All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,450 reports found
Report a bribe
Paid Land Office ৳55.0K

নামজারি

দলিলে নামের বানান ভুল ছিলো, অই দলিল হয়েছিলো ১৯৭৩ সালে তারা কেউ বেচে নেই। বলে আবার রেজিস্টি করে আনেন মৃত ব্যক্তির থেকে। ধাপে ধাপে সকল টেবিল ফাদে ফেলে দালালের মাধ্যমে টাকা নিয়েছে। যেহেতু জমিটি করতেই হতো উপায় না পেয়ে টাকা দিছি। ফাইনালি কাজ করে দিছেন তারা সবার ভাগ পুরন করে

উপজেলা, Rajshahi 24 August 2026 20 views RJDUUDMB
0 Comments
Paid Land Office ৳12.0K

জমির খারিজ খতিয়ানে উল্লেখ আছে ১১৭৫/-

জমির খারিজ খতিয়ানে উল্লেখ আছে ১১৭৫/- অথচ অফিসের সকল অফিসার জরিত থেকে ৮ থেকে ১২ হাজার পর্যন্ত নিচ্ছে। যা বরুড়া উপজেলার ভূমি অফিসার ও অবগত। আমরা পতিকার চাই।

কুমিল্লা, Chattogram 24 August 2026 22 views CTL6JAB4
0 Comments
Paid Land Office ৳50.0K

জমি নামজারি করা

আমার দাদার নামে তিনটা আলাদা আলাদা মৌজায় খতিয়ান ছিল সেই খতিয়ান গুলো আমাদের নিজেদের নামে করার জন্য নামজারি করার দরকার ছিল যেহেতু আমরা এই জমিগুলো ওয়ারিশ সূত্রে পেয়েছি সেই ক্ষেত্রে প্রতিটি আলাদা মজার খতিয়ানের জন্য ১৫ হাজার টাকা করে প্রায় ৫০ হাজার টাকা দিতে হয়েছে শুধু নামজারি করার জন্য যেখানে সরকারিভাবে নির্দেশনা দেয়া রয়েছে নামজারি ফি শুধুমাত্র ১১০০ সামথিং টাকা টাকা না দিতে চাইলে ওখানকার কর্মচারী কর্মকর্তারা বলে তাহলে সরকারি নিয়ম যদি আপনারা মানতে চান তাহলে সরকারি ভাবেই আপনার কাজ সম্পন্ন হবে তিন থেকে চার মাস লাগতে পারে কতদিন লাগবে বা কবে আসবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না আর ঘুষের টাকার কথা বলে এটা আমরা ঘুষ নিচ্ছি না দরকারি খরচ নিচ্ছি যেখানে যা লাগবে তাই দিতে হবে।

কুমিল্লা, Chattogram 24 August 2026 23 views CTFSPXUP
0 Comments
Paid Land Office ৳10.0K

মিস কেস এবং নামজারি

এসিলেড মহোদয় আমার পক্ষে রায় দেয়। মামলার রায়ের আদেশ নামা নিতে আমাকে শুধু ঘুরানো হচ্ছে ১০০০০ টাকা দাবি করেছে সে তার নাম হলো — ওই অফিসে অবস্থা খুবই খারাপ

নোয়াখালী চাটখিল উপজেলা ভূমি অফিস, Chattogram 24 August 2026 21 views CTMMRBBJ
0 Comments
Paid Land Office ৳25.0K

আমি খারিছ করতে গিয়েছিলাম আমার কাছ থেকে ২৫০০০ টাকা চাওয়া হয়েসে

খারিজ করতে গিয়ে সংসিষ্ট নায়েব অফিসে হয়রানির সিকার আমার কাছ থেকে একটা খারিজ করতে তার অফিসের জারুদার মহিলা ২৫০০০ টাকা চেয়েছে আর সময় চেয়েছে ৩ মাস এর জবাব চাই আমি নাবিন ০১৯০৪০০২০৭৭,

