All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Refused Land Office ৳10.0K

জমির নামজারি

জমির নামজারি করতে সরকারি ফি ১১৭০/- কিন্তু ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমার ৩০ ডিং জমি নামজারি করতে ১০০০০ টাকা চেয়েছে। আমার কাছে তখন টাকা ছিলনা বলে আমি কাজটি করিনি।

নোয়াখালী জে দ্বীপ উপজেলা হাতিয়া'র জাহাজমারা ইউনিয়ন ভূমি অফিস, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳2.0K

জমির খতিইয়ান উত্তলোন করার জন্য আবেদন।

আমি কুষ্টিয়া ভেড়ামারা AC Land এ গিয়ে আমাদের জমির খতিয়ান তোলার জন্য আবেদন করেছিলাম, পরবর্তীতে তারা আমাকে অনেক দিন ঘুরানোর পর একদিন সরাসরি ২০০০ টাকা চেয়ে বসে। পরবর্তীতে আমি রাজি না হলে তারা বলে তাহলে এভাবেই ঘুরতে থাকেন। একটা সময় পর আমি ২০০০ টাকা দিয়েই উত্তলোন করেছিলাম(ঘুষ দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী)। আর শেষ কথা-যেকয়দিন আমি ঘুরেছিলাম বিভিন্ন টেবিলে টেবিলে তখন টেবিল প্রতি ২০-৫০ টাকা টেবিলের নিচ দিয়ে না দিলে তারা তাকানোর সময় বা হাতে কলমও চলে না।

ভেড়ামারা, Khulna 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳4.0K

নামজারি

ফোন করে তলিশলদার বিকাশে ৪,০০০/- (চার) হাজার টাকা দাবী করেন; আমি ২০০০/- টাকা দিতে রাজি হই; তাতে উনি রাগ করে ফোন রেখে দেন; সর্বশেষ নামজারিটি সম্পূর্ণ হয়েছে; আলহামদুল্ললাহ্!

ফুলবাড়ীয়া উপজেলা, Mymensingh 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

নাম খারিজ

মায়ের চিকিৎসার জন্য জমি বিক্রি করব। জমি বিক্রির পূর্বে নাম খারিজ করতে হয়। সেই জন্য আমার বাবা নাম খারিজ করতে রাজারহাট ইউনিয়ন ভূমি অফিস যায়। সেখানে ভূমি অফিসের কর্মকর্তা । তিনি নাম খারিজ আটকায় দেয়, তিনি বলে জমির দলিল অনুযায়ী, রেকর্ড ঠিক নাই । সেই রেকর্ড ঠিক করতে হবে মামলা করে। এই মামলা চলবে প্রায় ধীর গতিতে এক বছর বা তার বেশী। তখন তিনি পরামার্শ দেন, উপরের স্যারদের ম্যানেজ করলে সম্ভব। তিনি বলেন ২০০০০ টাকা হলে সম্ভব। পরে আমার বাবা প্রথমে ১০০০০ টাকা দিয়ে নাম খারিজ করারন এবং নাম খারিজ পর যেদিন জমি বিক্রির রেজিস্টার করে দেই। সেদিন বাকি টাকা নিতে আসে পরে অনেক অনুরোধ এর পর ৫০০০ টাকা দিয়ে ম্যানেজ করি। সর্বোমোট ১৫০০০ টাকা নেয়। আমার প্রশ্ন হল যদি সঠিক সমস্যা হয় টাকা দিলে সমাধান হয় কিভাবে ।

রাজারহাট, কুড়িগ্রাম, Rangpur 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

জমি খারিজ

সেবাটি ছিল আমার একটি জমির খারিজ করার জন্য গিয়েছিলাম ঘোলপাশা ভূমি অফিসে,সেখানের তৎকালীন নায়েব সায়েম আমার থেকে 20000 টাকা দাবি করেছিলোিআমি বাধ্য হয়ে দিতে হয়েছে। এ ছাড়া আমার কোন অপশন ছিলনা।

