All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,450 reports found
Report a bribe
Refused Land Office ৳15.0K

নামজারি ও খাজনা প্রদান

ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর — আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে।ঘুষ না দিলে খাজনা গ্রহন বা নামজারি কোন কাজই করে না।খাজনা অনুমোদন করেতে গেলে ও নামজারির প্রতিবেদন দিতে গেলে গ্রাহক কে নথি আনার কথা বলে ঘুষ দাবি করে। বালিয়া ভূমি অফিস এর নায়েব এবং কম্পিউটার অপারেটর — দুই জনই দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা।টাকা ছাড়া তারা কোনো কাজ করে না, নামজারি করতে গেলে অথবা খাজনা দিতে গেলে বিপুল অংকের টাকা দাবি করে।টাকার বিনিময়ে অনেক জমি ভুয়া কাগজ পত্রের মাধ্যমে অন্যের নামে নামজারি করে দেয়। অফিস এর সিসিটিভি তে তাদের কর্মকান্ড এবং তাদের সম্পদের হিসাব, এবং পাসপোর্টে বিদেশের ভিসা দেখলেই আপনি বুঝতে পারবেন। সে সরকারি কর্মী না হওয়া সত্যেও দীর্ঘদিন এখানে কর্মরত আছেদ

ধামরাই, Dhaka 24 August 2026 25 views DKLQQR74
0 Comments
Paid Land Office ৳15.0K

ক্রয়কৃত জমি খারিজ করার সময় দাবি করা হয়

আমার কেনা ৪ শতাংশ জমি মিউটেশন করার সময় ১৫০০০ টাকা দাবি করে। জমির কাগজে কোনো সমস্যা নাই। কিন্তু, অনলাইনে আবেদন পড়ে থাকে। অত:পর ১৫০০০ টাকা দিয়ে মিউটেশন ও ডিসিআর অনলাইনে এভেইলেবল হয়।

চিরিরবন্দর, দিনাজপুর, Rangpur 24 August 2026 23 views RNWYK5PQ
0 Comments
Paid Land Office ৳200

জমির খাজনা দেওয়া

জমি মিউটেশন করার পর ভুমি অফিসে গিয়েছিলাম খাজনা দেওয়ার জন্য। তখন অফিস সহকারী যে ছিলো সে বলেছিলো যে, আপনার জমি মিউটেশন করার পর আমাদের ফাইলে উঠানো হয় নাই, এজন্য একটা খরচ দিতে হবে। বলছিলো ৫০০ টাকা দেয়ার জন্য, সর্বশেষ ২০০ টাকা দিতে হইছিলো।

নারায়ণগঞ্জ, Dhaka 24 August 2026 22 views DKYWUYEG
0 Comments
Paid Land Office ৳20.0K

করার জন্য

খারিজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, ভূমি অফিসের লোক বলছে যে এসি ল্যান্ডে টাকা দিতে হবে তা না দিলে খারিদের সাক্ষাত দেবে না, যা কম্পিউটার দোকানদারের মাধ্যমে২০০০০ টাকা দেই আমি

জামালপুর, Mymensingh 24 August 2026 21 views MYN28NPP
0 Comments
Paid Land Office ৳1.0K

নামজারি করার জন্যে কয়েকদিন ঘুরিয়ে তারপরে বলে যা খুশি দেন। পরে ১০০০ টাকা চাইলো। দিলেই খুব খুশি।

সরকার অনেক সেবা অনলাইন করে দিলেও অফিসে গিয়ে টাকা না দিলে এরা ফাইল নিয়ে কাজ করে না। নামজারি করার জন্যে কয়েকদিন ঘুরিয়ে তারপরে বলে যা খুশি দেন। পরে ১০০০ টাকা চাইলো। দিলেই খুব খুশি।

পাবনা, Rajshahi 24 August 2026 24 views RJRY5XLB
0 Comments
Refused Land Office ৳2.0K

দলিলের নকল তোলা

আমি গত তিন বছর আগে একটি জমি রেজিষ্ট্রি করি। সেই জমির নাম খারিজ করার জন্য দলিলের সার্টিফাইট কপি দরকার হয়। সেই কপি তুলতে গেলে 2000 টাকা দাবি করে।

কুমারখালী, Khulna 24 August 2026 25 views KHVCUFEL
0 Comments
Paid Land Office ৳12.0K

খারিজের জন্য

ময়মনসিংহের ভালুকা উপজেলায়, ভালুকা ইউনিয়ন ভুমি অফিরসের অধীনে, ৪ শতাংশ জমির খারিজ করতে গেলে সব কাগজপত্র ঠিক থাকা সত্যেও আবেদন নামুঞ্জুর করে দেয়, ৩ বার ৪ বারের সময় না পেরে ১২০০০ (১২ হাজার টাকা) টাকা দিলে ১৪ দিনে সব করে দেয়, এবং বর্তমানে খাজনা দিতে গেলে অতিরিক্ত বেশি টাকা নেয় এটা নাকি ওয়েবসাইট চার্জ

পৌরসভা, Mymensingh 24 August 2026 22 views MYGEN9QU
0 Comments
Paid Land Office ৳13.0K

জমির নামজারি

যশোর ভুমি অফিসে ঘুষ না দিলে তারা জমির নামজারি করে দেয়না। আমার (...)জন সামান্য ৪শতক জমির নামজারি করতে গেলে, তারা প্রথমে ১৬হাজার টাকা দাবি করে। টাকা না দিলে কখনোই এ কাজ সম্পূর্ণ করতে দিবেনা বলেও ভয়ভীতি প্রদর্শন করে। পরে সেটা ১৩০০০৳ দিয়ে করানো হয়।

