দখলের রিপোর্ট
মামলাদিন সম্পত্তিতে কার দখল বিদ্যমান সেই রিপোর্ট প্রদান তৈরি করতে
নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
মামলাদিন সম্পত্তিতে কার দখল বিদ্যমান সেই রিপোর্ট প্রদান তৈরি করতে
জমির খাজনা নির্ধারিত ফি থেকে অতিরিক্ত পরিশোধ
নামজারি আবেদন ককরেছিলাম, তহসিল অফিস হতে নামজারি প্রস্তাব পাঠানোর জন্য ৬০০০ নিয়েছিল। পরে জানালো অনলাইনে আমার খতিয়ানে প্রিন্টিং ভূল থাকার কারনে প্তেব দিতে পারবে না। অনলাইনে খতিয়ান সংশোধন করতে হবে। এর জন্য এসি ল্যান্ড অফিসে আবার ১০০০ টাকা দিলাম। এদিকে সময়ের বাধ্যবাধকতা দেখিয়ে আমার নামজারি আবেদন খারিজ করে দেয়া হলো।এখন আমাকে পুনরায় সরকারি ফি প্রদান করে নামজারি আবেদন করতে হবে। এক্ষেত্রে আমার কোন ভূল না থাকাসত্তেও আর টাকা সময় দুটোরই অপচয় হলো। এটি একটি নমুনা মাত্র, এ ধরনের ঘটনা চান্দগাও ভূমি অফিসের ক্ষেত্রে নিত্যদিনের ব্যাপার।
আমি জমি নামজারি করতে যাই তখন একটি ছোটো ভুল দেখিয়ে ৩০ হাজার টাকা চায়, আর কোনো ভুল না থাকলেও তারা নাকি ৬ হাজার টাকা করে নেয়,
টাকা না দিলে দলিলের বিভিন্ন জিনিস ভুল ধরে এটা হবে না এভাবে হবে না এটা সমস্যা এটা সমস্যা । টাকা দিলে কোন সমস্যা নাই সব সমস্যার গায়েব হয়ে যায়।
আমার বাবা আমাদের নামে জমি হেবা করতে গিয়েছিলেন , তখন তারা বলেছে হেবা করতে গেলে অতিরিক্ত টাকা দিতে হবেম
আমি যখন আবেদন করে ভূমি আফিসে যাই তারা বলল খরচ লাগবে। নাহলে আবেদন বাতিল হবে।তাই আমি দিতে ব্বাদ্য হয়।
কাট্টলী ভুমি অফিসে আমার আর এস বি এস এ জায়গার পরিমাণ ছিলো ২৩ শতক কিন্তু দিয়ারা তে ২১ শতক উল্লেখ ছিলো পরবর্তীতে ভূমি অফিস ২৩০০০০ টাকা দাবি করে সংশোধনী করতে।
নামজারি করতে 10000 আর নকল তুলতে 5000 টাকা নিছে
ভূমি কর দিয়েছিলাম ৩৩হাজার আমাকে দাখিলা (রশিদ ) দিয়েছে ৩হাজার টাকার
জমির নামজারি করতে গেলে খাজানা বকেয়া আছে এই মর্মে ৩৫০০০ হাজার টাকা দাবি করা, ভূমি আইন অনুযায়ী ২৫ বিঘা পর্যন্ত তো কোনো ভূমির কর ই নাই।অল্প কৃষি জমির নামজারিতে এত টাকা চায়, অথচ সরকারি ফি ১২০০ বা তার একটু বেশি। টাকা তাদের হাতে দিতে হয়! সরকার ভূমি অফিসের ফি ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রহন করার দাবি জানাই।
জমা খারিজ সরকারি ফি 1100 টাকা কিন্তু আমাদের কে হযরানি করে 15000/20000/50000 টাকা দাবি করে । আমরা নিরুপায় হয়ে দিতে হয়।
ভূমি অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।”
নামজরী প্রস্তাব দিতে ২০০০ টাকা ঘুষ দাবি
বিডিএস মৌজা ম্যাপ সার্ভেয়ার টীম হেড আমার জমির পরিমান, ম্যাপ এ কারেকশন করতে ৫৬,০০০ টাকা ঘুষ নিয়েছে। অধিকাংশ জমির একই সমস্যা যা টাকা ছাড়া সমাধান হয়না।
নাম জারি করতে এককালীন ৫০০০ টাকা দিলে আপনার দৌড়াদৌড়ি করতে হবে না।
আমার জমি বেদখল হওয়ার কারণে মামলা করি। মামলার রিপোর্ট দিচ্ছে না।
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আনতে গেলে এই ঘুষ দাবি করে
মোট দলিল ৬ টা, প্রতি দলিল এর নকল উঠাতে ৫০০০ করে নিয়েছে আর খারিজ করতে ২৫০০০ করে নিয়েছে।সব মিলিয়ে ৩০০০০+১৫০০০০=১৮০০০০/- নিয়েছে।
খেশরা ইউনিয়ন ভুমি অফিসে নামজারী খতিয়ান তামিল ও খাজনা পরিশোধের করতে গেলে তামিল করতে (অর্থাৎ যে বইতে তথ্য সংরক্ষণ করে) 200 টাকা ও নিজের আইডি থেতে খতিয়ান নায়েব সমন্বয় করে দেবার জন্য আবেদন100 টাকা ও সমন্বয় করতে 200 টাকা দাবী করেন। কোন উপায় না পেয়ে 5০০ টাকা দিয়ে কাজটি করে আসি ।