সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

মামলার রিপোর্ট

আমি দিতে পারি নাই। আমি অবৈধ বেদখলের স্বীকার হয়েছি। মামলার বিবাদীরা সেখানে বিল্ডিং বেধে ফেলতেছে এদিকে রিপোর্ট দিচ্ছে না।

ঘুষ দিইনি
কক্সবাজার ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTMGHD6F
মন্তব্য
ভূমি অফিস

BDS record survey

বিডিএস মৌজা ম্যাপ সার্ভেয়ার টীম হেড আমার জমির পরিমান, ম্যাপ এ কারেকশন করতে ৫৬,০০০ টাকা ঘুষ নিয়েছে। অধিকাংশ জমির একই সমস্যা যা টাকা ছাড়া সমাধান হয়না।

ঘুষ দিয়েছি
ঘোষেরচর, গোপালগঞ্জ ৳৫৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKNSP5FL
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

আমি জানি জমি খারিজ করতে কোনো টাকা লাগে নাহ, কিন্ত তারা টাকা ছাড়া কোনো কাজ করে নাহ। অফিস সহায়ক থেকে শুরু করে অফিসার সবাই টাকা নেয়।

ঘুষ দিয়েছি
নান্দাইল ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYHX92MR
মন্তব্য
ভূমি অফিস

খাজনা খারিজ

জমির খাজনা খারিজ করতে গেলে যার সরকারী খরচ ১০,০০০ টাকার কম সেই।কাজের জন্য স্থানীয় ত্‌হশীলদার ২০০০০০ টাকা দাবী করেন। আমি নিরুপায় হয়ে ফিরে আসি।

ঘুষ দিইনি
ঠাকুরগাও ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RNFE36N9
মন্তব্য
ভূমি অফিস

খারিজ করতে চাওয়ায়

আমার দাদা আমার বাবার নামে দলিলের মধ্যমে সম্পদ দান করেন যা বহু বছর খারিজ করা হয়নাই। দাদা পরলোকগম করায় খারিজের ব্যপারটা সামনে আসলে ১২০০টাকার খারিজ ৭-৮মাস ঘুরার পর পরে বধ্য হয়ে ২০০০০টাকায় স্যাটেল করতে হয়। ইউনিয়ন ভূমি অফিসের বড় স্যারের সাথে, তিনি বলেন আগেই যদি লেনদেন করতাম তাহলে এতো মাস ঘুরা লাগতোনা। উপরের টেবিলে নাকি টাকা ছাড়া কাজই হয়। এইখানে ওনার নাকি কোন দোষ নাই। বরং উনি আমাদের জন্য অনেক চেষ্টা করছেন।😶

ঘুষ দিয়েছি
লক্ষীপুর ইউনিয়ন ভুমি অফিস, কুমিল্লা। ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTLCNP4L
মন্তব্য
ভূমি অফিস

বন্ধকী দলিল ও আমমোক্তার নামা দলিল সম্পয়াদন

বন্ধকী দলিল ও আমমোক্তার নামা দলিল সম্পয়াদন এর জন্য ভূমি অফিসে দলিল টেবিল খরচ বাবদ ৫০০০ টাকা ও সাবরেজিষ্টার দলিল প্রতি ২০০০ করে ৪০০০ টাকা দাবি করেন। পরে ৭০০০ টাকা পরিশোধ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৯.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTTKKJDM
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে গিয়ে এই টাকা না দিলে নামজারি মঞ্জুর হয় না। টাকা না দিলে আবেদনে ভুল আছে, জোতে জমি নেই, কাগজ ঠিক নেই বলে আবেদন বাতিল করে দেয়।

ঘুষ দিয়েছি
গাজী[পুর ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKNQKMFN
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ বা নামজারি

আমার বাবা জমি খারিজ জন্য বহুদিন ধরে ঘুরতেছে একজন অফিসার জমে খারিজ কথা বলে ১৪ হাজার টাকা চেয়েছে আগে ৯০০০ টাকা বাবা পরিশোধ করেছে বাকি কাজের পরে বাকি টাকা গুলা দেবে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন গেছে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু বাবা আবার খারিজের জন্য বহুদিন ধরে ঘুরতেছে এই পেপার আনেন বলে ঘোড়াচ্ছে বলে বহুদিন ধরে ঘুরাচ্ছে কিন্তু গতকাল একজন ৫ হাজার টাকা চাইছে আবার সেটা দিয়েছে পরে টেবিলগুলো পার করে দিয়েছে এখন আবার বলেছে মূল যে অফিসার অফিসার সে ও ঘুসি খায় উনাকে এখন ওই টেবিল পার করতে আবার কত টাকা লাগবে সেটা আল্লাই ভালো জানে

