সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

খতিয়ান অনলাইন করার নামে ইউনিয়ন ভূমি অফিসে অবৈধ অর্থ দাবির অভিযোগ

জমির খাজনা অনলাইনে দিতে খতিয়ান অনলাইন করা প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে টাকা না দিলে খতিয়ান অনলাইন করে দেওয়া হয় না। সরকারি সেবা পেতে এভাবে অতিরিক্ত টাকা দাবি ও হয়রানি বন্ধ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

ঘুষ দিইনি
‌নোয়াখালী ৳২০০
২৬ আগস্ট ২০২৬ CT43XUNT
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করতে গিয়ে

আমার বাবার জমি খারিজ করার ব্যাপারে আমি আমার বাবার সাথেই ছিলাম সে টাকার কথা বলে এবং আমাকে তার ভিজিটিং কার্ড টা দেখিয়েছিলো তার পদবি সম্ভবত নায়েব ভিজিটিং কার্ড দেখে নয় আগের থেকে লোক মুখে শুনতাম যা

ঘুষ দিইনি
সিরাজগঞ্জ ৳১৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJWDDUWZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারী করতে হয়রানি

বিষয়: নামজারির ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ। ঠিকানা: গ্রাম—টেংগুরিয়া, পোস্ট—সিংপুর বাজার–২৩৬০, থানা—নিকলী, উপজেলা—নিকলী, জেলা—কিশোরগঞ্জ। সিংপুর ইউনিয়ন ভূমি অফিসে একটি নামজারি করতে আমার কাছ থেকে ৮,০০০ টাকা দাবি করা হয়েছে, অথচ সরকারি নির্ধারিত ফি মাত্র ১,১৭০ টাকা। আমি নিজেই এ ঘটনার ভুক্তভোগী। সরকারি ফির চেয়ে অতিরিক্ত ৬,৮৩০ টাকা কেন দাবি করা হচ্ছে, তার কোনো বৈধ ব্যাখ্যা আমাকে দেওয়া হয়নি। এভাবে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা অত্যন্ত উদ্বেগজনক। অতএব, বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে অতিরিক্ত অর্থ দাবি বন্ধ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ঘুষ দিয়েছি
০১ নং সিংপুর ইউনিয়ন পরিষদ ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKDDAY33
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমার দুইটা জমি খারিজের মূল্য হিসেবে ২২০০ টাকা, কিন্তু জমি দুটো খারিজ করতে আমার ১৪০০০টাকা লাগে। একজন কম্পিউটার কাজ করে ও করে দিছে। এসিল্যান্ড থেকে শুরু করে যত আছে সবাইকে টাকা দেয়া লাগে এইরকম বলছে। সব কাজ ওই ছেলে করছে। ঘুষ না দিলে কাজ হবে না। জমিও বিক্রি হবে না। তাই বাধ্য হয়েই কাজগুলো করতে হইছে।

ঘুষ দিয়েছি
বদরগঞ্জ ৳১১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNYUYPLZ
মন্তব্য
ভূমি অফিস

