সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি মিউটেশন

আমি আমার জমি মিউটেশন করতে চেয়েছিলাম সরকারি খরচ ১১৭০ টাকা কিন্তু আমার থেকে ৩০০০০ টাকা দাবি করে আমি প্রত্যাখ্যান করে দিয়েছি এবং মিউটেশন করতে পারিনি

দুপচাচিয়া,বগুড়া, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJN6GAQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির দলিল ভেরিফেকেশন (উপজেলা ভূমি অফিস)

টাকা দিলে কোন দলিল বা ওয়ারিশন সনদ যেমনি হোক চলবে, ধরেন দলিল যদি ফটোকপি হয় বা ওয়ারিশন সনদ যদি অনলাইন কপি না হয় তাও চলে কিন্তু টাকা না দিলে সব সমস্যা তখন অরিজিনাল সব কাগজেও সমস্যা খুজে পায়। এর পরো সম্পূর্ণ ঠিক ঠাক কাগজে সরেজমিনে প্রদর্শনেও টাকা চায়। যাওয়া আসা সহ 500-2000 টাকা পর্যন্ত জমির পরিমাণের উপর ভিত্তি করে। বি:দ্র: উপরে উল্লেখিত পরিমাণ 2 একর জমির উপরে।

পঞ্চগড়, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNNK9GY9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি,খাজনা, হোল্ডিং

ভূমি অফিসে প্রতিটি কাজের জন্য fixed rate আছে৷ সবায়কে সেই রেট follow করতে হয়৷ নামজারিঃ ১০০০-২০০০ টাকা শুধু খসরা খতিয়ান প্রস্তুতের জন্য। খাজনাঃ online এ খাজনা approval দেয়ার জন্য ২০০ টাকা। হোল্ডিংঃ নামজারি করার পর হোল্ডিং খোলার জন্য ১০০ টাকা এবং আবার খাজনা approval এর জন্য 200 টাকা। আমার নিয়মিত এদের সাথে কাজ করতে হয়। কারো জন্য ভয় করেনা এরা। টাকা না দিলে নামজারি খসরা খতিয়ান দেয়না যায় ফলে cancel হয়ে যায়৷ টাকা না দিয়ে খাজনা approval দেয়না। টাকা লেনদেন হয় — নামে এক assistant এর দ্বারা৷ মেইন যেই মহিলা আছে তিনি আগে শুনে নেন টাকা দেয়া হয়েছে কিনা তারপর সব approval দেন।

নওগাঁ জেলা রানীনগর থানা, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJM372KK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

সোহাগী ইউনিয়ন ভূমি অফিস, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, এই অফিসের অফিস সহকারী — ও পরিচ্ছন্নতা কর্মী —। কেউ নামজারি করতে গেলে টাকা ছাড়া নামজারি করে না। প্রতিটি খারিজ করতে ২০ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেয়। কোন সেবা নিতে গেলে ঘুষ ছাড়া করেনা।

সোহাগী ইউনিয়ন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYEN5D95
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নাম জারি ও ভিপি কর্তন।

একই দাগে ভিপি সম্পত্তি থাকায় ভিপি কর্তন করে নামজারি করতে হবে। অবমুক্তির রিপোর্ট দিচ্ছেন না শুধু ডেট দেয়। জানতে চাইলাম কেন এমন করে তারপরে টাকার কথা বললো।

শহর, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRU5J299
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

ভুমি নামজারি

সহকারী কমিশনার (ভুমি) ভুমি নামজারি ফাইল মঞ্জুর করে কিন্তু ভুমি অফিসের সার্ভেয়ার ফাইল আটকে রাখে। ২০০০০ টাকা দাবি করে।

শার্শা ভুমি অফিস, খুলনা ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH8CP5C4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভূমি অফিস (জমা খারিজ )

আমাদের অনেক গুলো জমির জমা খারিজ করার জন্য ৫০০০০ টাকা চাইছে জমা খারিজ এর টাকার বাহিরে।না হলে কাজ করবে না বলছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSNFBKL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খতিয়ান ও খারিজ

খারিজ করতে ১১৭০ টাকা লাগে সেখানে বগুড়া মালতিনগর বকসিবাজার তসিলদার ৭,০০০ টাকা নিয়েছে এবং বগুড়া জেলা প্রশাসক এর কার্যলয় জেলা রির্কড রুমে ১২০ টাকার খতিয়ান উওলনের জন্য ৫০০ টাকা করে নিয়েছে

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJGD93V4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

Land tax online registration

Asked us to pay 50k per flat or 500k for the whole building for land tax online payment. , as original Daag number was not mentioned anywhere in original, Land office gave to RAJUK, then Rajuk contacted my accountant. The process is "time consuming", so as to why we enquired.

Uttara, Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK27WD5X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

Financial Audit reporting

Took place in NHA financial audit office. Asked us to bring picture from Land Acquisition office, although it was his written instructed job from his higher ups to check the records. Initially, we paid him 15k, but he still didn't do the job. After paying the rest 15k, he gave the report as he should have. He asked the money through his peon, and money was given to his peon, as his room had surveillance camera.

