All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,077 reports found
Report a bribe
Paid Land Office ৳5.0K

জমির নামজারি

জমির নাম জারি করতে গিয়ে ১২ শতাংশ জমির নামজমি সরকারি পরিমাণ খুবই সামান্য কিন্তু সেখানে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে নাম জারি করা হয়েছে এখানে অহরহর এটা চলতেছে আমি টাকা দিয়েছি না দিলে হয়তো আমার এটা আরো দুই মাস তিন মাস সময় লাগতো করতে কিন্তু টাকা দেওয়ার কারনে এটা দ্রুত হয়ে গিয়েছে।

ভোলা চরফ্যাশন, Barishal 31 August 2026 2 views BRPYBA8G
0 Comments
Refused Land Office ৳100

ভুমি সেবা

ভূমি ভবনের ভূমি কল সেন্টার এবং নাগরিক সেবা কেন্দ্র। নাগরিক সেবা কেন্দ্রে গ্রাহক সরাসরি আসে এবং সেবা নেই। এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন এর মাধ্যমে পরিচালিত হয়। এখানে বেশ কিছু কর্মকর্তা আছে যারা নাগরিকদের কাছ থেকে টাকা খেয়ে কাজ করে। কিন্তু কোন মনিটরিং নাই। মনিটরিং ইউনিট থাকা উচিত। সবাই করে না কিন্তু টার্গেট থাকে বিশেষ করে নামজারি

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKANLJBC
0 Comments
Paid Land Office ৳7.0K

ভূমি উন্নয়ন কর

আমার বাবা মারা যাবার ২ বছর পর ছোট বোনের বিয়ে দেবার জন্য আমার বাবার নামে ১২ শতক জমি বিক্রি করার প্রয়োজন হয় । জমি বিক্রির জন্য জমির সর্বশেষ ভুমি উন্নয়ন কর (খাজনা) প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট ভুমি অফিসে যায় । তখন তহসিলদার আমার থেকে ভুলবাল বুজিয়ে ১৪০০ টাকার খাজনা ৭০০০ টাকা নিয়ে নেই ।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 2 views CTJ27VBQ
0 Comments
Paid Land Office ৳10.0K

২৫ বিঘার কম কৃষি জমির ভূমি উন্নয়ন কর জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানি

২৫ বিঘার কম কৃষি জমির ভূমি উন্নয়ন কর জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানি। ২৫ বিঘার কম কৃষি জমির মালিক কিনা তার প্রমাণ দিতে বলে। এই হয়রানি থেকে মুক্তি পেতে চাই।

গোবিন্দগঞ্জ, Rangpur 31 August 2026 2 views RNZYTX2C
0 Comments
Refused Land Office ৳15.0K

জমির নামজারির জন্য আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছি চেয়েছিল

জমির নামজারির জন্য আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছিল। কিন্তু আমি দেইনি আমার তখন জরুরী ছিল জমিটা খারিজ করা । আমি একটা স্কুল করতে চেয়েছিলাম কিন্তু তার কারণে পারিনি। এখনো করতে পারিনি খারিজ। অবশেষে আমার স্কুলটাও করা হলো না । স্বপ্ন স্বপ্নই রয়ে গেল

গাজীপুর, শ্রীপুর ,গোসিংগা, ভূমি রেজিস্ট্রেশন অফিসে, Dhaka 31 August 2026 2 views DKCUR2ZX
0 Comments
Paid Land Office ৳500.0K

রেকর্ড সংশোধন

কয়েক দিন আগে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল রেকর্ড নিয়ে রেকর্ড সংশোধন করতে সিলেট আলমপুর সেটেলমেন্ট অফিসে আমরা যাই কথা বলি কমকর্তার সাথে সরকারি এই কমকর্তা বলে আপনাদের প্রতিপক্ক ৪লাখ দিয়ে গেছে এই বিষয় আপনারা ৫ লাখ দেন কাজ হয়ে যাবে আমরাও সাথে সাথে ৫ লাখ দিয়ে আসি ২ দিন পর কল করে আমাদের প্রতিপক্ক নাকি আরও ২ লাখ দিয়ে গেছে এখন আমরা নাকি আরও ৩লাখ টাকা দিলে আমাদের পক্কে রায় আসবে । এই সরকারি অফিসে পতিটি বালু কনা ঘুষ বানিজ্যর সাথে জড়িত

সিলেট, Sylhet 31 August 2026 3 views SYX5WLNC
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি

আমরা কয়েকজন মিলে গ্রামে কিছু কৃষি জমি ক্রয় করি। ক্রয় করার পর নামজারি করতে গেলে ভূমি অফিসের লোক কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ৪০০০০ টাকা দাবি করে। ঐ দিন টাকা না দেওয়ার বিভিন্ন অজুহাতে কাগজে সমস্যা আছে বলে নামজারি করেনি। পরবর্তীতে ৩০০০০ দিলে একই কাগজ মোতাবেক নামজারি করে দেয়। ভূমি অফিসের প্রধানকে জানিয়েও কোন লাভ হয়নি। সব তারা জড়িত।