পিতার সম্পত্তি (ওয়ারিশানা) নামজারী

অন লাইনে সকল দলিলাদী সঠিকভাবে সাবমিট করি [আমি নিজে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি এবং দাপ্তরিক সকল ডকুমেন্টস সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখি] । অর্থ না দেয়ায় ঝুলায় রেখে বাতিল করে দেয়। আবার আবেদন দাখিল করি এবং যোগাযোগ করি আবার ঝুলায় রাখে ভিজিট করবে বলে কিন্তু ভিজিটে আসেনি, ঘুষ না দেয়ায় এবারও বাতিল করে দেয়। আমি সিদ্ধান্ত নেই পরবর্তীতে প্রতিকার ব্যবস্থাপনায় অভিযোগ দাখিল করবো কিন্তু পারিবারিক প্রেশারে সর্বশেষ বাধ্য হয়ে ৭০০০ টাকা দিয়ে নামজারী করা হয়।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RN8P3ZVN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নামজারি করতে যাই তখন তারা আমার কাছে শুরু করে পরে আমি বুঝতে পারি তারা আমার কাছে টাকা দাবি করছে আমি টাকা ছাড়াই কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমার কাজটি হচ্ছিল না পর আমি দেখলাম যে আমার কাজটি সম্ভবত সঠিকভাবে করা সম্ভব হবে না আমাকে অফিসের কিছু কর্মকর্তা এই টেবিলে উই টেবিল যেতে বলে নানাক কাগজ থাকা সত্ত্বেও হয়রানি করতে থাকে। পড়া পর আমি কয়েকদিন যাই। যখন দেখলাম যে কাজটি হচ্ছে না তখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে কিছু খরচের প্রয়োজন। আপনার কাগজগুলো রেখে যান আমরা একটা সমাধান করে দিব। পরে বড় স্যারের কাছে পাঠায় কিছুদিন পরে আপনি আপনি কাজটি হয়ে যায়। তারা আমার কাছ থেকে টাকাটা আগেই চেয়ে নেয়। ভূমি অফিসের প্রত্যেকটা কর্মকর্তাই এর সাথে যুক্ত ছিল।

ঘুষ দিইনি
কলা পাড়া ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BRJHQ4SC
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রি

ক্রয়কৃত জমি রেজিষ্ট্রেশন করতে গিয়ে ১০২০০ হাজার টাকা বেশি দেয়া লেগেছে সরকারি ফি এর চেয়ে। মহরি বলে এটা নাকি অফিসার কে না দিলে রেজিষ্ট্রি করে না। পরিস্থিতির শিকার হয়ে টাকা বেশি দিতে বাধ্য হয়েছি। এবং শুধু আমি না সবাইকেই দিতে হচ্ছে যেকোনো সেবার জন্যই। আরও একটা আছে সেটা হচ্ছে দলিল এ টিপসই এর জন্য ২০০ টাকা দেয়া লাগে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া, দৌলতপুর ৳১০.২ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHTNKCNR
মন্তব্য
ভূমি অফিস

বন্টন নামা দলিল

আমার জমি খারিজ করা প্রয়োজন তাই আমি একজন দলিল লেখক এর কাছে যায় আমার দাদার সম্পত্তি খারিজ করার জন্য তিনি বলেন আগে বন্টন নামা দলিল করতে হবে বোনটার নামা দলিল বাবদ খরচের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ৪০ হাজার টাকা লাগবে. আমি এখন পর্যন্ত আমার জমিটির বন্টননামা দলিল করতে পারেনি খারিজও করতে পারেনি কিছুদিন পরে দেশের আমার এলাকায় বিডিএস জরিপ আসতেছে.

ঘুষ দিইনি
গ্রাম ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKDGDJ9S
মন্তব্য
ভূমি অফিস

নাম খারিজ

আমি নাম খারিজের আবেদন করেছিলাম।তিন তিন বার বিভিন্ন অজুহাতে বাদ দেয়। চতুর্থ বার ৩৫০০টাকার বিনিময়ে নাম খারিজ হয়।

ঘুষ দিয়েছি
বারহাট্টা ৳৩.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYF5M35N
মন্তব্য
ভূমি অফিস

জমির নাম খারিজ

আমি মুক্তাগাছা জমি ক্রয় করি তার নাম জারি করার জন্য অনলাইনে ভূমি অফিসে আবেদন করি ওরা মেসেজ দিয়ে আবার আবেদনটি বাতিল করে দেয় এবং ভূমি অফিসে যোগাযোগ করতে বলে ভূমি অফিসে যোগাযোগ করলে বলে এই কাগজ সমস্যা আছে তো আপনি 8-10 হাজার টাকা খরচ করলে এটা সম্ভব দরদাম করে আমি টাকাটা দিলাম আমার কাগজ হয়ে গেল আশ্চর্যের বিষয় হলো এখানে আমাকে আর কোন বাড়তি কাগজপত্র কোন কিছু ডকুমেন্ট দিতে হয়নি পূর্বের দেওয়া কাগজপত্রে আমার নামজারি হয়ে গেল প্রশ্ন হল তাহলে পূর্বে কেন বাতিল হলো টাকা দিলেই যদি সব হয় তাহলে অনলাইন সিস্টেম টা কি...?

