All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Refused Land Office ৳7.0K

গজারিয়া উপজেলা

ভূমি অফিসে যেকোনো কাগজপত্র নিয়ে গেলে কাজ করাতে হলে টাকা ছাড়া চলে না জনগণ তাদের বেতন দিতে হয় সরকার বেতন দেয় না তাই দেখাচ্ছে তাই মনে হচ্ছে আমাদের জানা মতে আল্লাহর আল কোরআন হাতে দিয়ে ফলো করে তাদেরকে চাকরি দেওয়া উচিত টাকা ছাড়া ও কাজ করে না দুই একটা করে সাংবাদিক বড় বিচার করলেন

গজারিয়া, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳20.0K

কয়েক বছরের খাজনা প্রদান এবং খারিজ

শহরে আমার মা একটি জায়গা কিনেছিলো বহুবছর আগে; আমার বাবা আলসেমি করে খাজনা প্রদান করেনি, আগের নাম খারিজও করেনি তখন। তিনি চলে গিয়েছেন এইবছর, তাই যা যা কাজ ফেলে গেছেন ওগুলো তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নেই। যখন এই কাজের জন্য যাই, তারা নতুন নতুন ইনফরমেশন আমাকে দিয়ে বলতে থাকে এটা সম্ভব না ওটা সম্ভব না, এসব বলে বলে আমার থেকে টাকা নিতেই থাকে ভূমি অফিস থেকে প্রতি ধাপে ধাপে

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳19.0K

নামজারি করন এর আবেদন

আমি যখন নামজারি করার জন্য ভূমি অফিসে যাই তখন তারা আমার দলিলের মধ্যে যে পরিমাণ জায়গা আছে সেটা আমাকে না দিয়ে ৪৫ এর জায়গায় ৩৪ শতাংশ নামজারি করে দিয়েছে। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে বলে কোর্টে মামলা করার জন্য এবং রায় পেলে তখন তারা দলিল অনুযায়ী বাকিটা নামজারি করে দিবে। আমি মামলা করে দীর্ঘদিন অপেক্ষা করার পর এখন রায় পেলাম কোর্ট থেকে। আর এই রায়ে বলা হয়েছে আমার জমির সম্পূর্ণ জায়গা যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত কোনো ঘুষ না পেলে কোনো কাজ‌ই তারা করতে রাজি নয়।

তাহিরপুর, সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳4.0K

ভূমি সেবা

ফাইল হারিয়ে ফেলবে ঘুষ না দিলে। বারে বার ঘুরাবে। ৯টা আসতে বলবে আর বসিয়ে রাখবে। কেউ উপস্থিত থাকে না ৯টাই, সবাই ইচ্ছা মত অফিস আসে সয়ং ভূমি অফিসার নিজেও। যারা কেরানি থাকে তাদের হাতে টাকা না দেওয়া পযন্ত বসিয়ে রাখবেম খারাপ ব্যবহার করবে।

Rajshahi, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳7.0K

জমির নামজারি

জমির নামজারি করতে অফিসারের কাছে গেলে তিনি মহিলা পিয়নের কাছে পাঠিয়ে দেয়। তখন তার কাছে সকল কাগজপত্র দেখে। কয়েক মিনিট দেখে তখন সে বলে ৭০০০ টাকা দেন করে দিচ্ছি। ১.৫ বছর আগের কথা। যখন টাকা চাই সে তখন তার কাছ থেকে কখন নিয়ম অনুপাতে কাজ করা যায় না। তবুও কয়েক দিন ঘুরেছি। ভুমি অফিসারের কাছেও গেছি। কোন লাভ হয় না, তিনি বলে পিয়ন বা অফিস সহকারীর কাছে যান।

ঝালকাঠী সদর ভুমি অফিস। সকল স্টাফ, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳3.0K

জমি রেকর্ড সংক্রান্ত বিষয়ে

জমিটার ছিল তিনজন মালিক রেকর্ড করাইতে হইলে তাদেরকে 9 হাজার টাকা দিতে হবে । তিনি যেই চেয়ারে বসা ছিলেন ওই চেয়ারে বসেই ঘুষ গ্রহণ করেছেন। এবং তার অফিসের অন্যান্য ব্যক্তিরাও এগুলা জানে ঘুষ না দিলে অনির্দিষ্ট সময়ের জন্য রেকর্ডটা নথিভুক্ত হবে না। তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।

বরিশাল সেটেলমেন্ট অফিস, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

খাজনা

জমির একটা মামলা ছিল। মামলা নিষ্পত্তির পরে খাজনা দিতে গেলেও বলে ঝামেলা আছে। অনলাইনে তথ্য দিলে আমাকে অনুমোদন না দিয়ে বাতিল করা হয়। আমি অফিসে গেলে বলে অফিস খরচ লাগবে তাছাড়া হবে না। চাকুরীর সুবাদে দূরে থাকায় ঝামেলা থেকে বাঁচার জন্য টাকা দিতে বাধ্য হই।

