All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳50.0K

khajna

আমার জমির খাজনার রশিদ আগের অর্থাৎ শুরু থেকে যখন খাজনা পরিশোধ করেছিলেন আমার বাবা চাচা কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ ঐ রশিদ গুলা হারিয়ে ফেলেছি । এখন আমি যখন আমার নতুন করে জমির খাজনা দিতে চাই তখন আমাকে বলা হয়েছে শুরু থেকে খাজনা দিতে যেহেতু আগের ডকুমেন্টস হারিয়ে ফেলেছি। তখন উনি ক্যালকুলেট করে বললেন আমার সর্বমোট টাকা ১,০০,০০/- (এক লক্ষ টাকা) পরিশোধ করতে হবে। আমি উনার কথামতো পরিশোধ করি। কিন্তু যখন আমি খাজনার রশিদ হাতে পাই তখন দেখি ১০ খতিয়ানে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা ) জমা দেয়া হয়েছে এবং বাকি টাকা জিজ্ঞেস করলে উনি সদোত্তর দিতে পারেন নাই। যেহেতু ২০২৩ সালের ঘটনা তাই টাকার পরিমাণ সামান্য এদিক সেদিক হতে পারে ।

Lalabazar, Sylhet 31 August 2026 3 views SYGM625N
0 Comments
Refused Land Office ৳40.0K

ভূমি ও ফ্ল্যাট খারিজ

আমি মতলব পৌর এলাকায় একটি ফ্ল্যাট ২০২৩ সালে ক্রয় করেছি (সাফকাবলা)।এই পর্যন্ত তিন বার খারিজ আবেদন করেছিলাম বাতিল করে দিয়েছে। দাবিকৃত ৪০০০০ হাজার টাকার মধ্যে ১৫০০০ অগ্রীম দিয়েছি , এখন আমাকে বললো আপনার কাজ হবে না।আমি এখন কোথায় কি করবো বুঝতে পারছি না।

মতলব, Chattogram 31 August 2026 3 views CTNXBAKR
0 Comments
Refused Land Office ৳3.4K

জন্ম নিবন্ধন আবেদন প্রক্রি য়া

আমি জন্ম নিবন্ধন এর একটি নাম সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তো সেখান থেকে আমার কাছ থেকে ৩৫০০ টাকা চেয়েছিল। পরে অন্য একজন ১০০ টাকা কম দিয়ে করার জন্য বলেছিল। পরে আমি এখান থেকে চলে এসেছি এখন আমার জন্ম নিবন্ধনটা হয়নি সংশোধন হয়নি

কিশোরগঞ্জ সদর, Dhaka 31 August 2026 2 views DKTW6J9Y
0 Comments
Paid Land Office ৳15.0K

নামসূচির সংশোধন

পৈত্রিক ভূমির ৩০ বছর আগের সরকারীভাবে প্রস্তুতকৃত নামসূচিতে দাগ নাম্বারে ভুল লিখিত ছিল। নামজারীর আবেদনে এই সমস্যার সম্মুখীন হলে দীর্ঘদিন এখানে সেখানে হ্যানস্থা হয়ে এক ব্যক্তির মাধ্যমে ১৫০০০ টাকায় সংশোধনের চুক্তি করতে বাধ্য হই।

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 3 views MY5A2BFM
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি

আব্বা মারা যাওয়ার পর আমাদের একটা জায়গায় ফ্লাট হয়েছিলো সেটির নামজারি করার জন্য আমাকে ৪মাস টেবিলে টেবিলে ঘুরা লাগে এবং ৫০০০০টাকা ঘুষ বিনিময় হয় । নিচের থেকে একদম উপরে বসা বিসিএস ক্যাডারও ঘুস খান ।কি করবো নিরুপায় ছোট বোনের বিয়ের জন্য এইটাকা পরিশোধ করে আমার নামজারি করতে হয়

যাত্রাবাড়ি মাতুয়াইল, Dhaka 31 August 2026 5 views DK2ZEU59
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

আমার একটি নামজারির আবেদনের ইউনিয়ন ভুমি অফিসার রিপোর্ট দিবেন।তার বিনিময়ে ২০০০ টাকা চেয়েছে। অনেক অনুরোধের পর ১৫০০ টাকা পরিশোধ করেছি।পাশাপাশি সরজমিনে তদন্তের জন্য ৫০০ টাকা দাবি করেছে তাও পরিশোধ করেছি।

কচুয়া চাঁদপুর, Chattogram 31 August 2026 3 views CTDF7EV6
0 Comments
Refused Land Office ৳40.0K

