সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৬.০ হাজার

নাম জারি খতিয়ান

জমির নাম জারি বা খারিজ খতিয়ান করতে ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিলাম। 10 টা থেকে বিকাল 5 পর্যন্ত অফিসে বসেছিলাম। দালাল ধরিনি বলে কাজ হচ্ছে না। পাঁচটার পর অনেক অনুরোধ করার পর ইউনিয়ন ভুমি অফিস তাদের অফিশিয়াল কাজ করে খারিজা আবেদনের কপিটি আমাকে দেয়।পরে বলে আপনি এসিলেন্ট অফিসে গেলে কাজ হবেনা। আমরা অফিস থেকে নিয়ে যাব কাগজ রেডি করে দিব করচ পাতি দিতে হবে।আমি বল্লাম স্যার কত দিতে হবে? সে বল্ল 16۰۰۰ টাকা। আমি বল্লাম এতো টাকা কেন সরকারি ফি তো 11۷۰ টাকা মাত্র। স্যার বল্ল আমাদের দারা না করিলে আপনি কাগজ নিয়ে জমা দেন আপনার আবেদন বাতিল হয়ে জাবে। আমি বলি আমার কাছে এতো টাকানেই আমি নিজে গিয়ে এসিলেন্ট অফিসে জমা দিয়ে আসি। স্যার বল্ল ঠিক আছে আপনি বড় (ন্যায়েব)স্যারের খরচ দিয়ে যান। আমি বলি কত সে বলে 1500 টাকা। পরে তাই

ইউনিয়ন ও উপজেলা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKB82GW6
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারী

আমি একটি ভুল নামজারী ভাঙাতে চেয়েছিলাম। এইক্ষেত্রে আমার কাগজপত্র সব ঠিক ছিল। তবুও শুনানি শুনাতে চাওয়ার ক্ষেত্রে অফিসার ১ লক্ষ টাকা চাইছে

নরসিংদী, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8WSFBP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি জন্য ঘুষ

"নামজারি করতে ২৫ হাজার টাকা ঘুষ দেওয়া লাবে। এটা নাকি তাদের খরচ এবং খুশী হয়ে দেওয়া লাগে। আমি প্রত্যাখ্যান করেছি এবং নামজারি করাই নাই।"

Dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYPXFWR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামধারী সাংবাদিক

নামধারী কিছু সাংবাদিক বিভিন্ন ভূমি অফিসে ঘুরাঘুরি করে। ভূমি অফিসে আমাকে আমার নামজারী পাইয়ে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করে। পরে আমি অনলাইনে আবেদন করে ১১/১২ শত টাকা খরচে এবং ২০/২২ দিনে নামজারি হাতে পাই। কিছু স্বার্থ লোভী সাংবাদিক বা হলুদ সংবাদিক এ কাজের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত আছে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCGNFXE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৫.০ হাজার

জমির নামজারি ও হেবা দলিল করন

আমি আমার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে একটি জমি পাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেই জমির নামজারি করার প্রয়োজনে ভূমি অফিসের দ্বারস্ত হতে হয়। আমার ভাইবোনেরা তাদের অংশটুকু আমার নামে হেবা করে দেন, তার দলিলও করা দরকার ছিল। ভূমি অফিসে অনেকদিন ধরনা দেয়ার পরেও কোনভাবেই কাজ উদ্ধার করতে না পারায় শেষ পর্যন্ত দালালের সাহায্য নিতে হয়, যে সরকারি ফি এর বাইরে মোট ৬৫০০০ টাকার বিনিময়ে হেবা দলিল ও নামজারি সম্পন্ন করে দেয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6A8QHS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৭০ লাখ

রেজিস্ট্রেশন ও রেকর্ড খতিয়ানের আবেদন

আমার বাবার একটি জমি রেজিস্ট্রেশনের সময় অতিরিক্ত 150000 টাকা লেগেছে, এবং রেজিস্ট্রেশন পরে আবার যখন খতিয়ান করতে গিয়েছে তখন তার কাছ থেকে আরবিস হাজার টাকা নিয়েছে অথচ খতিয়ানের ফিল্ম মাত্র 1100 থেকে 1200 টাকার মতন,

বাঞ্ছারামপুর, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPGXT8M
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

জমির খারিজ করার জন্য ৩০ হাজার টাকা দাবি করা হয়েছিলো। না দিলে খারিজ করবে না। বাধ্য হয়ে দিতে হয়েছে

বগুড়া, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ3P6V9D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি আবেদন

