সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি করাতে গেলে ২৫০০০ টাকা চায়।আমি ১০০০০ টাকা পয়ন্ত অফার করি কিন্তু সে করবে না।এই টাকা না দিলে সে করাইতে পারবে না।এটা কয়েটা নিউজ করলেও এখনো কেউ ভালো হয় নাই

মিরসরাই, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT45TYHR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমি নামজারি

আমরা 5 জন শরীক মিলে একটা জমির নামজারি করতে ভূমি অফিসে যাই। এখানে দুইজন নায়েব আছে একজন সৎ আরেকজন দুর্নীতিগ্রস্ত। সাৎ জনকে দিয়ে অনেক চেষ্টা করানোর পরও সে কাজটা করতে পারেনি। পরে অসৎ যে নায়েব আছে। সে তিন লক্ষ টাকার বিনিময়ে আমাদের পাঁচ জনের নামজারি করে দিয়েছে।

গাজীপুর সদর, মির্জাপুর ভূমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK356JD4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

ওয়ারিশ সম্পত্তির জমিতে নামজারি করতে টাকা লেগেছে। সরকার যে বলে ১১৭০ টাকা লাগে যা আদও সঠিক না। টাকা না দিলে বহুত নিয়ম কানুন দেখাবে আর আবেদন পেন্ডিং অথবা বিভিন্ন কারনে বাদ দিবে অথচ টাকা দিলে সব হবে। কোন সমস্যা হবে না । এই দেশে লিগাল জিনিস্ও টাকা দিয়ে করতে হয়।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX28DQP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

নাম জারি সরকারি ফি ১১০০ থেকে ১২০০ টাকা কিন্তু ওরা আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করেছে ওই আঠার হাজার টাকা আমি দিয়েছি ওদেরকে অর্থাৎ ভূমি অফিস কে। ভূমি অফিসে অনেক বেশি হয় দুর্নীতি। আমার নাম — আমি একজন প্রবাসী।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZHHHNE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারি আবেদন

নামজারি আবেদন জমা দিলেই সাথে ৫০০ টাকা দিতে হবে। যদি টাকা দেওয়া হয় তাহলে ভালো প্রতিবেদন দিবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে আবেদন বাতিল হবে। এটা সবার জন্য।

আলমডাংগা পৌর ভূমি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHHEGUGM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খাজনা আদায়ে অনিয়ম

একটি দাগের আংশিক জমি ১নং খাস খতিয়ানে এবং ঐ দাগের অবশিষ্ট জমিসহ অন্যান্য জমি মিলে মালিকানা হিসেবে আর এস রেকর্ড হয়েছে। ঐ জমির খাজনা দিতে গেছি তহসিলদার কয় ঐ দাগের খাজনা নেওয়া যাবে না। পরে পিয়ন পাশের রুমে আসেন। পাশের রুমে ডাকে নিয়ে যায়া ৫০ হাজার টাকা দিলে সম্পূর্ণ জমির খাজনা দেওয়ার ব্যবস্থা করি দেব। আমি ৫ হাজার টাকা দিতে রাজি হলাম। কিন্তূ কাজ হলো না এভাবে প্রায় ১ মাস ঘোরার পর তহশিলদারদের ভাগনার মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ দিয়ে খাজনা দিছি। পরে শুনলাম জমির পরিমাণ বেশি হলে এই কাজের জন্যৈ ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়

কুড়িগ্রাম সদর উপজেলা, ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিস, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHHXATT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

BDS survey

কক্সবাজার শহরে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত নতুন ভূমি জরিপ চলমান রয়েছে, এই জরিপে সকল ভূমি মালিকদের নিজ নিজ জমির সকল বৈধ কাগজপত্র (যেমন, জমির দলিল, খতিয়ান, পরিশোধিত খাজনার রশিদ ইত্যাদি) নিয়ে পূর্ব নির্ধারিত সার্ভেয়ার কর্তৃক জমির মালিকানা প্রমাণ সাপেক্ষ নতুন বিডিএস খতিয়ান পাওয়া যায়। এই সেবাটি পেতে আমাকে দুই ধাপে যথাক্রমে, তিন লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকা দিতে হয়েছে, দুজন আলাদা সরকারি কর্মীকে।

Cox's Bazar, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT79Y9AW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

