সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমির নামজারি

২০২৫ সালে আমি একটা জায়গা খরিদ করি এবং তার রেজিস্ট্রি হয় | এরপর আমি ১১৭০ টাকা অনলাইনে পেমেন্ট করে উক্ত জমি নাম যার জন্য অ্যাপ্লিকেশন করি | একদিন পর আমার মোবাইলে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে এসএমএস আসে আপনার নামজারি নাম না মঞ্জুর করা হয়েছে। এরপর যখন আমি ভূমি অফিসে যাই তারা বলল সব পেপার কমপ্লিট নাই | এরপর ভূমি অফিসের কর্মকর্তার মাধ্যমে ২৮ হাজার টাকা দিয়ে আমার জমিটার নাম জারি করা হয়। এর দুদিন পরে আমার মোবাইলে ল্যান্ড ডিপার্টমেন্ট সাইট থেকে এসএমএস আসে আপনার নামজারি মঞ্জুর করা হয়েছে। এটাই টাকার কেরামতি।

ঘুষ দিয়েছি
সুলতানপুর রাউজান থানা চট্টগ্রাম ৳২৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTQ66G57
মন্তব্য
ভূমি অফিস

জমির ক্ষতিয়ান উত্তোলন

জমির ক্ষতিয়ান চাইতে গিয়েছিলাম সাতকানিয়া ভূমি অফিসে, সেখানে তারা ২০০০ টাকা দাবি করে, এবং টাকা না দিলে হয়রানি করে ৩ দিন ধরে, পরে জরুরি প্রয়োজন এ উক্ত টাকা পরিশোধ করতে হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTV5L3WT
মন্তব্য
ভূমি অফিস

তুমি উন্নয়ন কর

বাজার সংলগ্ন হয় জমি ৪ শতাংশ জমির খাজনার জনা বাবদ ৩৫ হাজার টাকা চেয়েছে তারা আমি বললাম ঠিক আছে সরকারি ফি আমি দেবো ইনশাল্লাহ সমস্যা নাই দেন আমাকে খজনার রশিদ দেন তখন আমাকে মাত্র ৭৫০ টাকার খজনার রশিদ দেওয়া হল এ নিয়ে একটু গোল একপর্যায়ে তারা আমাকে মার দূরের চেষ্টা করে পরবর্তীতে আমি এখান থেকে দ্রুত চলে আসি

শুধু দাবি করেছে
ময়মনসিংহ নান্দাইল উপজেলার ৳৩৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYDPJ6CF
মন্তব্য
ভূমি অফিস

জায়গার নামজারি

আমার আম্মার জায়গা, আম্মার ভাই দিতে চায় না, মামা নিজের নামে নামজারি করতে চায়, এটা অভিযোগ দিলে, ভূমি অফিসের লোকজন বলে, ২লক্ষ দিলে তারা এটার ব্যবস্থা করবে। আমার জায়গা আমি চায়তে, ঘুষ দিতে হচ্ছে, বাহ। I hate Bangladeshi system যদিও এদেশ তত ভালো না, I hate Bangladesh too

ঘুষ দিইনি
কক্সবাজার ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTUF955Y
মন্তব্য
ভূমি অফিস

নাম জারী

নামজারি করা সময় আমার দলিল এবং খতিয়ান এবং আইডি কাড এ তিন যায়গায় তিন রকম নাম আমি এবিড এভিড কপি দিছি কিন্তু তারা টাকা দাবি করছে কাজ টা করে দিয়া জন্য নায়েব চাইছে

ঘুষ দিইনি
সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা, তালা, শ্যামনগর ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHLMG8LW
মন্তব্য
ভূমি অফিস

