All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

3,857 reports found
Report a bribe
Paid Land Office ৳1.5K

জমি নামজারি রিপোর্ট

আমি জমির নামজারি করার জন্য অনলাইনে আবেদন করে রিপোর্ট করানোর জন্য ভূমি অফিসে যাই তারা আমার আবেদন দেখে বলে অনেক লেখা একটু সময় লাগবে জিজ্ঞেস করলাম কত সময় লাগবে? বললো এক দেড় ঘন্টা। এরপর মাত্র ১০ মিনিটে আমার কাজ করে বলে ১৫০০ টাকা দেন। তখন আমি বললাম ১৫০০ টাকা দিতে হবে? বলে হ্যাঁ। কিছু করার ছিল না ১৫০০ টাকা দিয়ে দিলাম। অথচ সেখানে এক টাকাও সরকারি ফি নেই।

Bhola Sadar, Barishal 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳50.0K

নামজারী

নামজারী আবেদন প্রস্তাব করার জন্য ইউনিয়ন তফসিল অফিসে গিয়েছিলাম। ওয়ারিশ দাদার নাম ২টি দুই রকম থাকায় প্রত্যয়ন পত্র ও এফিডেভিট অ্যাড করে দেওয়া হয়েছে। এখন প্রস্তাব করার জন্য এই টাকাটা দাবি করেছে।

শ্রীনগর, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳20.0K

জমি ক্রয়ের পর নামজারীর আবেদন

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিসে ভূমি ইউনিয়ন কর্মকর্তা অনলাইনে নামজারী আবেদন করার পর তা কোনো পদক্ষেপ না নিয়ে সময় নষ্ট করে, একাধিকবার যাওয়ার পরও কোনো উদ্যোগ গ্রহণ না করে সময় নিদিষ্ট সময় অতিবাহিত করে নামজারী আবেদন না-মঞ্জুর করার কথা বললে তখন অনুরোধ করলে ২০,০০০/- টাকা ঘুষ দাবি করে

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিস, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳150

অনলাইন কর (খাজনা) এ্যাকাউন্ট খুলতে গেলে ঘুষ দাবি করন

অনলাইনে কর (খাজনা) পরিষোধের জন্য অ্যাকাউন্ট করতে গেলে ১৫০ টাকা ঘুষ দাবি করে। আমি ১০০ টাকা পরিষোধ করেছি।

দুলাই ইউনিয়ন ভূমি অফিস, পাবনা।, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি ~ কপারচিমনি রেস্টুরেন্টে

তহসিলদার, সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন যথাযথ জাস্ট অনুমোদন এর জন্য আগ্রাবাদ সার্কেলের নাজির এবং আরেকজন স্টাফ মিলে ১৫ হাজার টাকা নেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর ব্যবস্থা করেন। তাদের ভাষ্যমতে এই টাকাটা এসি ল্যান্ড সাহেব কে দিতে হয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলে, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳12.0K

জমাখারিজ

আমার বাবা আমাদের কিছু ক্রয়কৃত জমির জমাখারিজ করতে নিকটস্থ ভূমি অফিসে যান, প্রথমে উনাকে কাগজপত্র ঠিক নেই বলে বিভিন্ন কাগজপত্র টাকা দিয়ে তাদের থেকে সংগ্রহ করতে বলেন, তিনি ওই গুলো টাকা দিয়ে সংগ্রহ করেন। পরে একজন বলেন চাচা এখনে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, আপনি আমাকে দিয়ে দেন, কোথাও যাইতে হবে না, আমি সব ঠিক করে দিবো। টাকা দিবেন ১২০০০,

নোয়াখালী, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳1.0K

সরকারি জমি পরিমাপের জন্য চিঠি ইস্যু করন

সরকারি জমি দখল মুক্ত করার জন্য তাদের কাছে আবেদন করা হয়েছিল এজন্য জমি পুনরায় পরিমাপের জন্য সার্ভেয়ার প্রেরন করা দরকার ছিল । আমি ঘুষ অপার করি নাই আমার কাছে ঘুষ চাওয়ার সাহস তারা করে নাই । তবে তারা কোন রকমে বাধ্য হয়ে আমাকে সার্ভিস দিয়েছে কিন্তু অনেক ঘুরাইছে । একটি আধা ঘন্টার চিঠি ইস্যু করতে আড়াই মাস ঘুরাইছে

মানিকগঞ্জ, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

নাম জারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই আমার কাগজপত্র সব ঠিক আছে কোন সমস্যা নেই। নাইবের সাথে কথা বলি উনি বলেন অফিস সহকারীর সাথে কথা বলতে অফিস সহকারী ৭০০০ টাকা দাবি করে । আমি বললাম যে কি বলেন ১১৭০ টাকা লাগার কথা সেই জায়গায় ৭০০০ টাকা কেন দাবি করছেন ? উনি বললেন বিভিন্ন টেবিলে টেবিলে টাকা দিতে হয় নয়তো স্যাররা সাইন করে না ।। আমার নামজারি করা বিশেষ প্রয়োজন অনেক চেষ্টা করার পরেও ৭০০০ টাকার কমে নামজারি করাতে পারিনি।

নান্দাইল ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 1 views
0 Comments