সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৯০ লাখ

নামজারি (Mutation) লোহাগড়া ভূমি অফিস

নামজারির কারণে সাব-রেজিস্ট্রার আমাদের কাছ থেকে ৬ লাখ টাকা দাবি করেন। এর মধ্যে তিনি নিজে ১ লাখ টাকারও বেশি নেন , কাজ দ্রুত করে দেওয়ার জন্য তিনি ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা। এছাড়াও কিছু তথাকথিত রিপোর্টার আছে, যারা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবে না—এই কারণে তারাও এর একটি অংশ নেয়।আমাদের জমি লোহাগাড়া , জমি ২০ শতক সাব-রেজিস্ট্রার তার অফিস সময়ের বাইরে মাত্র ১৫ মিনিট অপেক্ষা করার জন্য অতিরিক্ত ২৫,০০০ টাকা দাবি করেন। সব মিলিয়ে তিনি আমাদের কাছে ৬ লাখ টাকা দাবি করেন, অথচ আমরা তার টেবিলে সরকার নির্ধারিত ফি-এর যে তালিকা দেখেছি, সেখানে একই কাজের সরকারি খরচ ছিল মাত্র প্রায় ১ লাখ টাকা। শেষ পর্যন্ত আলোচনা করে আমরা ৪ লাখ ৯০ হাজার টাকায় সবকিছু মীমাংসা করি এবং পুরো ৪,৯০,০০০ টাকা পরিশোধ করি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.৫ হাজার

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য,

দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য, ৪৫০০ টাকা চেয়েছে, বললাম সাথে অমুকে নিয়ে আসব সে বলে অমুকে আনতে হবে কেন কাউকে নিয়ে আসবেন না। একা আসবেন।

ময়মনসিংহ হালুয়াঘাট রেজিস্ট্রেরি অফিস, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭২.০ হাজার

ড্রাফট খতিয়ান এবং নামজারি কেস অনুমোদন

সরকারি আইন অনুযায়ী ১১৭০ টাকা ফি হলেও। তাড়া বলে এসব কাগজে কলমে হলেও তাড়া তাদের অফিসিয়াল কাজ করার জন্য এসব নিয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন ও নামজারি তাদের হাত দিয়েই হয় তাই তাদের কে চা খেতে দিতে হবে। একরকম জিম্মি দশায় বাধ্য হয়েই পয়সা গুনতে হয়েছে

রংপুর এবং লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমি রেজিষ্ট্রেশন

রেজিস্ট্রারের পি এর মাধ্যমে দলিলে বাগান খতিয়ানে নাল, আমি নালে রেজিষ্ট্রেশন করতে ৪১১০০০টাকা সরকারি খরচ দিয়ে রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম,অথছ দলিল মোতাবেক বাগান দিয়ে করলে খরছ অনেক কম,দলিল মোতাবেক হবে না, খতিয়ান যেটা আছে সে ভাবে করতে হবে,আমি রাজি হওয়ায় পরে বলে আরো ২৭৩০০০ টাকা উৎস করদিতে হবে জমির দাম ৫লাখ রেজিস্ট্রি খরছপ্রায় ৭ লাখ,১লাখ ঘুষ দিলে উৎস কর দেওয়া লাগবে না২৭৩০০০ টাকা।

ফেনি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন এবং খাজনা

মিউটেশন এবং খাজনা করার জন্য ১০ হাজারের নিচে করে দেয় না, যদিও রিসিটে লেখা থাকে মিউটেশন ১১০০ এবং খাজনা ১২২ টাকা, না দিলে করে দিবে না, সরাসরি হুমকি, প্রয়োজন আমার তাই দিতে বাধ্য

এনায়েতপুর ভুমি অফিস, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমাকে বলা হয়েছে, আপনি নিজে নিজে এসব কাজ করতে গেলে আপনাকে পাঁচ থেকে ছয় বার ঢাকায় আসতে হবে। যেহেতু আমি ঢাকার বাইরে থাকি এবং বারবার ঢাকায় এসে আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার তাই একবারে বিশ হাজার টাকা দিলে আমার নামজারি কমপ্লিট করে আমাকে পাঠায় দিবে। আমি আমার সঙ্গে থাকা পেপারগুলো উনাকে দেখানোর পরেও উনি আরো অনেকগুলো পেপার সাইজ যেগুলোর নামজারির সঙ্গে সম্পৃক্ত না। শেষ পর্যন্ত আমি টাকা দিয়ে কন্টাক করি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.৫ হাজার

ভূমি অফিস সহকারী ফারুকের ঘূষ বানিজ্য।

পৈত্রিক সম্পত্তি নাম খারিজ করতে অনলাইনে কাজটি করার জন্য অফিস সহকারী ফারুক প্রতারনা ও বিবিধ কুটকৌশলে সরকার নির্ধারিত ফি ১১৭০/-টাকার স্থলে মোট তিন কিস্তিতে (১৫০০০+২০০০০+৭০০০) সর্বমোট ৪২,০০০/-টাকা নগদ টাকা গ্ৰহন করেন। এছাড়াও উপজেলা ভূমি অফিসের কানুনগো ও অফিস খরচ বাবদ আরো ৮৫০০/- টাকা ঘুষ নেন।

চট্টগ্রাম (অন্যান্য), চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

দলিল/ভূমির কাগজপত্র যাচাই ও প্রত্যয়ন

আফতাবনগর ভূমি অফিসে কাগজপত্র যাচাই করার নামে ১,০০০ টাকা ঘুষ চেয়েছে। টাকা না দিলে ফাইলে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

