সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি আবেদন

শরীয়তপুর জেলার জাজিরা থানার পৌরসভা এবং সকল ইউনিয়ন ভূমি অফিসে প্রত্যেকটি নামজারি আবেদন সম্পন্ন করার জন্য তহশিলদার এবং অন্যান্য কর্মকর্তারা সরকারি ফি এর পরিবর্তে অতিরিক্ত ৭০০০ টাকা নিয়ে থাকে, এবং এটি বাধ্যতামূলক। কেউ যদি এই অর্থ পরিশোধ না করে তাহলে সে মাসের পর মাস তহশিল অফিসে ঘুড়েও কাজ হয়না, ফাইলটি পেন্ডিং অবস্থায় ঝুলে থাকে।

জাজিরা, শরীয়তপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHK8SLL
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমিজমা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে ঘুষ দাবি

দক্ষিন পাহাড়তলী ভুমি অফিস, আগ্রাবাদ সার্কেল চট্টগ্রাম এর তহশীলদার ঘুষ ছাড়া বা খরচের টাকা ছাড়া কোন কাজ করেনা। নামজারী খতিয়ান তামিল, নামজারীর জন্য তহশীলদারের প্রতিবেদন ইত্যাদি করার জন্য বেশি পরিমান দাবি করে। টাকা দিইই নাই বলে ফাইলের কাজ করে নাই এখনো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTP77R2H
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

সেবাটি ছিল, জমির নামজারি। নামজারির জন্য আবেদনে জমির পরিমাণ ৯.২৫ শতাংশ। কিন্তু ওই দাগের যে পরিমাণ জমি আছে সকল জমির খাজনা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমি বলি আমার এই পরিমাণ জমির খাজনা দিব। উনারা বলে হবে না। এ অবস্থায় ২৫ হাজার টাকা দাবি করে। এই টাকা তিনি ঘুষ হিসেবে চেয়েছে সরকারি কর হিসেবে নয়।

গ্রাম, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHEXHEM8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খ‌তিয়ান তৈরী করা

গ্রা‌মের ক্ষুদ্রজ‌মি উত্তরা‌ধিকা‌রের খ‌তিয়ান তৈরী করার সময় অর্থ দাবী ক‌রেন

সোনাগাজী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTJXWDWS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমি খারিজ বা নামজারি

আমি ভূমি অফিসে গিয়েছিলাম, আমার ক্রয় কৃত জমি খারিজ করার জন্য, একটা দলিলের ফটোকপি দেখালাম এবং বললাম আমার কাছে একই দাগের আরও একটা দলিল আছে দুইটা দলিল আমি একসাথে খারিজ করব, অফিসের একজন কর্মকর্তা বলল হবে 12000 টাকা দিতে হবে কম হবে না, যখন আমি চলে আসব তখন আমার বলল ৫০০ টাকা কম দিয়েন, নিয়ে আসেন করে দিব নে, এই খারিজের সরকারি ফ্রি ২০+৫০+১১০০=১১৭০ টাকা। তারপর আমি তৃতীয় পক্ষের কাছে খারিজের জন্য দিলাম মূল্য একই ১২ হাজার টাকা

একদুরিয়া ভূমি অফিস হাতিরদিয়া মনোহরদী নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKY8ZPBV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি মিটেশন করতে

ভূমি অফিস এ নামজারি করতে 15000 টাকা নিয়েছে না হলে অনোমোদন দেয় না তারা বলে তাদের নাকি উপরমহল পর্যন্ত দিতে হয়

মুন্সীগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHX3ZMC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

মিউটেশন ইত্যাদি

পূর্বাচলে জমির নাম হস্তান্তরে রুপগঞ্জ ভূমি অফিসে ধাপে ধাপে ৫০ হাজার টাকার ও বেশি ঘুষ প্রদান।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3HMMVK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ইউনিয়ন ভুমি অফিসে নামজারি পর হোল্ডিং খোলা জন্য ঘুষ

নামজারি পতিবেদন এর জন্য ৫০০টাকা।হোল্ডিং খোলার জন্য ২০০টাকা

জীবননগর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHYCMWY5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

কর আদায়

আমি জামির কর/খাজনা আদায় করতে গিয়েছিলাম, কালিশুরী ইউনিয়ন ভূমি অফিসে। আমার কাছে ৬০০০ হাজার টাকা দাবি করে, আমি টাকা দেয়ার পরে আমাকে ৯৮ টাকার কর রশিদ দিয়েছে।

কালিশুরী, বাউফল, পটুয়াখালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRQHN78B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিটিশন

জমির মিটিশন করেছি, তহশিলদার, এসিল্যান্ড কেউই সহযোগিতা করেনি, তার পর DC, UNOস্যার কে বলছি, তার পর করে দিয়েছে, তহসিলদার ১০হাজার টাকা নিয়াছে, তাও ভুল করেছে, পরে আবার UNO sirকে বলেছি, এবং ঠিক করেছি, আমি —, WSH TRAINER সিংগাপুর প্রবাসী। —. ,

ভালুকা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUJ4DEW
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি খারিজ

আমি একটি খারিজ করার জন্য গিয়েছিলাম একজন আমাকে ইনিয়ে বিনিয়ে কত কিছু বললো তারপর উনি আমাকে বললেন এইসব কিছুই লাগবে না যদি আপনি ২৫০০০ টাকা দেন তাহলে কিছুই আপনাকে করতে হবে না সব ঠিক করে দিব.আজ তিন মাস হল এখনো পয্ন্ত আমার খারিজটা করতে পারছি না. ওইখানে আমি যা দেখলাম সরকারি কোন সেবা টাকা ছাড়া দেয় না.

নেএকোনা,কেন্দুয়া,গরাডুবা ইউনিয়ন, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYFZJR6H
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

সেটেলমেন্ট অফিস বিডিএস জরিপ

সকল কাগজপত্র দাখিল করার পরও সন্ধ্যায় তাদের সাথে দেখা করে টাকা দিতে হবে ওনাদের প্রাইভেট অফিসে।

আমিনবাজার, আলমনগর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSWJWBF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারি

পৈতৃক সম্পত্তি নামজারী করার জন্য দালাল, ইউনিয়ন ভূমি কর্মচারী ও ভূমি সহকারী কমিশনারের কথা বলে ঐ টাকা ঘুষ দিতে হয়

ইউনিয়ন ও উপজেলা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLVTKW9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারি আবেদন।

আমি নামজারি আবেদন করেছি। আবেদন করার পর ইউনিয়ন ভুমি অফিসে ফাইল জমা দিতে গেলে অফিস পিউন আমার কাছে 10000 টাকা চায় । আমি ৮০০০টাকা দিছি। 10000 টাকা ছাড়া মেদাম নাকি ফাইল ধরে না। আমার কাছে ভিডিও আছে। এই হলো দেশের অনলাইন সিস্টেম।, অনলাইন আবেদন করার পর কেন আবার মেনুয়াল ভাবে ফাইল ইউনিয়ন ভুমি অফিসে জমা দিতে হবে???????? আমি আমার সব ডকুমেন্টস অনলাইনে আপলোড করেছি।

গাজীপুর, বাড়ীয়া ইউনিয়ন ভুমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2P8TL6
মন্তব্য