6 নং ঘোলপাশা,১৪ গ্রাম,কুমিল্লা, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির মিউটেশন খতিয়ান বা খারিজ

জমির অনলাইন মিউটেশন খতিয়ান বা খারিজ অনুমোদনের জন্য মধুপুর সহকারী ভূমি অফিসের এক কর্মকর্তা ঘুষ দাবি করেন এবং তিনি দাবী করেন এই টাকার বড় একটি অংশ জমির পরিমাণ এর পারসেন্ট হিসেবে এসিল্যান্ডকে দিতে হবে। পরে খোজ নিয়ে বিষয়টির সত্যতার পাওয়ার পর বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজটি করতে হয়েছে।

মধুপুর টাঙ্গাইল, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳30.0K

নামজারি খতিয়ান

নামজারি প্রস্তাব দেয় তহসিল অফিস। তারা টাকা ছাড়া প্রস্তাব পাঠায় না। নেগোসিয়েশনে এসে ন্যূনতম মোটামুটি ৫/২ হাজার টাকায় এসে থামে। চুনতি ইউনিয়ন ভূমি অফিস ও বাকলিয়া ভূমি অফিস (তহসিল), কোতোয়ালি তে এই পরিস্থিতিতে পড়েছি। লোহাগাড়া উপজেলা ভূমি অফিসেও কানুনগো, সহকারী কর্মকর্তাদের এই ঘুষ দাবির শিকার হয়েছি।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳1.0K

নামজারি সংক্রান্ত

নামজারি দীর্ঘদিন পেন্ডিং ছিলো। এসিল্যান্ড এর সাথে দেখা করলাম। এসি ল্যান্ড সার্ভেযারকে ডাকলেন এবং ফাইলের বিষয় কথা বললেন। সার্ভেয়ার আমাকে নিয়ে তার রুমে নিয়ে গেলেন। বললেন জমি দখলে আছে কি না। আমি হাঁ উত্তর দিলাম। বললেন সরেজমিনে যেতে হয় কিন্তু আমি আপনার কথায় বিশ্বাস করে রিপোর্ট দিবো ঠোট কামড়ে বললেন খরচাপাতি কিছু আছে। ৫০০০/ চেয়েছিলো। আমি আমার পরিচায় দিয়ে বললাম এটা ঘুষ নয় আপনি সরেজমিনে গেলে আপ্যায়ন করাতে হয় সে বাবদ ১০০০/- দিলাম। যাহোক তালবাহানা করে শেষমেষ সেবা পেয়েছি।

খুলনা সদর, Khulna 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳11.0K

নামজারি

প্রতিটি নামজারি করতে আলাদা ভাবে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে ২৫০০০টাকা, পিয়নকে ৫০০টাকা, কানুনগো-কে ৩০০০টাকা, সহকারী কমিশনার ভুমি এর জন্য তার সহকারী নিয়েছে ৩০০০টাকা, ডিসিআর কাটতে নাজির সাহেবের জন্য ২০০০টাকা দিতে হয়েছে একটা নামজারি করতে। অথচ আমি ইউনিয়ন ভুমি অফিস থেকে শুরু করে উপজেলা ভুমি অফিস পর্যন্ত রাজস্ব মন্ত্রণালয়ের অধিনে ভুমি ডিজিটালাইজেশন এর জন্য ৩বছর কাজ করেছি, তবুও এসব আমার নিজ হাতে নিজ নামীয় খগিয়ান সৃজন করতে খরচ করেছি।

পেকুয়া, কক্সবাজার, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

নামজারি

পাবনার চাট উপজেলায় ভূমি অফিসে অতিরিক্ত প্রদান না করা হলে কোন কারণ ছাড়াই নাম জারি বাতিল করে দেওয়া হয়। টাকা দিলে যত ঝামেলাই থাকে সব একদম ক্লিয়ার।

চাটমোহর, Rajshahi 24 August 2026 1 views
0 Comments