সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

Namjari

Namjari korte Sorkari free lage 1100 takar moton. Ami Nijei bhumi office jai and namjari korte bolle amake prothome bole total 25000 taka lagbe pre ami unake kaz ta dey but kichu din pore uni abar bole amar ar kichu papers ready nai tar jonno r o 15000 taka lagbe pore ami unar k believe kori nai ami amar porichito ekjon k dea korai uni 35000 takay kaz ta kore dey. Mane 1000 takar kaz ami 35000 hazar taka dea korechi. But ami 1100 taka dea korate cheachilam but amar onk porichito lok tara online try korechilo kintu lav hoi nai tader file hold kore rekhechilo. pore taka dea ei korano lagche. Ami khub e berioktto ei Govt. office er ghus er bapare. Er bruddhe ekta kichu kora dorkar.

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKMZ8K9P
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নামজারির আবেদন করেছিলাম। আবেদন সাবমিট করার নামে বেতালপাড়া ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন — আমার কাছ থেকে ১০০০০ টাকা নিয়েছে।

ঘুষ দিয়েছি
যশোর ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHCLTJUD
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি

নামজারি করার সরকারী ফি সব ইঙ্কলুডেড ১১৭০ টাকা। কিন্তু আমার কাছে ১১০০০ টাকা দাবি করা হয়েছে। বলা হয়েছে নয়তো বিভিন্ন ঝামেলা দেখিয়ে নামজারী হোল্ড করে রাখা হবে।

ঘুষ দিইনি
মুন্সীগঞ্জ ৳১১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKC28HCA
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান উত্তোলন

জমির খতিয়ান তুলতে গেলে সরকারি খরচ বাদেও এক্সট্রা টাকা দিতে হয়েছে, ঘুষ ছাড়া কোন ভাবেই কাজ করে দেই নাই। বাদ্ধ হয়ে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
পাংশা, বাহাদুরপুর। ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKM87FE3
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান উত্তোলন, নায়েব এর রিপোর্ট প্রদান

তদন্ত প্রক্রিয়া প্রদানে নায়েবের রিপোর্ট জমা। খতিয়ান উত্তোলনে অফিস সহায়কের বাড়তি টাকা চাওয়া।

ঘুষ দিইনি
বেড়া, পাবনা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RJRHUBEF
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

প্রথম আপত্তি করে ঐ দাগে খাস আছে নতুন রেকর্ডে ভলিয়ম না আসা পর্যন্ত কিছু করার নাই। পরে নতুন রেকর্ডকৃত মূল খতিয়ান দেখালে বলে ভলিউম আসে নাই খাজনা নেয়া যাবে না। এস এ খতিয়ান অনুযায়ী খাজনা নিতে বললে ইউনিয়ন ভুমি অফিসার জানায় ঐ দাগ জলমহাল অংশ তাই খাজনা নেয়া যাবে না। রেকর্ডে জমির শ্রেণী ডাঙ্গা লেখা আছে এই তথ্য দেখালে ইউনিয়ন ভুমি অফিস থেকে ভুতুড়ে কারণ দেখিয়ে নামজারি করা যাবে না বলে আপত্তি করছে। একটার পর একটা নতুন অভিযোগ। বাবা ও দাদাদের খতিয়ান এবং বাবার নামের নামজারির কাগজ বিডিএস রেকর্ড দেখিয়েও সমাধান হয়নি। তারা পনেরো হাজার টাকা দাবী করে সমাধান করার জন্য। তারা জানায় এসিল্যান্ড অফিসার জানতে পারলে আর নামজারি হবে না। তাকে না জানিয়েই করতে হবে। অথচ আমার সকল কাগজ আপডেট করা। হাল সালের খাজনাও পরিশোধ করা।

শুধু দাবি করেছে
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNK6LRSU
মন্তব্য
ভূমি অফিস

