সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির দাখিলা কাটার জন্য

জমির দাখিলা কাটার জন্য গিয়েছিলাম। পরে ওখানে কর্মরত একজনকে বললাম আমার জমির দাখিলাটা কাঠার জন্য। উনি বললো সামান্য কাজের জন্য ৫০ হাজার টাকা লাগবে এর কিছুক্ষণ পরে আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললো উনার বড় অফিসারকে ১০ হাজার টাকা ঘুষ দিলে ৫০ হাজার টাকা কাজ আমাকে ৯ হাজার টাকায় করে দিবে। তখন আমার উনাদের কথায় সন্দেহ হলে আমি কাজটা না করে বাসায় চলে আসি।

রামু,কক্সবাজার, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

আমি ফ্লাট মর্টগেজ দলিল করতে গিয়েছিলাম ফ্লাট এবং developer company সঙ্গে চুক্তিপত্র যাহা আছে রেজিস্ট্রেশন ছিলনা তাই মর্টগেজ দলিলে অপারগতা জানায় সাব রেজিস্টার সাহেব ধানমন্ডি তারপরে 25000 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে দেয় তেজগাঁও রেজিস্ট্রি অফিস

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০০ লাখ

রেকর্ড সংসধস

প্রথমে ভূসের জন্য নানা রকম পেচা পেচি করচে ১ বছর যাবত ঘুরিয়েছে পরে পিযন দিযের ভূমি সহকারি

গ্রাম, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা প্রদান

জমির খাজনা প্রদান করতে চাই তহশিল অফিসার বলে ওই ওই দাগে যত জমি আছে সবটুকুর খাজনা দিতে হবে। নিদিষ্ট অংশের দেওয়া যাবে নাহ এতে টাকার পরিমান আসে ৬০ হাজার আর আমার জমি ২১ শতক যা পুরোটা নাহ, পরে বলে আপনার দাদার সব সম্পদের এ দিতে হবে করার কিছু নাই। পরবর্তীতে সে ২০ হাজার টাকা চায় এবং বলে ১০-১২ হাজারের খাজনার চেক হবে বাকিটাকা উপজেলা ভূমি অফিসে যাবে আমার ৫০০-১ হাজার টাকা দৌড়াদৌড়ির জন্য টিকবে। বিষয় টা হাস্যকর সরকার তারে বেতন দেয় সুয়ে বসে থাকার জন্য।

গাইবান্ধা, সুন্দরগঞ্জ, পাঁচপীর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি খতিয়ান

আমি নিজে নিজে ওয়েবসাইট থেকে নামজারির আবেদন করেছি দুইবার,কিন্তু ইউপি ভূমি কর্মকর্তা একবার এক্সেপ্ট করেও দ্বিত্বীয়বার রিজেক্ট করে দেয়। আমাকে বলে যে চা নাস্তার টাকা দিতে হবে। পরবর্তিতে আমি রাগে আর করাইনাই কাজ। এর কিছুদিন পরে উনি চলে গেলে আবার যাই কিন্তু সেখানেও আমার দূর্ভাগ্য যে ভূমি কর্মকর্তা আমার কাছে ১৮০০০ টাকা চায় এবং বলে যে ১ মাসের মধ্যে আমার কাজ করে দিবে। পরবর্তিতে আমার সকল পেপার্স ঠিক থাকা স্বত্বেও বাধ্য হয়ে ১৫০০০ টাকা দিয়ে খতিয়ান প্রস্তুত করাই।

নরসিংদী সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

মিরপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৫০ লাখ

জমা খারিজ

তেজগাঁও ভুমি অফিস, আদ দ্বীন মেডিকেল কলেজ এর পাশে অবস্থিত, সেখানে কর্মরত কর্মচারী — জমা খারিজ করে আমার পিতার খরিদা সম্পত্তি আমাদের নামে করে দিবে তার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা চেয়েছ,না দিলে সে কাজ করবে না বা বলেছে তার স্যার ফাইল আটকে রাখবে বিভিন্ন অযুহাতে, নিজে জমা খারিজ এর আবেদন করা যায় না কারণ বিভিন্ন তথ্য চায় যা সহজে বোধগম্য নয় আমাদের জন্য। ভূমি থাকা একপ্রকার অভিশাপ হয়ে দাড়িয়েছে সাধারণ জনগণের জন্য, না থাকলে বেওয়ারিশ এর মত ভাড়াটিয়া হিসেবে সারাজীবন কাটিয়ে দিতে হবে,দুনিয়ায় মানসিক শান্তির জন্য মাথা গোজার ঠাই দরকার তাতেও অসাধু কর্মচারীদের কারণে বিষিয়ে উঠেছে জীবনটা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

