সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

e-Mutation System

My land mutation application has been rejected several times without any valid or clear reason. When I spoke with the AC (Land) Magistrate to understand the reason for the rejection, he was unable to provide any explanation and simply advised me to reapply. I followed his advice and submitted the application again. Since I had already left the district, my younger brother followed up with the concerned office on my behalf. However, the application was rejected once again. This has become a frustrating and seemingly endless cycle. Although the mutation application process is conducted online and all the required documents are submitted as scanned copies, applicants are also asked to submit

ঘুষ দিইনি
Narsingdi Sadar ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5RXQW5
মন্তব্য
ভূমি অফিস

নামজারি বা মিউটেশন

সরকারি ফি ১১৭০, নায়েবকে ৬০০০ টাকা না দিলে ভুল রিপোর্ট দিবে। টাকা দেই নাই করেছেও তাই। এখন বনে বনে ঘুরি। এখনো হয়নি কাজটি।

ঘুষ দিইনি
ঘারিন্দা ইউনিয়ন ভূমি অফিস, টাংগাইল সদর ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5S57VH
মন্তব্য
ভূমি অফিস

নামজারির আবেদন নাম্বার চেয়েছিলাম

চর কলমি ইউনিয়ন ভুমি অফিসের তোশিলদার —,এই লোকটা আমার থেকে ঘুষ চেয়ে নিয়েছে শুধুমাত্র একটা অনলাইন আবেদন নাম্বার চেয়েছিলাম এই আবেদন নাম্বারটা দেওয়ার জন্য, এবং আমি যে টাকা দিয়েছি এই টাকা নিয়ে সে সন্তুষ্ট হয়নি বারবার ঘুরে ঘুরে শুধু টাকাটা হাতে নিয়ে টাকার দিকে চেয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ ছাড়া কোন কথা বলে না, একটা নামজারির আবেদনে তাকে ১৫ থেকে ২০ হাজার টাকা দেওয়া লাগে।

ঘুষ দিয়েছি
চর কলমি ইউনিয়ন ভূমি অফিস ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRJQJH9T
মন্তব্য
ভূমি অফিস

নাম খারিজ

নাম খারিজ অথবা রেকর্ড সংশোধন। নাম খারিজ অথবা মামলায় রায় প্রাপ্ত কোন রেকর্ড সংশোধন করতে গেলে তারা শতাংশ অনুযায়ী টাকা দাবি করে। ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরাতে থাকে। অনেক সময় কোন কাজ হয় না।

ঘুষ দিইনি
কুড়িগ্রাম সদর ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNWK58KA
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

আমার বাবার নাম সংশোধনের আবেদন করি। নাম সংশোধন ও মিউটেশন সহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এক লাখ টাকা দাবী করেন যার কোন প্রমাণাদি নাই।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MYD2FCSF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

এইখানে প্রতিটা নামজারির জন্য ৫০০০-১০০০০ টাকা চাওয়া হয়। — নামে এক সাবেক ছাত্রলীগের লোক আছে,সে নায়েবের সাথে যোগাযোগ করে সব কন্ট্রোল করে।

ঘুষ দিইনি
৫ নং নোয়ারপাড়া ইউনিয়ন ভুমি অফিস,হাড়গিলা, ইসলামপুর,জামালপুর ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY26GF62
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি আবেদন করিছি। ৫০০০ টাকা নিয়েছে। টাকা ছাড়া খসড়া প্রতিবেদন দিবে না। জুলুম এর শিকার হয়ে টাকা পরিশোধ করছি। না করলে তো নামজারি হবে না। সিরাজগঞ্জ সদর উপজেলার অধীনে খোকশাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে ঘটনা। ঘটনা টি ঘটেছে আর তিন বছর আগে। আজকে এই প্লাটফর্ম পেয়ে মনের আবেগ প্রকাশ করলাম। ঘুষ নেওয়া বাক্তির নাম। —। ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্তা দুর্নীতির এক আখড়া কেন্দ্র খোকসা বাড়ি ইউনিয়ন ভূমি অফিস। সেখানে একই জমির খাজনা বার বার নেয়। বাইরের কয়েকটা দালাল সবসময় অফিসের ভিতরে থাকে তারা কম্পিটার কাজ করে। কিন্তু তারা কোনো সরকারি কর্মচারী না। তাদের একজন নাম — খোকশাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে মুলত তার মাধ্যমে সকল লেনদেন করে। আশা করি ব্যবস্থা নিবেন।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ সদর ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJJSA7E2
মন্তব্য
ভূমি অফিস

পাওয়ার অফ এটর্নি দলিল রেজিস্ট্রেশন

বললো জায়গার পরিমাণ বেশি(১৫ বিঘা) আর আপনি আমার পরিচিত তাই বেশি না মাত্র ১,০০,০০০ টাকা দিয়েন

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK2MUPMZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি উত্তরা ৪ নং সেক্টরের একটা ফ্লাটের নামজারি করতে ৪০০০০ টাকা অতিরিক্ত দিয়েছি । এই ৪০ হাজার টাকা নামজারি বাবদ দিতে হয়েছে। এটা না দিলে নামজারি আটকে রাখা ছিল ৬ মাস।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK675TKB
মন্তব্য
ভূমি অফিস

ভূমি নামজারি

পিতা মাতার রেখে যাওয়া ০.০৭৩৩৩০ একর জমি নামজারি করতে গিয়ে, ভেন্ডর মারফত , গাজীপুর জেলা ভূমি অফিসের সাব রেজিস্টার, কানুন গো সহ বিভিন্ন টেবিলে সব মিলিয়ে প্রায় ১৮০০০ টাকা দেওয়া হয়েছে। যেখানে রেজিস্টার করতে ১২০০ টাকার বেশি খরচ কথা ছিল না। এমন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের বেতন , বোনাস সব কিছু জনগণের টাকায় হওয়ার পর ও তাদের ঘুষ দুর্নীতি কমে না। কারণ তারা উক্ত পজিশনে এসেছেই ঘুষ দিয়ে। সেই টাকা তারা দুর্নীতি করেই উঠিয়ে ফেলে। বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতির আখড়া হলো ভূমি অফিস গুলো। এগুলার কোনো বিচার ইহকালে হবেনা। কারণ কাজ গুলোর জন্যে যাদের রাখা হয়েছে, তাদের দিয়ে দ্রুত কাজ করিয়ে নিয়েই আমরা ঘুষ দেই। আর এই কাজ গুলো বহির্বিশ্বে অনলাইনে হয়ে যায়। ঘুষবিহীন ভাবে।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKBDQBL9
মন্তব্য
ভূমি অফিস

খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান

কর্মচারী আমাকে একটা তালিকা ধরিয়ে দিয়ে বললো আমার মোট জমির খাজনা ৫০০০০ টাকা তাদেরকে ১৫০০০ টাকা দিলে সেই কাজটা হয়ে যাবে, শেষমেশ ১০০০০ টাকায় কাজটা করে দেয়।

ঘুষ দিয়েছি
বুল্লা ইউনিয়ন ভূমি অফিস, লাখাই, হবিগঞ্জ। ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SY35ZS9W
মন্তব্য