সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

ভূমি উন্নয়ন কর

খতিয়ান হতে কিছু ব্যাক্তি বের হয়ে আলাদা নামজারি করেছে। এখন আমরা অনলাইন আপডেট চাচ্ছি কর দেয়ার জন্য। কিন্তু বিভিন্ন অজুহাতে আপডেট করছে না ফলে আমরা ভূমি উন্নয়ন কর দিতে পারছি না। এই পরযন্ত 3 বার গেলাম একাগজ ঔকাগজ যেটাই নিয়ে আসি আরো 2 টা অজুহাত দেখায় ... কি আর বলব

কয়েরদাড়া, রাজশাহী, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJCF45J5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

মিউটেশন করা

দোকান থেকে মিউটেশন করে অফিসে জমা দিই দুই মাস ঘুরাঘুরির পর বাতিল করে দেয়। পরবর্তীতে আবার আবেদন করে অফিসে টাকা দিয়ে কাজ সম্পন্ন করি। কম্পিউটার অপারেটর সরাসরি টাকা গ্রহণ করে

রামপাল, বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHT7YBBJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

আমাদের ক্রয়কৃত সম্পত্তি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করন।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার একটি ইউনিয়ন কপিলমুনি।এখানে আমাদের ১শতক ২০ পয়েন্ট যায়গা আছে ।যার উপর দোকান ঘর করে ভাড়া দোওয়া আছে যেটি আমরা বংশ পরমপরায় ১৯৭৪ সাল থেকে দখল করছি।যেটি আমাদের নিজেদের মধ্যে কয়েকবার হাতবদল হয়েছে ।তার দলিল সহ সকল কাগজ সহ অনলাইন খাজনা রশিদ রয়েছে ।গত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই সম্পত্তির অর্ধেক আমার খালার নামে ছিল সেটি আমার নামে রেজিস্টি করে দেয়।হঠাৎ করে গত প্রায় ২ মাস আগে আমার নাম সহ আর সাত জনের নামে একটি নোটিশ আছে যেটি উপজেলা নির্বাহী ভুমি কর্মকর্তা পাঠিয়েছে এবং একটি নির্দিষ্ট ডেটে উপস্থিত হতে বলেছে ।আমি উপস্থিত হয়ে সকল কাগজ দেখিয়েছি তারপর ও বারবার ডেট দেয় পরবর্তীতে বলে সব ঠিক হয়ে যাবে ব্যক্তিগত আমার কাছে ৫০০০০০ টাকা ঘুস দাবী করে এবং না দেওয়ায় খারিজ করে দেয়।

খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH87F4BQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

দলিলের নকল কপি উত্তোলন

তিনটি দলিলের নকল কপি উত্তোলনের জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করি। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারি নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ১৫,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। অর্থাৎ, তিনটি দলিলের নকল কপি উত্তোলনের জন্য মোট ১৫,০০০ টাকা অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। সরকারি নির্ধারিত ফি-এর বাইরে এভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি অনিয়ম বলে মনে করি।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQ5TJQE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৬০ লাখ

জমি খারিজ করা

আমার একটা জমির খারিজ করতে গিয়েছিলাম, সব কাগজ ঠিক থাকার পর ও আমার আবেদন নেয়া হয় নি। তারা আমার কাছ থেকে ২৬,০০০ টাকা ঘুষ চায় কাজটি করে দিতে। শেষ পর্যন্ত আমার করা কাগজ দিয়ে ই ১৬,০০০ টাকার বিনিময়ে জমির খারিজটি করেছিলাম।

মুরাদনগর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7VFPDM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম রেজিস্ট্রার, জমি খারিজ,

বাপের নামের জমি খারিজ করতে গেছিলাম অতিরিক্ত টাকা ছাড়া আবেদন করতে দেই না। নিজে আবেদন করলেও পাশ করেনা।

জামালপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZK7H7N
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

উত্তরা ৩য় ফেজ একই নামে দুইবার খারিজ করতে , এক বার ২ হাজার পনের সালে এখন আর একবার করতে হবে

উত্তরা ৩য় ফেজ একই নামে দুইবার খারিজ করতে , এক বার ২ হাজার পনের সালে এখন আর একবার করতে হবে

ধাকা,উত্তরা, বাওয়ানি, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMUWGT2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি বা মিউটেশন প্রস্তাব প্রদান বাবদ

আমি নামজারির আবেদনটি নিয়ে জমা দেই । জমা দেওয়ার পর কনেশ্বর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) পাশের একটি কক্ষে ডেকে নিয়ে গিয়ে টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে সে বলে টাকা না দিলে হবেনা। এই টাকাটা লগবেই। বাধ্য হয়ে আমি তাকে 2000 টাকা পরিশোধ করি।

কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস, ডামুড্যা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKR7G4LZ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

