই মিলে ঘুষের সাথে যুক্ত আছে।আমার কাছে ১ লক্ষ টাকা চাইছে আমি দেইনি বলে আমার কাগজ এখনো দিচ্ছেনা।

নারায়ণগঞ্জ, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

মিউটেশন

জমি মিউটেশনের জন্য এসি ল্যান্ড এর কাছে যায়। সব কাগজপত্র সঠিক ছিল। দ্রুত হবে বলে এসি ল্যান্ড জানায়। ২ মাসে কোন ফলাফল না আসলে এসি ল্যান্ডের এক ব্যাচমেট দিয়ে ফোন করালে দ্রুত হবে বলে আশ্বাস দেয়। উনি আমার ঢাবির ডিপার্টমেন্টের বড় ভাই হওয়ায় আমিও ফোন করে অনুরোধ করি। তারপরে কোন ফলাফল না আসায় আমি আমার বড় ভাইকে অফিসে যোগাযোগ করতে বলি। কানুনগো আর আপফিস সহকারী ২০০০০ টাকা দিলে হয়ে যাবে বলে জানায়। পরবর্তীতে ২ দিনেই মিউটেশন হয়ে যায়।

চকরিয়া, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳15.0K

জমি নিবন্ধন ও নাম জারি

প্রথমে, জমি নিবন্ধন করার সময় দলিললেখক অতিরিক্ত ১০ হাজার টাকা নিয়ে যেটা সাব-রেজিস্টারকে দেওয়া লাগবে। পরে, নামজারির সময় অতিরিক্ত ৫ হাজার টাকা নেওয়া হয় যেটা এসিল্যান্ড সাহেবকে দেওয়া লাগবে।

দৌলতপুর, কুষ্টিয়া, Khulna 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.5K

ফ্ল্যাটের নামজারি

কম্পিউটারের দোকানে নামজারির আবেদন করে আবেদন কপিসহ সকল কাগজপত্র তহসিলে জমা দিতে গিয়ে খরচ চাইলো ২০০০ টাকা। আমি আমার পরিচয় দেয়ার পর ৫০০ টাকা নিলো।তারপর সফটওয়্যারে ১টা খতিয়ানে জমি ০ হয়েছিল সেটা ঠিক করার জন্য ২০০০ টাকা বিকাশে দিতে হয়েছে।

রাজশাহী, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳10.0K

Land Mutation

জমির জমা খারিজের জন্যে গিয়েছিলাম। দলিলে ও খতিয়ানে নানান সমস্যা আছে বলে ১০০০০ টাকা চাইলো সমস্যা সমাধান করে দিবে বলে। আমি রাজি হয়নি, প্রত্যাখ্যান করেছি।

Raipur, Lakshmipur, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳25.0K

নামখা‌রিজ

বাবার উওরা‌ধিকার রা নামখা‌রি‌জের জন‌্য আ‌বেদন ক‌রেন। সরকারী ফি‌তে কর‌দে অফারগতা প্রকাশ ক‌রে সং‌স্লিস্ট ভূ‌মি অ‌ফিস। তারা সাফ জা‌নি‌য়ে দেয় ২৫০০০ হাজার টাকা না দি‌লে তারা এই কাজ কর‌তে পার‌বে না ব‌লে জা‌নি‌য়ে দেয়।

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳25.0K

রেজিস্ট্রি অফিস তেজগাঁও

আমি একটি মর্টগেজ দলিল করতে গিয়েছিলাম আমার ফ্ল্যাটে বিশ লক্ষ টাকার লোন এর জন্য সেখানে আমার ডেভলপারের সঙ্গে আমাদের পাওয়ার দেয়া আছে ফিফটি ফিফটি বাট আমাদের ডেভলপারের সঙ্গে চুক্তিপত্র আছে। যেটা রেজিস্ট্রি করা হয়নি রেজিস্ট্রি ছাড়া আমি আমার ফ্ল্যাট আমার নামে নাম করেছি এখন যখন আমি মদ গেজ দিতে যাচ্ছিলাম তখন তারা ম্যাজিস্ট্রেট সাহেব ডিনাই করেছিলেন পরবর্তীতে টাকার বিনিময়ে কাজ করে দিলেন ঢাকা ধানমন্ডি মৌজা অফিস তেজগাঁও

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳100.0K

মিউটেশন / নামজারি

বাউনিয়া ভুমি অফিসে ২.৫ কাঠার জমি শেয়ার নিবন্ধন করতে চাইলে সেখানকার একজন কর্মকর্তা কাজটি সম্পাদন করার জন্যে ১ লক্ষ টাকা দাবি করে। তাই আমি কাজটি অসম্পাদিত রেখে এসে পরি।।

ঢাকা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

খারিজ

দাদা মারা যাওয়ায় দাদার জমি আব্বা, চাচাদের নামে খারিজ করার জন্য, আবেদন করি। আবেদন প্রক্রিয়া শেষ করার পূর্বেই ৭০০০ টাকা দাবি করেন। টাকা পরিশোধের পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

নামুজা ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳70.0K

ভূমি উন্নয়ন কর

আমি গিয়েছিলাম ভূমি উন্নয়ন কর দিতে, আরএস পর্চা দেখেই একজন স্থানীয় তহসিল দাবী করল ১,৬০,০০০/- টাকা পরে সেই অফিসের পিয়ন দিয়ে ৭০,০০০/- হাজার টাকা ঘুষ দিয়ে শেষ করতে হলো।

লুকড়া ইউনিয়ন ভূমি অফিস, Sylhet 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.0K

ভূমি নামজারি,নাম খারিজ

প্রাগপুর ইউনিয়ন ভূমি অফিস ( মহিষকুন্ডি) তহশিলদার — নামজারি,নামখারিজ করতে ঘুস হিসেবে টাকা দাবি করে।টাকা ছাড়া কোন ফাইলের কাজই করতে চায় না।সরকারের কাছে তার সম্পদের সুষ্ঠু তদন্ত করার অনুরোধ করছি।

কুষ্টিয়া, Khulna 24 August 2026 1 views
0 Comments