সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১.০০ লাখ

জমির পর্চা বের করতে

নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল ইউনিয়ন ভূমি অফিসে আমি আমার মায়ের উত্তরাধিকার সম্পত্তির খারিজ বের করার জন্য গিয়েছিলাম । বারবার সেখানে গিয়ে কোন লাভ হচ্ছিল না তারা আমাকে বিভিন্ন হাইকোর্ট জজকোর্ট দেখাচ্ছিলো । সবশেষে আমার কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবি করে ভূমি অফিসের এক কর্মচারী। আমি প্রথমে দিতে অস্বীকৃতি জানালে তারা আমার কাজটি আর করে দেয় না। কিন্তু পরবর্তীতে নিরুপায় হয়ে আমি এক লক্ষ টাকায় রাজি হয়ে গেলাম। এখন এক লক্ষ টাকা দিয়ে তার কাছ থেকে আমি আমার মায়ের উত্তরাধিকারে পাওয়া জমির খারিজ নিয়ে এসেছি যে কাজের সরকারি মূল্য ছিল শুধুমাত্র বারোশো টাকা

মরজাল,রায়পুরা, নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳১৫.০ হাজার

নামজারি আবেদন

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায় নিয়ে একটি নামজারি সম্পাদনের জন্য সহকারী ভূমি কর্মকর্তা এর নিকট গেলে তিনি আমার কাছে ১৫০০০/- টাকা দাবি করেন, এবং তিনি এটাও বলেন যে টাকা না‌ দিয়ে অনলাইনে আবেদন করলে তিনি আবেদন অসম্পূর্ণ হিসেবে রিপোর্ট করে খারিজ করে দেবেন।

নেহালপুর মৌজার, মনিরামপুর, যশোর।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳২০

খাজনা

এখানে প্রায় অধিকাংশ লোকের থেকে এইভাবেই নিরবে ঘুষ লেনদেন হয় আমিও খাজনা পরিশোধ করতে গেলে আমাকে রশিদ দেয় 150 টাকার কিন্তু দাবি করে 20,000 দেওয়া ছাড়া কোন উপায় নেই

মধুপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳২.০ হাজার

খতিয়ানে করনিক ভুল

আমার একটি খতিয়ানে পিতার নাম ভুল হয়েছে সংসধনের জন্য আবেদন করিয়া সকল কাগজ দলিল দিয়েছি তারপর ভান্ডারিয়া ভুমি অফিসের কানুনগো ২০০০ টাকা চা খাওয়ার কথা বলে নিয়েছে কিন্তু আমার কাজ এখনো সংসধন করে দেয় নাই

ভান্ডারিয়া, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ghush.site ৳২.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন এর সময় রেকর্ডে বাড়ি থাকার কারনে দলিল প্রতি ২০০০ টাকা দাবি করেছে, সাবরেজিস্টার।

কালুখালী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳৪০.০ হাজার

নাম জারি বিরুদ্ধে আপত্তি

আমার একটা জায়গা অন্য জনের নামে নামজারী হয়ে গেছে, আমি সেই টা বাতিল করার জন্য ভূমি অফিসে মিস মামলা করি,আমার সব ঠিক আছে, মানি আমার দলিল আগে ওনার পরে, এখন সেই টার শুনানির জন্য কোন তারিখ দিচ্ছে না,টাকা দিলে আদেশ করে দিবে,,,,

চট্টগ্রাম পটিয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳৮০.০ হাজার

মিউটেশন

আমি ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল, ক্যান্টনমেন্ট, ঢাকা তে জোয়ার সাহারা মৌজায় একটি ০৩(তিন) কাঠা জমির মিউটেশন করার জন্য আবেদন করি। যাহা এখনও অপেক্ষমান অবস্থায় আছে। সরকারি ফি আনুমানিক ১১০০-১২০০ হইলেও তারা ৮০০০০ হাজার টাকা দাবি করেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি অন্য ভূমি অফিসে ১৭০০০-২০০০০ হয়ে যায়। এত বিসাল পরিমান টাকা না দেওয়ায় তারা আমার ফাইলটি আটকে রেখেছে।

ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল, ক্যান্টনমেন্ট, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳১০.০ হাজার

জমি খারিজ করা

জমি খারিজ এর জন্য খাজনা পরিশোধ করতে গেলে ইউনিয়ন ভুমি উপ সহকারী খাজনা বাবদ ২৩০০ টাকার বিপরীতে ২০০০০ টাকা দাবি করে। বলে " অনেক খরচ, এ সি ল্যান্ড স্যারকে দিতে হবে, না হলে খারিজ করা যাবে না" আমি প্রত্যাখ্যান করেছি, এখনও খাজনা দিতে পারি নি বলে, জমি খারিজ করা হয় নি।

গাইবান্ধা, উপজেলা : সদর, ইউনিয়ন : বল্লমঝাড়, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳৬.০ হাজার

নামজারি

ইউনিয়ন ভূমি অফিস। যেখানে সরকারি ফি আওব মিলিয়ে ১১৭০ সেখানে সে বলেছে ৬০০০ টাকা দিলে করে দিবে।

গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳২০.০ হাজার

জমি নাম জারি

আমি ২০১৪ ২০ এবং ২৫ সালে জমি খারিজ করেছি নামজারি করেছি আর কি তো তুলনামূলক প্রায় 20 কোন টাকা বেশি দিন উনারা করতে চাবে না তোমাদেরকে টাকা না দিলে বা অনেক লেট করবে

নরসিংদী রায়পুর রাধানগর ইউনিয়, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৩.০ হাজার

নামজারি তথ্য জাচাই

নামজারির প্রথম স্তরে ফাইল জমার সাথে ১০০০ টাকা না দিলে ফাইল নেয় না,নামজারি করে আনলে সেটি জমা দিলে আবারও ১০০০ টাকা দিতে হয় না হলে কাজ হয় না। মানুষ জমির খতিয়ান নিবে তাতেও ১০০ টাকা করে নেওয়া হয়, সেবা ২০ মিনিট এর অধিক সময় হলে টাকার পরিমান বাড়ে

আলাইয়ারপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳৫০০

খতিয়ান উত্তোলন, নায়েব এর রিপোর্ট প্রদান

তদন্ত প্রক্রিয়া প্রদানে নায়েবের রিপোর্ট জমা। খতিয়ান উত্তোলনে অফিস সহায়কের বাড়তি টাকা চাওয়া।

বেড়া, পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য