জমি মিউটেশন

আমাদের পরিবারের কয়েকটি জমি মিউটেশন করার জন্য গত বছর ২০২৫ সালে আমরা সংশ্লিষ্ট ভূমি অফিসে যাই। মিউটেশনের সময় ভূমি অফিসের একজন পিয়ন আমাদের জানান যে, আমাদের এলাকার প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি ২০ শতাংশ জমির জন্য ১৫,০০০ টাকা করে দিতে হয়। অথচ সরকারি নির্ধারিত মিউটেশন ফি প্রায় ১,১৫০ টাকা। আমাদের মোট পাঁচটি জমি মিউটেশন করতে হয়েছে। জমিগুলোর ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করা হয়। কোনো জমির জন্য ৭০,০০০ টাকা, কোনো জমির জন্য ৫০,০০০ টাকা, কোনো জমির জন্য ৩০,০০০ টাকা এবং কোনো জমির জন্য ৮০,০০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। এভাবে সরকারি নির্ধারিত ফি’র বাইরে মিউটেশন সম্পন্ন করার জন্য আমাদের কাছ থেকে অতিরিক্তভাবে ২,৫০,০০০ টাকারও বেশি টাকা নেওয়া হয ।

ঘুষ দিয়েছি
ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৳২.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKB5MSUE
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করার জন্য 12 হাজার টাকা নিয়েছে সাতক্ষীরা সদর থানার কাথন্ডা গ্রামের ভূমি অফিস

আমি — অফিসের নামজারি করতে যাই। ভূমি অফিস থেকে বলে —ের সাথে দেখা করবে কাছে টাকা দিতে বলে বাজারে দোকান দিয়ে বসে থাকা একজন দালালের কাছে ভূমি অফিসের নায়েব পাঠিয়ে দেয়। একটি নামজারি করতে ১২ হাজার টাকা দাবি করে এখন আমি বারো হাজার টাকা পরিশোধ করি। সাতক্ষীরায় জামাতের এমপি তারপরও দুর্নীতি কম নেই

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা সদর ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHVGDU4A
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদনে প্রস্তাব দেওয়ার জন্য ঘুষ চান

অনলাইনে আবেদন করার পর স্বাভাবিক প্রক্রিয়ায় এই ভূমি অফিস (বাগমারা ইউনিয়ন ভূমি অফিস) থেকে প্রস্তাব করা হয়না। প্রতিটি আবেদনের কমপক্ষে ২০০০ টাকা প্রদান করলে তবেই প্রস্তাব দেওয়া হয়। এখানে টাকা লেনদেনের বিষয়টি উপজেলা ভূমি অফিসের কর্মচারীরাও যুক্ত আছেন। আমি এটাও নিশ্চিত পূর্বে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) কোন আর্থিক লেনদেন করতেন না এবং বর্তমানে যিনি আছেন তিনিও এগুলোর সাথে জড়িত নয়। তবে উনার অবগত আছে এই বিষয়টি। দেড় বছর পূর্বে উপজেলা ভূমি অফিস, লালমাই, এর সকল কর্মচারী+বাগমারা ইউনিয়ন ভূমি অফিসের কিছু সংখ্যক কর্মচারীকে এই দায়ে বদলি করা হয়েছিল। আর্থিক লেনদেনর বিষয়টির প্রমাণ প্রতিটি কর্মচারী যে সংকেতের মাধ্যমে চিনে থাকেন সেটি হলো, যে কাজ নিবে ফাইলের পিছনের ঐ ব্যক্তি বা অফিসের নাম লিখে দেন।

ঘুষ দিয়েছি
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়ন ভূমি অফিস ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTU9V9FD
মন্তব্য
ভূমি অফিস

নামজারির জন্য ১৩০০০হাজার টাকা দিতে হইছে

আমি জানি সরকারি ফি ১১০০টাকা কিন্তু সে বলে এভাবে হবে না।অনেক ঝামেলা ফাইল টাকা ছাড়া পাশ হবে না।ভুমি অফিসে সবাই টাকার জন্য হা করে থাকে।কাজ শেষ এ শুরু হয় কর্মচারিরদের চা খাওয়ার আবদার মানে ১০০/২০০ টাকা দাতের অ দিতে হয়।আর জন্ম সনদ নিতে ও টাকা নেয় ১৩০ টাকা আমার ছেলে মেয়ে ১-৩ দিনের মধ্যে গিয়ে ও দিতে হয়েছে ।অথচ ৪৫ দিন পরে গেলে কিছু টাকা সরকারি বিধি মোতাবেক মে বি কিছু লাগে।প্রতিবাদ করলাম বলে আমাদের বেতন হয় না।আমরা এভাবেই চলি।তাই বাধ্য হইয়ে দিতে হয়। প্রত্যেকটা ভুমি অফিস /ইউনিয়ন সেবা /পাসপোর্ট অফিস সব সময়ই হয় ঘুষ বানিজ্য ।