উপশহর, Khulna 24 August 2026 21 views KHD546Q5
0 Comments
Paid Land Office ৳15.0K

খারিজ করার জন্য

১৩শতাংশ জমি খারিজ করতে প্রথমে আবেদন করি সব ঠিক থাকা সত্যেও আবেদন না মুঞ্জুর করে দেয় যোগাযোগ করা হলে বলে এটা কি এভাবে হয়, পরে ১৫০০০ (১৫ হাজার টাকা দাবি করে তাও বলতেছে কমই চাইছি খরচ আরো বেশি,, যেখানে আমার মাসিক বেতন ১০ হাজার) পরে ১০ হাজারে করতে হইছে, কাগজপত্র সব আগের গুলোই হয়েও গেছে ২০ দিনের ভেতরে) ঘুষ খায় অফিসের কর্মকর্তা , তার দালাল সহযোগীর মাধ্যমে ,

গ্রাম, Mymensingh 24 August 2026 21 views MYKQZC69
0 Comments
Paid Land Office ৳2.2K

দলিল উত্তোলন

আমি এবং আমার বড়াব্বা সে খানে গিয়ে জমির দলিল উত্তোলনের জন্য যায়, আমাদের কাছে রশিদ ছিলো সব ছিলো শুধু জিনি জমি বিক্রি করেছেন তিনি ছিলো না একারণে উনি আমাদের বল্লেন যে আমাদের জমির আগের মালিক কে নিয়ে আসা লাগবে, তারপর আমরা দলিল তুলতে পারব আরো অনেক কিছু। তবে আমার রাগ হইলো যে আমাদের জমি , এখন দলিল তুলতে আবার আগের মালিক কে কেন লাগবে, তখন আমি রাগ করে বের হয়ে গেলাম, পরে ভুমি রেজিস্টার অফিসের নিচে আমাদের একজন পরিচিত লোক ছিলো, উনার মাধ্যমে কথা বলাইলাম দেখি ২২০০ টাকা চাচ্ছে, আর তাড়াতাড়ি তুলে দিবে সেই প্রতিশ্রুতি ও দিয়েছে।

নওগাঁ, Rajshahi 24 August 2026 19 views RJHLP6VQ
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি

নামজারি সরকারি নির্ধারিত ফি ১১৫০ টাকা কিন্তু ভূমি অফিস ১৫০০০ টাকার নিচে নামজারি জমা গ্রহণ করে না। অনলাইনে আবেদন করলে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি না মঞ্জুর করে দেন।

রায়পুরা, Dhaka 24 August 2026 24 views DKCD5EZ2
0 Comments
Paid Land Office ৳10.0K

মিস কেস এবং নামজারি

এসিলেড মহোদয় আমার পক্ষে রায় দেয়। মামলার রায়ের আদেশ নামা নিতে আমাকে শুধু ঘুরানো হচ্ছে ১০০০০ টাকা দাবি করেছে সে তার নাম হলো — ওই অফিসে অবস্থা খুবই খারাপ

নোয়াখালী চাটখিল উপজেলা ভূমি অফিস, Chattogram 24 August 2026 21 views CTMMRBBJ
0 Comments
Paid Land Office ৳12.0K

জমির খারিজ খতিয়ানে উল্লেখ আছে ১১৭৫/-

জমির খারিজ খতিয়ানে উল্লেখ আছে ১১৭৫/- অথচ অফিসের সকল অফিসার জরিত থেকে ৮ থেকে ১২ হাজার পর্যন্ত নিচ্ছে। যা বরুড়া উপজেলার ভূমি অফিসার ও অবগত। আমরা পতিকার চাই।

কুমিল্লা, Chattogram 24 August 2026 22 views CTL6JAB4
0 Comments
Paid Land Office ৳50.0K

জমি নামজারি করা

আমার দাদার নামে তিনটা আলাদা আলাদা মৌজায় খতিয়ান ছিল সেই খতিয়ান গুলো আমাদের নিজেদের নামে করার জন্য নামজারি করার দরকার ছিল যেহেতু আমরা এই জমিগুলো ওয়ারিশ সূত্রে পেয়েছি সেই ক্ষেত্রে প্রতিটি আলাদা মজার খতিয়ানের জন্য ১৫ হাজার টাকা করে প্রায় ৫০ হাজার টাকা দিতে হয়েছে শুধু নামজারি করার জন্য যেখানে সরকারিভাবে নির্দেশনা দেয়া রয়েছে নামজারি ফি শুধুমাত্র ১১০০ সামথিং টাকা টাকা না দিতে চাইলে ওখানকার কর্মচারী কর্মকর্তারা বলে তাহলে সরকারি নিয়ম যদি আপনারা মানতে চান তাহলে সরকারি ভাবেই আপনার কাজ সম্পন্ন হবে তিন থেকে চার মাস লাগতে পারে কতদিন লাগবে বা কবে আসবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না আর ঘুষের টাকার কথা বলে এটা আমরা ঘুষ নিচ্ছি না দরকারি খরচ নিচ্ছি যেখানে যা লাগবে তাই দিতে হবে।

কুমিল্লা, Chattogram 24 August 2026 23 views CTFSPXUP
0 Comments