আমি নামজারি করতে আমাদের ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছি পরে তারা নামজারি করতে ২০,০০০ টাকা দাবি করে। আমি তাদেরকে ১৮,০০০ টাকা দিয়ে আমার কাজ সম্পন্ন করেছি।

চাদঁপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVELL3H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি বিক্রি

জমি বিক্রির সময় আমার মায়ের নামে সামান্য ভুল থাকায় তারা ঝামেলা করে এবং অর্থ দাবি করে এক প্রকার বাধ্য হয়েই সাব রেজিস্ট্রার কে অর্থ দিয়ে জ কাজ করতে হয়

কালকিনি মাদারীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKU96GQH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৫ হাজার

নাম জারি

আমার জায়গা নামজারি করতে গেলে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করে পরে আত্মীয়ের মাধ্যমে এটা ৬৫০০ টাকায় করিয়ে আনি আমার কাজটা ৫/৬ দিনের মধ্যে হয়ে যায়।

লাকসাম উপজেলা ভূমি অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTSRTXUD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারী

আমার কাছে নামজারীর জন্য ৫০০০০টাকা চে্যে ছিলো আমি দর কসা কসির পর ২৫০০০টাকায চুক্তি করি।

কটি্যাদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKT3848Z
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

সি এস খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন

আমি ময়মনসিংহ ডি সি অফিসে যাই জমির সি এস খতিয়ানের সার্টিফাইড কপি তুলতে, গিয়ে জিজ্ঞেস করি, আসতে কতদিন সময় লাগবে? বলা হয় ২৫-৩০ দিন, আমি বলি আরো তাড়াতাড়ি পাওয়া যায় না? বলা হয়, যাবে তবে টাকা লাগবে ২০০০, অথচ সরকারি খরচ হয় ১২০ টাকা। তখন আমি আর কাজটা করাই নি।

ময়মনসিংহ সিটি করপোরেশন, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY434VYF
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ঘুস

নারায়ণগঞ্জ দেউলি ভুমি আসিসে আমি UNDP ভুমি অটোমোশন প্রকল্পে DEO হিসেবে 4 মাস যুক্ত ছিলাম এই ভুমি অফিসে দেখেছি জমি বিক্রি করলেও খাজনার তথ্য 26 সালের গুলো সব পকেটে রেজি ২ তোলে না জমি অবশিষ্ট থাকলে মালিকের আবার শুরু থেকে দেয়া লাগে — নামের এক অইট সোষ্টসিং ও — এই কাজের মুল হোতা আগে ULO — ও — তারা বর্তমানে বন্দর ভুমি অফিসে আছে প্রচুর ঘুস খাই ভাগ খায় এখন নতুন ULO ও

নারায়ণগঞ্জ দেউলী ভুমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCE2EP7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

Mutation & land tax

৬২ শতাংশ জমির জন্য আমাকে বলেছে 20,000.00tk খাজনা দিতে হবে। টাকা দেওয়ার পর তারা আমাকে ২৫০.০০ টাকার খাজনা পরিশোধের রিসিট ধরিয়ে দিয়েছে ।

Jamalpur, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY4G8CRC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৭.০ হাজার

খাজনা

আজ আমার বাবার জমিতে খাজনা দেয়ার জন্য আমারা ভুমি অফিসে যাই BRS পর্চা দেখে বলে খাজনা নেবেনা নতুন করে নামজারি করতে হবে তার জন্য ৫টা নামজারি করতে ৬০ হাজার টাকা করে চায় নায়েবের নাম — [redacted]

পদ্মপুকুর ইউনিয়ন ভুমি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHEJTZP2
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১২.০ হাজার

খারিচ/মিউটেশন

মিউটেশন করার জন্য সরকারি খরচ ১১৭০ । কিন্তু ভূমিঅফিস থেকে ক্লিয়ারেন্স দিবেনা এসিল্যান্ড অফিসকে তাই এজন্য ঘুষ দাবী, জমির পরিমান ও দাম অনুযায়ী তা লাখ টাকাও হয়ে থাকে ।

ঢাকা, সাভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCJD2U6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি বাতিলের আবেদন

আমি একটি নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর মিস কেস করি । দীর্ঘ ২ বছর শুনানির পর আমার কাছে ৫০০০০ টাকা ঘুষ দাবি করে ।আমার সকল কাগজপত্র ধারাবাহিকতা ঠিক থাকার পরও আমার আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন । আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানাই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY7KS4BH
মন্তব্য