নামজারি খতিয়ান।

হালিশহর রোড, নয়া-বাজার মোড়ে অবস্থিত ভূমি অফিসে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিজেদের নামে নামজারি খতিয়ান করার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে কর্মরত একজন কর্মচারী নামজারি কার্যক্রম সম্পন্ন করার জন্য আমার নিকট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা দাবি করেন। উক্ত অর্থ প্রদান না করায় এখনো পর্যন্ত নামজারি খতিয়ান সম্পন্ন করতে পারিনি।

উত্তর হালিশহর, Chattogram 31 August 2026 3 views CTXLGSCB
0 Comments
Only demanded Land Office ৳1.0K

নামজা‌রি প্রস্তাব প্রেরণ

সহকারী ভু‌মি কর্মকর্তা‌ কর্তৃক নামজা‌রি আবেদন এর প্রস্তাব প্রেরণ করার জন‌্য রংপুর মে‌্েট্রাপ‌লিটন সা‌র্কেল এর উত্তম ভূ‌মি অ‌ফি‌সের সহকারী ভু‌মি কর্মকর্তা‌ ১০০০ বা ৫০০ টাকা না দি‌লে প্রস্তাব প্রেরণ ক‌রেন না। ফ‌লে নামজা‌রি শুনানীর তা‌রিখ দেয়া হয় না। সরকা‌রি নিয়মানুায়ী তিনগুন বে‌শি সময় ধ‌রে উক্ত উত্তম ভূ‌মি অ‌ফি‌সে আবেদন প‌রে আছে।

রংপুর, Rangpur 31 August 2026 3 views RNHZKVYJ
0 Comments
Paid Land Office ৳12.0K

মিউটেশন

সরকারি সকল নিয়ম মেনে আমার আইডি থেকে ক্রয়কৃত জমির মিউটেশনের আবেদন করি। কিন্তু এসিল্যান্ড তা প্রত্যাখ্যান করে মিউটশন না মঞ্জুর করে দেয়। ঐ একই জমি দালালের মাধ্যমে ১২০০০ টাকার বিনিময়ে আবেদন করতে হয়। এবং ৫ দিনের মধ্যেই এসিল্যান্ড তা মঞ্জুর করে দেন। কি এক ম্যাজিক!!! যেখানে লাগার কথা ১১৭০ টাক সেখানে লাগে ১২ হাজার টাকা প্রায় ১১ হাজার টাকা ঘুষ দিতে হয় আমার। মিউটেশনর এই প্রমান আমার কাছে আছে

ফুলবাড়িয়া, Mymensingh 31 August 2026 3 views MY8LM564
0 Comments
Paid Land Office ৳2.5K

নামজারি

টাংগাইলের বাসাইলে ভূমি অফিসে ২৫০০ টাকার কমে তারা নামজারি হয় না৷ এই টাকা থেকে জেলা অফিসেও টাকা যায়। আর এখানের যারা পদক্রম অনুযায়ী জনপতি ভাগ করে নেয় নায়েব থেকে অফিসের যত লোক আছে। শুধু তাই না সাংবাদিক বিল ও আছে৷ এখানের একটা অংশ স্থানীয় সাংবাদিকরা পায়। এই শর্তে যে তাহলে বাসাইলের কোন অফিস নিয়ে সাংবাদিক রা কোন দুর্নীতির সংবাদ পরিবেশন করবে না।

বাসাইল, Dhaka 31 August 2026 2 views DK9JAVBF
0 Comments
Paid Land Office ৳12.0K

মিস কেস- তদন্ত।

একজন সার্ভেয়ার তার সহকারী ও ড্রাইভার নিয়ে মিস কেস এর বাদী ও বিবাদীর বাসায় যান। সরেজমিনে ভূমির পরিমান ও দখল দেখতে। তিনি দেখলেন। বাদী ও বিবাদী আপোষ মিমাংসা করে দখল ঠিক রেখেছেন। দুই পক্ষের সই গ্রহন করে চলে আসলেন। গাড়ী ভাড়া ২,০০০/ টাকা পরিশোধ করা হলো। অফিসে আসলে বিভিন্ন কথা বলে টাইম পাশ করে। শেষে বলেন উকিলের মাধ্যেমে সমাধান করতে হবে। উকিল সাহেব আসলে ১০,০০০/- টাকার কমে রিপোরট দিতে পারবেন না জানিয়ে দিলেন। অতবএব ১০,০০০/- পরিশোধ করতে হবে। অনুরোধ করেছিলাম। গরীব পরিবার, ছেলেটির বাবা নাই। দেখেন ৫ হাজার টাকায় রিপোর্ট টা করে দেয়া যায় কিনা? না হবে না। এভাবেই ঘুষ দিতে হলো।

সাভার, ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKKMQV64
0 Comments