বী বাড়িয়া, Chattogram 24 August 2026 21 views CTVNRKV3
0 Comments
Refused Land Office ৳5.0K

জমির খাজনা পরিশোধ

বাগেরহাট জেলার একটি ভূমি অফিসে আমার কাছ থেকে ২,০০০ টাকার খাজনা পরিশোধের জন্য ১০,০০০ টাকা দাবি করেন একজন তহশিলদার। আমি রশিদ চাইলে সে দিতে ব্য্র্থ হয় বিধায় আমি টাকা পরিশোধ করিনি। যে টাকার রশিদ দিয়েছি সেই টাকাটাই পরিশোধ করেছি।

বাগেরহাট, Khulna 24 August 2026 23 views KHJEAL3V
0 Comments
Only demanded Land Office ৳6.0K

ভিপি জমির ডিসিআর নবায়ন

আমার ৪ একর জমির ২ বছরের জন্য ডিসিআর নবায়ন করার জন্য যাই গত মাসে এসি ল্যান্ড অফিসে। সেখানে অফিসে কর্মরত কর্মচারী জানান মোট ২২০০০ টাকা খরচ হবে। অথচ সরকারী হিসাবে ৪ একর জমির ২ বছরের ফি আসে ১৬০০০ টাকা। বাকি টাকাটা তাদের নিজেদের পেকেটে যাবে। আমি সেটা গ্রহন করিনি।

সাতক্ষীরা, Khulna 24 August 2026 32 views KHKV6HFQ
0 Comments
Paid Land Office ৳25.0K

নাম জারি

নামজারি করতে দিয়েছি, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে আবেদন প্রত্যাখ্যাত হয়, কিন্তু তাদের সিস্টেমের 'লাইন'এ গেলে আর টাকা দিলেই কাজ হয়

ডেমরা এসি ল্যান্ড অফিস, Dhaka 24 August 2026 27 views DKPJEN4H
0 Comments
Paid Land Office ৳7.0K

আদালত কতৃক রায়ের কপি তোলা

রায়ের ডকুমেন্ট তোলা। আদালতের পেস্কার( যে লেখা লেখি করে) সরাসরি টাকা দাবি করে।টাকা হইলে রায়ের কপি পাবেন না হইলে ৫ বছর পর। কোন উপায় না পেয়ে ৭০০০ টাকা দিতে বাধ্য হই।

বগুড়া, Rajshahi 24 August 2026 22 views RJQ8C9ZE
0 Comments
Paid Land Office ৳200.0K

হাইওয়ে রাস্তার জন্য সরকার কর্তৃক অধিগ্রহণ কৃত জমির টাকা আদায়

আশুগঞ্জ থেকে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত চারলেন হাইওয়ে রাস্তায় মালিকানাধীন কৃষি জমি রাস্তার ম্যাপের মধ্যে পড়ায় সরকার কর্তৃক অধিগ্রহণ করা সেই জমির মোয়াবজা অথবা ভর্তুকি আদায় করতে গেলে জেলা ভূমি অফিসের কর্তব্যরত সরকারি চাকরিজীবীরা ঘোষ ছাড়া অর্থ ছাড়ের অনুমতি দেয় নি। পরে বাধ্য হয়ে তাঁদের চাওয়া পূর্ণ করতে হয়েছে এবং ২০০০০০ টাকা ক্যাশ ভূমি অফিসের খাওয়ার রুমে তাদের দিতে হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 23 August 2026 21 views CTEJHHFT
0 Comments
Only demanded Land Office ৳500.0K

নুতন ভূমি জরিপ

মানিকগঞ্জ সদরে বর্তমানে ডিজিটাল/GIS ভূমি জরিপ চলছে। অভিযোগ রয়েছে, কিছু জরিপ কর্মকর্তা সাধারণ জমির মালিকদের কাছে ১–৫ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে RS খতিয়ান থাকা সত্ত্বেও ২–৬ শতাংশ পর্যন্ত জমি কম দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মানিকগঞ্জ সদর, Dhaka 23 August 2026 27 views DKCGC43C
0 Comments