ঘুষ দিয়েছি
বনপাড়া ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJW6A454
মন্তব্য
ভূমি অফিস

জমির প্রস্তাব প্রেরন

০২-০৬-২০২৬ তারিখ আমার জমি খারিজের জন্য গোদনাইল চেয়ারম্যান ওফিসে স্থানীয় ভুমি ওফিসে যাই। আমার জমির পেপার সব কিছু ১০০% ঠিম আছে। বিনপি ক্ষমতায় আসার পরে গোদনাইল ভুমি ওফিসে নতুন নায়েব এসেছে। ওনি টাকা ছাড়া কোন কাজ করেনা, জমির খারিজের প্রস্তাব পাঠানোর জন্য যাওয়ার পরে ওনি কোন মানুষের সাথে কথা বলেনা, ওনার ওফিস সহকারীর মাধ্যমে ৫০০০ টাকা দাবী করে, টাকা না নিলে কোন কাজ করবেনা বে জানায় দেয়। তারপরে ২০০০ টাকার বিনিময়ে কাজ করে। বর্তমানে গোদনাইল ভুমি ওফিসে স্থানীয় যে ভুমি কর্মকর্তা আছে ওনি একটা দূর্নীতিবাজ।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ দুই নাম্বার চেয়ারম্যান ওফিস ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKU257RU
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি আমার জমি নামজারি করার জন্য জায় ভুমি অফিস এ। দেখি ওখানে লেখা যে নামজারি ফি ১১৭০ টাকা কিন্তু করতে গেলে উনি বলে এটার সাথে ৫০০০ টাকা খরচ আছে৷ সবাই করছে আমাকেও করতে বলে। উপরের অফিসারের কাছে গেলেও সেম টাকা দাবি করে কোন কুল কিনারা না পেয়ে আমি টাকা টা দিয়ে নামজারি টা করে নিয়।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHZQTESG
মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ

আমার এক দাগে ৫০ কাঠা জমির খারিজ করার জন্য ভুমি অফিসে এক পরিচিত বড় ভাইয়ের কাছে গেলে আমার সকল কাগজ পত্র সঠিক থাকা সত্তেও ওনি কাজ টা করে দিয়ে ২০০০০/- টাকা দাবি করে।এটা নাকি ভুমি অফিসের সিন্ডিকেট কে বিভিন্ন স্তরে দেয়া লাগে।তারপর....

ঘুষ দিয়েছি
Dhobaura, Mymensingh ৳১৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYDHBSAP
মন্তব্য
ভূমি অফিস

ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে জমি অধিগ্রহণ

ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে অধিগ্রহণের জন্য আমারকে ৪ দ্বারা নোটিশ প্রদান করে। তারা সরজমিনে যখন মেপে যায় জমির পরিমাণ থেকে অনেক কম মেপে নিয়ে যায়। তারা মেপে নিয়ে গেছিল ৩১/১৯ সরজমিনে আমার জায়গায় তার চেয়েও বেশি আছে। আমার এক সোর্সের মাধ্যমে জানতে পারি ২৭/১৬ জমির পরিমাণ তারা নোটিশে আমাকে প্রদান করবে। আমার পুরা বাড়ি ক্ষতিগ্রস্ত দেখানোর জন্য তারা আমার কাছ থেকে ঘুষ চায়। দুই দিনের ভিতর দিতে হবে আমাকে আমি কি করতে পারি। পাশের জমি হিসেবে গরমিল করে আমার জমির মাপ ঢুকায় দিছে তাদের ৩৭/১৬ আছে। দেখানো হয়েছে তাদের ৪১/৩২ আমার জমির অংশ তাদের ভিতর জমির মাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে।

ঘুষ দিইনি
Dhaka ৳১৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKDCE3YM
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

প্রথমে তোশিলদারকে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। তারপর AC ল্যান্ড অফিসে এক পিওনের মাধ্যমে ৭০০০ টাকা দিতে হয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপরে ঘুষের টাকা লিখা ছিল। কোন অ্যাপ্লিকেশনে কত টাকা নিবে।

ঘুষ দিয়েছি
Maijdee,Noakhali ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTHE3FLA
মন্তব্য
ভূমি অফিস

জমির পরচা তোলা।

ভূমি অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।”

ঘুষ দিইনি
পাবনা ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ83Z9XH
মন্তব্য