সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নাম জারি

সে বলল, "আপনার ১৬.৫ শতাংশ জমির নাম জারি করতে ৬০০০ টাকা লাগবে, তাছাড়া করা সম্ভব নয়। অন্যেরা এর চেয়ে বেশি নেয়। আপনি পরিচিত তাই কম নিচ্ছি।

ঘুষ দিইনি
ফরিদপুর ভূমি অফিস, ফরিদপুর সদর। ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKALH73C
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমার পারিবারিক উত্তরাধিকারি সুত্রে পাওয়া জমি গুলো নামজাড়ী করতে পারছিলাম না, কারন কোন বন্টননামা দলিল নাই। টাকা দিলাম আর এক দিনে নামজারী হয়ে গেল।

ঘুষ দিয়েছি
বালিয়াটি ৳১.২৫ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKLRR7QA
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রেশন

রেজিস্ট্রারের পি এর মাধ্যমে দলিলে বাগান খতিয়ানে নাল, আমি নালে রেজিষ্ট্রেশন করতে ৪১১০০০টাকা সরকারি খরচ দিয়ে রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম,অথছ দলিল মোতাবেক বাগান দিয়ে করলে খরছ অনেক কম,দলিল মোতাবেক হবে না, খতিয়ান যেটা আছে সে ভাবে করতে হবে,আমি রাজি হওয়ায় পরে বলে আরো ২৭৩০০০ টাকা উৎস করদিতে হবে জমির দাম ৫লাখ রেজিস্ট্রি খরছপ্রায় ৭ লাখ,১লাখ ঘুষ দিলে উৎস কর দেওয়া লাগবে না২৭৩০০০ টাকা।

ঘুষ দিইনি
ফেনি ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTFCRF2E
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভূমির নামজারির জন্য নিজে উপস্থিত হয়ে কয়েক দিন চক্কর কাটা এভয়েড করতে এক হাজারের স্থলে সাত হাজা টাকা প্রদান করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ডুমুরিয়া, খুলনা ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KH4Y5WJD
মন্তব্য
ভূমি অফিস

জমি মিউটেশন

আমি দলিল উপস্থাপন করে নিজ নামে মিউটেশন করার আলোচনা করার সময় বিভিন্ন খরচাপাতির জন্য টাকার কথা বলে, আমি পরে করাব বলে চলে আসি,

ঘুষ দিইনি
পিরোজপুর ৳৬.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BR4P5A2W
মন্তব্য
ভূমি অফিস

দলিল করা

একটি হেবা দলিল করলাম। আমার বাবা আর এস রেকর্ডের মালিক। রেকর্ড মূলে মালিক। আমাকে ৭০ শতাংশ জায়গা হেবা দলিল করে দিছে। এর জন্য দলিল লেখক চালান দিছে ১৩৫০ টাকা+ স্ট্যাম্প ৬০০ টাকা। কিন্তু ওনি আমার কাছ থেকে নিল ২২০০০/- ( বাইশ হাজার) টাকা। দলিল সাব রেজিস্ট্রার সাহবের কাছে জমা দেওয়ার আগে যারা চেক করে ( সরকারি কর্মচারি) তাদের দেওয়া রাগছে ৫০০০+ ৫০০ + ২২০০০ = ২৭৫০০/-

ঘুষ দিয়েছি
বিশ্বম্ভরপুর ৳৫.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYJ276JF
মন্তব্য
ভূমি অফিস

নামজারী পরে ভূমি উন্নয়ন কর

আমি নামজারী পরে ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে। আমার কাছে প্রথম ৩০০ টাকা চাই। তার পরে বলে ৬০০টাকা চাই। না দিলে আমার কাজ করবে না। আমি বাধ্য হয়ে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
যশোর,ঝিকরগাছা থানা, শিমুলিয়া ৳৯০০
২৫ আগস্ট ২০২৬ KHMTE7GF
মন্তব্য
ভূমি অফিস

Mutation online update

মূলত আমি একটি নামজারূর আবেদন করেছিলাম তাহা ১৮/৮/২৬ সিলেট মহোদয় অনুমোদন করেন তার পরও শুধুমাত্র অনলাইন করতে গড়িমসি করেছে

ঘুষ দিইনি
বোয়ালখালী ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDPUDD4
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আপনার জমি রেলওয়ে জমি অন্তভুক্ত আছে বলেছিল স্যারের সাথে আলাপ করে কিছু করা যায কি না পরে গেলে বলে যাবে তবে ১২০০০ টাকা লাগবে । আসলে সে জমি রেলওয়ে জমি অন্তভুক্ত ছিল না

ঘুষ দিয়েছি
সৈয়দপুর ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNNE8M4P
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অফিস সহকারী ফারুকের ঘূষ বানিজ্য।

পৈত্রিক সম্পত্তি নাম খারিজ করতে অনলাইনে কাজটি করার জন্য অফিস সহকারী ফারুক প্রতারনা ও বিবিধ কুটকৌশলে সরকার নির্ধারিত ফি ১১৭০/-টাকার স্থলে মোট তিন কিস্তিতে (১৫০০০+২০০০০+৭০০০) সর্বমোট ৪২,০০০/-টাকা নগদ টাকা গ্ৰহন করেন। এছাড়াও উপজেলা ভূমি অফিসের কানুনগো ও অফিস খরচ বাবদ আরো ৮৫০০/- টাকা ঘুষ নেন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম (অন্যান্য) ৳৫০.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDJLW8J
মন্তব্য প্রমাণ আছে
ভূমি অফিস

নামজারি

সেবা টির নাম ,জমি নামজারি করা। ২২ শতাংশ জমি নাম জারি করতে আমার কাছে খরচ চাইছে বিশ হাজার টাকা। অথচ সরকারি খরচ ১১৭০ টাকা আমি সেটা প্রত্যাখান করে চলে আসছি। আমি কোন ঘুষ দিয়ে জমি নামজারি করাবো না আমি চাচ্ছি সরকার নির্ধারিত ১১৭০ টাকা দিয়ে নামজারি করতে।

ঘুষ দিইনি
সনমান্দি ইউনিয়ন, ওলিপুরা ভূমি অফিস। সোনারগাঁও , নারায়ণগঞ্ ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK58BAXH
মন্তব্য
ভূমি অফিস

নামের করনিক ভুল সংশোধনের জন্য

টাকা ছাড়া কোনো কাজ করে না। নামের করনিক ভুল সং শোধনের জন্য আমার কাছ থেকে ১৫০০০ টাকা নিছে,শরিয়তপুর জেলা,ভেদরগঞ্জ থানা, ভুমি অফিসের সহকারী অফিসার —।

ঘুষ দিয়েছি
শরিয়তপুর ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKYJFNEN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আগস্ট ২০২৬ তারিখ । ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার কাছে নামজারির জন্য ৭ হাজার টাকা দাবি করে । টাকা না দিলে নামজারি বাতিল হয়ে যাবে বলে । এজন্য নিরুপায় হয়ে তাদের টাকা দিতে বাধ্য হই ।

ঘুষ দিয়েছি
বেতিলা, মানিকগঞ্জ সদর ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKXJ3HZU
মন্তব্য