All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳5.0K

২০ শতক জমি নামজারি বাবদ

আমার বাবা গত ২০২৫ এর অক্টোবর মাসে ১৫ তারিখ আখিরাত এর বাসিন্দা হয়ে যায়, আল্লাহ তাকে জন্নাত বাসী করুন আমিন। আমি তার ছেলে ওয়ারিশ হিসাবে, আব্বার রেখে যাওয়া সম্পদ সকল ওয়ারিশ এর নামে নাম জারি প্রয়োজন মনে করে স্থানী একটি ইউনিয়ন ভূমি অফিস এ নাম জারি আবেদন করতে যায়। তারা এই কাজ সঠিক ভাবে করিয়ে দিতে চায়, তবে অতিক্রম অর্থ দাবি করে। “তারপর নামজারি ১১৭০ টাকার কথা বললে তারা বলে, ঠিক আছে আবেদন করে দিচ্ছি, এর পর সকল কাজ আপনি নিজে থেকে করে নিয়েন। বিষয়টি সমস্যা দেখে আমার খালু (পূর্বে অভিজ্ঞতা) থেকে তাদের কিছু টাকা দিয়ে কাজ টি করিয়ে নিতে বলে। এর পর বিভিন্ন কিছু বুঝার পর তাদের হতে টাকা দিয়ে কাজটা করিয়ে নেই। #এগুলো প্রথম অভিজ্ঞতা ছিলো, তাই বেশ অবাক হয়েছি।

বগুড়া, Rajshahi 31 August 2026 3 views RJN8XY2N
0 Comments
Paid Land Office ৳120.0K

মিটিউশন

পারিবারিক সম্পত্তি বন্টন দলিল হওয়ার পরে মেডিটেশন করানোর জন্য যখন গিয়েছি ভূমি অফিস থেকে বিভিন্ন জাহাজ বিভিন্ন ভুলত্রুটি দেখিয়ে টাকা নেয়ার জন্য জিম্মি করেছিল আমরাও অপারগস্ত হয়ে বহু বছরের রঙিল একটা সম্পত্তি দলিল হয়ে যাওয়ার পরও সামান্য একটা টিউশনের জন্য কেন ঝুলে থাকব টাকার বিনিময়ে হলেও করিনি যেখানে ১১৭০ টাকা সরকারি বিল পরিশোধ করার কথা ওখানে এক দলিলে 20 থেকে 25000 করে নিয়েছিল। উপরে কর্মকর্তারা তাদের কিছু পিওন রেখেছে দাম দর করার জন্য ,,তাদের কাজ হচ্ছে শুধু ভুল ধরে দিবে সমাধান দিবে পিয়ন।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 3 views CTM43986
0 Comments
Paid Land Office ৳1.0K

ওড়াকান্দি ইউনিয়ন ভূমি অফিস,কাশিয়ানী গোপালগঞ্জ

ওড়াকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা প্রত্যেক ফাইলের জন্য এক হাজার টাকা করে ঘুষ নেয়

কাশিয়ানী গোপালগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DK35W6HJ
0 Comments
Paid Land Office ৳15.0K

জমির নামজারী করা

জমি ক্রয়ের পর নামজারী আবেদন করেছিলাম নিজেই অনলাইনে, কিন্তু তা বাতিল করা হয়। এ বিষয়ে ভূমি অফিসে যোগাযোগ করলে ভূমি কর্মকর্তা বলে যে, কন্টাকে না আসলে নামজারী হবে না, বাতিল করা হবে। ১৫,০০০ টাকায় কন্টাক করি এবং নামজারীও হয়ে যায়।

ঢাকা, Dhaka 31 August 2026 2 views DKAGM4EH
0 Comments
Paid Land Office ৳1.0K

মিউটেশন -ইউনিয়ন ভূমি অফিস

পর্যায়ক্রমে তিন টি জমি ক্রয় করার পর মিউটেশনের জন্য আবেদন করার পরে ইউনিয়ন ভূমি অফিসে আমার কাগজ পত্র যাওয়ার পরে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা আমার কাছ থেকে ঘুষ দাবি করে সেই মোতাবেক ঘুষ প্রদান না করলে আমার কাজটা হবে না বিদায় আমি তিনবার তিন হাজার টাকা ঘুষ প্রদান করি বাধ্য হয়ে

কাশিয়ানী ,গোপালগঞ্জ, Dhaka 31 August 2026 2 views DKDUBTWP
0 Comments
Paid Land Office ৳3.0K

