All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Only demanded Land Office ৳5.0K

১৫০ জারির রিপোর্ট

আমি উপজেলা ভূমি অফিসে আমার জমি সংক্রান্ত সমস্যার জন্য ১৫০ করি। উপজেলা ভূমি অফিস থেকে সেটা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠায়। কিন্তু ভূমি অফিসের নায়েব সেটা বিবাদী কে নোটিশ এবং রিপোর্ট প্রদানের জন্য প্রথমে ২৫০০ টাকা দাবি করে। সেটা আমরা পরিশোধ করি। কিন্তু দুই মাস পরে এসে আবারো ২০০০ টাকা দাবি করে। বর্তমানে সে অবস্থাতে আছে।

সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিস, Khulna 31 August 2026 3 views KH85RS95
0 Comments
Only demanded Land Office ৳50.0K

mutation

থানা ভূমি অফিসে নামজারীর জন্য যাওয়া হয় ওখানে কানুনগো ফাইল রেখে চলে যেতে বলে এর পর ৩ দিন অতিবাহিত হলে খারিজ করে দেয় তারপর আবার এ সি ল্যান্ড অফিসে যোগাযোগ করে প্রক্রিয়া করতে ৫০০০০ টাকা ঘুষ দাবি করা হয় , উল্লেখ থাকে যে, এই জমিতেই আমাদের জন্ম কিন্তু সেই জমি ই তাদের মতে আমরা এই জমির মালিক না। পরে টাকা দিলে কাজ করে দিবে বলে দাবি করা হয় কিন্তু টাকা ও দেয়া হয় নাই আর আমার কাজ ও হয় না।

Narayanganj, Dhaka 31 August 2026 2 views DK53CU8U
0 Comments
Refused Land Office ৳30.0K

খতিয়ানের নাম সংশোধন প্রক্রিয়া

আমার বাবার নামের প্রথম শব্দ আসে নি। 'সৈয়দ' এই তিনটি বাক্য সংশোধন করার জন্য, আমি এসি ল্যান্ড, ভূমি অফিস, সহ সব জায়গায় যোগাযোগ করি। তারা কাজটি করে দিবে, তবে বিনিময়ে তাদের কে ৩০,০০০৳ দিতে হবে, বলে দাবি করে। আমি কাজটি করাই নি।

সিলেট, Sylhet 31 August 2026 2 views SYQB86TM
0 Comments
Refused Land Office ৳10.0K

নামজারি

নোয়াখালী পৌরসভার পৌর ভূমি অফিসে নামজারি করার জন্য গিয়েছিলাম সেখানে একাধিক কর্মী আমার থেকে টাকা দাবি করে এবং আমি নিজের চোখে দেখেছি একজন বৃদ্ধ লোকের থেকে ১০,০০০ টাকা নিয়েছেন নামজারি করার জন্য। এভাবে নিরিহ মানুষদের থেকে প্রচুর টাকা রীতিমতো হাতিয়ে নিচ্ছে!!!

নোয়াখালী পৌরসভা, Chattogram 31 August 2026 3 views CTEHSZ9E
0 Comments
Refused Land Office ৳10.0K

নামজারি

নামজারি খতিয়ান করার জন্য আবেদন করেছিলাম অফিসের প্রতিনিধি আমার থেকে ১০,০০০ টাকা দাবি করে। তা ছাড়া আমি নিজে দেখেছি একজন বৃদ্ধ লোকের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে যেখানে সরকারি ফি ১১৭০ টাকা।

নোয়াখালী পৌরসভা, Chattogram 31 August 2026 3 views CT9QHVFF
0 Comments
Only demanded Land Office ৳415.0K

ভূমি অফিস

জায়গার নামজারির জন্য গিয়েছিলাম অল্প একটু সমস্যার জন্য শতক প্রতি আমার কাছে চাওয়া হয়েছে 5000 হাজার, জায়গার পরিমান ছিলো ৮৩ শতক। হিসেব করলে ৪ লক্ষ ১৫ হাজার টাকা। অল্প একটু সমস্যার কারনে এই অবস্তা।

শ্রীমঙ্গল, Sylhet 31 August 2026 3 views SYHNJXDT
0 Comments
Paid Land Office ৳500.0K

