All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Only demanded Land Office ৳500.0K

মিস কেস মামলার রায়ের জন্য টাকা দাবী।

বিবিধ মোকদ্দমা শেষ পর্যায়ে (রায়ের জন্য) আছে। সকল কিছু আমার পক্ষে, গত দেড় বছর যাবৎ ঘুরাচ্ছে টাকা না দেওয়ার কারণে। আমি এখন পর্যন্ত টাকা না দেওয়ায় রায় দিচ্ছে না।

নারায়ণগঞ্জ,, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.0K

জমির কাগজপত্র সংশ্লিষ্ট কাজে

জমির কাগজপত্র সংশ্লিষ্ট কাজে আমার বাবা ভূমি অফিসে গিয়েছিল। তবে সেখানকার কর্তব্যরত ব্যাক্তি সরকার নির্ধারিত ফি থেকে অতিব অতিরিক্ত টাকা চেয়েছিলেন। এবং যেহেতু টাকা না দিলে কাজই হবেনা এবং যেহেতু আমাদের দরকার ছিলো তাই বাবা বাঁধ্য হয়ে কাজ করেছে। এবং এটি কিন্তু অনেক আগের ঘটনা তবে যেহেতু আজ বলার সুযোগ এর মতো জায়গা বললাম তাই বললাম।

জামালপুর, বকশীগঞ্জ, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳13.0K

খাজনা অনুমোদন

প্রথম এ খাজনা আবেদন করিলে মোট খাজনার দাবি আসে ৩৫২৫০টাকা। পরে সহকারী ভূমি কর্মকর্তার সাথে কথা বলে মোট ১৩০০০ টাকা নিয়ে সম্পুর্ণ খাজনা পরিশোধ করে দেয়। আর আমার খাজনা পরিশোধ করা একান্ত প্রয়োজন ছিল। জমি খারিজ করার জন্য

গজঘণ্টা ইউনিয়ন ভুমি অফিস, Rangpur 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

আমার পিতার নাম পত্তন করার জন্য,খতিয়ান বের করার জন্য,DCR টাকা online পেমেন্ট করতে হয়েছে।5000টাকা পেমেন্ট করার পরও Online খাজনা কাগজ রেডি করার জন্য আরো 1000tk দিতে হয়েছে।

নড়াইল, Khulna 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳30.0K

দলিল তল্লাশি ও খারিজ করতে।

আমি আমার দাদার ক্রয়কৃত একটি দলিল তল্লাশি করতে ও খারিজ করতে গিয়েছিলা। সেখানকার একজন কর্মচারি উক্ত কাজের জন্য আমার ৩০ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অন্যথায় সে কাজ করবে না বলে জানিয়ে দেয়।

রূপগঞ্জ, Dhaka 2 September 2026 1 views
0 Comments