খারিজ
সেবাটি অফিসে সম্পন্ন করে ঘূষ প্রার্থীর বাড়িতে গিয়ে দিতে হয়েছিল। এখন আরো অতিরিক্ত ঘূষ চাওয়া হয়েছে, না দেওয়ায় এখনো কাজটি সম্পন্ন হয়নি।
18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
সেবাটি অফিসে সম্পন্ন করে ঘূষ প্রার্থীর বাড়িতে গিয়ে দিতে হয়েছিল। এখন আরো অতিরিক্ত ঘূষ চাওয়া হয়েছে, না দেওয়ায় এখনো কাজটি সম্পন্ন হয়নি।
২০২২-২৩ এর দিকে আমরা আমাদের জমির নামজারি করাতে গেলে বলে এটা গিঞ্জি খতিয়ান হ্যান ত্যান এটা যদি আপনারা করেন ৮০ হাজার লাগবে পরে আমরা উপজেলায় গিয়ে আবেদন করে আসি এর পর কাগজ ওনাদের (গোলাকান্দাইল ভুমি অফিসের)কাছে গেলে বলে আমাদের লিখিত নেই হ্যান নেই ত্যান নেই।পরে বলে এটা আমরা পারমিশন দিতে পারবোনা আমরা অসহায় হয়ে তখন পরে টাকাটা পরিশোধ করতে হয়।
জমি কেনার পরে কাগজপত্র ভূমি অফিস থেকে সঠিকভাবে তৈরি করে দেওয়া হয়নি। দলিলের হিসাব সবকিছু ঠিক আছে কিন্তু জমি খারিজ এর কাগজে জমির পরিমাণ ঠিক নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় একাধিক দাগ নম্বর থেকে জমি দেওয়া হয়েছে ওই দাগ নম্বরে জমির পরিমাণ ঠিক নেই। এখন অন্য দাগ নম্বর থেকে জমি এখানে যোগ করতে হবে।
তাদের সাথে আলোচনা হয়েছে আমার সমস্ত জমি (২ একর) নামজারি করে দিবে । তার বিনিময়ে ৮০'০০০ টাকা গ্রহণ করবে। কাগজ পাতি বিষয়ে সমস্ত ঝামেলা তাদের।
আমার বকেয়া খাজনা ভূমি অফিস অনলাইন বা অফলাইন এ রিসিভ করছিলোনা, হোল্ডিং নম্বর এর জটিলতা দেখিয়ে, তৃতীয় পক্ষের সহযোগিতায় ১৪,০০০/- ঘুষ প্রদান করে আমাকে খাজনা হালনাগাদ করতে হয়েছে।
১ হাজার টাকা দিলে তিন দিনের ভিতরে নামজারি মঞ্জুর হয়ে যাবে। টাকা না দিলে কবে হবে এটা বলতে পারব না। এই টাকা দাবি করে কম্পিউটার নিয়ে বসে থাকা এক ব্যক্তি। আমার মনে হয় কোন অফিসার ঘুষ খায় না। ঘুষ খায় দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ শ্রেণীর কর্মচারীরা
নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার মধ্যে জমি ক্রয় করি। নামজারি করার আবেদন করলে নামন্জরু করে দেয়। কোনো রকম শুনানি ছাড়া। ভূমি অফিসে যোগাযোগ করে পরবর্তীতে আবার নামজারি আবেদন করি। সেটা শুনানির সময় বলে জমিতে লিজমানি আছে ৪-৫.০০.০০০টাকা হবে সেটা দেওয়ার জন্য। আমরা বলি ২০২৪ সালের নতুন খাগনা ও নামজারির কাগজ দেখে জমি ক্রয় করি এখন কিসের এতটাকা লিজমানি আবার? কত টাকা সঠিক বলে না এবং কত বাকি আছে কিসের বাকি সঠিক কোনো তথ্য বলে না ও লিখিত কোনো ডকুমেন্ট ও দেয়নি। শুধু বলে যখন এই টাকা দিব তখন শুধু দেখে রসিদ দিবে। এখন পর্যন্ত নামজারি করতে পারি নি।