ঘুষ দিয়েছি
মুক্তাগাছা গন্ধ্যর্বপুর ভুমি অফিস ৳৭.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ MY55YRGE
মন্তব্য
ভূমি অফিস

বাদী বিবাদী উভয়েআপস এর মাধ্যমে নামজারি বাতিল করতে চায়।

এসিল্যান্ড সাহেবের সহকারি — উনি ভুলভাল বুঝিয়ে শুধু কালকের পর করতেছেন টাকা খাওয়ার জন্য।

শুধু দাবি করেছে
এসি ল্যান্ড অফিস ,গাজীপুর সদর ভূমি, ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKKZD6BX
মন্তব্য
ভূমি অফিস

নামজারীর জন্য তহশীলদার প্রতিবেদন

নামজারীর আবেদনের পর কাট্টলি ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদারের প্রতিবেদনের জন্য ছিলো, কাগজপত্র দেখে প্রতিবেদন দিতে টাকা চাই। দিতে পারি নাই বলে কাগজপত্র ঠিক নাই, শুনানী যায় নাই মর্মে বাতিলের প্রতিবেদন দিয়ে নামজারি আবেদন বাতিল করে।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৩৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTH4QQS9
মন্তব্য
ভূমি অফিস

ভূমির কাজনা

আমি আমার জমির কাজ না দিতে গিয়েছিলাম তো প্রথমে বলল পঞ্চাশ হাজার টাকা কাজ না পুরা খতিয়ানের কাজ না আমাকে দিতে হবে কিন্তু আমি বললাম আমরা তিন ভাই সেখানে তো অংশীদার আছে আমার তো সব জমি না আমি কেন পুরো জমির দিব তো বলল সরকারি সিস্টেম তাছাড়া অনেক জমি এই দাগের আমার বাবা বিক্রি করে দিয়েছে। তারা বললো সেটা আপনার ব্যাপার আপনাকে পুরো খতিয়ানের টাকায় দিতে হবে। পরে বলল যে ২৫ হাজার টাকা দিয়েন আমি করে দিব তো অনেক জোরাজুরি করে 20000 টাকায় মানাইলাম পরের দিন বিশ হাজার টাকা দেওয়ার পরে বলতেছে না ২৫ এর কম হইলে হবে না পরে তাকে ২৫ হাজারই দেওয়া লাগলো। পরে আমাকে রশিদ দিয়েছে মাত্র ১ হাজার টাকার আমি জিজ্ঞেস করলাম আমি ২৫ হাজার দিলাম আপনি ১০০০ দিলেন কেন পরে বলে তা না হলে আপনাকে এক লাখ দিতে হবে।

ঘুষ দিয়েছি
নান্দাইল ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYEGD443
মন্তব্য
ভূমি অফিস

এসিল্যান্ড অফিস

আমার একটি জমির পুরনো দলিলের কপি বের করতে বলি প্রথম আমার সঙ্গে কথা বলতে চায়নি যখন বললাম আমি কিছু চা খাওয়ার টাকা দিচ্ছি আপনি বের করে দেন তখন সে বললো সাইডে দাড়ান আমি ডাকলে আসবেন...

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩০০
২৬ আগস্ট ২০২৬ CTJ4DUNY
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

একটা খারিজ ইউনিয়ন ভুমি অফিসে জমা দিলে এর জন্য ভুমি কর্মকর্তা ৪৫০০ টাকা দাবি করে আর তার থেকে বড় কথা তার অনিয়োগ করা কম্পিউটার অপারেটর এটা সেটা ভুল ধরে আবর অর্থ দাবি করে, সেটা না দিলে খারিজ না মঞ্জুর হয়ে যায়।

ঘুষ দিয়েছি
ইউনিয়ন ৳৪.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJ8M7XFD
মন্তব্য