All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳10.0K

১৫০ ধারার রেকর্ড ভাঙার আদেশ পেয়েছিলাম, সেটার কাগজপএ হাতে পেতে এবং রেকর্ড ভাঙার জন্য ঘুষ দিতে বাধ্য হ

১৫০ ধারা ভাঙার জন্য রায় পেয়েছিলাম, কিন্তু একজন অফিসার সেটা প্রায় ২ বছরেও রেকর্ড ভাঙার জন্য সাব অফিসে পাঠায় নাই। আমরা যাবো তাই অপেক্ষা করতে ছিলো,অবশেষে আমি একজন ইঞ্জিনিয়ার বানাড়ী পাড়া ভূমি অফিসে গেলাম,রায়ের আদেশ কেন সাব অফিস চাখার গেল না জানতে চাইলাম, তিনি জানাতেই চারদিন আমাদের ঘুরালেন,তারপর তালাশির নামে টাকা নিলেন,তারপর রায়ের কপি দিতে টাকা চেয়ে নিলেন,কম হওয়াতে পুনরায় চাপদিয়ে টাকা নিলেন,তারপর ফটোকপি আর খাতায় লিখতে অফিস খরচ নিলেন,অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে রায়ের কপি হাতে পেলাম,রায়ের কপি নিয়ে গেলাম চাখার সাব অফিসে, অফিসারের সাথে কথা বললাম রায় ভেঙে লেখার জন্য কিন্তু কিছুতেই তিনি কাজটি টাকা ছাড়া করবেন না,অবশেষে তার নিম্নপর্যায়ের সহকারী কে ঘুষের পুরা টাকা দিয়েই রায় ভাঙতে হলো, মোট ঘুষ- প্রায় ৫০ হাজার

বানাড়ীপাড়া ভূমি অফিস,বরিশাল, Barishal 31 August 2026 2 views BR3WE9FS
0 Comments
Paid Land Office ৳30.0K

নামজারি

আমার ক্রয়কৃত জমির মিউটেশনের জন্য নন্দীপাড়া ভূমি অফিস থেকে আমার কাছে ত্রিশ হাজার টাকা দাবি করা হয়। বলা হয়, এই টাকা দিলে সকল কাজ ওরা নিজেরাই করে দিবে। উল্লেখ্য যে আমি এর আগে নিজে নিজে আবেদন করে তিনবার কোন কারণ ছাড়াই প্রত্যাখিত হয়েছি। অর্থাৎ আমার আবেদনটি খারিজ করা হয়েছে যার পিছনে কোন ভ্যালিড কারণ দেখানো হয়নি।

ঢাকা, Dhaka 31 August 2026 2 views DKM2VZQP
0 Comments
Refused Land Office ৳30.0K

বিডিএস জরিপ

''বিডিএস জরিপ এর জন্য ত্রিশ হাজার টাকা চেয়েছিল।বাবা জায়গা ক্র‍য় করে ২০০৪ সালে। তার পরের সব কাগজ ঠিক থাকার পর রাজউক অনুমোদিত ৩তলা বিল্ডিংও করা হয় কিন্তু ২০২৬ সালে এসে বলতেছে আপনার কাগজে এই সেই ঝামেলা। টাকা দিলে সব ঠিক।অথচ খাজনা সহ সব কাগজ আপডেট করা, ইভেন হোল্ডিং টেক্সও দেয়া। টাকাও দেই নাই কাগজও করাই নাই। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।”

চিটাগাংরোড, Dhaka 31 August 2026 3 views DKHJRYPE
0 Comments
Paid Land Office ৳1.5K

পিন পুনরুদ্ধার

ভূমি উন্নয়ন কর একাউন্ট টির পিন ভুলে গিয়েছে। সেটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঠিক করে দিছে, সেজন্য ১৫০০ টাকা নিয়েছে।

২ নং কেশারপাড় ইউনিয়ন ভূমি অফিস, সেনবাগ, নোয়াখালী, Chattogram 31 August 2026 3 views CTT46BY9
0 Comments
Paid Land Office ৳43.0K

