সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৭.০ হাজার

জমি নামজারি বা খারিজ

৩ জনের নামে জমির নামজারি করতে হলে ৩৭ হাজার টাকা লাগবে! তাহলে ৩ দিলেই জমি নামজারি হয়ে যাবে। আর নিজে ১১৭০ টাকা ফিস দিয়ে আবেদন করলে,, সেগুলো ২-৩ মাস পরে কোন কারণ দেখিয়ে রিজেক্ট করে দেয়!

ভালুকা, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমি বিক্রয়

১২ ই আগস্ট ২০২৬, ডুমুরিয়া রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার ফাঁদে ফেলে এই টাকা হাতিয়ে নেন। তাকে সহযোগিতা করে আমার দলিল লেখক প্রশান্ত, তার সহযোগী সহযোগীরা।এছাড়া তারা আমার কাছ থেকে চাঁদা ও নয় দশ হাজার টাকা। বিস্তারিত আমি আরো সাক্ষ্যপ্রমাণ দিতে রাজি আছি

ডুমুরিয়া, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির খাজ না দেওয়ার জন্য, অনলাইনে খতিয়ান আপলোড করলে কয়েক দিন পরে তা রিজেক্ট করে দেয়।

জমির খাজ না দেওয়ার জন্য, অনলাইনে খতিয়ান আপলোড করলে কয়েক দিন পরে তা রিজেক্ট করে দেয়। এই ভাবে কয়েক বার চেষ্টা করি। পরে সরাসরি তাদের অফিসে যাই, গেলেই বলে নেট নাই, সার্ভারে সমস্যা, আজ স্যার নেই ইত্যাদি। এই ভাবে আমাকে কয়েক দিন ঘুরায়, এর পরে একদিন ওখানকার পিওন বলে ভাই এভাবে হবে না, কিছু হাত খরচ দেন হয়ে যাবে। আমি ৫০০ টাকা দিলাম আর আমার থেকে খতিয়ানের কপি নিলো আর বললো কাল এসে নিয়ে যায়েন। এই ভাবে আমার কাজ করে দেয়। ওই ভুমি অফিসে কয়েক দিন ঘুরে যা বুঝলাম, অফিস টাইমে তারা কোনো কাজ করে না নানার তাল বাহা না করে কাটায়, আর ঘুসের মাধ্যমে কাজ ধরে এবং এই কাজ গুলা রাতে বা অফিস টাইমের বাইরে করে পরের দিন গ্রাহককে দেয়। এই হল অবস্থা। ঘটনাঃ নন্দনগাছি ইউনিয়ান ভূমি অফিস, চারঘাট, রাজশাহী। সময় কাল আনূমানিক মে মাস ২০২৪ ইং

গ্রাম, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি রেষ্টি করার সময়

সব ঠিক ছিলো,,তারপর রেজিষ্ট্রার ঘুস দাবি করে,,ভুগান্তি না পড়তে হয় তাই টাকা দিতে বাধ্য হয়েছি...!

চৌগাছা-যশোর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খারিজ

আমার একটি জমি বিক্রির উদ্দেশ্যে খারিজের প্রয়োজন ছিল। সে ক্ষেত্রে আমি যখন খারিজ করার জন্য ভূমি অফিসে যায় তখন তহশিলদার ছিলেন তাকে আট হাজার টাকা দিতে হয়। তারপরেও ছয় মাস অপেক্ষা করতে হয়।

Thakurgaon, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.৫ হাজার

নামজারি

নামজারির আবেদনে দালাল ১৬৫০০/- টাকার বিনিময়ে শুক্রবারেই খতিয়ান রেডি করে দিছে।মানে টাকা দিলে ভূমিসেবা শুক্রবারেও মিলে।

গ্রাম (দ্বীপ উপজেলা), চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভুমি উন্নয়ন কর

১০ টাকার খাজনা ১০০০০ দেখায় ছিল অনলাইনে পরে আমি কমবেশি করে টাকা দিছি?

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন, বোদা, পঞ্চগড়।, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩৮.৫ হাজার

দলিল

কিছুন দিন আগে আমাদের দের শতাংশ জমি দলিল করতে গেলে ৩৮৫০০ টাকা ডিমান্ড করে ভুমি অফিসের করকরতা এত টাকা কিসের লাগে প্রশন করতে বলে স্যারে অনুমোদন ছাড়া ত কিছু হবে তার জন্য লাগবে, পরে বলাম কেনো সরকার কি টাকা দেয় নাহ, অনেক কথা লাস্ট বলেন ৩ মাস পরে আসে কিছু কমে করতে পারবেন স্যার চলে গেলে

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম জারি,খারিজ, খাজনা

জমির খারিজ খাজনা করতে গেলে ৫০০০ টাকা দাবি করে না দিলে কাজ হবেনা

পন্ডিত পুকুর ইউনিয়ন ভুমি অফিস, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

সিটি মিউটেশন

সরকারের নির্দেশনা অনুযায়ী সিটি মিউটেশন এর জন্য প্রয়োজনীয় সকল কাগজ নিয়ে খারিজ এর জন্য গেলে তহসিলদার এর দালাল এই টাকা দাবি করে। তহসিলদার ওই দালান এর সাথে কথা বলতে বলে। এই খারিজ ছাড়া জমির খাজনা দেওয়া যাচ্ছে না।

তেজগাঁও ভুমি অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

তদন্ত প্রতিবেদন

সরেজমিনে তদন্ত না করে, আজ বিকেলে আসেন, কাল সকালে আসেন, আরও ডকুমেন্টস নিয়ে আসেন, আমি ব্যস্ত।

সোনাগাজী উপজেলা, ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য