নামজারি

জমি ক্রয়ের পরে নামজারির জন্য আমি নিজেই অনলাইনে আবেদন করেছিলাম সেই আবেদনের কোনো আপডেট দেয়নি। এরপর ভূমি অফিসে যেয়ে যোগাযোগ করলে আমাকে জানানো হয় এভাবে আবেদন করলে তারা সেটা আমলে নেয় না। এরপর জমির খাজানা বাদেও অতিরিক্ত ৩০০০ টাকা দাবি করে। কাজটি জরূরী এবং ঘুষ ছাড়া অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেই টাকা দেয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যে আমার কাজটি হয়ে যায়।

ঝিনাইদহ, Khulna 31 August 2026 3 views KHW7V88F
0 Comments
Refused Land Office ৳15.0K

নামজারি

ফাইল আটকে রাখা হয়েছে। যতবার যাই ততবারই বিভিন্ন ধরনের তালবাহানা করে। আমি ওনাদের কথামতো সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছি। সরকারের নিয়ম মোতাবেক ৩২ দিনের মধ্যে নামজারি হওয়ার কথা। আজকের দশ মাস অতি করেছে। আমি ঘুষ দেয়ার পক্ষে না।

ঢাকা, Dhaka 31 August 2026 2 views DKL3JDHB
0 Comments
Refused Land Office ৳9.0K

ভূমি কর

ভূমন কর। সরকারি ফি ১৫০/- কিন্তু ভূমি অফিস নানান বাহানা করে বলে এখন অনলাইনে করা যাবে । আমরা বললাম করে দেন । তখন বলে লোক নেই । পরে আসেন । পরে গেলে দেখা গেল আরেক জন লোক বসে আছে, সে ৯০০০/- টাকা লাগবে বলে দিল ।

উত্তরা, Dhaka 31 August 2026 3 views DKJF8S6G
0 Comments
Paid Land Office ৳122.0K

জমি রেকর্ডে তঞচকতা এবং সংশোধনের জন্য ঘূষ

জরীপ অফিস থেকে রেকর্ড তঞচকতা করা হয়। সংশোধনের জন্য আবেদন করার পর উপজেলা সেটেলমেনট অফিসে ৳৫০০০০.০০, জোনাল সেটেলমেনট অফিসে ৳৭০০০০.০০ , সার্ভেয়ারকে ৳২০০০.০০ , মোট ৳১২২০০০.০০ ঘূষ দিতে হইছে ।

সিলেট, Sylhet 31 August 2026 3 views SY9ZA7NC
0 Comments
Paid Land Office ৳500

মিউটেশন

ই নামজারী আবেদনের রিপোর্ট করাতে ৫০০ টাকা দাবি করা হলো না দিলে তারা রিপোর্ট করাবে না অথচ আমরা ক্যানসার রুগির চিকিৎসার জন্য নামজারি করতে এসেছিলাম। শেষমেশ টাকা দেওয়ার পরই খসড়া রিপোর্ট বানিয়ে দিলো নায়েব সাহেব।

ঝিকরগাছা, Khulna 31 August 2026 2 views KHMH28AB
0 Comments
Paid Land Office ৳6.0K

নামজারি/ মিউটেশন

প্রতিটি নামজারি বা মিউটেশন আবেদন এর জন্য দাবিকৃত ঘুষের অর্থ পরিশোধ করতে হয়। অনলাইন এ আবেদন করলেও আবেদন বাতিল হয়ে যায়। ব্যক্তিগত ভাবে যোগাযোগ করলেও হয়রানি করা হয়। দাবিকৃত ঘুষ দেওয়া বাধ্যতামূলক। তাছাড়া মিউটেশন কাগজে ইচ্ছাকৃত ভুল করে দেয় এবং পুনরায় ঘুষ এর জন্য হয়রানি করে।

পাঠান বাজার, সাদুল্লাপুর, গনিয়ারপাড়, মতলব উত্তর, চাঁদপুর, Chattogram 31 August 2026 3 views CT4FTC7Y
0 Comments
Only demanded Land Office ৳1.0K

নামজারি আবেদন বা যে কোন ভূমি সেবা

“মিউটেশন করতে ঘুষ না দিলে বিভিন্নভাবে ঝামেলা করে এবং হয়রানি করে। মিউটেশন আবেদন করেছি প্রায় 2 মাস এখনও সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আটকে আছে। মিউটেশন করা খুব জরুরী, তদুপরি ঘুষ দেব না বিধায় ২ মাস থেকে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে ফাইল আটকে আছে। সিচুয়েশন এমন বাধ্য হয়ে ঘুষ দিয়ে মিউটেশন বা নামজারি করতে হবো তা না হলে কাজ হবেনা।”

রংপুর,, Rangpur 31 August 2026 2 views RNVDNNK4
0 Comments