সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমির মিডিসন

আমার জমির মিডিসন করার জন্য এ টাকা নেওয়া হয়েছে। টাকা না দিলে মিডিসন করে দিতো না তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
জাজিরা, শরিয়তপুর, জয়নগর ৳৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKU9HXXH
মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ করা

জমির খারিজ করতে গিয়েছলাম, সরকারি ফি ১১৫০টাকা কিন্তু আমাকে দিতে হয়েছিল ৪০০০টাকা প্রায়। তাছাড়া রেজিষ্ট্রেশন খবেনা। তাই বাধ্য হয়ে করতে হয়েছে ২০২১ সালের শেষের দিকে।

ঘুষ দিয়েছি
রামখানা,নাগেশ্বরী, কুড়িগ্রাম ৳৩.৮ হাজার
২৭ আগস্ট ২০২৬ RNRQC2WP
মন্তব্য
ভূমি অফিস

নামজারী করার জন্য ঘুষ নিয়েছে

ওই মৌজায় খাস জমি আছে, ১৫০০০ টাকা না দিলে নামজারী হবে না. ১৫০০০ টাকা নিয়ে নামজারি করে দেয়

ঘুষ দিয়েছি
নবাবগঞ্জ, দিনাজপুর ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RNZ3RRKE
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস রেকর্ড

আমাদের নিকট জরিপ অফিসার ৩লক্ষটাকা দাবি করেন, দেরলক্ষ টাকার বিনিময়ে করতে বাধ্য হই, কারণ হিসেবে আমাদের আরএস রেকর্ড মিসিং ছিল, বাকি সমস্ত দলিলাদি ঠিক আছে।

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ ৳৩.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ DKPZB9GT
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

ঢাকা জেলার ধামরাই থানার ভূমি অফিসে আমি আমার এক তিক্ত অভিজ্ঞতার শিকার হই। যেখানে একটি খারিজ করতে ১১৭০টাকা সরকারি ফি। সেখানে সেখানে এই টাকা বাদ দিয়ে ও আরো অতিরিক্ত ৮০০০ টাকা করে নেওয়া হয়। এতে আমার ৭টা খারিজ এর জন্য অতিরিক্ত মোট ৫৬০০০টাকা খরচ হয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫৬.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKMFWUD5
মন্তব্য
ভূমি অফিস

জমি নামজারি

জমি নামজারী করার জন্য কাইতলা ভূমি অফিসে গেলে উনি ৭,০০০/- দাবী করে যার সরকারী ফি ১১৭০/- আমি তা প্রত্যাখান করেছি কিন্ত উক্ত ইউনিয়নের সবাই এই দামেই নামজারী করছে বাধ্য হয়ে

ঘুষ দিইনি
কাইতলা ভূমি অফিস ৳৫.৮ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT3G2DJ8
মন্তব্য
ভূমি অফিস

জমি মর্টগেজ রাখা

আমরা ১২ জন ব্যংকার, এমপ্লয়ার হাউজ বিল্ডিং লোনের জন্য, নিজেদের জয়েন্টভেঞ্চারে কেনা জমি মর্টগেজ করতে যাই। ওখান কার সাবরেজিস্টার ভদ্র মহিলাটা আমাদের আইনজীবি কে ডেকে জানিয়ে দেয়, ওরা এতটাকা লোন পাবে, আমার আলাদা বখশিষ লাগবে। জনপ্রতি ৩ হাজার করে মোট ৩৬ হাজার টাকা দিবেন। আমরা আমাদের বাধ্যতামুলক কাজের জন্য, পরে ৩৬ হাজারটাকা ঘুষ দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTJ22CFN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করার জন্য

জমির রেজিস্ট্রেশন কৃত নামজারি করার জন্য সরকারি ফি ১১০০ টাকা। তবে আমার কাছ থেকে ১৫০০০ হাজার টাকা আদায় করেছে।

ঘুষ দিয়েছি
উপজেলা ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKUCF2BY
মন্তব্য
ভূমি অফিস

জমা খারিজ

গুনবতী বাজারে আমাদের একটি জায়গাতে বিল্ডিং আছে। কিন্তু যাদের থেকে আমরা জায়গা কিনেছিলাম তারা সঠিক ভাবে রেজিস্ট্রি দেয়নি। টা ঠিক করার জন্য আমরা দীর্ঘ দুই বছর ধরে চেষ্টায় আছি। কিন্ত ভূমি অফিসের কর্মচারীরা টাকা ছাড়া কোন কাজ করে না।