ভুমি কর পরিশোধ

ভুমি কর পরিশোধ করার জন্য গেলে ২৫০০০০ টাকার কথা বলে আর ৮০০০০ হাজার টাকা ঘুস দিলে ১০০০০০ টাকা হয়ে যাবে তার মানে ৮০০০০০ টাকা ঘুস ১০০০০ টাকা কর পরিশোধ এর স্লিপ দিবে।

শঠিবাড়ী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির নামজারি

আমি একটা নামজারি আবেদন করিয়াছি কানুনগো সারবেয়ার এবং এসিল্যান্ডের সহকারী মিলে ৭০০০ টাকা চেয়ে নেয় এবং আমার নামজারিটা করে দেয় নাই ভান্ডারিয়া উপজেলার ভুমি অফিস ঘুস ছাড়া কাজ করে না

ভান্ডারিয়া উপজেলা ভুমি অফিস, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটিশন

একটা মিউটেশন করতে দিয়েছিলাম ৫ হাজার টাকা চুক্তিতে পরে সেটি এসিল্যান্ড প্রত্যাখ্যান করে দেয় পরবত্যিতে ১০ হাজার চুক্তি করেলে কাজ তা করে dey

ঢাকা ফরিদপুর রূপপাত, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

সেবা টির নাম ,জমি নামজারি করা। ২২ শতাংশ জমি নাম জারি করতে আমার কাছে খরচ চাইছে বিশ হাজার টাকা। অথচ সরকারি খরচ ১১৭০ টাকা আমি সেটা প্রত্যাখান করে চলে আসছি। আমি কোন ঘুষ দিয়ে জমি নামজারি করাবো না আমি চাচ্ছি সরকার নির্ধারিত ১১৭০ টাকা দিয়ে নামজারি করতে।

সনমান্দি ইউনিয়ন, ওলিপুরা ভূমি অফিস। সোনারগাঁও , নারায়ণগঞ্, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯০.০ হাজার

ঘুষ

আমার নানি নামে এক হানি জমি ছিল,, নানি ওয়ারিশ হচ্ছে এক ছেলে দুই মেয়ে, এক ছেলে হচ্ছে আমার মামা, মামা পুরাই এক খানি জমিন তার নামে বি এস জরিপ করে ফেলেছিল, ওয়ারিশ সূত্রে আমার মামাতো ভাইয়েরা তাদের নামে জায়গাটা আবার জরিপ করে ফেলেছে, আমি সেই জরিপ কেটে আমার মায়ের অংশটুকু আনার জন্য আমাকে ৯০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল, আমার মায়ের ৫ ঘন্টা জমির দাম ছিল তিন লাখ টাকা,আর আমাকে ঘুষ দিতে হয়েছিল ৯০ হাজার টাকা, আর আমার সময় ব্যয় হয়েছিল চার বছর, চার বছর আমি ৫০ বার উপরে ভূমি অফিসে যেতে হয়েছিল, তার মাঝেও ভুমি অফিসের ভিতরে কতজনকে ৫০০ টাকা ১০০০ টাকা কত বার যে দিয়েছি তা আমার হিসাব নাই ? আমার মায়ের পাঁচগান্ডা জায়গার মূল্য ছিল তিন লক্ষ টাকা

হাটহাজারী ভূমি অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

আগস্ট ২০২৬ তারিখ । ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার কাছে নামজারির জন্য ৭ হাজার টাকা দাবি করে । টাকা না দিলে নামজারি বাতিল হয়ে যাবে বলে । এজন্য নিরুপায় হয়ে তাদের টাকা দিতে বাধ্য হই ।

বেতিলা, মানিকগঞ্জ সদর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খাজনা প্রদান

আমার একটি জায়গার খাজনা দিতে গেলে ৫০ হাজার টাকা দাবি করে। অথচ খাজনার পরিমান হল ১৮০০ বা ১৯০০ টাকা হিবে। পরে আমি তহসিলদার এর সাথে রাগ করে চলে আসছি। এখানে একটা ঝাড়ুদার আছে। সে টাকা ছাড়া চলে না। সে সবচেয়ে বড় দুরনিতিবাজ৷

Habiganj, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

সব কাগজপত্র ঠিক থাকার পরও নামজারির কাজটি দীর্ঘদিন সফটওয়্যারের পেন্ডিং রাখে । পরবর্তীতে ঘুষের অর্থ পরিশোদের পর কাজটি করে দেয় এবং আর কোন অতিরিক্ত ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হয়নি ।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি করতে গিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও এসিলেন অফিসের সার্ভেয়ার কে এই টাকা দিতে হয়েছে।

নরসিগ্দী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির রেকর্ড এর জন্য

দাবি করা হয়েছিল ৪০ হাজার পরে বলে সামনে কোরবানি ঈদ স্যারের খরচ বেশি

ঢাকার খিলখেত ভূমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্ভুক্ত তিলনা ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ঘুষখোর এর নাম হলো —। আমার কিছু জমি নামজারি করার বিনিময়ে আমার থেকে ১০ হাজার টাকা নেয়। প্রথমের দিকে আমি টাকা না দেয়ার কারণে আমার আবেদন বিলম্ব করে, পরে টাকা দেয়া মাত্রই তা কমপ্লিট হয়।

তিলনা ইউনিয়ন, সাপাহার, নওগাঁ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য