All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Paid Land Office ৳30.0K

খাজনা দিতে গিয়ে বিড়ম্বনা

আমি জমির খাজনা দিতে গিয়ে যখন জমির দলিল দেই তখন ওরা রেকর্ডবুক থেকে একটা পেজ বের করে নিয়ে যায়। তারপর আবার খুজতে খুজতে বলে দেখেন আপনার জমির রেকর্ড মিস হইছে, আগের দাগ ও পরের দাগের জমির কাগজ ছিল। তারপর আমাকে জানালো যে আপনার রেকর্ড মিস হইছে। সিভিল মামলা করতে হবে। পরে ৫০ হাজার দাবী করে, অবশেষে ৩০ হাজারে কাজ শেষ করি এবং ৭ দিন পর খাজনার কাগজ দেয়।

ঘোড়াঘাট, দিনাজপুর, Rangpur 24 August 2026 0 views
0 Comments
Refused Land Office ৳3.00M

Failure to implement court order

We have a court order that asked the local DC office to proceed with steps to allow and provide with the mutation documents and other associated documents of a my family's land. Instead of following through with the court order, the DC's "Nazir" and ADC asked for bribes worth the price of 1 decimal of land. They are in contempt of court and asking for extra money to release the papers. We have provided updated "khajna" for the land till charges were brought against us. We have two court orders decisivelt proving we own the land. Now its stalled because they just want money. More than 15 families are suffering and they all have somewhat similar stories.

Maizdee, Chattogram 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳400

ইনফরমেশন এপ্লিকেশন

আমরা একটা ডি সি আর ইনফরমেশন স্লিপ নিতে চেয়েছিলাম সেই এপ্লিকেশন জমা দেওয়ার জন্য পাইকগাছা এ সি ল্যান্ড অফিসে — নামক ব্যক্তি ৫০০ টাকা দাবি করে পরবর্তী তে ৪০০ টাকা নিয়ে এপ্লিকেশন রিসিভ করে

পাইকগাছা, Khulna 24 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳60.0K

চলমান বিডিএস জরিপে দাবি

আমাদের নাম একটি জমির সিএস, এসএ, আরএস, সিটি , নামজারী পর্চা ও আপডেট খাজনা এবং সরোজমিনে দখল থাকা স্বত্বেও দেখাচ্ছে সর্বশেষ জরিপের কাগজের দাগের সাথে ম্যাপের দাগের মিল নাই এমন পরিস্থিতিতে বিডিএস পর্চা নিতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে না হলে তারা পর্চা দিবেন।

পূর্বাচল নতুন শহর, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳5.0K

নামজারি করার জন্য

নামজারি করার জন্য অতিরিক্ত টাকা চেয়েছিল আমার কাছে। অতিরিক্ত টাকা না দেওয়ার কারণে তারা আমাকে প্রায় এক বছর ঘুরাইয়েছে।

নড়াইল শেখাহাটি বাজার ভূমি অফিস, Khulna 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

ভুমি রেজিস্ট্রেশন / খতিয়ান নবায়ন

৩য় ব্যক্তি দ্বারা নিয়েছে। আর নিজে সরাসরি করতে গেলে বলে অনেক ভুল আছে এটা করা যাবে না এখন। ওগুলো ঠিক করে আনেন, জিডি করেন। ভোটার সংশোধন করেন, নানান বাহানা।

বগুড়া, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳240.0K

ভূমি অধিগ্রহণের টাকা উঠাইতে বিরম্বনা

আমার নিজ নামে জমি বাংলাদেশ রেলওয়ে কর্তক অধিগ্রহণের জন‍্য চুরান্ত নোটিশ প্রাপ্তি সাপেক্ষে আমি যথাযথভাবে আবেদন করি। কিন্তু আমার আবেদনে ও কাগজে নানানভাবেই ভুল বের করার চেষ্টা করা হয়। অবশেষে কোন ভুল না পাইলে আমাকে বলা হয় কোন মিডিয়া বা মাধ‍্যম তথা দালাল ধরতে। আমি কোন দালালের আশ্রয় না নিলে অবশেষে তারা আমাকে আমার দাবিকৃত অর্থের 4% ঘুষ দিতে বলে। আবেদনের ছয়মাস অতিবাহিত হলেও আমার ফাইল বগুড়া ভূমি অফিসের এল এ(LA) শাখায় আছে।

BOGURA, Rajshahi 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳300.0K

Land registry

My wife and her family inherited the property and the sub-registered office demanded Tk. 200000 (twenty lacks) but eventually agreed to complete the registration in Tk. 300,000. I was there on 11 June when my wife made the payment in a nearby restaurant close to Sylhet sub register office. The office clerk purchased a file, put the all money there and left. He said, “people will not suspect anything if they see a file in his hand”.

Sylhet, Sylhet 24 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

বিডিএস জরিপ

গাজীপুর ২ নং ওয়ার্ডে বিডিএস জরিপ চলছে। এখানে জরিপের নামে ভুমি মালিকদের থেকে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। জরিপে ইচ্ছেকৃত ভুল করে টাকা দাবি করা হচ্ছে। প্রতিটি দলিলের বিপরীতে ১০ / ২০ থেকে শুরু করে জমির পরিমান অনুযায়ী ঘুষ দাবি করা হচ্ছে। না দিলে রেকোর্ডে ভুল তথ্য দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। অতিরিক্ত টাকা চাওয়ার কারন জানতে চাইলে তারা বলেছে আমরা একা খাইনা। আমাদের উপরের স্যার। স্থানীয় সরকার দলিও লোক পুলিশ এবং সাংবাদিক সবাই মিলেই খাইস আমি নিজ চোখে বিজয় টিভির সাংবাদিক, দৈনিক সরজমিন পত্রিকার সাংবাদিকদের অস্থায়ী ক্যাম্পে আসা যাওয়া করতে দেখেছি।

গাজীপুর সদর উপজেলা। সারাব মৌজা, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳3.0K

নামজারি

নামজারি করাতে গেলে নায়েব অফিস থেকে শুরু করে এসি ল্যান্ড অফিসে টাকা দিতে হয়। টাকা না দিলে এ ভুল সে ভুল বলে কেস খারিজ করে দেয়।

চন্ডিবরপুর ইউনিয়ন নায়েব অফিস & নড়াইল ভূমি অফিস, Khulna 24 August 2026 1 views
0 Comments