উত্তরাধিকার সূত্রে যৌথ মালিকানার জমি নামজারি করতে প্রাপ্ত অভিজ্ঞতা।
পূর্বে জমির খাজনা দেওয়ার কোন রেকর্ড নেই। ফলে অনেক টাকা খাজনা আসবে ঘুস দাবি করে। ১২০ টাকার ভাউচার দিয়ে ৪০০০ টাকা নিয়ে নেয়।
mutation korte giyesilam bolese 4000 tk na dile apnar kaj hobe na
পরে ৮০০০ টাকা দেওয়া হয়
৯ শতক একটা জমি সরকারি হয়ে যাচ্ছিলো। সেইটা খাস হওয়া থেকে আটকাতে ৫০০০৳ চাইলো। গ্রামের মধ্যে একটা পঁচা ডোবা ছিলো। খুব দামাদামি করে ৪০০০৳ রাজি করানো হয়। কিন্তু জনাব আমার থেকে ৪৫০০৳ আদায় করেই নেয় শেষ পর্যন্ত।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমার বাবার একটা কাজের জন্য এও — স্যারের শরনাপন্ন হই ।তিনি আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে কাজটি সম্পাদন করিয়ে দিতে ২ লক্ষ টাকা ঘুষ চেয়েছে ।আমি হতবাক তাহার এ প্রস্তাবে ।আমি বলেছি ২০ হাজার টাকা হলে আমার জন্য ভালো এর বেশি দেওয়া সম্ভব না ।পক্ষান্তরে তিনি বললেন এটা কি মাছের বাজার পেয়েছেন যে দর কষাকষি করছেন ।টাকা দিতে পারলে কাজ হবে নতুবা হবে না ।এমতাবস্থায় আমি কি করতে পারি ।
ফ্ল্যাট মিউটেশন করতে ১১৭০টাকা সরকারি অফিসে জমা দিতে হয়। আমার কাছে 45000 চাইছিল।
আমার জমির মালিকানার জন্য আড়াইহাজার ভূমি অফিসে জমির মীসকেস দায়ের করি। এ্যাসিল্যান্ড সাহেব আমার পক্ষে রায় দেন। কিন্তু রায়ের কপির জন্য একজন কর্মচারী, ক্রেডিট কাম সায়রাত সহকারী আমার কাছে ২৫০০০ টাকা এবং অন্যান্য কিছু কাজের জন্য ২৫০০ টাকা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে কয়েকদিন কাল ক্ষেপন করে আমার ফাইল এর কাজ শুরু হয়নি মর্মে জানান। যার ফলে আমার কাজটির সমাধান হয়নি।
জমির মিউটেশন করার জন্য খুলনার পাইকগাছার ভূমি অফিসের অফিস সহকারী —কে ৩০০০ টাকা ঘুস দিতে বাধ্য হয়।
রেললাইন এর ভুমি অধিগ্রহণ এর অর্থ উত্তোলন
Banglish likhar jnno sorry......amr elakar mouja map nite gesilam bhomi office aa. sekhan a thaka ek lok amr theke 5k tk chay ami jantam je khub ei kom fee . pore eita nie onkkhon kotha katakati hoy , then uni rege office theke ber hoe jay, then ami chole ashi.
দুইটা নামজারি করতে আকুবপুর ইউনিয়ন ভূমি অফিস, মুরাদনগর ৩০০০০ হাজার টাকা নিছে। যা বাধ্য হয়ে পরিশোধ করছি।
আমার জমির উপর এক জন অভিযোগ করেন শুনানির জন্য ডেকেছে ১. আমার বাড়িতে গিয়েছে মোবাইল করেছে এবং অফিসে খরচ বাবদ দাবি ৫০০০ হাজার পরিশোধ না করলে আপনার পরচা হইতে ৫৮ শতক জমি থাকবে না.