সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.৫ হাজার

নামজারি ও অন্যান্য ভূমি সেবা

এখানে প্রতিটি খারিজ আবেদন থেকে ১৫০০/- করে ন্যুনতম নেয়া হয়। না দিলে হয়রানি করা হয়। মিসকেসের তদন্ত করে না। আর অনেক বিষয় আছে।

শাহ্জাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXGALXF
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারী

রংপুর মহানগর সার্কেল ভূমি অফিসের আন্ডারে শালবন ভূমি অফিসে নামজারী করাতে যাই। তখন তাদের মধ্যে একজন আমাকে প্যাকেজ অফার করে। প্যাকেজ হচ্ছে ৩ দিনের মধ্যে আমার হাতে খতিয়ান দিবে এর জন্য ১০০০০ টাকা দিতে হবে।আমাকে শুনানী বা অন্য কিছুতে অংশ গ্রহন করতে হবে না। এইটাই তাদের প্যকেজ। আমার কথা হলো এসিল্যান্ড যদি সিরিয়ালি কাজ করে তাহলে ৩ দিনের মধ্যে কিভাবে তারা করে দিচ্ছে?

রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN7KG5UT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

দাখিলা কাটা

আমি যেই খতিয়ানের করপরিশোধ করব সেটি পূর্বেই পরিশোধ করা ছিল শুধুমাত্র একটি কর পরিষদের রশিদের প্রয়োজন, তারপরও বাড়তি টাকা গুনতে হয়েছে।

পান্তাপাড়া মহেশপুর ঝিনাইদ, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHR44UC3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১০

এস এ খতিয়ান

এস এ,এবং আর এস রেকর্ড খতিয়ান তুলতে প্রতি খতিয়ানে ১১০ টাকা করে নেয়।টাকা না দিলে খতিয়ান দেয় না।বলে ছিড়া পাই না পরে

অষ্টগ্রাম, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQ7UJMM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২২.০ হাজার

online আবেদন করার জন্য

অনলাইনে ফরম পূরণ করতে তারা আমার কাছে ২২ হাজার টাকা চেয়েছে। এ সম্পর্কে আমার কোন আইডিয়া ছিল না এখন হয়েছে। এখন আমি এ ওয়েবসাইট সম্পর্কে জানতে আমার অভিযোগটা আমি জানাচ্ছি আমার মনে হয় বাংলাদেশের ভূমি বেশি দুর্নীতি হচ্ছে।

পটুয়াখালী দুমকি উপজেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRSTC3CJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

দলিল এর নকল উঠানোর জন্য

দলিল এর নকল উঠাতে টাকা নেয় ৩০০০/৩৫০০ টাকা, আসলেই এটার সরকারি খরচ কত টাকা। তারা বেশি নিতাছে কত টাকা,

জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYCGHUPK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

বরগুনা জেলার বেতাগী থানার ভূমি অফিসে নামজারি করাতে গেলে উক্ত অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারিদের ঘুষ না দিলে কাজ হয় না। নামজারি করার ক্ষেত্রে জমির দলিলের সংখ্যার উপর তারা ঘুষ দাবি করে। কোথাও ছোট খাট ত্রুটি খুঁজে পেলে বড় অংকের টাকা দাবি করে। যেমন: ২০০০০/৩০০০০ টাকা। আমি নামজারিতে ০৩ দফায় প্রায় ৫০০০০ টাকা খরচ করেছি। বরগুনার বেতাগী ভুম অফিসে ঘুষ নেয় টেবিলের উপর দিয়ে। কোন রাখঢাক ছাড়াই।

বেতাগী, বরগুনা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRNYMZQZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি বাতিলের জন্য মিসকেস।

আমাদের একটা জমির ১.৫ শতাংশ জায়গা পাশের জমির মালিক নিজ নামে নামজারি করে নেন ভুমি অফিসে টাকা দিয়ে।এক তরফা ভাবে আমাদের না জানিয়ে এসিল্যান্ড রায় দিয়ে দেন।আমরা নামজারি করতে দিলে তখন জানতে পারি।ভুমি অফিসে যোগাযোগ করলে তারা মিস কেস করতে বলেন।যিনি টাকা খেয়ে কাজ করে দিয়েছিলেন আগের জনকে,সেই আমাদেরকে কাজ করে দিবেন কিন্তু অফিসের খরচাপাতি দিতে হবে।কানুন সাব পরিচিত ছিল বলে তিনি ১৫ হাজারে কাজ টা করে দেন।১০ হাজার আগে নেন,কাজ হয়ে যাবার পর ৫ হাজার দিতে হয়।আর ৫ হাজার টাকা আগে নিজে নিজে চেষ্টা করে খরচ করা হইছিল।২ মাস ঘোরার পর জানতে পারি এদের মাধ্যমে চুক্তি না করলে কাজ করবে না।অবশেষে তাদের সাথে রাজি হয়েই রায় আমাদের পক্ষে আসে।এখন নামজারি করার জন্য ও আবার তাদেরকে টাকা দিতে হবে।

টাংগাইল এর এক উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK55SUGH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি দলিল পারপাস

আমি গ্রামের ৭ শতাংশ জমি ক্রয় করেছি এটি দলিল করতে গেলে সেখানকার মোহরী জমি দলিল পারপাস ৩০ হাজার টাকা নেয়,, তার কার থেকে আমি জানতে চাইলে কি কি পারপাসে ৩০ হাজার টাকা নিলেন তখন তারা বলে এখানে এমনি একেকটা দলিল পার করতে ৭/৮ হাজার টাকা ম্যাজিস্ট্রেট নেয়,,অন্যান্য খরচ,, সব মিলিয়ে ৩০ হাজার

কাউনিয়া,রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN4DCHY3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করতে

জমি খারিজ করতে, প্রথমে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। এখন আবার তারা ২৫ হাজার টাকা দাবি করছে। এ টাকা না দিলে জমি খারিজ করবে না।

নালিতাবাড়ী, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYL82QYM
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

খতিয়ান সংশোধন

উপজেলা এসিল্যান্ড অফিস, কুড়িগ্রাম বরাবর সিএস, এস এ খতিয়ান মতে আর এস খতিয়াবের তর্কিত দাগ উঠেনি, আমি উক্ত খতিয়ানে আমার উল্লেখ্য দাগ অন্তর্ভুক্ত করতে আবেদন করেছি ৩ মাস পূর্বে। এখনও দেই, দিবো করে ঘুরাচ্ছে। ১,০০,০০০/ টাকা দাবী করেছে। আমি দেইনি।

কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNMJZ65V
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০০

নামজারি

আমি আমার কাগজ চেক করতে গিয়েছিলাম এবং খাজনার কাগজ সব ঠিক করতে, ঐখানে কর্মরত লোক চা খাওয়ার টাকা চায়। আমি ডিরেক্ট বলছি আমি ছাত্র মানুষ উলটা আপনার উচিৎ আমাকে দেওয়া। যদিও সে একটু ভয় পেয়েছিলো এইভাবে মুখের উপর বলার জন্যে।

লালবাগ আলমনগর, রংপুর।, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNN7Y27Y
মন্তব্য