অনলাইন খাজনা অনুমোদন

আমার বাবার কেনা জমি তার নামে খাজনা জমা দিতে গেলে অফিসে জানায় অনালাইনে খাজনা দিতে হবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে তবে আপনি আবেদন করলে ঠিক ভাবে হবেনা হয়তো, সেক্ষেত্রে আরো কয়েকবার আসতে হবে। জমির দাম বেশি পরিমান বেশি ৪৫ হাজার লাগবে। ২/৩ দিন ঘুরে বুঝলাম এরা অফিস চত্তরে প্রবেশকারীদের নজরদারী করে। আমি খোজাখুজি করসি এটা ওরা বুঝতে পেরে অফিসের বাইরে ক্যাজুয়ালী হুমকি দেয় প্যাচ লাগাইয়া দিবে। পরে বাধ্য হয়ে ৪৩ হাজার টাকা দিয়েছি অফিস সহকারী একজনকে।

পাবনা সদর, Rajshahi 31 August 2026 3 views RJT8QF4B
0 Comments
Paid Land Office ৳9.0K

নামজারি

পৈতৃকসম্পত্তি ওয়ারিশদের নামে নামজারির জন্য বিএস খতিয়ান ও ওয়ারিশ সনদ আবেদন করলে। ভুমি অফিস বলে- বিগত সকল দলিল দস্তাবেজ ও বাটোয়ারা দিলল লাগবে, শুধু রেকর্ড দিয়ে নামজারি হবেনা। কিন্তু আরেকজন বলে ১০০০০/- টাকা দেন আমি করে দিবো পরবর্তীতে ৯০০০/- টাকা দিয়ে দুই কর্ম দিবসেই নামজারি করে দিয়েছে।

ভোলা সদর, Barishal 31 August 2026 2 views BRDA5852
0 Comments
Paid Land Office ৳200.0K

উত্তরাধীকার জমির নামজারি

আমাদের ছয় ভাইবোন এর মাত্র ১৩ গন্ডার মতো জায়গা নাম জারি করতে ৩০০০০০ টাকা দাবি করে পরে ২০০০০০ টাকার বিনিময়ে কাজটা সমাধান করা হয়। একই ভাবে উক্ত অফিসে আমার বাব চাচারাও নাম জারি করতে ৩-৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 3 views CTUJPZPE
0 Comments
Paid Land Office ৳15.0K

জমির নাম জারি

জমির নাম জারির জন্য টাকা চেয়েছে। সম্মুখে। বিন্দুমাত্র লজ্জা বোধ করেনি। কাজের ব্যাস্ততা থাকায় টাকা দিয়ে কাজ টি করতে হইছে। প্রতিদিন চাকরি বাকরি ছেড়ে ভূমি অফিসে বসে থাকা সম্ভব ন। তাই

সদরপুর, ফরিদপুর, Dhaka 31 August 2026 2 views DK7WE5NK
0 Comments
Only demanded Land Office ৳6.0K

Mutation

টাকা দিলে ফাইল জমা পড়বে ফাইলে সিগনেচার করা হবে তাছাড়া সিগনেচার করা হবে না। আর সিগনেচার খারিজ ছাড়া সম্পন্ন হবে না। এইভাবে আমার কাছ থেকে তিনবার টাকা চেয়েছে। আর টাকা না দিলে হয়রানি তো আছেই।

Manikgonj daulatpur, Dhaka 31 August 2026 3 views DKWC9GT8
0 Comments
Paid Land Office ৳7.0K

BS Survey তে আমার নামে খতিয়ান করা

বিএস খতিয়ানে দাগ নম্বর অনুযায়ী আমার নামে মাটিটি রেকর্ড করতে গিয়ে সেটেলমেন্ট অফিসে 5000 টাকা ঘুষ দিতে হয়েছিল কিন্তু তারা চেয়েছিল ৭০০০

রাজশাহী, Rajshahi 31 August 2026 2 views RJMEDFX4
0 Comments
Paid Land Office ৳1.26M

একোয়ার করা জমির টাকা

এইটা ভূমি অফিসের ফিক্সড রেইট (১৫ থেকে ২০%) এই টাকা না দিলে তারা আপনার ফাইল ছাড়ে না। সবাইকে এই টাকা দিয়েই একোয়ার করা জমির টাকা নিতে হয়। সবাই এইটা জানে।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 3 views CT5CFU3Z
0 Comments