ঘুষ দিয়েছি
গুনবতী, কুমিল্লা ৳৪০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT7RVZQ4
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব দেয়ার জন্য

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব প্ররণের জন্য আমি ভূমি অফিসে যাই, তারপর ওখানে তহসিলদারের কিছু সহকারী থাকে যারা সরকারি চাকরি করেনা তবে ঐ অফিসে সকল ঘুষ লেনদেন ওদের মাধ্যমেই হয়ে থাকে এর মধ্যে আমি — নামের একজন ওমেদার (পিওন) কে উল্লেখিত মামলাটির প্রস্তাবপত্র প্রেরণের জন্য ৫০০০/- টাকা প্রদান করি তবে আমার কাছে ১০,০০০/- টাকা দাবি করেছেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKZJ99XT
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ডিক্রিমূলে নামজারি করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। তারা এক লক্ষ টাকা দাবি করছে। পরে ৭০০০০ টাকায় মিটমাট হয়। ৫০ হাজার টাকা পরিশোধ করেছি, ৮ মাস হয়ে গেছে এখনো খতিয়ান পাইনি। আমাকে হয়রানি করতেছে।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৭০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTCYLB96
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্ট্রি এবং খারিজ

আমার কাছে টাকা দাবি করে কিন্তু আমি না দিয়ে এখন পর্যন্ত কাজটি করতে পারিনি। শুধু এই টাকা পরিশোধ না করার জন্য।

ঘুষ দিইনি
নওগাঁ ৳২.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ RJL2VRUY
মন্তব্য
ভূমি অফিস

আমি নিজে নামজারি করতে নওগাঁ জেলা রানীনগর থানার আবাদপুকুর ভুমি অফিসের এসিল্যাল নিজে টাকা নিয়েছে।।

আমি আমার। মায়ের জমি নামজারি করতে গেলে তারা বলে জমির সমস্যা আছে।। নামজারি হবে না।। দুইদিন কথা বলার পরে এসিল্যাড বলে হবে তবে টাকা লাগবে ৩০০০o হাজার পরে ২৫000 রাজি হয় এবং ২০ দিনে কাজ করে দাও।।আবাদপুকুর বাজার ভুমি অফিস এসিল্যাড — এখন কই আছে জানি না।।

ঘুষ দিয়েছি
রানী নগর আবাদপুকুর ভুমি অফিস ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJ8FUDSE
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি করতে ১৫০০০ টাকা দিতে হইছে

আমি আমার খরিদকৃত জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করি এবং সমস্ত ডোকুমেন্ট নিয়ে উপজেলা ভুমি অফিসে যাই উনারা রিজেক্ট করে দেয় এই বলে যে নামজারি হবেনা পরে উনি ছোট একটা কাগজে ২০০০০ টাকা দিলে নামজারি হবে বলে লিখে দেয় উনার নাম ছিল আব্দুল কাদের উনি ভুমি অফিসের একদম প্রথম টেবিলেই বসতো পরে আমি টাকা না দিয়ে ফাইল নিয়ে চলে যাই এসি ল্যান্ড অফিসে এসি ল্যান্ড সাহেব দায়িত্ব দিলেন কানুন গো কে উনি আমাকে কয়েকদিন ঘুরিয়ে না করে দিল এরপর আবার গেলাম তশহিলদার সাহেবের কাছে গিয়ে দেখি উনি আরো বড় মাপের ঘূষখোর উনি ওপেন ঘুষ নিচ্চেন ফাইলটা উনাকে দেখানোর পর উনি পাঠালেন সেই আব্দুল কাদেরে কাছে পরে আমি বাধ্য হয়ে ১৫০০০ টাকা ঘুষ দিয়ে নামজারি করতে হইছে এই বছর আমার ওয়াইফ জমির খাজনা দিতে গেলে সেই আব্দুল কাদের রিসিট দিল ১১৫ টাকার কিন্তু টাকা নিল ৫০০ এই বিষয়ে আমি ইউএনও এবং এসিল্যান্ড কে আনফিসিয়ালি জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম (অন্যান্য) ৳১৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTTBCVBT
মন্তব্য