আনুমানিক ফেব্রুয়ারি ২০২৬ এর দিকে আমি একটি নামজারি খতিয়ান এর জন্যে আবেদন করি, যা ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিসে জমা হয়। পরবর্তী ধাপ হিসেবে দেখতে পাই ইউনিয়ন ভূমি কর্মকর্তা — এর নাম। ভূমি সেবা হেল্পলাইন থেকে যদিও বলা হয় অনলাইনে আবেদনের পর ভূমি অফিসে কোন ধরনের হার্ডকপি জমা দিতে হবে না, কিন্তু ইউনিয়ন ভূমিকর্মকর্তা — আমাকে তার অফিসে নিয়ে আমার কাগজে অক্ষরগত ভুল ধরা শুরু করে বলে যে আমার আবেদন রিজেক্ট করা হবে। আমি বিস্তারিত যখন জানতে চাই তখন উনি উনার অফিস সহকারি —ের সাথে আমাকে কথা বলতে বলে, এবং সেখানে আমার থেকে চল্লিশ হাজার টাকা দাবি করে, আমি কোন উপায় না পেয়ে শেষে এই টাকা দিয়ে আমার নামজারি করতে বাধ্য হই। যদিও আমার কাগজপত্র সম্পূর্ণ নির্ভুল ছিল।

ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিস, ফতুল্লা বাজার, নারায়ণগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAX3CPG
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

মিস কেস আবেদন

কিশোরগঞ্জ জেলার মানিকখালি ভুমি অফিসে আমার নানার দেওয়া আমার মায়ের একটা জমি আছে, খতিয়ানে আমার নানার নামে একটু ভুল ছিল, এই পরজন্ত সবই ঠিক ছিল,রাস্তার পাশে জমি হওয়ায় জমির দাম বেড়ে যায় , সেটাকে পুজি করে লোভে পড়ে আমার নানার বোনের ছেলে তার মায়ের নামে জায়গা দখ্ল দেখিয়ে মানিকখালিতে মিস কেস আবেদন করে এবং মানিকখালিতে নায়েবকে ৫০ হাজার টাকা দিয়ে তারা তাদের মতো রিপোর্ট করে নেয়, কিন্ত এই পরজন্ত জায়গা আমাদের দখলে খাজনা আমরাই দিচ্ছি , কাগজপত্র ও সব ঠিকি আছে, এখন তারা জোর করে দখল করার উপদ্রব করতেসে, এখন এই খতিয়ানের রায় যদি তাদের পক্ষে যায় তাহলে তারা জোর করে এই জায়গা দখলে নিবে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD7AFME
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি

সব কাগজ ঠিক থাকলেও এটা ওটা দারি কমা ভুল বের করে হলেও আপনার কাজ আটকায়ে রাখবে। টাকা ঘুষ ছাড়া কোন সেক্টররেই কাজ করাতে পারি নি আমি। বাবার বাড়ি হেবা দলিল, নামজারি, খাজনা সব কিছু করেতেই ঘুষ দিয়েই কাজ করাতে হয়েছে। এছাড়া তারা কাজ তো করবেই না বরং আপনি না করলে আপনার ফাইল এ মার্ক করে রাখে, পরবর্তী অফিসার আসলেও ঐ ফাইল ধরলে বুঝে এটাতে কাজ করাতে যেয়ে করান নাই, তখন আরো ১০/২০ হাজার বেশি দাবি করে, প্রথম বছর আমি ঘুষ দিয়ে করাই নাই, ২ বছর পর আবার চেষ্টা করতে যেয়ে দেখলাম এমন তখন বাধ্য হয়েই ঘুষ দিয়ে করাতে হলো, উপরের পদে জানালেও লাভ হয় না, কারন উপর থেকে নীচ সবায় শেয়ার পায় ঘুষ এর টাকার

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSXSNXK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

রেকড

রেকর্ড এর জন্য মাঠ জরিপ এ পচা হইচ্ছে কিন্তু ফাইনাল যাঁচ এর কথা বলে টাকা নিছে নাতে পচা বা খতিয়ান থাকবে না বলে হুমকি দিয়ে নিছে সেটেলমেন্ট অফিস নবাবগঞ্জ সেটেলমেন্ট অফিসের পেশকার —

নবাবগঞ্জ, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNHA7H6Y
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৯.০ হাজার

Mutation

Although we applied through the online system, the concerned officer did not process it, claiming there was an error in my documents. He then indicated that the matter could be resolved if I paid him. My brother subsequently paid him, after which the officer completed the mutation.