পাবনা, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳130.0K

ভূমি অধিগ্রহন

সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের বিনিময় মূল্যের চেক চুরান্ত অনুমোদন এবং বিভিন্ন কাগজপত্র অনুমোদন ও ফাইল সাক্ষর করতে এই অর্থ দিতে হয়। এখানে অঘোষিত নিয়ম এটা। সকলেই বিভিন্ন অংকে এটি পরিশোধ করতে বাধ্য।

বগুড়া, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳50.0K

খতিয়ান খোলার আবেদন

আদালতের ডিগ্রি প্রাপ্ত হইয়া জমির খতিয়ান খোলার আবেদন ছিল।এসিল্যান্ডের সহকারী সম্পূর্ণ ঘুষের টাকা নেয়। এবং এখনও এই কাজটি অসম্পুর্ণ যা দুই বছর যাবৎ গুড়ানো হচ্ছে!!

কলমাকান্দা, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Refused Land Office ৳30.0K

দলিল রেষ্টি

আমার জমি দলিল রেজিষ্ট্রেশন করতে লাগে সরকারি ফ্রী ৭০ হাজার টাকা লেখক বিল ৩ হাজার টাকা , তারা আমার কাছে এর থেকে ৩০ হাজার টাকা বেশি দাবি করেন পরে মিডিয়া পরিচয় দিলে বাড়তি ৩০ হাজার টাকা নেননি , সাধারণ মানুষ দলিলের এর চেয়ে ৩০ হাজার টাকা বেশি না দিলে কোনো লেখক দলিল করেন না

ময়মসিংহ, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳500

খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য

ভূমি উন্নয়ন কর/খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য ৫০০ টাকা করে দিতে হয়, না হলে ৫০-৬০ বছরের খাজনার অনুমোদন দেওয়া হয়

নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳8.5K

জমি খারিজ

জমি খারিজের জন্য যাই।কেনা জমিটা ২ দাগে এবং শেষ পয়েন্ট আকারে থাকায়।ইউনিয়ন ভূমিকা কর্মকর্তা তার অফিসের পিয়ন দিয়ে আমার সাথে কন্টাক্ট করায়। শুরুতে ৭ হাজারে কন্টাক্ট হয় ১ মাস সময় চায়। ৪/৫ মাস অভার হলে কাজটা হয় বলে কল দেয়। তাকে কাজে আগে ৪০০০ হাজার টাকা এবং দোখানে আবেদনের ৫০০ টাকা দিয়ে আসি। এখন সে ফোন করে বলে তাকে ৩৫০০ টাকা দিয়েছি।বাকি ৩৫০০ এবং কাগজ সংশোধন করতে আরো ১৫০০ লেগেছে সেটাও দিতে। অর্থাৎ আবহের ৪৫০০ দেওয়ার পরে এখন থাকে আরো ৫০০০ দিতে বলছে। তাহলে মোট টাকা হবে ৯৫০০ টাকা। উল্লেখ্য যে, এখানে মোট জমি ৪.০১২ শতাংশ।

ভুমি অফিস শফিপুর,কালিয়াকৈর,গাজীপুর, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳25.0K

mutation

হিন্দু একটি ছেলে। বাড়ি কাকচিড়া দিয়া ভিতরে। আমাদের বামনা উপজেলায় একটি ‍ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক। ঘুষ বানিজ্য করে প্রায় কোটি টাকার সম্পদ করেছে। কিনেছে মাইক্রোবাস পিকআপ এবং এম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য।

বামনা, বরগুনা, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Land Office ৳6.0K

মিসকেস

জমির bars সংশোধন করতে যেয়ে সব থেকে বেশি হয়রানি হয় তদন্ত রিপোর্ট করার সময়।জমি আমার দখলে, দলিল আমার,আদালতের রায় থাকার পরেও তদন্ত করে ভূমি অফিসের সার্ভেয়ার। টাকা ছাড়া রিপোর্ট জমা দেয়া হয় না।৬০০০টাকা রিপোর্ট করাই। জানুয়ারি মাস ২০২৬ঘুষের টাকা দেই।সাভার ভূমি অফিসে প্রচুর হয়রানি করে। টাকা না দিলে শুধু গুড়াবে বিভিন্ন ওজুহাত দেখাবে। যাতে আপনি নিজেই বলবেন কত টাকা লাগবে।

সাভার, Dhaka 2 September 2026 1 views
0 Comments