ঘুষ দিয়েছি
ইছাপুরা ইউনিয়ন পরিষদের ভূমি সেবা কর্মকরতা নিছে ৳১৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKA8MWSZ
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি/ মিউটিয়েশন করা

আমার পিতা মারা যাওয়ার পর জমি আমাদের নামে করার জন্য মিউউটেশনের আবেদন করি জমি নামজারি করার জন্য। সেখানে কয়েকজন লোকের সাথে কথা বলি যারা জমি নিয়ে কাজ করে অর্থাৎ জমি মাপা দলিল লেখা ইত্যাদি কাজ করেন ওনারা পরিচিত ওনারা সবাই আমাদের আশপাশে গ্রামে তাদের থেকে জানতে পারি কাশিয়ানী এসিল্যান্ড ভূমি অফিসে টাকা না দিলে নামজারি মুঞ্জুর করে না এসল্যান্ডের নাম হচ্ছে — তিনি তার অফিসের সার্ভেয়ার কানুনকো ওনাদের মাধ্যমে টাকা গ্রহণ করতেন প্রায় প্রতি মাসে ১২ থেকে ১৩ লক্ষ প্রচুর পরিমাণ কাজ করতেন ঘুষি দিলেই কাজ কমপ্লিট হয়ে যেত কোন সমস্যা থাকলেও সমাধান করে দিত।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ কাশিয়ানী এসি ল্যান্ড অফিস ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKGUVP5M
মন্তব্য
ভূমি অফিস

Mutation

নামজারির জন্য ৩ বার অনলাইনে আবেদন করেছি। ,এসিল্যান্ডের অফিসে শুনানি ও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেয়ার পরও আমাকে শুনানিতে উপস্থিত হয়নি মর্মে ৩ বারই নামঞ্জুর করেছে।

ঘুষ দিইনি
Feni ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTUQRXM2
মন্তব্য
ভূমি অফিস

ভুমি রের্কড বই চেক

এপ্রিল ২০২৬ আমি নতুন নামজারির আবেদন করে সাভার উপজেলা অধীস্থ বলিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে রের্কড বই চেক করার জন্য অফিসে কর্মরত রের্কড কিপার কাছে ৫০০ টাকা পরিশোধ করে সেবা গ্রহন করেছিলাম।

ঘুষ দিয়েছি
সাভার ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKWVU9S6
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী করার শেষ ধাপ এসিল্যান্ড এর মঞ্জুর এর জন্য ফেনী সদর অফিসের নাজির আমাকে ৫-৬ দিন ঘুরায়। পরে ২ হাজার টাকা দাবি করে।এবং ২ হাজার টাকা প্রদান করার পর দিনই কাজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
ফেনী সদর ভূমি অফিস ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTQT5TUH
মন্তব্য
ভূমি অফিস

সরকারী কর্মকর্তাদের অনলাইন কৃত নামজারী খতিয়ানে ভুল

প্রথমে ইউনিয়ণ ভূমি অফিসে দিয়েছি 2500 এরপর এসিল্যান্ড অফিসে সংশোধনের জন্য প্রেরণ করা হয় সেখানে দিতে হয়েছেে এক খতিয়ান সংশোধনের জন্য 3000, এরপর এসিল্যান্ড কে দিতে হয়েছে 37000 টাকা এগুলা সব ঘুষ

ঘুষ দিয়েছি
আড়াইহাজার উপজেলা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK2ZXWHF
মন্তব্য
ভূমি অফিস

লিজ নবায়নের জন্য সরজমিন তদন্ত

আমি যখন ইউনিয়ন ভূমি অফিসে সরজমিন তদন্তের ব্যাপারে কথা বলতে যাই তখন তারা আমাকে ১০ হাজার টাকা ঘুষ প্রদানের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইঙ্গিত করেন। অফিসটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন ভূমি অফিস। আমি টাকা প্রদান না করাই আমার সেই তদন্ত প্রতিবেদন এখনো পর্যন্ত উপজেলা ভূমি অফিসে পাঠানো হয় নাই এবং আমার লিজ নবায়ন হয়নি।

ঘুষ দিইনি
কুষ্টিয়া ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHK9C5XD
মন্তব্য