All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Paid Land Office ৳8.9K

নামাজারি ও দলিলের নকল

দলিলের নামজারি করতে দেই আমার আম্নার কাছে। ভূমি অফিস থেকে বলা হয় আপনার দলিলের নামজারি করতে ১০০০০ (দশ হাজার) টাকা লাগবে। পরে কিছু কম নিতে বললে বলে ২০০০ হাজার কম দেন। পরে ৮০০০ টাকায় করা হয়েছে। যে নিছে তার নাম —। আবার দলিলের নকল উঠাতে গেলে ২০০০ টাকা দাবি করে। ২০০০ টাকাই দেওয়া হয়। তারপর খাজনা দিতে গেলে বলে ৫০০ টাকা লাগবে। ৬ শতাংশ জমির জন্য ৫০০ টাকা নেয়।

নাগরপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳1.0K

মিউটেশন

ভুমি মিউটেশনের জন্য কাশীপুর ইউনিয়ন ভূমি অফিসে (বরিশাল সদর)গেলে আমার মিউটেশনের রিপোর্ট দিতে বলা হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ১ সপ্তাহ পরে আসেন বলে যেতে বলে। এরপর ১ সপ্তাহ পরে গেলে এক ই কথা বলে। পরে তার অফিসের কর্মচারীর মাধ্যমে জানতে পারি, টাকা না দেওয়ায় আমার রিপোর্ট হচ্ছে না। পরবর্তীতে বাধ্য হয়ে ১০০০ টাকা তাকে প্রদান করি।

বরিশাল সদর, Barishal 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳100.0K

জমি রেজিষ্ট্রেশন

রেজিস্ট্রারের পি এর মাধ্যমে দলিলে বাগান খতিয়ানে নাল, আমি নালে রেজিষ্ট্রেশন করতে ৪১১০০০টাকা সরকারি খরচ দিয়ে রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম,অথছ দলিল মোতাবেক বাগান দিয়ে করলে খরছ অনেক কম,দলিল মোতাবেক হবে না, খতিয়ান যেটা আছে সে ভাবে করতে হবে,আমি রাজি হওয়ায় পরে বলে আরো ২৭৩০০০ টাকা উৎস করদিতে হবে জমির দাম ৫লাখ রেজিস্ট্রি খরছপ্রায় ৭ লাখ,১লাখ ঘুষ দিলে উৎস কর দেওয়া লাগবে না২৭৩০০০ টাকা।

ফেনি, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused Land Office ৳6.0K

নাম জারি

সে বলল, "আপনার ১৬.৫ শতাংশ জমির নাম জারি করতে ৬০০০ টাকা লাগবে, তাছাড়া করা সম্ভব নয়। অন্যেরা এর চেয়ে বেশি নেয়। আপনি পরিচিত তাই কম নিচ্ছি।

ফরিদপুর ভূমি অফিস, ফরিদপুর সদর।, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি ও ভূমিকর

আমার পিতার ভূমিকর দেওয়ার জন্য ঐ অফিসে যাই। নামজারি ও ভূমিকর দিতে চাই। পিয়ন আমার কাগজপত্র যাচাই করে অফিসারকে বলেন, অনেক ত্রুটি। এই ভুল সংশোধন করতে ৪০০০০ হাজার টাকা লাগবে। আমি ৫০০০ টাকা পরিশোধ করেছি। আবেদন করেছি, দেখি কী হয়।

সিরাজগঞ্জ, বেলকুচি, ভাঙ্গাবাড়ি ভূমি অভিস, Rajshahi 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳5.5K

দলিল করা

একটি হেবা দলিল করলাম। আমার বাবা আর এস রেকর্ডের মালিক। রেকর্ড মূলে মালিক। আমাকে ৭০ শতাংশ জায়গা হেবা দলিল করে দিছে। এর জন্য দলিল লেখক চালান দিছে ১৩৫০ টাকা+ স্ট্যাম্প ৬০০ টাকা। কিন্তু ওনি আমার কাছ থেকে নিল ২২০০০/- ( বাইশ হাজার) টাকা। দলিল সাব রেজিস্ট্রার সাহবের কাছে জমা দেওয়ার আগে যারা চেক করে ( সরকারি কর্মচারি) তাদের দেওয়া রাগছে ৫০০০+ ৫০০ + ২২০০০ = ২৭৫০০/-

বিশ্বম্ভরপুর, Sylhet 25 August 2026 1 views
0 Comments
Only demanded Land Office ৳4.5K

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য,

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য, ৪৫০০ টাকা চেয়েছে, বললাম সাথে অমুকে নিয়ে আসব সে বলে অমুকে আনতে হবে কেন কাউকে নিয়ে আসবেন না। একা আসবেন।

ময়মনসিংহ হালুয়াঘাট রেজিস্ট্রেরি অফিস, Mymensingh 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳170.0K

নামজারি

পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসে দাদার নামে দলিল ছিলো ১৯৭৩ সালের ২০২৪ সালে খারিজ করতে শতাংশ প্রতি ১০,০০০ টাকা চাওয়া হয় এবং সব কিছু আপডেট ও ঠিক থাকলেও ১০,০০০ টাকা লাগে বলে জানানো হয়। বাধ্য হয়ে ১৭ শতাংশ জমি ১৭০০০০ দিয়ে নামজারি করি এবং এই অভিসাপ থেকে রক্ষা পাই। আগে ঘুষ ছিলো, এখন জমির বাজার দামের উপর পার্সেন্টিস চায়।

মুন্সিগঞ্জ সদর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳12.0K

নামজারি

আপনার জমি রেলওয়ে জমি অন্তভুক্ত আছে বলেছিল স্যারের সাথে আলাপ করে কিছু করা যায কি না পরে গেলে বলে যাবে তবে ১২০০০ টাকা লাগবে । আসলে সে জমি রেলওয়ে জমি অন্তভুক্ত ছিল না

সৈয়দপুর, Rangpur 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳1.2K

ভুমি উন্নয়ন কর

আমি মুলত খাজনা দিতে যাই, আমার কাছে ৫হাজার টাকা চেয়েছিলো পরে আমি অনেক কষ্টে ২হাজার টাকায় কাজটা করি, যেখানে আমাকে রশিদ দিয়েছে মাত্র ৮০০ টাকার৷ তবুও তহসিলদার আমার পরিচিত ছিলো দেখে কিছুটা কম নিছে৷

রনচন্ডী ইউনিয়ন, Rangpur 25 August 2026 1 views
0 Comments
Paid Land Office ৳10.0K

মিউটেশন এবং খাজনা

মিউটেশন এবং খাজনা করার জন্য ১০ হাজারের নিচে করে দেয় না, যদিও রিসিটে লেখা থাকে মিউটেশন ১১০০ এবং খাজনা ১২২ টাকা, না দিলে করে দিবে না, সরাসরি হুমকি, প্রয়োজন আমার তাই দিতে বাধ্য

এনায়েতপুর ভুমি অফিস, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 1 views
0 Comments