Bhanga, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKF6W2R6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি আবেদন

মিউটেশন আবেদন এর পর শুনানির জন্য কল করা হয়। শুনানি ডেটের প্রায় দুই সপ্তাহ পর হাজির হই, তাই মঞ্জুরের জন্য প্রতি মিউটেশন ১০০০/- । ২টা আবেদন করি ২০০০ টাকায়।

বামনা, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRPX7NF8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারি

আমি নামজারি শুনানির জন্য এসিল্যান্ড অফিস ক্যান্টনমেন্ট সার্কেল, খিলখতে গেলে দায়িত্ব রত কর্মকর্তা ক্যালকুলেটর হিসাব করে ১৭০০০/- দাবি করেন। আমি টাকা না দিয়ে উর্ধ্বতন একজন কর্মকর্তা যিনি আমার পরিচিত তাতক্ষনিক ফোন করে কাজটি করিয়ে দেন। টাকা দেওয়া লাগে নাই।।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDGUP2N
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

WARISH NAMA

AMAR BABA MARA GECHEN BESH KOYEKBOCHOR. DADAR WARISH NAMA TE TAR NAM THAKA SHOTTEO AMAR BABAR WARISH NAMATE AMADER 3 BHAI BON, AMAR MA KE INCLUDE KORAR JONNO 8000 TAKA GHUSH CHEYECHE. JA EKHONO PORISHODH HOY NI. TARA PROTHOME BOLECHE WARISHNAMA GENERATE SOMBHOB NA. KARON HOLDING NO. NEI. EKHON AMAR PROSNO DADA R WARISHNAMA TE PROBLEM NA HOLE BABAR TAY PROBLEM KENO?

ARAIHAZAR, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXASXV3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমি নিবন্ধন ও খাজনা

নড়াইল ভুমি অফিস ঘুষ খেতে খেতে আমার বাবা মায়ের ঘুম হারাম করে দিয়েছে। আমি মানা করি দিতে তাই আমাকে বলে না কিন্তু ওনাদেরকে প্রত্যেক মাসেই দেখি নড়াইল যেতে হচ্ছে। এখন পর্যন্ত অনেকবার ঘুষ দেয়া শেষ যা আমি গোপনে শুনেছি। আমি টোটাল আমউন্ত জানি না কিন্তু এটা জানি যে আমার বাবা মা একা নই। খুব খারাপ অবস্থা। ঢাকা থেকে এভাবে দুজন বয়স্ক মানুষকে কেন নিজের কস্তের টাকাই কেনা জমির জন্য অন্যকে ঘুষ দিতে হবে?

নড়াইল, খুলনা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHYJQYKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

নামজারি আবেদন জমা দিতে গিয়েছিলাম। বেশ কয়েকদিন ঘুরাইছে তারপর টাকা নিয়ে কাজ করে দিয়েছে। টাকা না দিলে খুব হয়রানি করে। আমাকে ৪ মাস ঘুরিয়ে ছিলো। কিন্তু টাকা পাওয়ার পর ১৫ দিনেই এ টু জেড করেছিলো।

লালমনিরহাট, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN2PRYR9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

এখন অনেক জায়গায় বিডিএস ভূমি জরিপ হচ্ছে। আমাদের এলাকায়ও হচ্ছে। আমার সব কাগজপত্রে আমার জমি চার শতাংশ। কিন্তু ম্যাপে ৩.৬৪ শতাংশ। বাকি ০.৩৬ শতাংশ ম্যাপে উঠানোর জন্য আমার কাছে ৩০,০০০ টাকা ঘুষ চাওয়া হয়েছে। আমি প্রথমে দিতে রাজি হইনি। পরে ভেবে চিন্তে ১০০০০ টাকা দিতে রাজি হই। কিন্তু তারা সাফ জানিয়ে দেয় ১০০০০ টাকায় হবেনা। কোন উপায় না পেয়ে শেষপর্যন্ত ২০০০০ টাকায় রাজি করাই। আমার কথা হলো, সব কাগজপত্রে চার শতাংশ থাকার পরেও কেনো ম্যাপে কম উঠলো? আর ম্যাপে কম থাকার পরেও ঘুষ দিলে সেটা কি করে পাওয়া যায়?

বন্দর, নারায়ণগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK34T2SK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

১১৭০ টাকার কাজ ২৫০০০ টাকা দিতে হয়ছে। পাহাড়তলী ভূমি অফিস যেন ঘুষের আস্তানা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJB3NQW
মন্তব্য