Registration
For land registration
নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
For land registration
আমার জমি কি আরেকজনের নামে নাম জারি করে দিয়েছে এখন আমার জমি নামজারি করতে পারছিনা করতে গেলেও আমাকে মিসকিসের কথা বলছে মিস কেস করার পর টাকা না দেওয়ায় বিপরীত পার্টি রায় দিয়েছে
আমি যখন নামজারি করতে জাই তখন তহশিলদার বলে যে ভূমির ট্যাক্স পরিশোধ করতে হবে অন্যান্য কাগজপত্র সংগ্রহ বাবদ আমার কাছ থেকে ২৫০০০ টাকা দাবি করে এবং আমি সেটা পরিশোধ করেছি। তারপর আমি দেখলাম যে আসলে কোন কিছুই সে করে নাই কিন্তু আমার টাকা নিয়েছে।
নামজারি করাতে গিয়ে হয়রানি। এর আগেও আবেদন করা হয়েছিল তখন টাকা দেইনি বলে নামজারি হয়নি।
৪০০০ টাকার খাজনা আসে কিন্তু সেখানে তারা ৩০০০০ টাকা দাবি করে
জমি খারিজের সরকারি ফি ১১০০ টাকা। নাজির আমার কাছে ১১০০০ টাকা ঘুষ চায় । আমি দেইনি। আমার পিতার নামের জায়গায় আইডি কার্ডে মোঃ আছে, পৌরসভা অফিস থেকে প্রাপ্ত জন্মনিবন্ধন কার্ডে মোঃ নেই। এইজন্য ঘুষ চেয়েছেন।
25000tk na dile, jaiga namjari hobe. nahole pending pore thakbe. tai baddho hoye dite hoyeche
খতিয়ান তোলতে গিয়েছিলাম। বললো অনেক সময় লাগবে খুঁজে পেতে।৬০০টাকা দিলে অফিস সহকারী খুঁজে দিবে।তারপর শুক্রবার দিন আমাকে কল দিয়ে জানালো ৬০০টাকা নিয়ে ওর বাসার কাছ থেকে গিয়ে খতিয়ান নিয়ে আসতাম। তারপর ৬০০৳ দিয়ে নিয়ে আসছি।
৫০০০ টাকার খাজনা আসে কিন্তু সেখানে ৩০০০০ টাকা দাবি করে
নাম জারি করতে ১৫০০০ টাকা চেয়েছে এবং না দিলে এটা হবেনা বলে দিয়েছে নানা অজুহাতে বাতিল করে দিবে বলেছে এই হচ্ছে অবস্থা সবচেয়ে দুর্নীতি হয় ভুমি সেক্টর এ
আমার একটি ২৫ বছরের পুরোনো পুরর আছে যার খাজনা আমি প্রতিবছর পরিশোধ করি এমন পুকুরো পাড় সংষ্কার করার অনুমতি চেয়ে এসি ল্যান্ড এর কাছে গেলে বল সিস্টেম করে কাজ করতে, সিস্টেম বলতে টাকা পরে কোন উপায় না পেয়ে এ বিভিন্ন সরকারি অফিসে টাকা দেওয়ার পরে আমি সংষ্কার করতে সক্ষম হই
নামজারিতে মন্তব্য সংশোধন
জমি নামজারি করতে গিয়েছিলাম শামসুল ইসলাম এসি ল্যান্ড 20000 ঘুষ নিয়ে নামজারি করেছে ঘুষ না দেওয়ার জন্য আগে নামজারি বাতিল করেছিল
ghush deyar por o amar kaj ta hoyni...abar amar tk o feort paini
কাজটা এখনও ঝুলন্ত। এই অফিসের দারোয়ানও কোটি টাকার মালিক।
নামজারি, খতিয়ান অনলাইনে ছিল, সার্ভার আপডেটের কারনে একন নাই এজন্য খতিয়ান অনলাইনে আপলোড ও নামজারি প্যাকেজ
বকেয়া খাজনা দিতে গেলে তারা বলে এটা দীর্ঘ দিনের বকেয়া । এটা এখানে থেকে করা যাবেনা। বড় স্যারের কাছে নাকি যাওয়া 🥱 লাগবে। এবং আরো কিছু মিস গাইড করে যা মনে নেই। পরে ১০৫০ টাকা নিয়ে কাজটা করে দেয়।
জমির সকল কাগজ হালনাগাদ থাকার পরে ১০ হাজার টাকা ঘুস দাবি করে। আমি প্রথমে কোনো টাকা দিতে রাজি হয়নি৷ পরে ৫ হাজার টাকা দিতে মনে মনে ইচ্ছা জ্ঞাপন করি। কিন্তু শেষে অনুরোধ করে ২৫০০ টাকা ঘুস দেই।
The Union land office asked me to pay in first time 107000 and later on they demand 60000 which i paid and finally they have shown taka in around 30000 in money receipt.
জমির কাগজে একটু সমস্যা মিউটেশন দিতেছিলো না