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWLY8LH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

Registry

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ভূমি অফিসে (এসি ল্যান্ড অফিস) নামজারির মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত কাগজপত্র ও রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যাই। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) / ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলে পরের দিন ফাইলটি সম্পন্ন করে দেওয়ার অনুরোধ জানাই। তিনি সরাসরি সরকারি প্রক্রিয়ায় না গিয়ে অফিসের পিয়নের মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেন। পরবর্তীতে উক্ত পিয়ন কাজটির জন্য ২০০০ টাকা অনানুষ্ঠানিক ফি (ঘুষ) হিসেবে দাবি করে। প্রয়োজনীয় কাগজপত্রের জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনানুষ্ঠানিক উক্ত ২০০০ টাকা পরিশোধ করতে হয়।

Kachua, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQ4274K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

অজ্ঞতাবশতঃ আমার জমির খাজনা কোনদিনই দেয়া হয়নি। বিশেষ প্রয়োজনে খাজনা দিতে গেলে নায়েব বলে লক্ষ টাকা লাগবে। পরিশেষে বাইশ হাজার টাকা প্রদান করে রফা করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নায়েব আমাকে 5131 টাকার দাখিলা প্রদান করে। অর্থাৎ নায়েব আমাকে ভয় দেখিয়ে ১৬৮৬৯ টাকা ঘুষ আদায় করে নিলো।

চৌগাছা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHHD27PX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

Khajna

Ami lokkipasha bhumi office a jai amr ma er akta 250 decimal dhaner jomi asey tar khaj ditey, 2003 shaler roshid o chilo amr shatey, kintu bhumi officer ama k boley purono roshid deya hobey na, okhaney kun dagey koto taka katsey aishob lekha nai, tai uni akat calulation korey boley apnakey 50 years khanja ditey hobey prothom theke, total ashbey 3,00,000 taka, apni 1,00,000 taka bkash a pay korey khajna deban ar 1,00,000 taka office k deben Audit koroch boley, baki 1,00,000 maf. Oder office shokari 2 jon e gushkhur. Office a sir na thakley ora o same kotha boley. Kintu ashol khajna chilo matro 18,000 taka.

Subidbazar, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYEA5NGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

নামজারি করার জন্য আবেদন করা হয় কিন্তু তারা বিভিন্নরকম সমস্যা কথা তুলে ধরে জটিলতা দেখায় এবং নামজারি করতে পারবো না জানায়, তার কিছু দিন পর অন্য একজনের সাথে কথা বলে ২০০০০০ টাকার বিনিময়ে নামজারি করে দেয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKN6FNA9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

নামজারি করার আবেদন করি এবং অফেসে যাই অফিসার বিভিন্নভাবে নামজারি করতে পারবো না সমস্যা বলে , পরে অন্য একজন 200000 টাকার বিনিময়ে কাজটি করে দেয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMCC3PS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৭৫ লাখ

নামজারি করা

একটি জমির অবমুক্তির আদালত এবং জেলা প্রশাসকের আদেশ থাকা সত্ত্বেও নামজারির প্রাথমিক খসড়া প্রস্তাব না পাঠিয়ে আবেদন বাতিল করে দেয় ইউনিয়ন ভুমি অফিসের কর্তা। তারপর অনেক অনুনয় বিনয় করেও কাজ হয়নি। তারপর তৃতীয় পক্ষের মাধ্যমে তিন লক্ষ টাকার বিনিময়ে মহামান্য প্রাথমিক খসড়া প্রস্তাব প্রেরণ করেন। এরপরের ধাপে পচাত্তর হাজার টাকা দিয়ে নামজারি করাতে পেরেছি। সর্বমোট তিন লক্ষ পচাত্তর হাজার টাকা লেগেছে।

উপজেলা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY2WR75
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

Namjari

জমি নামজারির জন্য ১১৭০ টাকার না নিয়ে ২৫ হাজার টাকা দাবি করে । অনলাইনে আবেদন করার পর দুইবার রিফিউজ করে যাতে আমার ১১৭০ টাকা করে দুইবার বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে 25 হাজার টাকা দেয়ার পরে জমির নামজারি করে দেয়া হয়।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5DZEJV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারী

প্রথমে নামজারী করার জন্য ভূমি অফিসে কি কি কাগজ প্রয়োজন সেগুলো জোগাড় করেছি এবং পরবর্তীতে এপ্লাই করে ভূমি অফিস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি , এরপর ফাইল দুই তিনটা টেবিল চেঞ্জ হয়ে যখন অন্য টেবিলে যায় তখন ওই অফিসের বড় অফিসার আমাকে বিভিন্নভাবে কাগজপত্রের সমস্যা আছে বলে নামজারী বাতিল করে দেয় এরপর যেকোনো একটি মাধ্যমের মাধ্যমে আমি জানতে পারি যে সরকারি নির্ধারিত যে ফি আছে সেটা ব্যতীত আরো বেশি টাকা জমা দিলে আমার নামজারি সম্পন্ন হবে এবং সরকারি নিয়মে দুইবার এপ্লাই করেছিলাম কিন্তু তা রিজেক্ট করে দেয় এরপরে যখন আমি তাদের বেশি টাকা দেই তখন পর্যায়ক্রমে আমার নামজারি সম্পন্ন হয়।

পটুয়াখালী, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRD7GPG3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

১ শতক জায়গার নামজারি আবেদন। সরকারি রেইটন ১১৭০ টাকা হলেও ১৫০০০/- টাকার নিচে করবে না। যেহেতু ব্যাংক বিনিয়োগের বিষয়, আমার বসে ৎাকার সুযোগ নেই। টাকা দিয়ে নামজারি করতে বাধ্য।

শহর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5AX9BQ
মন্তব্য