দালাল বলেছিল ৬,৫০০ টাকা লাগবে আমি বললাম নিজেই করব যেখানে সরকারী খরচ ১১৫০ টাকা। গেলাম চাটমোহর পৌর ভুমি অফিসে সেখানে নায়েব ঘুষ চাইল ২ হাজার টাকা আবার এটাও জানালো ২ হাজার টাকা দিলে শুধু তারা রিপোর্ট ছাড়বে উপরে সার্ভেয়ার কেও ঘুষ দিতে হবে। যদি আমার নিজে ঘুরে ঘুরে করেও ৪০০০ টাকা ঘুষ দিতে হয় তাহলে আর কি লাভ পরে দালাল দিয়ে করায় নিছি

চাটমোহর, পাবনা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3S6U6R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী

টাকা না দিলে নামজারী করা যায়না ভূমি অফিসে প্রস্তাব দিতে 200000 টাকা পরিশোধ করেছি এবং উপজেলা এসিলেন্ড স্যার — এর জন্যা 30000 টাকা পরিশোধ করি। টাকা না দিলে কোন কাজ হয় না। 2বার টাকা ছাড় চেষ্ঠা করি কিন্তু কোন লাভ হয়না কিন্তু ভূমি অফিস এর লোক বা দালাল ধরলে কাজ হয়ে যায় আবেদন কারীর যাওয়ার লাগেনা। কী ভাবে সম্ভব ।

বন্দর উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKXDSNTK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি এবং খাজনা প্রদান

নামজারি প্রতিবেদন প্রদানের সময় খুলনা জেলার দাকোপ উপজেলা বাণীশান্তা ইউনিয়ন ভূমি অফিসে 30000 হাজার টাকা দাবি করা হয়

খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHNB7DR3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারি

৬নং দৈহারী ইউনিয়ন ভূমি অফিসে আমার বাবা জমির ৩টি অনলাইন নামজারির জন্য সরকারি নির্ধারিত ফি ১,১৭০ × ৩ = ৩,৫১০ টাকা হলেও সংশ্লিষ্ট ভূমি অফিসার আমাদের কাছ থেকে ১৭,০০০ টাকা গ্রহণ করেন। বিষয়টি জানতে ফোন করলে তিনি বলেন, “আপনার বাবাকে বলা হয়েছে।” পরবর্তীতে জানতে পারি, অতিরিক্ত টাকা না দিলে নামজারি কাজে বিভিন্ন সমস্যা ও হয়রানির আশঙ্কা রয়েছে। তাই বাবাকে হয়রানি বা কোনো সমস্যায় ফেলতে চাইনি বলে তখন কোনো পদক্ষেপ নিতে পারিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

৬ নং দৈহারী ইউনিয়ন, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর জেলা, বরিশাল, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BR5PAPZN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

নামজারী

আমি দুবার আবেদন করি কিন্তু দুবারই নামঞ্জুর করে যে রের্কড ঠিক করতে হবে।পরে টাকা দিলে করে দেই।

রায়পুরা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKW3M7M4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

miss cash long time somoy dai

amar jomi onno joner name khariz koriye diyeche. ai jonno punorai pawar jonno misscash korachi.ac land jorito ase.tk niye onek din por por date dai.kaj korena kichu bolle bole jomi dokhol koro.jomi dokhol korte gele maramari hole ar daikto k nibe.

rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYXKUXK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭৫০

দাগ নম্বর দেখা

ভুমি অফিসে গিয়েছিলাম দাগ নম্বর জানার জন্য যা সরকারি ভাবে বিনামূল্যে জানার ব্যাবস্থা থাকার পরেও তিন বারে মোট ৭৫০ টাকা ঘুষ দেয়া লেগেছে বাধ্য হয়ে , খাজনা দিতে গেলেও বাড়তি ঘুস চায় , ভুমি অফিসে ঘুষ ও দালাল ছাড়া কোন কাজ ই সহজে করা যাচ্ছে না

ময়মনসিংহ, মুক্তাগাছা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY3Q34U9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ক্রয়কৃত ফ্ল্যাটের মিউটেশিন/নামজারি

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত রামচন্দ্রপূর মৌজাইয় একটি ফ্ল্যাট ক্রয় করার পর ভূমি অফিসে দলিলের কপি, আগের মিউটেশন, খাজনা খারিজ সব নিয়ে গিয়ে আমি নিজের নামে মিউটেশন করতে যাই। ওখানে অবস্থিত কর্মচারী আমার কাছে ২৫০০০ টাকা দাবী করে। যদিও আমার জানামতে মিউটেশন খাজনা খারিজ সব মিলিয়ে ৫০০০ টাকার মত হবার কথা। ঝামেলা এড়ানোর জন্য পরিশোধ না করে উপায় ছিল না।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKREHEJY
মন্তব্য