আপত্তি সমাধান

ভুমি উন্নয়ন কর ২০১২-১৩ অর্থ বছর পরিশোধ অর্থাৎ ১৪২০ বাংলা । কিন্তু ১৩ বছরের মধ্যে উল্লেখ্ করা ২০ বছর । ডকুমেন্ট থাকা সত্ত্বেও কুড়ার বাজার ভূমি অফিসের কর্মকর্তা ঘুষ ছাড়া সমাধান করে দিচ্ছেন না ।

বিয়ানীবাজার, সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামাজারি ও মিস কেইস

নামজারি করতে সাধারণ ১১৭০ টাকা লাগে কিন্তু প্রস্তাব প্রেরণ জন্য নেয় ২৫০০ কানগো নেয় ১০০০ ডিসিআর জন্য অনুমোদন ৫৫০০

আনোয়ারা, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

নামজারির পর হোল্ডিং খোলা

নামজারির পর স্থানীয় ভূমি অফিসে হোল্ডিং খোলা জন্য গেলে ১০০/- ঘুষ লেগেছে

সব জায়গায় প্রায় একই, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

মিস কেস আবেদন করছি টাকা ছাড়া ফাইল জমা করে না

আমি ফুলবাড়ী উপজেলা ভুমি অফিস মিস কেচ আবেদন জমা করছি কিন্তু অফিসের বড় বাবু (—)কে ফাইল দিলাম ওনি নিলো আর বললো তোমারা দিলেন হামরা নিলোং এ কথা বললো তাতে কেন জানি আমার সন্দেহ হলো পরে একজন কে জিজ্ঞেস করলাম কেন ওনি এই কথা বললো ঐ ব্যক্তি বললো বুঝলেন না টাকা ঘুষ চায় পরে ১০০০ টাকা ঘুষ নিয়ে আবেদন ফাইল করছে। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিল গেলেই টাকা চায় । — প্রচন্ড লেভেলের ঘুস খোর,

ফুলবাড়ী, কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

মিউটেশন আবেদন করছিলাম। নানা অযুহাতে বার বার আবেদন বাতিল করা হইতেছিল পরে এক হিন্দু সহকারী তহশিলদার কে ১০,০০০ টাকা ঘুষ দিয়ে মিউটেশন করিয়ে নিতে বাধ্য হইচি

কুড়িগ্রাম সদর, ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিস, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি খতিয়ান তুলা

নামজারি খতিয়ান তোলার জন্য ৮০০০ টাকা নিচ্ছিলো, কারণ জায়গা অনেক দামি তাই এর নিচে হবে না।

cox's bazar, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ই নামজারি

আমার বাবা ই নামজারি করতে যায়,১০০০০ টাকা চায়, কাগজ পত্র কোন সমস্যা নাই, তারপরে সর্বশেষ ৬০০০ টাকায় করে দিছে,তাও সর্বশেষ কর সাল ভূল দিয়ে

Tangail, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

টাকা ছাড়া প্রথমে বাতিল করে দেয়,কিন্তু টাকা দেয়ার পর ১০ দিনে করে দেয়,নায়েব এসি ল্যান্ড সবাই জড়িত

গোপালপুর পৌরসভা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

Namjari

17 shotok jomi namjari korar jonno vumi office niye jai, prothome bole ekta jomir dag Bhul, ami balam book check korte bolle bole RS thik ache onno ekta balam e naki ei dag nai, ekhn notun kore jomi dolil korun nahole hobe na othocho record shob thik ekta dag barti uthese dolil e jar poriman amar jomir ongshe nai, detail clear thaka shotteo bole hobe na tahole ekkaj korun 20000 taka lagbe nahole jevabe paren koren ar bortoman Ac Land ghush chara kaj kore na iccha kore khute khute bhool ber kore jeta kono problem na kintu taka dile ta thik kore nahole batil kore dey evabe shobaike hoyrani kore, amar jomi ta bikri kora joruri taka proyojon tai baddho hoye gush dite hoyeche

Hasnabad Union, Nagesswari,Kurigram, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য