গ্রাম, Sylhet 31 August 2026 3 views SYQCCXJ7
0 Comments
Paid Land Office ৳4.0K

নামজারি খতিয়ান

নামজারি খতিয়ানঃ আমি একটা নামজারি করতে কুড়িগ্রাম, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ভূমি অফিসে গিয়েছিলাম। সেখানে বলে, নামজারি করতে ৫০০০ টাকা লাগবে। পরে আবশ্য দামদর করে ৪০০০ টাকায় করে দিতে রাজি হয়। অবশেষে আমি নামজারি খতিয়ান পাই।

কুড়িগ্রাম, উলিপুর, বুড়াবুড়ি ইউনিয়ন ভূমি অফিস, Rangpur 31 August 2026 2 views RNRF6MD3
0 Comments
Paid Land Office ৳200.0K

ভুল করে নিজের জমি সরকারী খাস জমি হয়ে গিয়েছিলো

আমাদের জমি এলাকার তহশিলদার ভুল করে সরকারী খাস খতিয়ানে দিয়ে দেয়।সেটা ঠিক করতে গেলে ২ লক্ষ টাকা দাবী করে এরপর কোনো রাস্তা না পেয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকায় সেটা ঠিক করে দেয়৷

দিনাজপুর, Rangpur 31 August 2026 3 views RNWCFRAJ
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

সময়টা ২০২৫ সাল। আমি আমার ক্রয়কৃত জায়গা নামজারি করাতে ভূমি অফিস যাই। আমার সবকিছু ঠিকঠাক ছিল। আমমোক্তারনামা বলে জায়গা ক্রয় করি। ক্রয়ের আগে আমমোক্তার যাচাই করা হয়। কিন্তু ভূমি অফিসের সার্ভেয়ার বলে আমমোক্তারনামা যাচাই করতে হবে। সময় লাগবে ৭ দিন। আমি বলেছিলাম এটা যাচাই করা আছে। তিনি বললেন ২০০০ টাকা দিলে এখনই সমাধান হয়ে যাবে। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দেই।

সিলেট, Sylhet 31 August 2026 3 views SYRYX2VF
0 Comments
Only demanded Land Office ৳20.0K

namjari

নামজারির জন্য আমি অনলাইনে অন্তত তিন-চার বার আবেদন করেছি। কিন্তু পূর্বের জমির মালিকের নামের ভুল দেখিয়ে প্রতিবারই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এ বিষয়ে নাম সংশোধনের কাগজপত্র, ইউনিয়ন মেম্বার ও চেয়ারম্যানের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল ও প্রদর্শন করা হয়েছে। পরবর্তীতে উপজেলা ভূমি অফিসে গেলে আমাকে প্রায় ১০০ বছর আগের জমির সম্পূর্ণ ইতিহাস ও কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়, যা বাস্তবে অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব। পূর্বের নামের ভুলটি ইচ্ছাকৃত নয় এবং এসব রেকর্ড তৎকালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই তৈরি হয়েছে। অথচ সংশোধিত কাগজপত্র দেখানোর পরও তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভূমি অফিসে একাধিকবার গিয়ে আমার অভিজ্ঞতায় মনে হয়েছে, সরকারি সেবা পেতে অনৈতিক অর্থ লেনদেনের একটি প্রবণতা রয়ে

সুটিয়াকাঠী ইউনিয়ন ভূমি অফিস,নেছারাবাদ, পিরোজপুর, Barishal 31 August 2026 3 views BRS65HQK
0 Comments
Refused Land Office ৳2.0K

ভূমি উন্নয়ন কর অনলাইন করা

ভূমি উন্নয়ন কর অনলাইনে দেয়ার জন্য সব প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে আপলোড করার পরেও কোনো কারণ না দেখিয়েই বারবার ক্যানসেল করে। পরে সরাসরি ভূমি অফিস গেলে বলে ২,০০০/- লাগবে অনলাইন করার জন্য অন্যথায় হবে না। পরে আমি আর টাকা দিইনি। এমনকি আমার আবেদন এখনও এক‌ইভাবে ঝুলে আছে।

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DKMAGX43
0 Comments
Refused Land Office ৳10.0K

নামজারি সেবা

২০২০ সালে রায়পুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরাসরি আমার কাছে টাকা না চেয়ে আমাদের মিউচুয়াল পরিচিত এক ব্যক্তিকে ডেকে নিয়ে আসেন এবং তার মাধ্যমে ১০ হাজার টাকা চান। সেই টাকা না দেওয়ায় আমার নামজারি ৩ মাস ঘুরানো হয়। অবশেষে আমি তাদের রাগারাগি করলে আমার ফাইল ছাড়ে এবং নামজারি করতে পারি।

রায়পুর, Chattogram 31 August 2026 2 views CTFQ9LLY
0 Comments