রাজউক প্ল্যান এপ্রুভাল প্রকৃয়া

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ( রাজউক) এ আপনি যদি প্ল্যান পাশের আবেদন করেন তাহলে বিনা ঘুষে আপনি কাজ বের করে নিয়ে আসতে পারবেন না। চলুন দেখে নেই, কি কি উপায়ে তারা টাকা নেয় এবং তাদের রেট কি? ১। এম আই এস- ৪০,০০০/- ২। সংরক্ষন-২০,০০০/- ৩। ছাড়পত্র - ৩০-৪০,০০০/- ৪। অনলাইন ছাড়পত্র- ৪০,০০০/- ৫। ফাইনাল প্ল্যান এপ্রুভাল- ৪/৫,০০,০০০/- জমির ট্রান্সফার-৫০,০০০-৫,০০,০০০/- সেল পারমিশন - ৬০,০০০/- থেকে ৩,০০,০০০/- ফাইলে মামলা থাকলে রেট হাই এই ঘুষ নেয় কে? এমন কিছু লোক আছে যারা স্থায়ী চাকরি করে না রাজউকে, বিভিন্ন সহকারী, হিসাব সহকারি, ডিলিংস অফিসার, কানুনগো, ইন্সপেক্টর, সহ ইন্সপেক্টর, সহকারী অথরাইজড অফিসার, অথরাইজড অফিসার। এছাড়াও নিচের বিভিন্ন সহকারী দিয়ে টাকা খায়, ডিরেক্টর, মেম্বার। আমার কাছে এমন অনেক এভিডেন্স আছে।

ঢাকা, Dhaka 31 August 2026 2 views DKM4ZGWA
0 Comments
Paid Land Office ৳500

খতিয়ান চেক

ভূমি অফিসে কি ভাবে খতিয়ান দেখতে হয় তা জানা নাই বা কোন পদ্ধতি নাই জানা।তাই তথ্য জানার জন্য যে দেখিয়েছে তা কে।৫০০ টাকা দিতে হয়েছিল। মুল কারন হলো আমরা জানি না খতিয়ানে কতটুকু জমি আছে তা জানার কি পদ্ধতি । কি ভাবে আবেদন করতে হয়।সিস্টেম কি তা আমরা জানি না।এটা ভূমি অফিসের লোক।প্রচার করবে না।অন্য কাউকে প্রচার বা জানাতে হবে

সাভার, Dhaka 31 August 2026 2 views DKVMARW8
0 Comments
Paid Land Office ৳17.0K

নামজারীর আবেদন।

বাবার ওয়ারিশ আমরা দুই ভাই দুই ভাই দুটি নাম চারি আবেদন করি। প্রতি আবেদন প্রতি ছয় হাজার টাকা করে ঘুষ দাবি করে ভূমি অফিসের এক কর্মকর্তা। আবেদনগুলো সম্পূর্ণ করার পর আমরা যখন ডিসিআর কাগজ হাতে পাই তখন দেখি যে দুইজনেরই খতিয়ান নাম্বার এক। এর সমাধানের জন্য তারা আবার মিসকেদের আবেদন করতে বলে এবং সেই অনুযায়ী মিসকিনের আবেদন করতে গিয়ে আরও পাঁচ হাজার টাকা ঘুষ চায়। এবং আমি সেই পাঁচ হাজার টাকা পরিশোধ করেছি পরবর্তীতে আরো কোন টাকা দাবি করবে কিনা তা এখনও বলতে পারতেছি না।

চিরিরবন্দর ,দিনাজপুর, Rangpur 31 August 2026 2 views RN3B75RF
0 Comments
Paid Land Office ৳11.6K

বন্টননামা খারিজ

দুটি মৌজার জমি বন্টননামা খারিজের জন্য ১২,০০০/- চেয়েছে। উপায় না পেয়ে ১১,৬০০/- টাকা দিয়ে কাজটি করতে বাধ্য হয়েছি। না হলে বছরের পর বছর ঘুরতে হবে, কাজ হবে না। অথচ আমি নিজেও একটি সরকারী অফিসের ৩য় শ্রেনীর কর্মচারী। আমরা তো আর প্রতিদিন যেতে পারব না।

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 2 views MYX7BRKV
0 Comments
Paid Land Office ৳70.0K

ই-মিউটেশন / নামজারি

খুলনা সদর ভুমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজই হয়না আর যদি আপনার নথিতে সামান্য সমস্যা থাকে তাহলে তো ঘুষ ছাড়া আপনার ফাইল আটকে থাকবে দিনের পর দিন,আমার একটা জমির মালিকানা পরিবর্তন বা ই-নামজারি বা বিআরএস খতিয়ান ভুক্ত করাতে, অনেক দিন দৌড়ানোর পরেও আবেদনটি নামঞ্জুর করে দেয় দায়িত্বরত নায়েব ও এসি ল্যান্ড পরে উক্ত নায়েবের সাথে ভুমি অফিসের বাইরে মিটিং করে ৭০,০০০ টাকা চুক্তি হয় এবং তা পরিশোধ করার পরবর্তী ১ সপ্তাহে কাজটি হয়ে যায়!

খুলনা, Khulna 31 August 2026 2 views KHGLMVBB
0 Comments
Refused Land Office ৳20.0K

জমির খতিয়ান ভেঙ্গে ওয়ারিসদের নামে রেকর্ড করার জন্য

মূল মালিকের মৃত্যুর পরবর্তী তার ওয়ারীসদের নামে জমি বন্টন রেকর্ড করার জন্য গেলে সকল কাগজ পত্র দেয়ার পর ২ মাস ঘুরানোর পরে বলে ২০০০০ টাকা দিলে স্যারে ঠিক করে দিবে

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমূলা ভূমি অফিসে, Barishal 31 August 2026 3 views BRTXRJ7U
0 Comments