রাজউক বরাদ্দকৃত জমির খাজনা ভূমি অফিসে যাচাই।

আমার স্যারের রাজউক বরাদ্দকৃত জমির খাজনা যাচাই করতে বাউউনিয়া ভূমি অফিসে গেলে একাধিক ব্যক্তির টেবিলে ঘুরে বালাম বহি দেখতে হয়। কাজ শেষে ধনযবাদ দিয়ে উঠে আসার সময় ৬০ বছর বয়সী দাড়ি ও নূরানি চেহারার এক মুরুব্বি সার্চ চার্জ চান। আমি ১০০ টাকা দিলে তিনি বেজার হয়ে বলেন, "১০০ টাকা কেউ দেয় নাকি?" বাধ্য হয়ে ওই ১০০ টাকা রেখেই আমি চলে আসি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৫ আগস্ট ২০২৬ DKEMVCX8
মন্তব্য
ভূমি অফিস

Mutation

আমার মায়ের কেনা একটা জমি ছিল যা বিক্রি করার সময় খারিজ আর ট্যাক্স কাগজ দরকার ছিল। অনলাইনে আবেদন করার পর রিজেক্ট করে দেয়। পরে অফিশে যেয়ে ৫০০০ টাকা দিয়ে করাতে হয়েছে। কোন অতিরিক্ত কাগজ চায় নাই। আগে যা দিয়েছি তা দিয়েই কাজ হয়েছে।

ঘুষ দিয়েছি
কাপাসিয়া ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTB7ZHC
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ বা নামজারি

আমার বাবা জমি খারিজ করার জন্য বহুদিন ধরে ঘুরতেছে কিন্তু করতে পারতেছে না একজন অফিসার ১৪ হাজার টাকা চাইছে খারিজ করে দিবে বলে অগ্রিম ৯ হাজার টাকা নিয়েছে কিন্তু পরে তাকে আর খুঁজে পাচ্ছে না বা করে দেয় নাই পরে , বাবা আবার জমে খারিদের জন্য অফিসে গেলে আবার শুধু এই কাগজ নিয়ে আসেন বলে ঘোড়াচ্ছে গতকাল যখন একজন 5000 টাকা চাইছে আব্বা দিয়ে দিয়েছে তখন কাজগুলা করে দিচ্ছে টেবিলগুলো পার করে দিচ্ছে আবার বলেছে মেইন অফিসার যে এসিল্যান্ড সিগনেচার করে ওনি ঘুষ খায় এখন উনাকেও টাকা দিতে হবে এখন কোন কত টাকা দিতে হবে পরবর্তীতে জানানো হবে

ঘুষ দিয়েছি
বনপাড়া ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ9PX4L5
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

ভূমি নামজারীর জন্য আবেদন করি। ভূমি অফিসের তশীলধার রিপোর্ট দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করেন। না দিলে বলে যে কাগজে ঝামেলা আছে নামজারি হবে না। এইসব বলে প্রায় ২০ দিন ঘুরাইসে আমাকে। কিন্তু আমার কাগজে বিন্দু পরিমাণ ত্রুটি না থাকা সত্ত্বেও টাকা দশ হাজার দেওয়ার পরে উনি রিপোর্ট দিছে। এর আগে রিপোর্ট দেন নায়। বরিশাল ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRS6W6PN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি ও খাজনা

কোন টাকা দাবি করা হয়নি,কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিল না,অন্যদের কাছে জেনেছি টাকা দিলে কাজ তারাতাড়ি হবে।টাকা বিকাশে নিয়েছে। দালাল আছে তাদের।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNHK2Q37
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

আমি জানি জমি খারিজ করতে কোনো টাকা লাগে নাহ, কিন্ত তারা টাকা ছাড়া কোনো কাজ করে নাহ। অফিস সহায়ক থেকে শুরু করে অফিসার সবাই টাকা নেয়।

ঘুষ দিয়েছি
নান্দাইল ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYHX92MR
মন্তব্য